03/06/2026
প্রিও প্রধানমন্ত্রী তারেক রহমান,
আসসালামু আলাইকুম,
আমাদের বাংলাদেশে প্রতিবছর মাত্র ৬.৫ লাখ বিদেশি পর্যটক ঘুরতে আসে, যেখানে ভারতে এর সংখ্যা প্রায় ১ কোটি। আমাদের দেশ এর জিডিপি এর ৩% আসে এই পর্যটন থেকে, ২৫ লাখ কর্মজীবী মানুষ অর্থাৎ ২৫ লক্ষ পরিবার এবং ১ কোটি মানুষ নির্ভরশীল এই খাত এর উপর।
আমরা যদি ছোট একটি পদক্ষেপ নেই, দারুণ ভাবে বদলে যেতে পাড়ে এই পর্যটন খাত।
সম্প্রতি অনেক ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশ ভ্রমণে এসে আমাদের আতিথ্যে মুগ্ধ হচ্ছে। বিশ্বব্যাপী আমাদের দেশের সুনাম এর সাথে পরিচিতি বাড়ছে।
আমরা যদি বিদেশি এই পর্যটক দের জন্য একটা মোবাইল এপ্লিকেশন তৈরি করে,বিমানবন্দর থেকেই তাদের কে সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি,
যেখানে আমরা আমাদের দেশের শিক্ষিত বেকার দের মাধ্যমে তাদের কে গাইড করতে পারি (পার্টটাইম-ফুলটাইম) এবং চমৎকার অভিজ্ঞতা উপহার দিতে পারি।
এই বিদেশি পর্যটক দের ভালো অভিজ্ঞতার খবর যখন তাদের সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে সারা বিশ্বে প্রচার হবে, দেশে পর্যটন খাত আরো উন্নত হবে, আমরা তাদের শুধু ঢাকাতে না রেখে সরাসরি দেশের বিভিন্ন পর্যটন পয়েন্ট এ পাঠাবো, কারণ অধিকাংশ আমাদের দেশের ঢাকা আর কক্সবাজার ছাড়া তেমন আর কোথাও ঘুরে দেখতে পাড়ে না, পর্যাপ্ত তথ্য না থাকার কারণে।
আর হ্যা, আমাদের দেশের প্রবাসী ভাইরাও যেনো প্রাপ্য সম্মান টুকু পায় এই বিষয় এ আমাদের আগে খেয়াল রাখতে হবে।
আমার বিশ্বাস আপনার সরকার এই বিষয়এ পদক্ষেপ নেবেন।
জাজাকাল্লাহ খাইরান