14/12/2025
হাদির উপর গুলি চালানোয় অভিযুক্ত ফয়সাল ও আলমগীর প্রাইভেট কারে করে মিরপুর থেকে আশুলিয়া পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে আসে।
সেখানে আবার গাড়ি পাল্টে হালুয়াঘাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে ভারত গেছে। এই প্রতিবেদন যমুনা টিভি'র হোসাইন শাহিদ ভাই করেছে।
তাঁকে আমি পার্সোনালি চিনি। সে ওয়েল কানেক্টেড এবং ট্রাস্টেড। ফলে পুলিশের যে বক্তব্য, হাদির হত্যাচেষ্টাকারীরা দেশেই আছে এরচে' আমি তার এই তথ্যকেই বেশি বিশ্বাসযোগ্য মনে করি।
অন্তত যতক্ষণ আদারওয়াইজ প্রমাণ না হচ্ছে। ময়মনসিংহের হালুয়াঘাট দিয়ে ৫ আগস্টের পর বহু রাঘব বোয়াল এবং এমপি'রাও ভারতে গেছে।
ময়মনসিংহে লোকমুখে শুনেছি সদরের এমপিও এই রুটে নিজেই গাড়ি চালিয়ে ভারতে গেছে। এই রুট দিয়ে ভারতে পার করার পেছনে যে বড়ো চক্র আছে, সেটা কি আন্দাজ করা কঠিন!
নিশ্চয়ই বিরাট পয়সার ব্যাপার এটা। প্রশাসন ও গোয়েন্দা সংস্থার এগুলো অজানা থাকার কথা না। ময়মনসিংহ শহর থেকে প্রাইভেট কার নিয়ে হালুয়াঘাট যাওয়ার একটা মাত্র পথ, সেটা ব্রিজের উপর দিয়ে।
মার্ক ইট, একটা মাত্র দুই লেনের ব্রিজ। একপাশ হয়ে গাড়ি যায়, অন্য পাশ দিয়ে আসে। একটা পিপড়াও এই পথ পার হওয়ার সুযোগ নাই, যদি রাষ্ট্রযন্ত্র আটকাতে চায়।
হালুয়াঘাট যাবার আগে ধারা বাজার থেকে তারা স্থানীয় এক ব্যক্তির মোটরসাইকেলে সীমান্ত পর্যন্ত যায়। সেই ব্যক্তিকে এখনও আটক করতে পারেনি পুলিশ। তবে সীমান্তে তাদের জন্য অপেক্ষায় থাকা দুজনকে আটক করেছে পুলিশ।
যারা বর্ডার পার করে দিয়েছে তারা আটক হলেও এখনও পর্যন্ত সরকার জানে না, হাদির হামলাকারীরা ওপাড়ে গেছে, এটাও আমাদের বিশ্বাস করতে হবে?
ফলে রাষ্ট্রযন্ত্র হাদিকে নিয়ে যে নানা আয়োজন করছে, সেগুলো দেখে বিতৃষ্ণা বাড়ছে। প্যারাট্রুপার হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবে, হাদিকে বিদেশ নেওয়া হবে এই সমস্তই এখন যেন মাছের মায়ের পুত্রশোক!
প্রশাসনের উপর, এজেন্সির উপর ইন্টেরিমের নিয়ন্ত্রণ যে কত ক্ষীণ, দূর্বল তাই প্রতীয়মাণ হয়ে উঠছে, প্রতিটি বড়ো ঘটনাতেই।
পুলিশ, গোয়েন্দারা অভিযুক্তকে আইডেন্টিফাই করার আগে দ্য ডিসেন্ট তা করতে পারে। সাংবাদিকেরা নিজেদের সোর্স থেকে যাত্রাপথের ডিটেইলস বলতে পারে!
হাদিকে যারা গুলি করেছে, তারা যে পথে সীমান্ত পাড়ি দিয়েছে, সেই পথ কারা নিয়ন্ত্রণ করে সেটা সামনে আনাই হবে অনুসন্ধানী সাংবাদিকদের কাজ।
রাষ্ট্রের উপর ভরসা নাই। চোরা কারবারি, প্রশাসনের কারা কারা, কোন কোন রাজনৈতিক নেতারা জড়িত সেগুলো বের করুন। যদি নূন্যতম দায় ও দরদ থাকে এই জুলাইয়ের শহীদদের প্রতি।