Marketing Inside

Marketing Inside This Page is about Marketing. We want to share How to implement & grow your business in Marketing.

27/01/2024

মার্কেটিং এ অ আ শিখতে পেজ ফলো দিয়ে পাশে থাকুন।

09/06/2023

নিয়মিত মার্কেটিং বিষয়ক পোস্ট চান?

নোকিয়া কি আবার নতুন করে শুরু করতে যাচ্ছে?
27/02/2023

নোকিয়া কি আবার নতুন করে শুরু করতে যাচ্ছে?

26/08/2022

Markting Marketing Inside

Eid Mubarak
02/05/2022

Eid Mubarak

আপনার ব্যবসার জন্য ব্রান্ড ভ্যালু কেন প্রয়োজন?ধরেন আপনি একটা পাঞ্জাবী কিনতে মার্কেটে যাবেন।  মার্কেটে অনেক দোকান থাকা সত...
06/09/2021

আপনার ব্যবসার জন্য ব্রান্ড ভ্যালু কেন প্রয়োজন?

ধরেন আপনি একটা পাঞ্জাবী কিনতে মার্কেটে যাবেন। মার্কেটে অনেক দোকান থাকা সত্যেও আপনি আড়ং এর শো-রুমটি খুঁজে বের করে সেখান থেকে পাঞ্জাবিটি নিলেন। এটাই হচ্ছে ব্রান্ড ভ্যালু।

'আড়ং' একটি ব্রান্ড ভ্যালু তৈরী করতে পেরেছে তাই তাদের কাস্টমারা আড়ং এর দোকান যেখানেই হোক না কেন খুঁজে তাদের দোকানে যায়।

এই ব্রান্ড ভ্যালু এক কিংবা দুই দিনে হয়নি সময়ের সাথে সাথে পরিচিয় পেয়েছে। কাস্টমারদের তাদের চাহিদা মাফিক সঠিক পণ্য দিতে পেরেছে।

আপনার ব্যবসা ছোট বা বড় হোক শুরু করার আগে কিভাবে সময়ের সাথে একটি ব্যান্ড ব্রান্ড তৈরী হবে সেদিকে খেয়াল রাখতে হবে।

ব্যান্ড ব্রান্ড তৈরী করে লাভ কি?

ঐযে প্রথমেই আড়ং এর উদাহারণ দিলাম, আপনি কাস্টমারে কাছে না গিয়ে কাস্টমার আপনার পেছনে ঘুরবে এটাই ব্রান্ড ভ্যালুর আসল মজা।

আপনার কাস্টমাররাই করবে আপনার ব্রান্ড মার্কেটং

-কিভাবে?🤔

- দোস্ত আজকে 'আড়ং' থেকে পাঞ্জাবীটা কিনলাম কাপড়টা ভাল ছিল পরেও আরামদায়ক।

- তাই নাকি তাহলে এবারে ঈদের পাঞ্জাবীটা 'আড়ং' থেকেই কিনবো।

পাবেন পার্মানেন্ট কাস্টমার

আপনার প্রোডাক্টের মান ভাল হলে কাস্টমারের চাহিদা মত খুশি করতে পারলে তারা আপনার পার্মানেন্ট কাস্টমারে পরিনিত হবে। পাবেন তাদের থেকে ফ্রি মার্কেটং এর সুযোগ। অন্য কোন দিন লিখবো পার্মানেন্ট কাস্টমার পাওয়ার কিছু টিপস।

সময়ের সাথে সাথে আপনার ব্যবসা বড় বানাবেন কিভাবে?

ছোট পুঁজি দিয়ে ছোট করে ব্যবসা শুরু করলেন এখন আপনার একটি ব্রান্ড ভ্যালু তৈরী হল। বেশি মানুষের পরিচিতি পেল কাস্টমার বাড়লো। তাদের চাহিদা মেটাতে আপনার ব্যবসাকে বড় করতে হবে।

পরবর্তী পোস্টে লিখবো ব্রান্ড ভ্যালু তৈরী করতে কি কি বিষয় আপনার ব্রান্ড থাকা জরুরী।

পাঞ্জাবী কিনতে আপনি কোন ব্রান্ড খোঁজ করেন জানাতে কিন্তু ভুলবেন না 😀

আপনার ব্যবসার জন্য সঠিক এজেন্সি খুজে বের করবেন কিভাবে?এজেন্সিতে কাজ দেয়া মানে নিজের ব্যবসাকে অন্যের হাতে তুলে দেয়া। তাই ...
31/08/2021

আপনার ব্যবসার জন্য সঠিক এজেন্সি খুজে বের করবেন কিভাবে?

এজেন্সিতে কাজ দেয়া মানে নিজের ব্যবসাকে অন্যের হাতে তুলে দেয়া। তাই কাজ দেয়ার আগে এজেন্সি সম্পর্কে ভালোভাবে জেনে নেয়া চাই। কেননা, ভুল এজেন্সিতে পরলে আপনার ব্যবসা উন্নতির তুলনায় অবনতী হওয়ার আশংকা থাকে। যার ফালে আপনার দেখতে হতে পারে লসের মুখ।

তাই আজ লিখবো আপনার ব্যবসার জন্য এজেন্সি খুজে বের করতে কোন বিষয় গুলো আপনার জানা প্রয়োজন-

- বিজনেস প্লানিং- কোন কিছু শুরু করার আগে প্লানিং করলে সেই কাজটি ৫০ শতাংশ কাজ করা হয়ে যায়। এবং আপনি জানতে পারেন পরবর্তিতে আপনার স্টেপ গুলো কি হবে আপনার কি করতে হবে। তাই ব্যবসা শুরু করার আগে আপনার ব্যবসার সঠিক প্লানিংটা জরুরী।

- Matketing Stragty - আপনার ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মার্কেটং তাই আপনার চাই একটি মার্কেট ফানেল। কোন চ্যানেল ব্যবহার করবেন, আপনার প্রোডাক্ট কি হবে, আপনার কন্টেন্ট কি হবে এগুলো আসবে Matketing Stragty তে।

- অডিয়েন্স রিচার্জ- ধরেন আপনি অনলাইনে ঢাকার মধ্যে ছেলেদের জন্য টিশার্ট বিক্রি করতে চান। আপনার প্রোডাক্ট টিশার্ট। তাহলে আপনার কাস্টমার কারা হবে।

Gender- Man
Age - 18-30
Location - Dhaka
Interest- Tshirt, Shipping, Online Shop, Shirt etc.

ধরে ধরে আপনার টার্গেটিংটা যদি হয় তাহলে আপনার বিজ্ঞাপনের খরচ কম হবে কিন্তু বাড়বে সেল।

- এজেন্সিতে যারা কাজ করছে তাদের অভিজ্ঞা কেমন এর আগে কতগুলো কাজ করেছে পই পই করে হিসাব নিবেন। 😀

-আপনি যে সেকটরে কাজ করাতে চান সে বিষয়ে তারা এর আগে কাজ করিয়েছে কি না - করালেও তাদের পোর্টফলিও দেখবেন।

- ক্লাইন্টসদের রিভিও থাকলে রিভিও দেখতে পারেন।

-সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রিপোর্টং সিস্টেম আছে কিন না - মাসে আপনার বিজনেসের একটা রিপোর্ট দিবে। যা আপনার ব্যবসা কোন দিকে যাচ্ছে তা দেখতে পারবেন। ঘাটতি গুলো সহজেই বের করতে পারবেন। এবং সে অনুযায়ী ব্যবস্থান নিবেন।

বিস্তারিত আরো জানতে ইনবক্স করতে পারেন আমাদের পেজে।

Md Asif
Social Media Manager
BEAR MY BRAND - A Digital Service Company

ধরেন, আপনার বইয়ের বিজনেস আছে, কাজের খাতিরেই আপনার বুক রিলেটেড ফেসবুক গ্রুপ এবং পেইজ আছে। গ্রুপের এনগেজমেন্ট বাড়াতে আপনি ...
20/07/2021

ধরেন, আপনার বইয়ের বিজনেস আছে, কাজের খাতিরেই আপনার বুক রিলেটেড ফেসবুক গ্রুপ এবং পেইজ আছে। গ্রুপের এনগেজমেন্ট বাড়াতে আপনি একটা বুক রিভিউ কনটেস্টের আয়োজন করলেন। আপনাকে এখন আপনার গ্রুপের মেম্বারদের বুক রিভিউ কনটেস্টে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে হবে। এখন আপনি মেম্বারদেরকে দুইভাবে কথাটা বলতে পারেন, প্রথমত, আপনি বলতে পারেন, এই বইটি পড়ে আমাদের গ্রুপে রিভিউ দিলেই জিতে যেতে পারেন ১০০০টাকার উপহার, তাই এখনই অংশগ্রহণ করে ফেলুন। অথবা আপনি তাদের বলতে পারেন, এই বইটি পড়ে আপনি আমাদের গ্রুপে রিভিউ না দিলে কিন্ত আপনার কিন্ত ১০০০টাকার উপহার লস হয়ে যাচ্ছে, সুতরাং কি করবেন, সিদ্ধান্ত কিন্ত আপনার!! এবার ভেবে বলুন তো, কোন পদ্ধতিতে মানুষ বেশি আকৃষ্ট হবে? অবশ্যই দ্বিতীয় পদ্ধতি, তাইনা? মানুষের একটি সহজাত বৈশিষ্ট্যই হলো, একই পরিমাণ লাভের চেয়ে বেশি লোকসানকে ভয় পায়। সেজন্যই মানুষকে লাভের চেয়ে বেশি ক্ষতির কথা বলে প্রভাবিত করা যায়, সাইকোলজির ভাষায় একে বলে loss aversion principle. সেজন্যই দেখবেন বেশিরভাগ বিজ্ঞাপনে লাভের কথা না বলে ক্ষতির কথা বলে প্রোডাক্ট কিনতে মানুষকে উৎসাহিত করা হয়। ধরেন, অমুক ব্রান্ডের আটা খেয়ে শরীরকে রাখুন ইয়াং না বলে যদি বলেন বিভিন্ন বার্ধক্য জনিত রোগ থেকে নিজেকে বাঁচাতে এই ব্রান্ডের আটা খান। কোনটা বললে লোকে বেশি এট্রাক্টেড হবে বলুন তো? নিশ্চিত দ্বিতীয়টা? আবার ধরেন, আমাদের টুথপেষ্ট ব্যবহার করলে আপনার দাঁত সুন্দর থাকবে, এটা না বলে যদি বলেন আমাদের টুথপেষ্ট ব্যবহার না করলে আপনার দাঁতে হবে ক্যাভিটি। কোন বিজ্ঞাপনে সেল আসবে বলুন তো? দ্বিতীয়টা!! এজন্য সবসময় কাস্টমারকে বেনিফিট দেখানোর চেয়ে বেশি তার লসের কথা বুঝাবেন, দেখবেন কেল্লা ফতে।

ব্যবসা করবেন ভাবছেন? কি নিয়ে শুরু করবেন সিদ্ধান্ত হিনতায় ভুগছেন। আপনার সিদ্ধান্ত নিতে নিতে পাশের জন ব্যবসা করে এগিয়ে আছে...
07/05/2021

ব্যবসা করবেন ভাবছেন? কি নিয়ে শুরু করবেন সিদ্ধান্ত হিনতায় ভুগছেন। আপনার সিদ্ধান্ত নিতে নিতে পাশের জন ব্যবসা করে এগিয়ে আছে আর আপনি এখনো চিন্তা করছেন।

আপনার চিন্তা দূর করতে আমার আছি আপনার পাশে, সরাসরি রাজশাহী বাগান থেকে আমরা দিচ্ছে ফরমলিন মুক্ত আম। আপনার ব্যবসা শুরু হোক আম দিয়ে।

এতো কিছু থাকতে আম কেন ভাই?

দেশ জুরে আমের চাহিদা আছে বেশ। ছোট থেকে বড় সকলের পছন্দ আম। তাদের পছন্দসই আম দিতে পারলে আপনার ব্যবসা আর পেছন ফিরতে হবে না।

অনেকেই তো এ ব্যবসা করছে, আমি কি তাদের সাথে পারবো?

ফরমালিন এর দুনিয়ায় ভাল পন্য পাওয়া বেশ মুশকিল, আপনি যদি সততার সাথে ভেজালমুক্ত আম দিতে পারেন তাহলে যার কাছে বিক্রি করবেন দ্বিতীয়বার সে আপনার কাছে আসবে। আপনার ব্যান্ড হবে ভেজালমুক্ত পন্য। তাই.... সততার সাথে দেশের বিভিন্ন জেলায় ফরমালিন মুক্ত আম দিয়ে আসছে। আরো জানতে ইনবস্ক করন আমাদের পেজে।

অনলাইনে আম বিক্রি করা, ফেসবুক বুস্ট এ সম্পর্কে তো আমার ধারনা নেই?

ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে, কাভার ফটো, লোগো, পোস্ট ডিজাইন, ফেসবুক এডস ক্যাম্পেইন সহ সকল মার্কেটিং সেবা রয়েছে আমাদের কাছে। সার্বক্ষণিক পরামর্শ ব্যবসা বৃদ্ধি সম্পর্কে পরামর্শ তো থাকছেই। আপনার ব্যবসার পরামর্শ সম্পর্কে আরো জানতে ইনবস্ক করতে পারেন আমাদের পেজে

Address

Badda Link Road
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Marketing Inside posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share