Mixed Reaction

Mixed Reaction Stay Save

শেখ হাসিনা-কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন
13/08/2024

শেখ হাসিনা-কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

২৪ দিন পর ঘুরল মেইল-কমিউটার ট্রেনের চাকা.......
13/08/2024

২৪ দিন পর ঘুরল মেইল-কমিউটার ট্রেনের চাকা.......

ফের চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯: পুলিশ সদর দফতর!
13/08/2024

ফের চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯: পুলিশ সদর দফতর!

04/09/2023

Today we will talk about India vs Nepal match, we will chat together.!

টানা বৃষ্টিতে টেকনাফে ৫ হাজার মানুষ পানিবন্দি....!সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টির কারণে কক্সবাজারের টেকনাফে ৫ হ...
08/08/2023

টানা বৃষ্টিতে টেকনাফে ৫ হাজার মানুষ পানিবন্দি....!
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা বৃষ্টির কারণে কক্সবাজারের টেকনাফে ৫ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে কয়েকটি গ্রাম, ফসলি জমি-চিংড়ি ঘেরও। প্রাণহানি রোধে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন।

সোমবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে টেকনাফ উপজেলায় পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের অন্যত্র সরে যেতে বলা হচ্ছে।

উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী লামার পাড়া, মৌলভী বাজার, ওয়াব্রাং, চৌধুরী পাড়া, জালিয়া পাড়া, সাবরাং ইউনিয়নের ফতেহআলী পাড়া, বাহারছাড়া, কুড়াবুইজ্জ্যা। পাড়া, মুন্ডার ডেইল গ্রামের বসবাসকারী আড়াই হাজার পরিবারের ৫ হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পাশাপাশি টেকনাফ পৌরসভার ১২টি ঝুঁকিপূর্ণ পাহাড় ধসের আশংকায় রয়েছে ২০ হাজার মানুষ। ভারী বৃষ্টিতে পাহাড়ধসে এসব মানুষের নতুন করে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।
পুরান পল্লানপাড়া পাহাড়ের নিচে বসবাসকারী মো. হাশেম বলেন, ‘টানা বৃষ্টির কারণে ভয়ে আছি। এ সময়ে নির্ঘুম রাত কাটে। অন্য সময় তেমন একটা ভয় কাজ করে না। তাছাড়া এখান থেকে সরে যেতে মাইকিং করা হচ্ছে।’

ভারী বর্ষণের পানিবন্দি হয়ে পড়েছেন রঙ্গিখালী লামার পাড়ার বাসিন্দা জাহেদা বেগম। তিনি বলেন, ‘বাড়িতে পানি ঢুকেছে, ফলে ঘরের সবকিছু পানিতে তলিয়ে গেছে। সকাল থেকে শুধু শুকনো খাবার খেয়ে দিন পার করছি। কেউ আমাদের খোঁজ নিতে আসেনি। আমাদের আশপাশের ৩৫টি পরিবার রয়েছে। সবার ঘরবাড়ি ডুবে গেছে। মূলত সুইচ গেটের কারণে আমরা সবাই পানিবন্দি।’

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, ‘ভারী বর্ষণে আমার এলাকার ৪টি গ্রামের দুই হাজার পরিবারের সাড়ে চার হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। মূলত সীমান্ত সড়কের সুইচ গেইট থেকে বৃষ্টির পানি পর্যাপ্ত পরিমাণে বের হতে না পারায় এসব এলাকা পানিবন্দি হয়ে পড়ে। আমরা তাদের খোঁজ-খবর নিচ্ছি।’

সাবরাং ইউনিয়ন পরিষদের ১নং ওর্য়াডের মেম্বার মো. সেলিম বলেন, ‘ভারী বর্ষণের কারণে আমার এলাকায় প্রায় দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ড্রেন-খাল দখলের কারণে পানি চলাচলের জায়গা বন্ধ হয়ে পড়েছে। যার কারণে এসব মানুষের এ করুন দশা।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ‘ভারী বর্ষণে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আমরা তাদের খোঁজ-খবর নিচ্ছি। পাশাপাশি অতি বৃষ্টির কারণে পাহাড় ধসের সম্ভবনা রয়েছে। তাই সকাল থেকে ঝুঁকিপূর্ণ বসবাকারীদের অন্যত্রে সরে যেতে মাইকিং করে বলা হচ্ছে। তারা আশ্রয়কেন্দ্র চলে গেলে পাহাড় ধ্বসে প্রাণহানি থেকে রক্ষা পাবে। এছাড়া পাহাড়ের পাড়দেশে বসবাসকারী জান-মালের রক্ষায় সিপিপির সদস্যরা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।

আশুলিয়ায় বাসে আগুন : ভিডিও দেখে ছয় জন গ্রেফতারভিডিও দেখে আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ ...
08/08/2023

আশুলিয়ায় বাসে আগুন : ভিডিও দেখে ছয় জন গ্রেফতার
ভিডিও দেখে আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কে বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের সদস্য বলে জানিয়েছে পুুলিশ।

মঙ্গলবার দুপুরে গ্রেফতাররকৃতদের আদালতে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪৪), ঢাকা জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মো. সুরুজ্জামান (৪৭), ঢাকা জেলা বিএনপির সদস্য মো. মুমিনুল ইসলাম (৪৫), ধামরাই পৌর ছাত্রদলের সদস্য অপূর্ব চন্দ্র দাস (২২), ধামরাই থানা যুবদলের সদস্য মো. রাজীব হোসেন, সাভার থানা যুবদলের সদস্য মো. সুজন (৩৪)।
পুলিশ জানিয়েছে, ভিডিওতে শহিদুল ইসলাম, সুরুজ্জামান ও অপূর্ব চন্দ্র দাসকে স্পষ্টভাবেই চিহ্নিত করা গেছে।

তাদের ৫ আগস্ট গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ৭ আগস্ট বাকি ৩ জনকে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গত ২৯ জুলাই বিকাল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার নিরিবিলি বাসস্ট্যান্ড এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস ভাঙচুর করে ও আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ৩২ জনসহ নামীয় আসামিসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত বাসের চালক আনোয়ার হোসেন।

সেদিন ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করেছিল বিএনপি।

এর আগে ঢাকা জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। এ সময় ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো আব্দুল্লাহিল কাফী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবীব খানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ভিডিও দেখে অনেক আসামিকেই চিহ্নিত করা গেছে। তাদের মধ্য থেকে প্রথমে ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে আরও ৩ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের জিজ্ঞাসাবাদ করলে তারা নাশকতার সাথে জড়িত থাকার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে।

বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজারসহ চার জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ...!
08/08/2023

বুধ ও বৃহস্পতিবার চট্টগ্রাম-কক্সবাজারসহ চার জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ...!

বিসিবি সভাপতিকে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছেওয়ানডে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনক...
08/08/2023

বিসিবি সভাপতিকে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে
ওয়ানডে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে দেওয়া হয়েছে। মিরপুরে বিসিবি কার্যালয়ের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে আজ মঙ্গলবার অধিনায়ক নির্বাচনের একক এজেন্ডা নিয়ে জরুরি সভায় বসেছিল বিসিবির পরিচালনা পর্ষদ। তবে সেই সভা থেকে কাউকে অধিনায়ক ঘোষণা করা হয়নি। সভা শেষে জালাল ইউনুস জানিয়েছেন, তারা বিসিবি সভাপতিকে অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দিয়েছেন। তিনিই সংক্ষিপ্ত তালিকায় থাকা ক্রিকেটারদের সাথে আলাপ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

আর অধিনায়ক নির্বাচনে পাপনের ওপর ভরসা রাখার আহ্বান জানিয়েছেন জালাল। তিনি আরো জানিয়েছেন, এবার দীর্ঘ মেয়াদে কাউকে অধিনায়কের ভার দিতে চায় বিসিবি।
তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পরই শুরু হয় গুঞ্জন। কে হবেন ওয়ানডে অধিনায়ক সে নিয়ে চলে নানা জল্পনাকল্পনা। জানা যায় বিসিবির সংক্ষিপ্ত তালিকায় আছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি বর্তমানে টি-টোয়েন্টি ও ওয়ানডে কাপ্তানির ভার সামলাচ্ছেন। এছাড়াও আছেন ব্যাটার ও উইকেট কিপার লিটন কুমার দাস।

খাগড়াছড়িতে নতুন করে আরো অনেক এলাকা প্লাবিত, দিঘীনালা-লংগদূ সড়কে যান চলাচল বন্ধ...!
08/08/2023

খাগড়াছড়িতে নতুন করে আরো অনেক এলাকা প্লাবিত, দিঘীনালা-লংগদূ সড়কে যান চলাচল বন্ধ...!

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, যান চলাচল বন্ধ..
08/08/2023

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক, যান চলাচল বন্ধ..

পানির নিচে বান্দরবান, যোগাযোগ বিচ্ছিন্ন..!
08/08/2023

পানির নিচে বান্দরবান, যোগাযোগ বিচ্ছিন্ন..!

চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি-ভূমিধস মোকাবিলায় সেনা মোতায়েন...!
08/08/2023

চট্টগ্রাম ও বান্দরবানে বন্যা পরিস্থিতি-ভূমিধস মোকাবিলায় সেনা মোতায়েন...!

Address

Mirpur
Dhaka
1216

Telephone

+8801575267433

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mixed Reaction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mixed Reaction:

Share