WordPress Web Expression

WordPress Web Expression WordPress Web Express is new Web based Service Provide or Offer Website Related Project Which Build In Largest CMS Platform WordPress.

Website Design and Development Services

08/03/2021

মুদি দোকানে ডিম কিনতে গিয়েছি। পাশে এক লোক বাচ্চা নিয়ে দোকানে এসেছে। লোক টা সম্ভবত শ্রমিক বা রিকশাচালক। শুকনা। কন্ঠার হাড্ডি বের হয়ে গেছে। অভাব অনটন তাকে কেমন জীর্ণশীর্ণ করে দিয়েছে। তার বাচ্চা টার ও একই অবস্থা। লোক টা ২৫০ গ্রাম তেল আর লবন কিনতে এসেছে। বাচ্চা টা জুলজুল চোখে লজেন্সের বয়ামের দিকে তাকিয়ে আছে। বেচারা চাইতে সাহস পাচ্ছে না। ওর বাবা সেটা বুঝতে পেরেছে। কিন্তু দারিদ্র্য মাঝে মাঝে চোখে নিঃলজ্জ টিনের চশমা পড়িয়ে দেয়। সেই কথিত "চশমার" আড়ালে ছেলের মায়াভরা মুখটা দেখে ভালোবাসায় ভেজা গলায় বাবা টা বল্লো, "কিছু লইবি?"
ছেলে টা লাজুক ভাবে কথা না বলে আঙ্গুল তুলে দেখালো। বাবা হেসে লজেন্স এর বয়ামের কৌটা খুলে দুই টা লজেন্স বের করে ছেলে কে খুব আদর করে বলো, "তিনের ঘরের নামতা টা কও তো বাপ"
বলেই লোক টা আড়চোখে সবার দিকে হালকা তাকালো। তার সেই দৃষ্টি তে কেমন একটা চাপা উত্তেজনা। যদি না পারে! সবাই তো তাকিয়ে আছে!
ডিম এর পুটুলি হাতে নিয়ে আমিও তাকিয়ে আছি ছেলে টার দিকে।
মাসুদ দোকানদার ও সরু চোখে তাকিয়ে আছে। এই পিচ্চি পোলা! নাক দিয়ে সিকনি ঝরছে, সে বলবে তিন এর ঘরের নামতা! এই কঙ্কালসার ছেলে তিনে তিনে কত হয় সেটাই তো জানে না!
ছেলের হাতে লজেন্স। সে লজেন্স দুই টা এহাত-ওহাত করছে। বাবার দিকে এক দৃষ্টি তে তাকিয়ে আছে। বাবার চোখের দিকে তাকিয়ে স্পোর্টস কারের গতিতে সে বলতে শুরু করলো
"তিন অক্কে তিন, তিন দুগুনি ছয়, তিন তিরিক্কা নয়, তিন চাইরে বারো ...."
কেমন টেনে টেনে গানের তালে মাথা নেড়ে নেড়ে সে বলে যাচ্ছে। বাবার চোখে যেনো নামতার পাতা টা সেঁটে আছে, ও শুধু দেখে দেখে পড়ে যাচ্ছে।
নামতা শেষ হলো ত্রিশ কি চল্লিশ সেকেন্ডে। শেষ করে সে একটা লজেন্স মুখে পুড়লো। মুখ ঝলমল করে বাবা কে বল্লো, "আব্বা, চাইরের নামতা ও পারি! কমু?"
সেই জীর্ণ লোক টা, হয়তো প্রতি দিন ঠিক মতো পয়সা পায় না। পাচ টাকা বেশী রিকশা ভাড়া চাইলে দুই চার টা গালি খায়, মহাজনের গুতা খায় আর পুলিশের মার খায়।
সেই গাল ভাঙ্গা কুজো হয়ে যাওয়া লোক টা প্রতিদিন ই হেরে ই যায়। সমাজের কাছে, সংসারের কাছে, পিতৃত্বের কাছে।
আজ সে হারে নি। আজ তার অনেক বেশি আনন্দ। সবার সামনে ছেলে তার মুখ উজ্জ্বল করেছে। এবার সে আড়চোখে না, পূর্ণ দৃষ্টি তে আমাদের সবার দিকে তাকালো। তার চোখে গর্বের অশ্রু, আনন্দাশ্রু। মুখ টা গম্ভীর।
যে লোক শুধু পরাজিত ই হয়, আমাদের চোখে, আসলে সে পরাজিত না। সে আসলে অনেক বড় যোদ্ধা। আমাদের চেয়ে অনেক সাহসী। আমরা তো যুদ্ধের আগে নানান পরিকল্পনা করি, কত ফন্দিফিকির, কাকে নিচে নামিয়ে কাকে মাড়িয়ে আমরা উপরে উঠবো।
কিন্তু এই লোক গুলো কাউকে মাড়িয়ে উপরে উঠতে চায় না, নিশ্চিত পরাজয় জেনে ও প্রাণপণ যুদ্ধ করে যায়।
যে সিড়ি বেয়ে আমরা তড়তড়িয়ে উপরে উঠে যাই, আমরা কি জানি তাদের কাধের উপরই সেই সিড়ি চাপানো!
লোক টা আজ সাহস পেয়েছে। তিনের ঘরের নামতাটা শুধু নামতা নয়, একটা সাহস, একজন বাবার শক্ত একটা কাধ, একটা অবলম্বন। তিনের ঘরের নামতাটা এই দরিদ্র লোকটার স্বপ্ন পুরনের উপাখ্যান।
লোকটা তার ছেলে কে কোলে তুলে ফেল্লো। সে কেঁদে ই ফেলেছে। এই সময় হুট করে মাসুদ দোকানী ডীপ ফ্রিজ খুলে একটা ললি আইসক্রিম পিচ্চির হাতে দিলো। "সাবাস! জজ ব্যারিস্টার হইয়া দেখায়া দিস সবাইরে! ল, আইসক্রিম খা। বেশি খাইস না, গলা ফুইলা কথা কইবার পারবি না"
ছেলে টা খুশি মনে আইসক্রিম টা নিলো। বাবা ছেলে চলে গেলো। আমি ওদের দিকে তাকিয়ে আছি।
মাসুদ আমাকে বল্লো, "আমি তো ভাববার ও পারি নাই। বান্দর টা কেমনে চ্যালচ্যালাইয়া নামতা কইয়া দিলো! দেখলেন নি কারবার ডা!"
একি! মাসুদের চোখেও পানি! আসলে যারা খুধার কষ্ট বোঝে, তাদের একজনের মনের সাথে অন্যজনের মন একই সুতোয় গাঁথা থাকে। একজনের কষ্ট আরেকজন বুঝতে পারে, আবার আনন্দ গুলোও স্পর্শ করে।
আর আমরা? কোটি টাকার স্বপ্নে আর প্রতিযোগীতার উন্নাসিকতায় ভুলে যাই আমরা আসলে কি!!!
আমি ডিম হাতে একা একা ই বলছি, "তিন অক্কে তিন, তিন দুকুনে ছয় ..."
আমাকেও সংক্রামিত করেছে তাদের জয়ের আনন্দ।
-সাব্বির ইমন

🌞☕🌞 শুভ সকাল 🌞☕🌞আজ বুধবার | ০১ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ | ৩০ রবিউল সানি ১৪৪২ হিজরি | ১৬ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ• আজ মহান বিজয...
16/12/2020

🌞☕🌞 শুভ সকাল 🌞☕🌞
আজ বুধবার | ০১ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ | ৩০ রবিউল সানি ১৪৪২ হিজরি | ১৬ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ
• আজ মহান বিজয় দিবস।
• ১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে কলকাতার প্রথম দৈনিক সান্ধ্য পত্রিকা ‘সন্ধ্যা’ প্রকাশিত হয়।
• ১৯২৫ সালে এই দিনে কাজী নজরুল ইসলামের সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা 'লাঙ্গল' কলকাতা থেকে প্রকাশিত হয়।
• ১৯৫১ সালে এই দিনে ভারতের হায়দ্রাবাদে সালারজং জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
• ১৯৭১ সালে এই দিনে পাকিস্তান সেনাবাহিনী বিকালে ঢাকার রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী কাছে আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবসান হয় ও বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
• ১৯৭২ সালে এই দিনে বঙ্গবন্ধু সাভারে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
• ১৯৭২ সালে এই দিনে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
• ১৯৯৮ সালে এই দিনে প্যারিসের একটি আপীল আদালত ফ্রান্সের বিশিষ্ট মুসলিম দার্শনিক, ইতিহাসবিদ ও লেখক রজার গারুদিকে হোলোকাস্টের কথিত গণহত্যার কল্পকাহিনী অস্বীকার করার অপরাধে জেল ও জরিমানা করে।
• ১৪৮৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আরাগোনের ক্যাথেরিন, তিনি ছিলেন ইংল্যান্ডের রানী।
• ১৭৭৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জেন অস্টেন, তিনি ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক।
• ১৭৯০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন প্রথম লিওপল্ড, তিনি ছিলেন বেলজিয়ামের রাজা।
• ১৮৩৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লোন ওয়ালরাস, তিনি ছিলেন ফরাসী বংশোদ্ভূত সুইস অর্থনীতিবিদ ও তাত্ত্বিক।
• ১৮৬৩ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন জর্জ সান্টায়ানা, তিনি ছিলেন স্প্যানিশ দার্শনিক, লেখক ও কবি।
• ১৮৬৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ওয়াসিলি ক্যান্ডিনস্কি, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত ফরাসি চিত্রশিল্পী ও তাত্তিক।
• ১৯০১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মার্গারেট মিড, তিনি ছিলেন আমেরিকান নৃতত্ত্ববিদ ও লেখক।
• ১৯০৫ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন পিট হেইন, তিনি ছিলেন ডেনিশ গণিতবিদ, লেখক ও কবি।
• ১৯০৬ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহমুদা খাতুন সিদ্দিকা, তিনি ছিলেন বাঙালি কবি।
• ১৯১৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন আর্থার সি ক্লার্ক, তিনি ছিলেন একজন বিখ্যাত বিজ্ঞান কল্পকাহিনী লেখক ও উদ্ভাবক।
• ১৯২৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন ফিলিপ কে. ডিক, তিনি ছিলেন আমেরিকান দার্শনিক ও লেখক।
• ১৯৩২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন রডিওন সচেড্রিন, তিনি রাশিয়ান পিয়ানোবাদক ও সুরকার।
• ১৯৩৮ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন লিউ উলমান, তিনি নরওয়েজিয়ান অভিনেত্রী, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৪০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাহমুদুন্নবী, তিনি বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন বেন ক্রস, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা।
• ১৯৪৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মোস্তফা কামাল, তিনি ছিলেন বাংলাদেশি বীরশ্রেষ্ঠ সিপাহী।
• ১৯৬১ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন শেন ব্ল্যাক, তিনি আমেরিকান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার।
• ১৯৬৯ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন অ্যাডাম জি. রেইস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান জ্যোতিঃপদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী ও অধ্যাপক।
• ১৯৮০ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন দানিশ কানেরিয়া, তিনি পাকিস্তানি সাবেক ক্রিকেটার।
• ১৯৮৪ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন থিও জেমস, তিনি ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও গায়ক।
• ১৯৮৭ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন মাম বিয়াম দিউফ, তিনি সেনেগালিজ ফুটবলার।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন এনামুল হক বিজয়, তিনি বাংলাদেশী ক্রিকেটার।
• ১৯৯২ সালে এই দিনে জন্ম গ্রহণ করেছিলেন টম রগিচ, তিনি অস্ট্রেলিয়ান ফুটবলার।
• ০৭০৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওয়ু জেটিয়ান, তিনি ছিলেন ঝো রাজবংশের সম্রাজ্ঞী।
• ০৯৯৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইতালির অ্যাডিলেড, তিনি ছিলেন রোমান সম্রাজ্ঞী।
• ১৪৭৪ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলী কুশজি, তিনি ছিলেন উজবেক জ্যোতির্বিদ, গণিতজ্ঞ ও পদার্থবিজ্ঞানী।
• ১৫৯৮ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ই সান-সিন, তিনি ছিলেন কোরিয়ান জেনারেল।
• ১৬৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলিয়াম পেটি, তিনি ছিলেন ইংরেজ অর্থনীতিবিদ ওদার্শনিক।
• ১৮৫৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন উইলহেম গ্রিম, তিনি ছিলেন জার্মান নৃতত্ত্ববিদ ও লেখক।
• ১৮৯৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন আলফোনস দাউদেট, তিনি ছিলেন ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
• ১৯৪০ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ওজেন দুবোয়া, তিনি ছিলেন ওলন্দাজ অ্যানাটমিবিদ, ভূবিজ্ঞানী ও জীবাশ্ম-নৃবিজ্ঞানী।
• ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন জিওভান্নি অগ্নেলি, তিনি ছিলেন ইতালীয় ব্যবসায়ী।
• ১৯৪৫ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ফুমিমারো কোনো, তিনি ছিলেন জাপানের আইনজীবী, রাজনীতিবিদ ও ২৩তম প্রধানমন্ত্রী।
• ১৯৮৭ সালে এই দিনে মৃত্যুবরণ করেন অখিলচন্দ্র নন্দী, তিনি ছিলেন ব্রিটিশবিরোধী বিপ্লবী ও সাম্যবাদী কর্মী।
• ১৯৯৩ সালে এই দিনে মৃত্যুবরণ করেন কাকুয়ে তানাকা, তিনি ছিলেন জাপানি রাজনীতিবিদ ও ৬৪তম প্রধানমন্ত্রী।
• ২০০৯ সালে এই দিনে মৃত্যুবরণ করেন ইয়েগোর গায়দার, তিনি ছিলেন রাশিয়ান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।

আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি কোন সমস্যা?  আপনার সাইট হ্যাক হয়েছে । আপনি অস্থির হবেন না ।  আপনার সাইটে কমন সমস্যাগুলি এই...
15/12/2020

আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি কোন সমস্যা? আপনার সাইট হ্যাক হয়েছে । আপনি অস্থির হবেন না । আপনার সাইটে কমন সমস্যাগুলি এই গুলি থাকে যেমন ==The White Screen of Death== Internal Server Error==Error Establishing Database Connection== Connection Timed Out== Maintenance Mode Following Upgrade== যদি আপনি সমাধান না করতে পারেন তাহলে আমাকে কল করুন ০১৫১৮৩৬৭৯৪১ অথবা ইমেইল করুন আপনার সমস্যা জানিয়ে [email protected]

একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আপনার কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানকে...
04/12/2020

একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করার মাধ্যমে আপনার কোম্পানি, ব্যবসা প্রতিষ্ঠান, ট্রাভেল এজেন্সি, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রচার এবং প্রসারের পাশাপাশি আপনার প্রতিষ্ঠান কে নিয়ে যেতে পারেন অনলাইন দুনিয়ায়।
কি ধরনের ওয়েবসাইট বানাতে পারবেন:
১. কর্পোরেট ওয়েবসাইট
২. ই-কমার্স ওয়েবসাইট
৩. অনলাইন নিউজ পোর্টাল
৪. সকল শিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ওয়েবসাইট
৫. ট্যুর এবং ট্রাভেল এজেন্সি ওয়েবসাইট
৬. পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট
এছাড়াও আপনাদের চাহিদা অনুসারে সকল ধরনের ওয়েবসাইট সলিউশন পাবেন আমাদের কাছে।
আপনার পূর্ণাঙ্গ ওয়েবসাইট তৈরি করতে অভিজ্ঞ টিম নিয়ে পাশে থাকবে wpwebxpress

আমাদের আরও যা যা রয়েছে:
সম্পূর্ণ রেসপন্সিভ ওয়েবসাইট, যেটি যে কোন ডিভাইসে ব্যবহার উপযোগী
24/7 ঘন্টা কাস্টমার সাপোর্ট
আপনার প্রয়োজন অনুসারে ওয়েবসাইট অর্ডার দিতে কল করুন আমাদের কাস্টমার কেয়ার:
01518367941
01819912357
ইমেইল
[email protected]

19/11/2020

শায়খ বিন বাযকে জিজ্ঞেস করা হলো, বেসিনে গরম পানি ঢাললে কি জীনদের সমস্যা হয়?
উত্তরে বিন বায (রহ:) বলেন- "হ্যাঁ, বেসিনে কিংবা মাটিতে গরম পানি ফেলার আগে যেন 'বিসমিল্লাহ' পড়ি। এতে করে সেখানে কোনো বসবাসকারী থেকে থাকলে তারা সরে যাবে।
তিনি আরও বলেন, আমি একবার এক আছরগ্রস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলাম, তার ওপর সওয়ার হওয়া জ্বীনের কাছে জানতে চাওয়া হলো- কেন তুমি একে কষ্ট দিচ্ছো?
জ্বীন জানালো- সে গরম পানি ঢেলে বেসিনের পাইপে থাকা আমার ছেলেকে মেরে ফেলেছে তাই।
আমরা বললাম- সে তো জানতো না, সেখানে কেউ ছিল।
জ্বীন বললো- সে কেন 'বিসমিল্লাহ' পড়েনি? বাসমালা (বিসমিল্লাহ) পড়লে আমরা সতর্ক হয়ে স্থানান্তর হয়ে যেতে পারি।
বেসিনে বা অন্য কোথাও গরম পানি ঢালার আগে অবশ্যই উচ্চ শব্দে 'বিসমিল্লাহ' পড়ে নিন।
(সংগৃহিত)

19/11/2020
আপনার ওয়েবসাইটে বিজনেস প্রমোশন পেজ ডিজাইন করার লোক খুঁজছেন ?
19/11/2020

আপনার ওয়েবসাইটে বিজনেস প্রমোশন পেজ ডিজাইন করার লোক খুঁজছেন ?

Address

Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when WordPress Web Expression posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WordPress Web Expression:

Share

Category