21/09/2023
অনলাইন বা অফলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনটেন্ট। একটা দোকান যত সুন্দর এবং আকর্ষণীয় করে সাজানো থাকে , সেই দোকানে তত বেশি কাস্টমার আকর্ষিত হয়। বিজনেস পেজের মূল আকর্ষণ হচ্ছে পেজের কনটেন্ট, আপনার পেজের কনটেন্ট কে সুন্দর এবং প্রফেশনাল করার জন্যে একটা কনটেন্ট স্ট্রাকচার বা প্ল্যানিং এর কোনো বিকল্প নেই। কনটেন্ট প্ল্যানিং কেন জরুরি সেটা নিয়ে আমি ৩ টা পয়েন্ট তুলে ধরছি
১. ৯০% এর ও অধিক কাস্টমার পেজে ঢুকেই আপনার পেজের কনটেন্ট স্ট্রাকচার বা কনটেন্ট সাজানো কিনা দেখবে যা ওই পেজ থেকে পরবর্তীতে প্রডাক্ট কেনার ডিসিশন এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২. আপনার বিজনেস পেজের কনটেন্ট এর ওপর নির্ভর করে আপনার পেজে কি ধরনের অডিয়েন্স আসবে। নিজ নিজ বিজনেস ফিল্ড রিলেটেড সেল কনটেন্ট এর পাশাপাশি প্রোডাক্ট এর প্রয়োজনীয়তা সম্পর্কিত কনটেন্ট ও পাবলিশ করা প্রয়োজন যা পেজে অর্গানিক এনগেজমেন্ট আনতে সহায়তা করবে। ( কি কি ধরনের কনটেন্ট হতে পারে সেটা নিয়ে পরবর্তী পোস্ট এ আলোচনা করবো)
৩. আপনার বিজনেস পেজ এ সঠিক এনগেজমেন্ট আসাটা খুবই জরুরি। আপনি যখন বিজনেস রিলেটেড কনটেন্ট প্ল্যানিং ফলো করবেন তখন ৭০% থেকে ৮০% পর্যন্ত রাইট এনগেজমেন্ট আপনার পেজে অর্গানিকভাবে আসবে যা আপনার পেইড মার্কেটিং এর খরচ অনেকাংশেই কমিয়ে দিবে।