Bookaholic Times

Bookaholic Times বই পড়তে ও সংগ্রহ করতে ভালোবাসি..

Shahadat Zaman Soikot ভাইয়ের ওয়াল থেকে নেওয়া।আসসালামু আলাইকুম, আমি সৈকত। আমি একজন মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ। আমার ব...
07/08/2026

Shahadat Zaman Soikot ভাইয়ের ওয়াল থেকে নেওয়া।

আসসালামু আলাইকুম,
আমি সৈকত। আমি একজন মধ্যবিত্ত স্বল্প আয়ের মানুষ। আমার বাবা ছিলেন সরকারী চাকুরীজীবি। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি একসময় চাকুরিচ্যুত হন। আমাদের পরিবারে নেমে আসে অন্ধকারের ছায়া।
আমাদের বংশের বাকিরা যখন টিনের ঘর তুলে ফেলেছে আমরা তখনও খড়ের ঘরে থাকি। আমার বাবা অভাবে ওষুধটাও কিনে খেতে পারতো না।

টানাপোড়নের মধ্য দিয়ে বাবার চাকরি হয় একটা এমপিওভুক্ত স্কুলের শিক্ষক হিসেবে। যেখানে তার বেতন ছিলো মাত্র ১২০০ টাকা। এরমাঝেই তিনি অসুস্থ হয়ে পরেন। ডায়াবেটিস, সেখান থেকে চোখ নষ্ট হয়ে যাওয়া, টাকার অভাবে চিকিৎসা করাতে না পারা থেকে কিডনি ফেইলিওর এভাবে দীর্ঘদিন রোগে ভুগে আমার বাবা মারা যান।

আমি আর আমার বোন বহু কষ্টে পরিবারের সবার দয়ায় পড়ালেখা করেছি৷ আমি প্রথম যেদিন ঢাকায় আসি পড়তে আমার পকেটে সেদিন ছিলো মামা-খালাদের মিলিয়ে দেয়া ২০০০ টাকা। যার ১০০০ টাকা হোস্টেলের খরচেই চলে গিয়েছিলো। বাকি ১০০০ টাকায় মাস কীভাবে চালাবো সেই চিন্তায় সদ্য এইচএসসি পাশ করা সৈকত সেদিন বিশাল বড় তোষক আর কাপড়ের ব্যাগ হাতে নিয়ে দেড় ঘন্টা হেঁটেছিলো টাকা বাঁচানোর তাগিদে।

দিনের পর দিন না খেয়ে থাকতাম কারণ আমার কাছে তো খাওয়ার টাকা নেই, কে দিবে টাকা! দুপুরে কিছু ভাতের ভ্যানে ৩০ টাকায় ডিমের তরকারী আর ভাত পাওয়া যেতো, ওটাই ছিলো আমার সারাদিনের একমাত্র খাবার। গভীর রাতে ক্ষুধার জ্বালায় মেসে সবাই ঘুমিয়ে যাওয়ার পর অন্ধকার রান্নাঘরে হাড়িপাতিল হাতড়ে দেখতাম তলানিতে কিছু পরে আছে কী না। যেদিন কিছু খাবার থেকে যেতো সবাই খাওয়ার পরও, সেদিন রাতে আমার আধপেটা খাবার জুটে যেতো।

খাবারের টাকা জোটাতে আমি কাঠফাটা গরমে গ্যাস ফিলিং স্টেশনে দাঁড়িয়ে হকারিও করেছি একসময়। যেখান থেকে দিনে আয় হতো মাত্র ১৫০ টাকা।

এত কষ্ট করে বড় হয়েছি দেখেই হয়তো, মানুষের বিপদআপদে আমি কখনো না করতে পারিনি। কারণ আমি অভাবের চরম মূল্য চুকানো মানুষ। আমার সাধ্য আছে কাউকে সাহায্য করার আর আমি তাকে খালি হাতে ফিরিয়েছি সেটা কখনো হয় নাই, হবেও না। মাঝরাতে ঢাকা শহরের এই মাথা থেকে ওই মাথায় কারো রক্ত লাগলে যেমন দৌঁড়ে গেছি, তেমনি গরীব বাচ্চারা যেনো অন্তত অক্ষর পরিচয় শিখতে পারে সেজন্য মাথার ঘাম পায়ে ঝরিয়ে মজার ইশকুলও গড়েছি।

এভাবে টানাটানি করে আস্তেধীরে একটু সুখের মুখ দেখতে শুরু করেছিলাম। আমাদের জীবনে একটা পুতুল আসলো, আমার বোনের মেয়ে মিনহা। দীর্ঘদিন ধরে চেষ্টা, চিকিৎসা আর হতাশার পর হওয়া আমাদের ফ্যামিলির প্রথম বাবু। ওর মতো বুদ্ধিমান, মায়াময়, চমৎকার এবং সাহসী বাবু আমি জীবনে দেখি নাই। আমার নিজের ভাগনী বলে বলছিনা। অপরিচিত মানুষও ওকে নিয়ে কোথায় গেলে মায়ায় পরে যায়, আদর করে দিয়ে যায়৷ ১৫ দিন পর আমার মা'টার প্রথম জন্মদিন পালন করার কথা। ওর জন্মদিন ঘিরে কত প্ল্যান হচ্ছিলো! কত আনন্দ হতো মনে হলেই!

এত আনন্দ কপালে সইলো না। হুট করে একদিন জানা গেলো ওর লিউকেমিয়া৷ দিব্যি সুস্থসবল বাচ্চা, খেলছে,হাসছে, সারাক্ষণ বাসা মাতিয়ে রাখছে। সেই বাচ্চার নাকি এত কঠিন অসুখ করেছে।
আমার এবং আমার পরিবারের সাধ্যে যতখানি কুলায় ওর জন্য আমরা সব করছি। ওর চিকিৎসায় কোন কমতি রাখছি না। আশার ব্যাপার এটাই যে দীর্ঘ সময় এবং ব্যয়বহুল চিকিৎসা হলেও ওর পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা ৯০ শতাংশেরও বেশি।

আমি যদি আপনার কোন উপকার কখনো সজ্ঞানে অথবা অজ্ঞানে করে থাকি, আপনার কাছে হাতজোড় করি ভিক্ষা চাইছি, একটু আমার পাশে দাঁড়ান। এই কঠিন দূর্যোগের দিনে আপনার একটা ছোট্ট ডোনেশন থেকেও ওর একদিনের ওষুধটা হয়তো ম্যানেজ হয়ে যেতে পারে। এরকম ছোট ছোট সাহায্য এক সাথে করে হয়তো ওর পুরো একটা কেমোথেরাপি সেশনের খরচ উঠে যেতে পারে।

আমার নাম সৈকত হলেও সমুদ্রের বিশাল প্রাচুর্য কোনোদিনই আমার ভাগ্যে জোটেনি। ঠিক বাস্তবের সৈকতের মতো। ঢেউ আসে, ছুঁয়ে যায়, তারপর আবার ফিরে যায়। আমার জীবনেও সুখগুলো বারবার ঠিক সেভাবেই এসেছে। মনে হয়েছে, এবার বুঝি সব ঠিক হয়ে যাবে। তারপর একসময় আবার সবকিছু শূন্য হয়ে গেছে।

আজ প্রথমবারের মতো আমি একটা সমুদ্র চাই। নিজের জন্য না। আমার ছোট্ট ভাগনীর জন্য।

আপনার সামর্থ্যের যতটুকুই সম্ভব, হয়তো একটা ছোট্ট ডোনেশন, হয়তো শুধু এই ক্যাম্পেইনটা অন্যদের কাছে পৌঁছে দেওয়া, সেই ছোট ছোট ঢেউগুলো একসাথে হয়তো একটা সমুদ্র হয়ে উঠতে পারে।

আমি শুধু এমন একটা সমুদ্র চাই - যে তার সবটুকু জল দিয়ে আমার মা'টাকে বাঁচিয়ে রাখবে। এমন একটা সমুদ্র - যার কোনো ঢেউ আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষটাকে আর আমার কাছ থেকে কেড়ে নেবে না।

👉 সরাসরি অনুদান দিন (ওয়েবসাইট): https://saveminha.xyz

👉 GoFundMe (প্রবাসীদের জন্য): https://gofund.me/8b57f598b

📱 মোবাইল ব্যাংকিং:

বিকাশ মার্চেন্ট (Payment): 01320770767 (Ref: 1)

নগদ মার্চেন্ট (Merchant Pay): 01620466089

বিকাশ পার্সোনাল (Send Money): 01719462334

নগদ পার্সোনাল (Send Money): 01612462334

রকেট পার্সোনাল: 016124623347

🏛 ব্যাংক অ্যাকাউন্ট:

অ্যাকাউন্ট নাম: S M Shahadat Zaman
অ্যাকাউন্ট নম্বর: 1526204283323001 (BRAC Bank, Gulshan North Branch)
রাউটিং: 060261876

নতুন এক পাঠসঙ্গীর আগমন 📖✨Boox Go 6 (Gen II) eReader হাতে পাওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। বাংলাদেশের প্রথম ব্যবহারকারীদে...
15/07/2026

নতুন এক পাঠসঙ্গীর আগমন 📖✨

Boox Go 6 (Gen II) eReader হাতে পাওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। বাংলাদেশের প্রথম ব্যবহারকারীদের একজন হিসেবে এই ডিভাইসটি সংগ্রহ করতে পেরে আমি ভীষণ আনন্দিত ও উচ্ছ্বসিত।

ডিভাইসটি সংগ্রহ করেছি Multimedia Kingdom থেকে। তাদের সার্ভিস, আন্তরিকতা এবং গ্রাহকের প্রতি যত্ন আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে প্রতিষ্ঠানটির কর্ণধার জুয়েল ভাইয়ের আন্তরিক অভ্যর্থনা ছিল মনে রাখার মতো। ই-ইন্ক ডিভাইস, ডিজিটাল রিডিং এবং বইয়ের ভবিষ্যৎ নিয়ে তার সাথে গল্প করতে করতে কখন যে ২ থেকে ৩ ঘণ্টা কেটে গেছে, বুঝতেই পারিনি। এমন প্রাণবন্ত আড্ডা প্রযুক্তিপ্রেমী একজন পাঠকের জন্য সত্যিই আনন্দের।

এর আগে Kindle Basic এবং Kindle Paperwhite ব্যবহার করেছি। ডিভাইস দুটি নিঃসন্দেহে অসাধারণ এবং দীর্ঘদিনের নির্ভরযোগ্য সঙ্গী ছিল। তবে Kindle এর কিছু সীমাবদ্ধতা রয়েছে, বিশেষ করে বিভিন্ন ধরনের ফাইল, অ্যাপ সাপোর্ট এবং নিজের মতো করে কাস্টমাইজ করার ক্ষেত্রে।

এই জায়গাতেই Android ভিত্তিক eReader গুলো আমাকে বেশি আকর্ষণ করেছে। অনেকগুলো হ্যান্ডহেল্ড ইবুক রিডার নিয়ে দীর্ঘদিন রিভিউ, ফিচার এবং ব্যবহারকারীদের অভিজ্ঞতা দেখার পর অবশেষে আমার পছন্দের তালিকায় জায়গা করে নেয় Boox Go 6 (Gen II) eReader।

এই ছোট্ট ডিভাইসটির সবচেয়ে আকর্ষণীয় কিছু ফিচার:

📚 ৬ ইঞ্চি E Ink Carta 1300 ডিসপ্লে, যা কাগজের বইয়ের মতো আরামদায়ক পড়ার অভিজ্ঞতা দেয়।

⚡ দ্রুতগতির Qualcomm Snapdragon প্রসেসর, ৩ জিবি রেম যা আগের প্রজন্মের তুলনায় আরও স্মুথ পারফরম্যান্স পাওয়া যায়।

🤖 Android অপারেটিং সিস্টেম, যার কারণে বইটই • Boitoi, Boighor, Kindle, Kobo, Moon+ Reader সহ বিভিন্ন রিডিং অ্যাপ ব্যবহার করা যায়।

📖 PDF, EPUB, MOBI, AZW3 সহ বিভিন্ন ফরম্যাটের বই সহজেই পড়ার সুবিধা।

🌙 Front Light ও Warm Light সুবিধা, যা রাতের পড়ার জন্য চোখের উপর চাপ কমায়। আল্ট্রা শার্প ডিসপ্লে।

🔋 দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা নিয়মিত পাঠকদের জন্য বেশ সুবিধাজনক।

☁️ ৩২জিবি স্টোরেজ, ২টেরাবাইট এক্সট্রা মেমোরি কার্ড সাপোর্ট, ইবুক লাইব্রেরি, নোট নেওয়া এবং নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করার স্বাধীনতা, ডিজিটাল পেন সাপোর্ট।

বিশেষ করে বাংলা বই, ইসলামিক বই, বড় EPUB বা PDF কালেকশন এবং বিভিন্ন ধরনের ডকুমেন্ট পড়ার জন্য Amazon Kindle থেকে Android eReader এর স্বাধীনতা অনেক বেশি উপভোগ্য মনে হয়েছে।

প্রিঅর্ডার করার পর খুব দ্রুতই হাতে পেয়েছি আমার নতুন পাঠসঙ্গী। এখন অপেক্ষা শুধু নতুন এই ডিভাইসের সাথে অসংখ্য বইয়ের জগতে আরও সুন্দর কিছু সময় কাটানোর।

প্রযুক্তি যখন বই পড়ার অভ্যাসকে আরও সহজ, আধুনিক এবং আনন্দময় করে তোলে, তখন একজন পাঠকের জন্য এর চেয়ে আনন্দের বিষয় আর কী হতে পারে! 📚🌿

BOOX Go 6 (Gen II), আশা করি আমাদের বইয়ের সম্পর্ককে আরও দীর্ঘ এবং সুন্দর করে তুলবে।

04/07/2026

হায়া সুলেমানের জীবন তখনই বদলে যায়, যখন সে ইস্তানবুলের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপের অফার পায়। নতুন দেশ, নতুন মানুষ, নতুন বিশ্ববিদ্যালয়। সে উদ্দীপ্তও বটে, আবার অস্থিরও! কারণ কেউ একজন আছে, যে তার উপর নজর রাখছে। কেউ একজন, যে তাকে অজ্ঞাতনামা চিঠি পাঠায়। কিন্তু কে সে?

হায়া কি এই অপরিচিত দেশে নিজেকে নিরাপদ রাখতে পারবে? আর যে মানুষটিকে খুঁজে পাওয়ার জন্য সে এই যাত্রা শুরু করেছিল, হায়া কি তাকে খুঁজে পাবে? জিহান সিকান্দারের সন্ধান কি সে আদৌ পাবে?

২০১৩ সাল থেকে এখন পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে বেশি পঠিত উপন্যাস “জান্নাত কে পাত্তে" এমন একজন তরুণীর গল্প, যে এক অপরিচিত দেশে গিয়ে নিজেই অপরিচিত হয়ে যায়। তার এই যাত্রা, অনুভূতি আর সংগ্রামের কাহিনি পাঠকের হৃদয়ের গভীরে স্পর্শ করবে।

বই: জান্নাত কে পাত্তে
লেখক: নিমরাহ্ এহমাদ
অনুবাদক: আফিফা পারভীন
প্রচ্ছদশিল্পী: Fiza Islam
প্রকাশনী: Chapakhana Prokashoni-ছাপাখানা প্রকাশনী
মুদ্রিত মূল্য: ১৫৯০/-

বিশেষ সংগ্রহ করতে পারবেন বইপরী-Book Angel, ধী - dhee, বুকলেট.কম, ক্ষণিকা-khonika বুকশপ থেকে.. ^_^

#জান্নাতকেপাত্তে

“অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল।” – নেপোলিয়ান“বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না।“- সৈয়দ মুজতবা আলীনেপোলিয়ান...
12/06/2026

“অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল।”
– নেপোলিয়ান

“বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না।“
- সৈয়দ মুজতবা আলী

নেপোলিয়ান আর সৈয়দ মুজতবা আলী এই দুইজনকে খুব দেখতে মনে চায়.. :(

এই দুই দাদুর ফোন নং কেউ যোগার করে দিতে পারবেন!?

আধুনিক বিশ্বে ইসলাম ধর্মের মতো ভুল বোঝাবুঝির শিকার আর কোনো ধর্মকে বোধহয় হতে হয়নি। পশ্চিমা সংস্কৃতিতে প্রায়শই এই ধর্মকে এ...
08/06/2026

আধুনিক বিশ্বে ইসলাম ধর্মের মতো ভুল বোঝাবুঝির শিকার আর কোনো ধর্মকে বোধহয় হতে হয়নি। পশ্চিমা সংস্কৃতিতে প্রায়শই এই ধর্মকে এমন একটি চরমপন্থী বিশ্বাস হিসেবে দেখানো হয়- যা স্বৈরাচারী শাসন, নারীদের ওপর দমন-পীড়ন, গৃহযুদ্ধ ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করে। ক্যারেন আর্মস্ট্রংয়ের লেখায় সংক্ষিপ্ত এই ইতিহাস সেই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বিপরীতে গুরুত্বপূর্ণ প্রতিসাম্য সৃষ্টি করে। ইসলাম সম্পর্কে বছরের পর বছর গবেষণা ও লেখালেখির নির্যাস এই বইতে দেখায় যে, বিশ্বের দ্রুততম বিস্তার লাভকারী এই ধর্ম তার আধুনিক হেজেমনিতে চিত্রিত মৌলবাদী ধারার চাইতে আসলে অনেক বেশি সমৃদ্ধ ও জটিল।

এই বইটি শুরু হয়েছে সপ্তম শতকে মদিনা থেকে হজরত মুহাম্মাদ (সা.) ও তাঁর পরিবারবর্গের হিজরত এবং প্রথম মসজিদ প্রতিষ্ঠার বিবরণ দিয়ে। এখানে শিয়া ও সুন্নি বিভক্তির সূত্রপাত, সুফি আধ্যাত্মিকতার বিকাশ, ইসলাম কীভাবে উত্তর আফ্রিকা, শ্যাম ও এশিয়া জুড়ে বিস্তার লাভ করে, ক্রুসেডের ধ্বংসাত্মক প্রভাব, চতুর্দশ ও পঞ্চদশ শতকে সাম্রাজ্যবাদী ইসলামের বিকাশ এবং বিশ্বের অন্যতম পরিশীলিত শক্তিতে পরিণত হওয়া, পাশাপাশি বিপ্লবী ইসলামের উত্থান ও তার প্রভাব সম্পর্কে তুলে ধরা হয়েছে। বইটির সমাপ্তি ঘটে সমসাময়িক ইসলাম ও তার চ্যালেঞ্জগুলোর মূল্যায়নের মাধ্যমে।

এই অনবদ্য বইয়ের মাধ্যমে ক্যারেন আর্মস্ট্রং তাদের চ্যালেঞ্জ জানিয়েছেন, যারা মনে করে যে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতা সংঘর্ষের পথে এগিয়ে যাচ্ছে। এটি একইসঙ্গে এক নির্ভরযোগ্য, প্রাঞ্জল ও সংক্ষিপ্ত অথচ গভীর এক বিশ্লেষণের মডেল।

-
বই: ইসলাম- সমৃদ্ধ এক ধর্মের আখ্যান
লেখক: ক্যারেন আর্মস্ট্রং
ভাষান্তর: আব্দুস সাত্তার সজীব
সম্পাদক: Abdullah Ibn Mahmud
প্রকাশনী: আদী প্রকাশন
প্রচ্ছদ শিল্পী: Abul Fattah Munna
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা
প্রকাশকাল: ৫ই জুলাই, ২০২৬ ইং

জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (১২০৭–১২৭৩)যিনি জালাল উদ্দিন মুহাম্মদ বালখী, মৌলভি রুমি বা শুধু রুমি নামে, তবে মাওলানা জালালু...
06/06/2026

জালাল উদ্দিন মুহাম্মদ রুমি (১২০৭–১২৭৩)

যিনি জালাল উদ্দিন মুহাম্মদ বালখী, মৌলভি রুমি বা শুধু রুমি নামে, তবে মাওলানা জালালুদ্দিন রুমি নামে সর্বাধিক পরিচিত, যিনি ১৩শ শতাব্দীর একজন পারস্য কবি, সুফি সাধক, দার্শনিক ও আধ্যাত্মিক গুরু।
তার সবচেয়ে বিখ্যাত রচনা হলো Mathnawi বা Masnavi, যা ‘সুখের, প্রেমের ও ঈশ্বরের প্রতি মানুষের তৃষ্ণা’ নিয়ে লেখা এক বিশাল আখ্যানমূলক কবিতা। তিনি মানব হৃদয়ের গভীরতা ও ঈশ্বরের প্রেমের প্রতি আধ্যাত্মিক আকর্ষণকে কেন্দ্র করে কবিতা ও উপাখ্যান রচনা করেছেন। তার প্রধান রচনা “মাসনাবি” মানুষের জীবনের নৈতিক শিক্ষা, প্রেম ও আত্মজ্ঞানকে গল্পের মাধ্যমে বর্ণনা করে। “দিভান-এ শামস-ই তাবরিজি” কবিতার মাধ্যমে তিনি ভক্তি ও প্রেমের আবেগময় প্রকাশ ঘটিয়েছেন, আর “ফিহি মা ফিহি” তার আলাপচারিতার মাধ্যমে সহজভাবে আধ্যাত্মিক জ্ঞান উপস্থাপন করে।

রুমির জীবন ও সাহিত্য শিক্ষা দেয় যে, মানব জীবনের মূল উদ্দেশ্য হলো প্রেম, অন্তরের বিশুদ্ধি এবং ঈশ্বরের সঙ্গে মিলন। তার দর্শন এখনও বিশ্বব্যাপী মানুষের মন ও হৃদয়কে অনুপ্রাণিত করে।

'খাদ্য, আশ্রয়, আর সঙ্গী জুটে যাওয়ার পরে এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন গল্পের।'

আমরা মানুষ, তাই একসঙ্গে থাকতে চাই, আর নিজেদের যত অভিজ্ঞতা, চিন্তা, স্বপ্ন, আর আনন্দ-বেদনার কথা আছে, সবটাই একে অন্যের সঙ্গে ভাগ করে নিতে চাই। এই দুটো ইচ্ছার চূড়ান্ত ফলই হলো গল্প বলার আকাঙ্ক্ষা। গল্প আমাদের জীবনের প্রতিটি ধাপে মিশে আছে। সত্যি বলতে কি, আমাদের জীবনটাই তো একটার পর একটা গল্পের মালা, যেখানে সব সময় নতুন নতুন প্রতিশ্রুতি আর চমক অপেক্ষা করে। আর ঠিক এই কারণেই, সব ভালো গল্পের মতোই, প্রাচীন সুফি সাধকগণের গল্পগুলো আজও আমাদের জন্য সমান জরুরি। কারণ এই গল্পগুলো কোনো নির্দিষ্ট সময়ের নয়, বরং এগুলো সব মানুষের জন্য, সব সময়ের জন্য। একটা ভালো গল্প যখন সব জায়গায় একই রকম প্রভাব ফেলে, তখন আমরা বুঝি যে পৃথিবীর অন্য কোণে থাকা মানুষগুলোর সঙ্গে আমাদের আসলে তেমন কোনো ফারাক নেই। আর এই বোঝাপড়া থেকেই অন্যের প্রতি আমাদের সহানুভূতি জন্ম নেয়। একসময় তো এমন হয় যে আমরা সেই 'অন্য মানুষটার' কষ্ট বা আনন্দ নিজের ভেতরেও অনুভব করতে শুরু করি। এইভাবেই সম্মান আর সহমর্মিতা আপনা-আপনি আমাদের মধ্যে চলে আসে।

রুমির গল্পগুলো হলো সেই চিরন্তন সুফি গল্পের সেরা উদাহরণ। তার গল্পের মূল কথাটা আজও একই রকম খাঁটি, যা আজকের এই প্রযুক্তির যুগেও আমাদের জন্য ভীষণ দরকারি। রুমি তার মসনবী কাব্যে এই শিক্ষামূলক গল্পগুলো এনেছেন। এখানে তিনি এমন সব সাধারণ সমস্যা নিয়ে কথা বলেছেন, যা নিয়ে আমরা রোজকার জীবনে নাজেহাল হই। তবে তিনি শুধু সমস্যা দেখাননি, সেগুলোর ভেতরের আধ্যাত্মিক দিকটা তুলে ধরেছেন, আর সেগুলোকে দারুণ সব সুফি শিক্ষায় বদলে দিয়েছেন। মসনবী-তে তিনি পশুপাখির গল্পও রেখেছেন। যদিও সেগুলো বেশিরভাগই অন্য সাহিত্য থেকে নেওয়া, তবুও তিনি সেগুলোকে নিজের মতো করে একটু পাল্টে নিয়েছেন, যাতে তার বক্তব্যটা আরো জোরালো হয়।

“The Book of Rumi” হলো মাওলানা জালালউদ্দিন রুমির অনুপ্রেরণামূলক গল্প ও উপাখ্যানের সংকলন, যা Maryam Mafi ইংরেজীতে অনুবাদ করেছেন। বইটিতে ১০৫টি ছোট গল্প রয়েছে, যা সহজ ভাষায় আধ্যাত্মিক শিক্ষা, নৈতিকতা, প্রেম ও আত্মার সন্ধানকে কেন্দ্র করে পাঠকের হৃদয় আলোকিত করে।

রুমি দৈনন্দিন জীবনের সাধারণ সমস্যার মধ্যেই গভীর আধ্যাত্মিক দিক তুলে ধরেছেন, কখনো পশুপাখির গল্পের মাধ্যমে, কখনো সরাসরি মানব জীবনের ঘটনা দিয়ে। প্রতিটি গল্প পাঠককে আনন্দ দেয়, ভাবায় এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে সাহায্য করে। শিশু থেকে বড় সকলের জন্য পাঠযোগ্য এই সংকলন শুধু সাহিত্য নয়; এটি প্রেরণা ও আধ্যাত্মিক শিক্ষার এক পথপ্রদর্শক।

নিজেকে নতুন করে আবিষ্কার করতে পড়ুন Nishat Al-Hurairah এর অনুবাদে Premium Publications থেকে প্রকাশিত 'দ্য বুক অব রুমি'। বইটির মুদ্রিত মূল্য ৫০০টাকা এবং সুন্দর এই প্রচ্ছদটি করেছেন Porag Wahid ।

“দ্য বুক অব রুমি” বইটি শুধু পড়ার আনন্দ দেয় না, বরং পাঠককে তার নিজের অন্তর, পৃথিবী এবং জীবনের গভীর অর্থ অন্বেষণে উদ্বুদ্ধ করে। এটি শিশু থেকে বড় সকলের জন্য প্রযোজ্য এবং প্রতিদিনের জীবনের জন্য এক অমূল্য শিক্ষার খনি। রুমির গল্প আজও আমাদের শিখায়, হাসায়, ভাবায় এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আলো জ্বালায়।

River of Teeth গল্পের পটভূমি ১৯ শতকের মিসিসিপি নদীর তীরে। এ পৃথিবীতে একটা অদ্ভুত, কাল্পনিক বাস্তবতা তৈরি করা হয়েছে: প্রা...
02/06/2026

River of Teeth গল্পের পটভূমি ১৯ শতকের মিসিসিপি নদীর তীরে। এ পৃথিবীতে একটা অদ্ভুত, কাল্পনিক বাস্তবতা তৈরি করা হয়েছে: প্রাচীন আফ্রিকান হোয়াইট হিপ্পোদের বদলে নদীতে ভয়ঙ্কর ও দানবীয় হাঙ্গরদের ছড়িয়ে দেওয়া হয়েছে। এই হাঙ্গররা নদীর পরিবেশ নিয়ন্ত্রণ করে এবং স্থানীয় সম্প্রদায়ের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করে।

গল্পের কেন্দ্রবিন্দু হলো এক দল সাহসী মানুষ, যারা বিশেষ কৌশল এবং পরিকল্পনা ব্যবহার করে এই হাঙ্গরদের মোকাবিলা করতে চায়। তারা একসাথে দলবদ্ধভাবে অভিযান চালায়, যেখানে প্রত্যেক চরিত্রের নিজস্ব লক্ষ্য, শক্তি এবং দুর্বলতা আছে। তাদের যাত্রা সাহস, চতুরতা, এবং ঝুঁকিপূর্ণ কৌশলের মিশ্রণে ভরা।
গল্পে আছে রোমাঞ্চ, কৌশল, নাটক এবং অপ্রত্যাশিত ঘটনা, যা পড়ার সময় প্রতিটি মুহূর্তে উত্তেজনা ধরে রাখে। চরিত্রগুলোর সম্পর্ক এবং সংঘর্ষ গল্পকে জীবন্ত করে তোলে, আর নদী, হাঙ্গর ও পরিবেশ গল্পের উত্তেজনা আরও বাড়িয়ে দেয়।

বই : রিভার অভ টিথ
লেখক : সারাহ গেইলি
অনুবাদক : Md Fuad Al Fidah
প্রচ্ছদ শিল্পী : Porag Wahid
প্রকাশনী : Premium Publications
মুদ্রিত মূল্য : ৩৫০৳

বই: ইসলাম- সমৃদ্ধ এক ধর্মের আখ্যানলেখক: ক্যারেন আর্মস্ট্রংঅনুবাদক: আব্দুস সাত্তার সজীব সম্পাদক: Abdullah Ibn Mahmud প্রক...
01/06/2026

বই: ইসলাম- সমৃদ্ধ এক ধর্মের আখ্যান
লেখক: ক্যারেন আর্মস্ট্রং
অনুবাদক: আব্দুস সাত্তার সজীব
সম্পাদক: Abdullah Ibn Mahmud
প্রকাশনী: আদী প্রকাশন
প্রচ্ছদ শিল্পী: Abul Fattah Munna
মুদ্রিত মূল্য: ৫০০ টাকা
প্রকাশকাল: ২৭ জুন, ২০২৬ ইং

কাহিনী সংক্ষেপঃ
আধুনিক বিশ্বে ইসলাম ধর্মের মতো ভুল বোঝাবুঝির শিকার আর কোনো ধর্মকে বোধহয় হতে হয়নি। পশ্চিমা সংস্কৃতিতে প্রায়শই এই ধর্মকে এমন একটি চরমপন্থী বিশ্বাস হিসেবে দেখানো হয়- যা স্বৈরাচারী শাসন, নারীদের ওপর দমন-পীড়ন, গৃহযুদ্ধ ও সন্ত্রাসবাদকে উৎসাহিত করে। ক্যারেন আর্মস্ট্রংয়ের লেখায় সংক্ষিপ্ত এই ইতিহাস সেই সংকীর্ণ দৃষ্টিভঙ্গির বিপরীতে গুরুত্বপূর্ণ প্রতিসাম্য সৃষ্টি করে। ইসলাম সম্পর্কে বছরের পর বছর গবেষণা ও লেখালেখির নির্যাস এই বইতে দেখায় যে, বিশ্বের দ্রুততম বিস্তার লাভকারী এই ধর্ম তার আধুনিক হেজেমনিতে চিত্রিত মৌলবাদী ধারার চাইতে আসলে অনেক বেশি সমৃদ্ধ ও জটিল।

এই বইটি শুরু হয়েছে সপ্তম শতকে মদিনা থেকে হজরত মুহাম্মাদ (সা.) ও তাঁর পরিবারবর্গের হিজরত এবং প্রথম মসজিদ প্রতিষ্ঠার বিবরণ দিয়ে। এখানে শিয়া ও সুন্নি বিভক্তির সূত্রপাত, সুফি আধ্যাত্মিকতার বিকাশ, ইসলাম কীভাবে উত্তর আফ্রিকা, শ্যাম ও এশিয়া জুড়ে বিস্তার লাভ করে, ক্রুসেডের ধ্বংসাত্মক প্রভাব, চতুর্দশ ও পঞ্চদশ শতকে সাম্রাজ্যবাদী ইসলামের বিকাশ এবং বিশ্বের অন্যতম পরিশীলিত শক্তিতে পরিণত হওয়া, পাশাপাশি বিপ্লবী ইসলামের উত্থান ও তার প্রভাব সম্পর্কে তুলে ধরা হয়েছে। বইটির সমাপ্তি ঘটে সমসাময়িক ইসলাম ও তার চ্যালেঞ্জগুলোর মূল্যায়নের মাধ্যমে।

এই অনবদ্য বইয়ের মাধ্যমে ক্যারেন আর্মস্ট্রং তাদের চ্যালেঞ্জ জানিয়েছেন, যারা মনে করে যে ইসলাম ও পাশ্চাত্য সভ্যতা সংঘর্ষের পথে এগিয়ে যাচ্ছে। এটি একইসঙ্গে এক নির্ভরযোগ্য, প্রাঞ্জল ও সংক্ষিপ্ত অথচ গভীর এক বিশ্লেষণের মডেল।

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bookaholic Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bookaholic Times:

Shortcuts

Share