04/05/2024
একবার চিন্তা করেছেন আসীম বলতে কতটা সময় ? আফটার লাইফে যারা বিশ্বাস করে না তাদের ব্যাপারে "আল্লাহ ইরশাদ করেন-এ পার্থিব জীবন তো খেল-তামাশা ছাড়া কিছুই নয়। আর পারলৌকিক জীবনই তো প্রকৃত জীবন যদি ওরা জানত।’ (সুরা : আনকাবুত, আয়াত : ৬৪) । যারা বিশ্বাসী তাদেরকি একবার এই চিন্তা মাথায় আসে না, আখিরাতের জীবন অনন্ত! অনন্ত মানে অসীম! এর কোনো শেষ নাই!
৫০, ১০০, ১ হাজার, লাখ, কোটি বছরেও শেষ হবে না! কেবল চলতেই থাকবে! যারা জান্নাতে থাকবে তারা জান্নাতেই নিয়ামতের মাঝে ডুবে থাকবে! আর যারা জাহান্নামে থাকবে তাদের বেশিরভাগ সেখানেই চিরস্থায়ী হবে!
ভাবা যায়!! চিরকাল ধরে জাহান্নামে পুড়তে থাকা! বা ভাবতে পারেন চিরকাল ধরে নিত্য নতুন নিয়ামতে ডুবে থাকা!
অথচ আমরা এ ব্যাপারে এমনভাবে উদাসীন যেন এগুলা সব কল্পকথা!