Tanbir Masum

Tanbir Masum Hi! If you need an Expert Digital Marketer, feel free to contact me.

I’m Tanbir Masum a professional Digital Marketer with huge experience in Social Media Marketing, Email Marketing, Data Entry & Lead Generation, Social Media Design and many more.

Hello,I am Tanbir Masum. I am Providing Digital Marketing, page Creating and Customization Services at very low...
30/12/2020

Hello,

I am Tanbir Masum. I am Providing Digital Marketing, page Creating and Customization Services at very low cost. If anyone interested Please inbox me link in my bio.

এই ১০টি টুলস আপনার ই-কমার্স বিজনেস-এ ট্রাই করতে পারেনঃ- ১। Facebook bot:  সেলস অটোমেসন ও মার্কেটিং এ ভালো কাজে দেয়। অনেক...
02/12/2020

এই ১০টি টুলস আপনার ই-কমার্স বিজনেস-এ ট্রাই করতে পারেনঃ-

১। Facebook bot: সেলস অটোমেসন ও মার্কেটিং এ ভালো কাজে দেয়। অনেক ফেসবুক পেইজ থেকে আপনার কাছে ম্যাসেঞ্জারে ম্যাসেজের সাথে অপসন দিয়ে দেয়। আপনি যেকোন অপসনে ক্লিক করলে সাথে সাথেই কিছু একটা উত্তর পেয়ে যান। এটা ফেসবুক বট দিয়ে করা হয়। ট্রাই করতে পারেন Manychat, Chatfuel, Mobilemonkey এগুলো দেশের বাইরের কিছু কম্পানি। দেশেও কিছু আছে। উল্লেখ করলাম না।

আপনি এই বটগুলো ফ্রিতে ট্রাই করতে পারেন। এদের পেইড ভার্সনো আছে।

২। Hotjar: কাস্টমারের বিহেভিয়ার বুঝার জন্য আপনি ওয়েবসাইটে হটজার ইন্সটল করতে পারেন। এটা ফ্রি টুল। আপনি জানতে পারবেন, আপনার ওয়েবসাইটের ভিজিটর কোথায় বেশী ক্লিক করে, কোন কোন ম্যানুতে ক্লিক করতেছে ইত্যাদি।

৩। Google Analytics: জেনে নিন আপনার ওয়েবসাইটে ভিজিটর কোথা থেকে আসতেছে, কতক্ষন থাকতেছে, কত পারসেন্ট ভিজিটর ওয়েবসাইটে ঢুকেই চলে যাচ্ছে, কোন একসন না নিয়েই। এটা গুগল ফ্রিতেই দেয়।

৪। Google Trends: গুগলের এই সাইটটি আপনি প্রোডাক্ট রিসার্চের জন্য ব্যবহার করতে পারেন। ধরেন আপনি Smart Watch বিক্রি করতে চাচ্ছেন। আপনি Smart Watch লিখে গুগল ট্রেন্ডস এ সার্চ করে জেনে নিতে পারেন, বাংলাদেশ থেকে কি পরিমান মানুষ Smart Watch লিখে গুগলে সার্চ দেয়। তবে সার্চ ভলুম স্মার্ট ওয়াচের ক্ষেতে বেশ কম দেখতেছি। তবে এই প্রোডাক্টের সেল অনেক বেশি। যাইহোক অন্য প্রসঙ্গে না যাই।

৫। Facebook Pixel: আপনি একটা ওয়েবসাইট ভিজিট করেছেন, কিছুক্ষন পরে আপনি সেই ওয়েবসাইটের অ্যাড আপনার টাইমলাইনে দেখতেছেন। ফেসবুক পিক্সেল এটা করতে সাহায্য করে।

৬। Tawk: 100% ফ্রি লাইভ চ্যাটিং সফটওয়ার। আপনার ওয়েবসাইটে কাস্টমার লাইভ চ্যাটিং না থাকলে ফ্রিতে এটা ট্রাই করতে পারেন। তবে আমাদের দেশে ম্যাসেঞ্জার লাইভ চ্যাট এর ব্যবহার বেশী। তবে Tawk আপনাকে ম্যাসেঞ্জারের থেকে অনেক বেশী সুবিধা দিবে।

৭। Messenger Live Chat: ওয়েবসাইটে কাস্টমারের সাথে লাইভ চ্যাটের জন্য ফেসবুক ম্যাসেঞ্জার এর ব্যবহার আমাদের দেশে সব থেকে বেশী জনপ্রিয়। কারন এটা ফ্রি। দ্বিতীয়ত এটা সাইটে এড করা থাকলে ম্যাসেজ আপনার ফেসবুক পেইজের ইনবক্সে যায়। তাই অন্য কোন কাস্টমার লাইভ চ্যাটিং সফটওয়ার ব্যবহার করলে আলাদাভাবে সেটা মেইনটেইন করার ঝামেলা নেই।

৮। Canva: ছোটখাট পোষ্ট ডিজাইন করার জন্য খুবই কাজের একটা সাইট। আপনি ইমেজ থেকে অ্যানিমেসন বানিয়ে ফেলতে পারবেন। এই পোষ্টের সাথে যেই ইমেজটি দেখতেছেন সেটা আমি ক্যানভাতেই ডিজাইন করেছি। আমি কিন্তু ডিজাইনার না।

৯। Kapwing: ফ্রি ভিডিও ইডিটর। ভিডিওর ছোটখাট যত কাজ আছে এটা দিয়ে সেরে ফেলতে পারেবেন। মোবাইল দিয়ে একটা প্রোডাক্টের ভিডিও তৈরী করে সেটার উপর টেক্সট দিতে চাচ্ছেন? kapwing দিয়ে করে ফেলতে পারবেন।

১০। Hellobar: ডিসকাউন্ট এনাউন্সমেন্ট দেওয়ার জন্য খুবই ভালো। আপনি আজকের জন্য আপনার ওয়েবসাইটে একটা প্রোডাক্টে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন। যখনি কেউ সাইটে ঢুকবে তখনি একটা পপআপ দেখতে পাবে। Hellobar দিয়ে এই কাজটা করে ফেলতে পারেন।

আজকে এই পর্যন্তই, টুলস গুলো ব্যাবহার করে দেখতে পারেন। কেমন ? 🥰



😮😮😮🌄🌅I love photography💗
31/10/2020

😮😮😮🌄🌅
I love photography💗









ফেসবুক এড/বুস্ট এর ক্ষেত্রে ফেসবুক ইতিহাসের সবচেয়ে কড়াকড়ি অবস্থানে আছে এই মূহুর্তে! ফেসবুকের এই কঠোর অবস্থানের ফলে কি কি...
23/10/2020

ফেসবুক এড/বুস্ট এর ক্ষেত্রে ফেসবুক ইতিহাসের সবচেয়ে কড়াকড়ি অবস্থানে আছে এই মূহুর্তে!

ফেসবুকের এই কঠোর অবস্থানের ফলে কি কি ঘটেছে না ঘটতে যাচ্ছে?

⛔ কপি পেস্ট করা এড এপ্রুভ কম হবে, এপ্রুভ হলেও সেটার রিচ কম হবে।

⛔ দুর্বল বা দায়সারা লিখা কন্টেন্ট যেসব কন্টেন্ট মানুষকে আকর্শণ করতে পারে না সেগুলোর রিচ একদমই কম হবে ফলে এসব এডের খরচ অনেক বেড়ে যাবে।

⛔ ভুল টার্গেটিং করে এড রান করলে ফেসবুক নিজেই সেটার রিচ কমিয়ে দিচ্ছে ফলে এডের খরচ বেড়ে যাচ্ছে ও সেলও আসছে না।

⛔ ফেসবুকের এড পলিসি ও কমিউনিটি স্ট্যান্ডার্ড না মেনে এড রান করার ফলে ধুম ধাম একের পর এক এড একাউন্ট ডিজেবল হচ্ছে।

⛔ যেসব পেজ থেকে বারবার এড রিজেক্ট হচ্ছে বা পলিসি ভায়োলেট হচ্ছে সেসব পেজ এড দেওয়ার ক্ষেত্রে ফেসবুকের কাছে অযোগ্য বলে বিবেচিত হচ্ছে ফলে Boost Unavailable দেখাচ্ছে।

⛔ ফেসবুকের এড পলিসি পুরোপুরি মেনে চলার পরও অনেকের এড একাউন্ট ডিজেবল হচ্ছে ও এড রিজেক্ট হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই জেনে রাখা উচিত, ফেসবুক প্রথমত রোবটের মাধ্যমে এড রিভিউ করে সুতরাং কোন রোবটই ১০০% নির্ভুল নয়। তাই এড রিজেকশন বা এড একাউন্ট ডিজেবল হওয়া থেকে রক্ষা পেতে এড পলিসির সাথে যেন দূরর্বতী কোন সম্পর্কও না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

⛔ ফেসবুক কুপন দেয়া অফ করে দিয়েছে সুতরাং এখন কেউ কুপন সেল করলে সে প্রতারণা করছে। নিজের মাস্টারকার্ড থেকে কুপন পেলে সেটা ব্যবহার করা যায় কিন্তু পাইকারী কুপন কিনে এড রান করা মানে ভয়াবহ বিপদ ডেকে আনা।

⛔ কুপন অফ করার পর এখন শুধুমাত্র ২ ডলার কার্ডে লোড করে এড রান করা যায়। এক্ষেত্রে ফেসবুক ২ ডলার পাবে। কিন্তু এরপর ফেসবুক পেমেন্ট নিতে গিয়ে আর ডলার পাবে না, ফলে Payment Declined হবে। এক্ষেত্রে আপনি ৫ ডলারের এড রান করতে পারলেও ফেসবুক ডলার না পেয়ে আপনাকে পেনাল্টি দিবে। এখনকার কুপন ব্যবসায়ীরা সে দিকেই এগুচ্ছে। সুতরাং, ফেসবুককে ফাকি দিয়ে ভালো কিছু হবে এটা চিন্তা করাই বোকামি।

⛔ ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আগে দিতে হতো ১৫/২৫ ডলার স্পেন্ড করার পর, যা এখন দিতে হচ্ছে ২ ডলার স্পেন্ড করার পর।

⛔ একটা কমন প্রশ্ন সবাই করে ৫ ডলারে কতটুকু রিচ পাওয়া যাবে, ফেসবুকের এলগোরিদম অনুযায়ী আপনার পোস্টের ডিজাইন ও কন্টেন্ট যত বেশি সুন্দর হবে, যত বেশি মানুষ এংগেজ হবে (লাইক, কমেন্ট, শেয়ার করবে) ফেসবুক সেটার রিচ তত বাড়িয়ে দিবে। অপরদিকে পোস্ট অডিয়েন্সের কাছে পছন্দ না হলে ফেসবুক এর রিচ কমিয়ে দিবে। সুতরাং, এই প্রশ্নের সোজাসাপ্টা কোন উত্তর নেই, আপনার পোস্টের কোয়ালিটির উপর নির্ভর করে কত রিচ হতে পারে।

⛔ ফেক আইডির বিরুদ্ধে ফেসবুক ভালোভাবেই সোচ্চার হয়েছে, সুতরাং রিয়েল আইডি থেকে পেজ চালানো উচিত ও এড রান করা উচিত।

🟠 এখন তাহলে করনীয় কি❓

✅ করনীয় হচ্ছে, ভালো মানের পোস্ট করুন, রিয়েল ডলার দিয়ে এড রান করুন ও কুপন ব্যবসায়ীদের থেকে দূরে থাকুন। ফেসবুকের এড পলিসি না জেনে না পড়ে এড রান করা মোটেও উচিত না। আনাড়ি নতুন ব্যক্তিদের দিয়ে এড করা হতে বিরত থাকুন। ভালো এক্সপার্ট না হলে কাউকে এড একাউন্টের একসেস দিবেন না। পাশাপাশি আপনি নিজেও ফেসবুক এডের খুটিনাটি বিষয় জেনে নিন। যাদের পেজ ফ্ল্যাগ খেয়েছে না এড একাউন্ট ডিজেবল হয়েছে তারা যথাযথ ভাবে আপিল করুন (Request Review) আশা করা যায় সব ঠিক হয়ে যাবে।









6 Reasons Why Instagram is Good For Business1 – Instagram is centred on storytelling2 – Visual content is essential to y...
18/10/2020

6 Reasons Why Instagram is Good For Business
1 – Instagram is centred on storytelling
2 – Visual content is essential to your
marketing strategy
3 – You can reach a LOT of people through Instagram marketing
4 – It’s the perfect opportunity to engage with your community
5 – It’s a goldmine of useful feedback and insights!
6 – It’s great for keeping an eye on your competitors
So, there you have it! Hopefully you’ve gone from asking ‘Why is Instagram marketing important?’ to ‘How can I build a brilliant Instagram marketing strategy’. Well, I’m glad you asked! Check out the 30 days of Instagram guide below for everything you need to know about marketing your brand on Instagram!

Hire me in fiverr.com/tanbirmasum1










ফেসবুক আপডেট ২০২০, কিভাবে কাজ করতে হবে সামনের দিনগুলিতেআধুনিক বিজনেসে সোশ্যাল মিডিয়া প্রধান ভুমিকা পালন করে থাকে, নতুন ক...
16/10/2020

ফেসবুক আপডেট ২০২০, কিভাবে কাজ করতে হবে সামনের দিনগুলিতে

আধুনিক বিজনেসে সোশ্যাল মিডিয়া প্রধান ভুমিকা পালন করে থাকে, নতুন কাস্টোমার আনার ক্ষেত্রে এবং তাদের আবার ফেরত আনার ক্ষেত্রে যাকে আমরা রিটারগেটিং বলে থাকি।

বিজনেসম্যানদের জন্য দুঃখজনক হলেও সত্যি ফেসবুক বারবার তাদের নিউজফিড অলগারিদম পরিবর্তন করেছে, এই পরিবর্তনে কিছু কন্টেন্ট অগ্রাধিকার পেয়েছে, যেখানে কিছু ছোট কোম্পানি যাদের কোন বিজনেস রিসার্চ এবং ডেভোলপমেন্ট প্রসেস নেই তারা পড়েছে সব থেকে কঠিন সময়ে।

কিছু জিনিস বের করার চেস্টা করা হয়েছে যা বড় ছোট সব কোম্পানির জন্যই কাজে লাগবে আশা করা যায়।

প্রথমেই জানা লাগবে ফেসবুক অলগারিদম কি

একদম সহজ ভাষায় বলতে হলে ফেসবুক অলগারিদম হচ্ছে ফেসবুক ইউজার ফেসবুকে প্রবেশ করার পর যা দেখে থাকে সেটা কিভাবে দেখবে সেটার নিয়ম।

এটা সাধারনভাবে ৪টা ব্যাসিকের উপর কাজ করে থাকে

১। ইনভেন্টরি- ফেসবুকের সব কন্টেন্টকে রিপ্রেজেন্ট করে যা ফেসবুক ইউজারের নিউজফিডে দেখানো হয়ে থাকে।

২। সিগনাল- এটা ফেসবুককে সিগন্যাল দেয় যে কোথায় কোন কন্টেন্ট দেখানো লাগবে, যেটার আবার কিছু নিয়ম আছে এবং সব থেকে শক্তিশালি নিয়মগুলা হচ্ছে

- লাইক, কমেন্টেস এবং শেয়ার হতে হবে ইউজারের পোস্টে
- পাবলিশার কন্টেন্টে এঙ্গেজমেন্ট থাকতে হবে বন্ধু এবং মেসেঞ্জার শেয়ারের মাধ্যমে।
- ভিডিওর কমেন্টের রিপ্লাই (যেটা ইউটিউবেও আছে)

প্রিডিকশন্স- এখানে ফেসবুক সিদ্ধান্ত নেয় যে সে কার প্রোফাইল অনুযায়ী কাকে কি পোস্ট দেখাবে, সে যদি ফ্যাশান সম্পর্কিত পোস্টে বেশি এঙ্গেজ থাকে তাহলে তাকে সেটাই দেখানো হবে বেশি।

স্কোর- ফেসবুকের প্রতিটা ব্যাপারে স্কোর আছে, ছবি অথবা ভিডিও কোয়ালিটিতে স্কোর, সেখানে কতটুকু এঙ্গেজ হলো সেটার ভিত্তিতে স্কোর, কন্টেন্ট লেখার উপর স্কোর, অ্যাড পারফর্মেন্সের উপর স্কোর, আপনার স্কোর যত ভালো হবে তত সম্ভাবনা থাকবে আপনার অ্যাড ভালো চলার।

কেন ফেসবুক সিদ্ধান্ত নিলো তারা মিনিংফুল কন্টেন্টকে বেশি অগ্রাধিকার দিবে

ফেসবুক এখন যেটা করতে চাইছে সেটা হচ্ছে তারা ফেসবুক ইউজারদের কে তাদের চাহিদা অনুযায়ী প্রাধান্য দিবে, অন্যভাবে বলতে গেলে তারা "Quantity এর থেকে "quality" কে বেশি প্রাধান্য দিবে। এখানে যারা বিজনেস করছেন তাদেরকে নতুন করে চিন্তা করা লাগবে তারা কি করবে এখন, বড় করে অডিয়েন্স নির্বাচন হয়তো ঠিক আছে তবে নিছক এবং অপ্রয়োজনীয় পোস্ট দেয়া থেকে বিরত থাকতে হবে।

অবশ্যই ফেসবুকের নতুন অলগারিদম বিজনেসের জন্য কঠিন হয়ে গেছে, নিউজফিড পরিবর্তনের পর এটা লক্ষ্য করা গেছে, ২০১৮ থেকেই পাবলিশাররা অরগানিক রিচ কিভাবে কমে গেছে সেটা দেখতেই পেয়েছে এবং পাচ্ছে।

এটা থেকে মুক্তি পেতে এবং ব্র্যান্ড পোস্টকে একটু কম প্রাধান্য দিয়ে কিছু পোস্ট জেনারেট করতে হবে যেটাতে লাইক, কমেন্ট, শেয়ার বেশি হয়।

নিচে আরো কিছু টিপস দেয়া হলো

চমৎকার কন্টেন্ট বানান, এবং শেয়ার করেন

মার্কেটিং এর সবথেকে সেরা স্ট্রেটিজিই হচ্ছে চমৎকার কন্টেন্ট,

আপনি কি মানুষকে আপনার ওয়েবসাইটে নিয়ে যেতে চান? তাহলে আপনার পেজকে এমনভাবে সাজান যেনো আপনার ক্লাইন্ট সেটাতে ভ্যলু খুঁজে পায়, উপকারি ব্লগ পোস্ট, বিভিন্ন রকম গাইড লাইন এবং ভালোমানের ভিডিও।

আপনি কি চাইছেন মানুষ আপনার অনলাইনে স্টোর থেকে প্রোডাক্ট কিনুক?

তাদেরকে কিছু ফিচার প্রভাইড করেন যেটা তাদের জন্য সহজ হয় এবং মজাদার হয়, প্রোডাক্ট ভিডিও দেন, আকর্ষণীয় ছবি দেন এবং বায়ারের রিভিউ শেয়ার করেন।

আপনার ক্রেতা কারা সেটা জানার চেস্টা করুন

আপনার ক্রেতাকে নিয়ে গবেষণা করলে যেটা লাভ হবে আপনার সেটা হচ্ছে আপনি কি কন্টেন্ট বানাবেন সেটা বুঝতে পারবেন, সব বয়সীদের জন্য কন্টেন্ট একরকম হবে না এটাই স্বাভাবিক তাই আপনার ক্রেতা কারা এটা আগে বুঝুন এরপর তাদের নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট পাবলিশ করুন, মনে রাখবেন কন্টেন্ট মানেই শুধু সেল পোস্ট না।

নিয়মিত পোস্ট করুন তবে অগনিত নয়

কিছু মিথ আছে যে আপনাকে প্রতিদিন দুইটা পোস্ট করা লাগবে অথবা সপ্তাহে একটা পোস্ট এগুলা ঠিক নয়, কিছু গবেষণায় অবশ্য দেখা গেছে অনিয়মিত পোস্টে ক্লিক বেশি হয় তবে সেটাও নির্ভর করে আপনার পেজে কতজন ফলোয়ার আছে এবং তারা কেন এই পোস্টটি দেখবে সেটার উপর।

সময় খবই গুরুত্বপূর্ণ
একটা সফল ফেসবুক পোস্টের আরেকটা পয়েন্ট হচ্ছে সময়, আপনি আপনার ফেসবুক ইনসাইট থেকে দেখে নিতে পারেন কোন সময়ে আপনার পোস্ট বেশি এঙ্গেজ হয়। তবে আপনি যদি মদ্ধদুপুরেরের অডিয়েন্স ধরতে চান তাহলে লক্ষ্য রাখবেন সঠিক সময়ে পোস্ট করতে, একটু আগেও না, পরেও না, সে ক্ষেত্রে আপনি সিডিউল পোস্ট ফিচার ব্যবহার করতে পারেন।

এঙ্গেজমেন্ট বেইট বাদ দিতে হবে
একটা ভালো সুযোগ থাকে যেখানে আপনাকে প্রচুর পরিমান পোস্টের সম্মুখীন হতে হয় যেগুলি সম্পর্কিত পোস্টের থেকে স্পামিং ই বেশি, এটার ফলে আপনার পেজ ফেসবুকের কাছে গ্রহণযোগ্যতা হারাতে পারে। তাহলে কি করবেন

কিছু টিপস পয়েন্ট আকারে দেয়া হলো

১। হ্যাশটাগ কম ব্যবাহার করুন, আসলে হ্যাশটাগ মুলত কাজে লাগে যখন কেউ সেই ট্যাগ লিখে সার্চ করে, তবে ফেসবুকে এটা খুব জনপ্রিয় না যেটা ইন্সটাগ্রামের খুব জনপ্রিয় তবে আপনি যদি হ্যাশটাগ ব্যবাহার করেন তাহলে কম এবং সম্পর্কিত হ্যাশটাগ ব্যাবহার করতে পারেন

২। এমন পোস্ট দিন যেটাতে মানুষ সংযুক্ত হতে পারে, ফেসবুক তাদের অলগারিদমে বলেছে যে

"page posts that generate conversation between people will show higher in News Feed.”

বুঝতেই পারছেন যে পোস্টে মানুষ বেশি সংযুক্ত থাকবে সেটা নিউজফিডের উপরের দিকে থাকবে।

৩। তাড়াতাড়ি রিপ্লাই দেয়ার চেস্টা করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে কেউ একজন আপনাকে একটা কমেন্ট করলো অথবা ম্যাসেজ সেন্ড করলো সেটার উত্তর আপনি কতটা তাড়াতাড়ি দিতে পারলেন, কিভাবে এটা গুরুত্বপূর্ণ

ধরেন কেউ একজন আপনার একটা পোস্টে কমেন্ট করে কিছু জানতে চাইছে, প্রাথমিক ভাবে ফেসবুক বুঝে ফেলল যে এই পোস্ট টা এংগেজ হচ্ছে, এরপর আপনি যদি তাড়াতাড়ি উত্তর দেন এবং যে কমেন্ট করেছে সেও আবার রিপ্লাই দেয় তাহলে ফেসবুক স্পষ্ট ভাবে সিগন্যাল পাবে যে এটা ভালো পোস্ট এটাকে প্রমোট করা যায়।

ফেসবুক অ্যাড নিয়ে কিছু কথা

কথাটা কঠিন শুনালেও সত্যি যে ফেসবুক অ্যাডের খরচ বেড়েই চলেছে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে এটা হচ্ছে ইউজারের ফেসবুকের সময় কাটানোর ব্যাপার নিয়ে, ইউজার যদি ফেসবুকে কম সময় কাটায় তাহলে ইম্প্রেশন কমে যাবে এবং অ্যাডের খরচ বেড়ে যাবে।

এছাড়া আরো কারন আছে অবশ্যই যেমন মৌসুম, আপনি যে প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে কাজ করছেন সেটা, আপনার লোকেশন, তাই যেখানে ফেসবুক অ্যাডের খরচ বেড়ে যাচ্ছে সেখানে অরগানিক ভাবে কি করে এঙ্গেজমেন্ট আনা যায় সেদিকে চিন্তা করাই উচিৎ হবে, বাজেট বাড়াতে পারলে বাড়ান তবে সাথে অরগানিক মার্কেটিং টাও করা লাগবে।

এটা অস্বীকার করার কোন উপায় নাই যে ফেসবুক এখন আমাদের জীবনের একটা বড় অংশ হয়ে গেছে, এটার মাধ্যমে অনেকে উপকারিতা পাচ্ছে এটাও সত্যি কথা, তাই মার্কেটেটারের জন্য উচিৎ হবে ফেসবুকে কাজ করা ফেসবুকের মত করে, মানে হচ্ছে ফেবুকের নিয়ম বুঝে।

এবং সুখবর হচ্ছে এই নিয়মগুলা মানা একদমই সহজ।


রি-মার্কেটিং অথবা সেলস ফানেল করতে গিয়ে গোড়ায় গলদ না হয়ে যায়।এখন খুব প্রচলিত একটা কথা আপনার প্রোডাক্ট বুস্ট না করে মার্কে...
16/10/2020

রি-মার্কেটিং অথবা সেলস ফানেল করতে গিয়ে গোড়ায় গলদ না হয়ে যায়।
এখন খুব প্রচলিত একটা কথা আপনার প্রোডাক্ট বুস্ট না করে মার্কেটিং করুন, যদিও মার্কেটিং করতে গেলেও বুস্ট অথবা ফেসবুক পেইড প্রোমোশন চালানো জরুরি, সেদিকে বিস্তারিত না যাই।

মূল কথা হচ্ছে প্রোডাক্ট সেলের জন্য রি মার্কেটিং করা অথবা সেলস ফানেল ক্রিয়েট করে কাজ করা খুবই জরুরি কিন্তু এটার কাজ করতে গিয়ে শুরুতেই গণ্ডগোল হয়ে যাচ্ছে না তো?

যেমন আপনি চিন্তা করলেন, আপনি সেলস ফানেল করবেন।, ওয়েবসাইট করলেন, সেখানে "Brand Awareness" এর জন্য ভিসিটর নিয়ে আসবেন? কিভাবে আনবেন, ফেসবুকে পেইড প্রমোট করে আনবেন, এখন এটাই হচ্ছে গোড়া, এটা ঠিক মত করতে না পারলে আপনার গাছ বেশি দিন টিকবে না।

তাই "Brand awareness" যখন করবেন তখন আপনার যে টারগেটিং অডিয়েন্স থাকবে তারা যেনো একদম জেনুইন হয় সেটা লক্ষ্য রাখতে হবে। এখানে শুধু মাত্র ভিসিটর বাড়ানোর জন্য যদি পেইড প্রমোশন চালান কোন লাভ হবে না।
কেন লাভ হবে না?
কারন এদেরকে নিয়ে ই তো আপনি পরে রি মার্কেটিং করবেন মানে এদের কাছেই আবার আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের অ্যাড যাবে, তাহলে এরাই যদি রিলেভেন্ট না হয় তাহলে কোন লাভ হবে কি?
তাই সেলস ফানেল অথবা রি মার্কেটিং করার ক্ষেত্রে এই ব্যাপারটা শুরুতেই মাথায় নিয়ে কাজ করা লাগবে। আশা করছি লেখাটা একটু হলেও কাজে আসবে। ধন্যবাদ।

6 Reasons Why Instagram is Good For Business1 – Instagram is centred on storytelling2 – Visual content is essential to y...
31/08/2020

6 Reasons Why Instagram is Good For Business
1 – Instagram is centred on storytelling
2 – Visual content is essential to your marketing strategy
3 – You can reach a LOT of people through Instagram marketing
4 – It’s the perfect opportunity to engage with your community
5 – It’s a goldmine of useful feedback and insights!
6 – It’s great for keeping an eye on your competitors
So, there you have it! Hopefully you’ve gone from asking ‘Why is Instagram marketing important?’ to ‘How can I build a brilliant Instagram marketing strategy’. Well, I’m glad you asked! Check out the 30 days of Instagram guide below for everything you need to know about marketing your brand on Instagram!
Hire me in fiverr.com/tanbirmasum1


18/05/2020
9 awesome Tips to Optimize Your Facebook Business Page.......Thank You For All TimeTo read full Detailed article of ''9 ...
18/05/2020

9 awesome Tips to Optimize Your Facebook Business Page.......

Thank You For All Time
To read full Detailed article of ''9 Awesome tips to Optimize your facebook business page.....

Visit My fiverr account:
fiverr.com/tanbirmasum1





Address

488, Jurain Medical Road
Dhaka
1204

Alerts

Be the first to know and let us send you an email when Tanbir Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanbir Masum:

Share