22/05/2026
বিশেষ ঘোষণা:
ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি সহ সকল কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দদেরকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অবশ্যই আপনাদেরকে সংস্থার গঠনতন্ত্র ও কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলতে হবে। অন্যথায় সংস্থা থেকে বহিষ্কার করা হবে। এমনকি প্রয়োজনে কমিটি বাতিল করে আবার নতুন কমিটি দেওয়া হবে। সমগ্র বিশ্বে মানব সেবা ও মানবাধিকার বাস্তবায়ন করাই এই সংস্থার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়াও মাদকমুক্ত ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়াও এই সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য। অবশ্যই সেবামূলক কাজের মাধ্যমে আপনাকে প্রমান করতে হবে আপনি একজন সত্যিকারের মানব সেবক। কমিটি গঠন করা আর আইডি কার্ড নেওয়া মূল কাজ না। মানব সেবা ও মানবাধিকার বাস্তবায়ন করাই আমাদের মূল কাজ। আমি ও আমাদের সংস্থা সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে ও অন্যায়ের বিরুদ্ধে এবং ভুক্তভোগীর পক্ষে। অপরাধী যেই হোক না কেন কোন ছাড় নয়। আমাদের সংস্থার পেইজ থেকে প্রতিটি পোস্টে লাইক কমেন্টস ও শেয়ার করা বাধ্যতামূলক। যারা আমাদের সংস্থার গুরুত্বপূর্ণ পোষ্টে লাইক কমেন্ট শেয়ার করার প্রয়োজন মনে করছেন না তাদের এই সংস্থায় থাকার প্রয়োজন নেই। এরকম লোকজন কখনো মানব সেবক হতে পারে না। আমার অতিরিক্ত ব্যাস্ততা সহ একাধিক বিশেষ কারণে অনেক সময় আইডি কার্ড দিতে দেরি হলে মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে। মানব সেবা ও মানবাধিকার বাস্তবায়নে সফলতার শীর্ষে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন।
মোঃ আতিকুর রহমান
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান : ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন
বিশেষ প্রতিনিধি : দৈনিক আজকের আলোকিত সকাল
ইমো ও হোয়াটসঅ্যাপ আইডি : 01718473647