10/10/2025
📌 বাংলাদেশ ব্যাংক জব প্রস্তুতি সিরিজ (পর্ব–১)
অভারভিউ ও প্রিলিমিনারী প্রস্তুতি ✨
🔹 অভারভিউ
বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (General) পদে নিয়োগ হলো তরুণদের সবচেয়ে কাঙ্ক্ষিত সরকারি চাকরিগুলোর একটি।
নিয়োগ প্রক্রিয়া: প্রিলিমিনারি (MCQ – ১০০ নম্বর) → লিখিত (২০০ নম্বর) → মৌখিক (২৫ নম্বর)
বয়সসীমাঃ ৩২ বছর। (কারেক্টেড)
শিক্ষাগত যোগ্যতা:
৪ বছরের অনার্স/মাস্টার্স
SSC/HSC তে ন্যূনতম ২টি ফার্স্ট ডিভিশন
কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়
বেতন স্কেল: ৯ম গ্রেড (২২,০০০–৫৩,০৬০) + বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুযোগ-সুবিধা। এসব নিয়ে পার্ট - ৪ এ বিস্তারিত লিখব।
⚠️ চ্যালেঞ্জ:
প্রিলিমিনারী পরীক্ষাই সবচেয়ে বড় ফিল্টার। ১ ঘণ্টায় ১০০ প্রশ্ন—এখানে ৯৫% প্রার্থী বাদ পড়ে যায়।
গত ইনটেকে ২ লাখ পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন, মাত্র ৬ হাজার উত্তীর্ণ হয়েছেন, আর শেষ পর্যন্ত চাকরি পেয়েছেন মাত্র ১০০ জন।
অর্থাৎ প্রায় ২০০০ জনে একজন চাকরি পান! তাই প্রস্তুতি হতে হবে “ইস্পাত কঠিন”।
🔹 প্রিলিমিনারী পরীক্ষার কাঠামো
মোট নম্বর: ১০০
সময়: ১ ঘণ্টা
নেগেটিভ মার্কিং: ০.২৫
বিষয়ভিত্তিক বণ্টন:
বাংলা: ২০–২৫
ইংরেজি: ২০–২৫
গণিত: ২০–২৫
সাধারণ জ্ঞান: ২০
কম্পিউটার ও ICT: ১০
📖 বিষয়ভিত্তিক প্রস্তুতি
বাংলা (২০–২৫ নম্বর)
সাহিত্য (৬–৭ প্রশ্ন): রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিদ্যাসাগর, জীবনানন্দ দাশ, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, মীর মশাররফ হোসেন ইত্যাদি।
ব্যাকরণ (১৫–১৮ প্রশ্ন): ধ্বনি, বর্ণ, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, পদরূপ, উপসর্গ, প্রত্যয়, সমার্থক-বিপরীতার্থক, এক কথায় প্রকাশ, প্রবাদ-প্রবচন, বাক্য সংকোচন, রূপান্তর ইত্যাদি।
প্রস্তাবিত বই: ৯ম–১০ম শ্রেণির ব্যাকরণ বই, সৌমিত্র শেখর – বাংলা ভাষা ও সাহিত্যের জিজ্ঞাসা, যেকোনো সিরিজের বই এবং BCS/Bank প্রশ্নব্যাংক
ইংরেজি (২০–২৫ নম্বর)
Grammar Topics: Tense, Right form of verb, Subject–verb agreement, Voice, Narration, Preposition, Phrasal verb, Idioms & Phrases, Sentence Transformation
Vocabulary Topics: Synonym–Antonym, One word substitution, Spelling correction, Analogy
প্রস্তাবিত বই: PC Das – Applied English Grammar, Wren & Martin – High School Grammar, Cliff’s TOEFL, ইংরেজি সংবাদপত্র (The Daily Star / Guardian/ NY Times), “Master English” – জাহাঙ্গীর আলম (Practice এর জন্য)
গণিত (২০–২৫ নম্বর)
গুরুত্বপূর্ণ টপিক: শতকরা, লাভ–ক্ষতি, সরল ও চক্রবৃদ্ধি সুদ, গড়, অনুপাত–ভগ্নাংশ, ঐকিক নিয়ম, সমীকরণ, LCM–GCD, ধারা, বিন্যাস–সমাবেশ, জ্যামিতি (ক্ষেত্রফল, আয়তন), সময়–গতিবেগ, কাজ–সময়, সম্ভাবনা ইত্যাদি।
প্রস্তাবিত বই: খায়রুল’s Basic Math, আগারওয়াল ম্যাথ, ৯ম–১০ম শ্রেণির সাধারণ গণিত, GMAT Club 600/700 লেভেলের Math
সাধারণ জ্ঞান (২০ নম্বর)
বাংলাদেশ বিষয়াবলি, সংবিধান, মুক্তিযুদ্ধ, ইতিহাস, মন্ত্রিসভা ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, অর্থনীতি (বাজেট, সমীক্ষা, মুদ্রানীতি), ভূগোল (নদী, পাহাড়, সীমান্ত), আন্তর্জাতিক বিষয়াবলি (UN, WTO, IMF, World Bank), রাজধানী, মুদ্রা, গুরুত্বপূর্ণ সংস্থা, Nobel, Oscar, Booker + সাম্প্রতিক বিশ্ব ঘটনা
প্রস্তাবিত বই: মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স, জাতীয় দৈনিক (প্রথম আলো/সমকাল) + The Daily Star, যেকোনো সিরিজের বই এবং BCS/Bank প্রশ্নব্যাংক।
কম্পিউটার ও ICT (১০ নম্বর)
Input–Output devices, MS Word/Excel/PowerPoint shortcuts, Internet, E-mail, Networking basics, Software–Hardware, Database, Cloud, Cyber security basics etc.
প্রস্তাবিত বই: ৯ম–১০ম শ্রেণির ICT বই, যেকোনো সিরিজের বই এবং BCS/Bank প্রশ্নব্যাংক
🔹 প্রস্তুতির কৌশল
প্রতিদিন অন্তত ৪–৫ ঘণ্টা পড়াশোনা (ভাগ করে)
প্রতি সপ্তাহে ১–২টি পূর্ণ মডেল টেস্ট
পূর্ববর্তী BCS + Bank প্রশ্ন সমাধান
ইংরেজি Vocabulary প্রতিদিন ১০–১৫ শব্দ
সংবাদপত্র ও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত পড়া
গণিত ও ইংরেজি → প্রিলি + লিখিত একসাথে প্রস্তুতি নিন
✨ শেষকথা:
বাংলাদেশ ব্যাংকের প্রিলিমিনারী পরীক্ষাই হলো প্রধান বাধা। একে পেরোতে পারলেই মূল প্রতিযোগিতায় জায়গা তৈরি হবে। মনে রাখবেন—এটা শুধু চাকরি নয়, দেশের অর্থনীতি ও নীতিনির্ধারণে আপনার অংশগ্রহণের প্রথম ধাপ।
👉 পরবর্তী পর্ব: লিখিত পরীক্ষার প্রস্তুতি
—
Md. Mynul Islam
Assistant Director, Bangladesh Bank
Ex-Assistant Director, Prime Minister’s Office
Ex-MBA, IBA, DU | Ex-ME, BUET