26/01/2023
আপনার ব্যবসার সিজনাল মার্কেটিং (২য় পর্ব)
বিশেষ ছুটির দিনকে কেন্দ্র করে যে মার্কেটিং কৌশল ব্যবহৃত হয়, সেটাই সিজনাল মার্কেটিং। এসব ছুটির দিন, তার আগের ও পরের সময়কে কেন্দ্র করে নির্দিষ্ট পণ্যের ব্যাপারে ক্রেতাদের চাহিদা বেশি থাকে, ফলে আপনার মার্কেটিং এর প্রচেষ্টাগুলি তাদের কাছে গুরুত্ব পাবে।
সিজনাল বা মৌসুমী মার্কেটিং এর মাধ্যমে কাস্টমারদের সাথে যোগাযোগ, ব্র্যান্ডের খ্যাতি ও পণ্য বিক্রি বাড়ানো সম্ভব। বছরের নির্দিষ্ট সময় অনুযায়ী নির্দিষ্ট কোনো পণ্য বা সেবার চাহিদা অনেক বাড়ে। সিজনাল মার্কেটিং এর দ্বিতীয় পর্বে থাকছে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট।
-
# অতীতের সফল মার্কেটিং ক্যাম্পেইনগুলির পুনরাবৃত্তি ঘটান
অনেক ব্র্যান্ড প্রতি বছর নির্দিষ্ট সময়ে একই প্রচারণা চালায়। ফলে কাস্টমাররা এসব মৌসুমী অফার, ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে থাকেন। অফার, ডিসকাউন্ট শুরু হলেই তারা তা লুফে নেন।
আগের সফল প্রচার কিংবা ক্যাম্পেইন আবার ব্যবহার করলে তা ব্র্যান্ডের বিশ্বস্ততা বাড়াবে, আকর্ষণীয় বিভিন্ন অফারের মাধ্যমে নতুন কাস্টমারদের আকৃষ্ট করারও সুযোগ তৈরি করে দেবে।
আগের সফল মৌসুমী মার্কেটিং পুনরায় ব্যবহারের সুযোগ নিয়ে আসে পহেলা বৈশাখের মতো উৎসবগুলি। কাস্টমাররা জানে প্রতি বছর এই সময় বিভিন্ন অফার ও ডিসকাউন্ট দেয়া হয়, তাই তারা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে।
-
# সিজনাল মার্কেটিং স্ট্র্যাটেজির সাথে সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের মিল রাখুন
গিভআওয়ে, কাস্টমার বা ফলোয়ারদের তৈরি কন্টেন্ট, মজার কুইজ, পোল ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় অন্তর্ভুক্ত করুন। এতে কাস্টমারদের সাথে সংযুক্ত থাকা সহজ হবে।
এই কাজগুলি সফল হলে, আপনার পেইজের রিচ বাড়বে, অর্থাৎ কন্টেন্ট ছড়িয়ে যাবে অনেকের কাছে। ফলে অনেকেই আপনার অ্যাকাউন্ট ঘুরে দেখবে, নতুন ফলোয়ার তৈরি হবে, কাস্টমারদের সাথে সংযোগ বাড়বে। মৌসুমী প্রচার সম্পর্কে আগ্রহও বাড়বে সম্ভাব্য ক্রেতাদের মধ্যে।
-
# ফলোয়ারদের কন্টেন্ট বানাতে উৎসাহ দিন
মৌসুমী মার্কেটিং এর অংশ হিসেবে ফলোয়ারদেকে আপনার বিজনেসের জন্য কন্টেন্ট বানাতে উৎসাহ দিন।
কোনো অফারের অংশ হিসেবে আপনার পণ্যের সাথে ছবি তোলা কিংবা পেইজ নিয়ে ইতিবাচক কোনো পোস্ট দিতে উৎসাহইত করুন। নানারকম হ্যাশট্যাগ ব্যবহার, ব্র্যান্ডকে পোস্টে ট্যাগ দেয়া ইত্যাদি বিষয়ে উৎসাহ দিন, যাতে পোস্টগুলি সহজে আপনার চোখে পড়ে।
অনুমতি নিয়ে ফলোয়ারদের বানানো কন্টেন্টগুলি রিপোস্ট করুন, অর্থাৎ বিজনেস অ্যাকাউন্ট থেকে পোস্ট দিন। এটিকে মার্কেটিং ক্যাম্পেইনের একটি দরকারি অংশ বানিয়ে নিন।
-
# সিজনাল পণ্যের পেইজ তৈরি ও প্রচার করুন
বিজনেসের ওয়েবসাইটে সিজনাল বা মৌসুমি পণ্যগুলি নিয়ে আলাদা পেইজ তৈরি করুন। তাহলে কাস্টমারদের আলাদা করে ওয়েবসাইট থেকে পছন্দের পণ্য খুঁজে বের করতে হবে না।
ক্রেতারা ওয়েবসাইটে গেলে সহজেই যাতে সেই পেইজটি খুঁজে পায় সেই ব্যবস্থা করুন। আর পণ্য কেনার প্রক্রিয়া যতটা সম্ভব সহজ রাখুন। পণ্য কিনতে জটিলতার সম্মুখীন হলে কাস্টমাররা আপনার ব্র্যান্ডের পণ্য কেনার আগ্রহ হারাবে।
-
# ওয়েবসাইটে কাউন্টডাউনের মাধ্যমে ক্রেতাদের মধ্যে আগ্রহ তৈরি করুন
পরবর্তী মৌসুমী প্রমোশন কিংবা ইভেন্টের কাউন্টডাউন শুরু করুন, এতে কাস্টমারদের মধ্যে উৎসাহ ও উত্তেজনা বাড়বে।
বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উপলক্ষে সেল শুরুর আগে, আপনার ওয়েবসাইটের সব পেইজে পপ-আপ টাইমারের মাধ্যমে এর প্রচার শুরু করুন।
এই টাইমারগুলি ওয়েবসাইটে আসা কাস্টমারদের দৃষ্টি আকর্ষণ করে ও দর্শকদের অনুভূতি জাগায়। অফার বা সেলের সময় ওয়েবসাইটে তাদের ফিরে আসার সম্ভাবনা বাড়ে।
-
# সিজনাল পণ্য সম্পর্কিত রিভিউ শেয়ার করুন
কাস্টমারদের রিভিউ কিংবা সুপারিশ আপনার বিক্রি বাড়াতে সাহায্য করে।
বিভিন্ন মৌসুমে, সিজনাল থিম ও কেনাকাটা সম্পর্কিত রিভিউগুলি খুঁজে বের করুন। মৌসুম অনুযায়ী এই রিভিউওগুলি পণ্যের পেইজে যোগ করুন।
আপনার পণ্য কিনে সন্তুষ্ট হওয়া কাস্টমাররা এসব রিভিউ দেন। এই পণ্যগুলি বিভিন্ন মৌসুমে তাদের কীভাবে সাহায্য করে তা এই রিভিউগুলিতে তারা শেয়ার করেন। যেসব কাস্টমারের একই ধরনের পণ্য ও অভিজ্ঞতা দরকার, তারা এইসব রিভিউ দেখে আপনার পণ্য কেনার উৎসাহ পাবেন।
-
মার্কেটিংয়ের সবচেয়ে কার্যকর উপায়গুলির একটা হচ্ছে সিজনাল মার্কেটিং। বছর জুড়ে ব্যবসার সেল ধরে রাখতে ও তা বৃদ্ধিতে ব্র্যান্ডের প্রাসঙ্গিকতা ধরে রাখুন।
#ব্যবসা #মার্কেটিং #মেলা #ভাস্ট