30/03/2021
আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে ৮টি টিপস:
যে মানুষগুলোর যোগাযোগ দক্ষতা ভালো তারা ব্যক্তিগত ও কর্মজীবন উভয় ক্ষেত্রে সফল। মানুষ সামাজিক জীব তাই সামাজিক যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। যদিও অনেকেই মনে করে “সামাজিক যোগাযোগ” শেখার কিছু নেই। যদি আপনি যোগাযোগে অদক্ষ হন, তাহলে হতাশ হবেন না, নিন্মে আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে সহায়ক কিছু টিপস দেয়া হল:
১। কিছু বলার আগে মনোযোগ দিয়ে শুনুন: আপনি যার সাথে কথা বলছেন, তার সবা কথা আগে মনোযোগ দিয়ে শুনুন। অপর পাশের মানুষটির কথায় বিঘ্ন না ঘটিয়ে তার কথায় মনোযোগী হন ও তথ্য সংগ্রহ করুন, যা পরবতীতে আপনার কথা বলাটা সহজ করে দিবে।
২। অপ্রাসঙ্গিক শব্দ বর্জন: আপনার দৈনন্দিন যোগাযোগকে আরো আকর্ষনীয় ও বোধযোগ্য করতে অপ্রাসঙ্গিক শব্দগুলো বর্জন করুন। যেমন: হুম, অহ, আ: ঠিক আছে ইত্যাদি। আপনার স্বল্প চেষ্টাতেই শব্দগুলো মুছে যাবে। যদি কথা বলার সময় শব্দগুলো চলেই আসে তাহলে একটু সময় নিন ও বিরত থাকুন। মনে রাখবেন, “যত চেষ্টা করবেন তত বেশি ন্যাচারাল হবে।
৩। অঙ্গভঙ্গি: অঙ্গভঙ্গি Non-verbal Communication এর একটি অংশ আপনি যা বুঝাতে চান তা মুখে না বলে অঙ্গ ভঙ্গির মাধ্যমে অন্যের নিকট প্রকাশ করা। আপনার মুখের ভাষা ও অঙ্গভঙ্গি যদি ভিন্ন অর্থ বহন করে তাহলে আপনার যোগাযোগ ব্যর্থ হতে পারে। আপনি বলছেন শুনছেন কিন্তু আপনার দৃষ্টি অন্য দিকে, তার মানে আপনি অমনোযোগী, তাই কথা ও অঙ্গভঙ্গির মিল করুন।
৪। দৃষ্টি সংযোগ: যখন কারো সাথে কথা বলছেন তখন তার সাথে “Eye Contact” রাখুন। যদি আপনি দৃষ্টি সংযোগ করতে না পারেন তার মানে আপনি প্রতারনা করছেন। অপর মানুষটির চোখের দিকে তাকিয়ে তাকে নিশ্চিত করুন আপনি মনোযোগী।
৫। সম্মান দিন: অন্যকে সম্মান করা নিজের সম্মান বৃদ্ধির সমান। যখন কারো সাথে কথা বলছেন তাকে সমান গুরুত্ব দিন। তার মানে এই না তারা যা বলছে সব মানবেন বা তাদের উপরে কথা বলবেন না। কর্মক্ষেত্রে প্রফেশনাল হোন, সম্মান প্রদর্শনের মাধ্যমে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি করুন।
৬। প্রশ্ন করুন: জরুরী মনে করলে প্রশ্ন করুন। যদি মনে হয় প্রশ্ন করা আর দেয়ালে ঢিল ছুড়ে রক্ত বের করা সমান, তাহলে বিরত থাকুন। যোগাযোগ বৃদ্ধিতে তাদেরকে ব্যক্তিগত প্রশ্ন করুন (খুব বেশি ব্যক্তিগত না)। তাদের সাথে একত্রিত হতে পারলে ও আলোচনায় অংশ নিতে পারলে যোগাযোগ মাধ্যমটি সহজ হবে।
৭। স্পষ্ট ভাষী: যখন আপনি অন্য ভাষার কারো সাথে কথা বলেন তখন স্পষ্টভাষী হওয়াটা কষ্টকর। কিন্তু আত্নবিশ্বাসের সাথে আলোচনা আপনার ইংরেজী বলার দক্ষতা বৃদ্ধি করবে। যখন কথা বলছেন, নিশ্চিত হোন আপনার শব্দ স্পষ্ট ও বোধযোগ্য। স্পষ্টবাদী ভাষার জন্য অনেক শব্দের ব্যবহার বর্জন করুন, অল্প শব্দে নিজের কথা বোঝানোর চেষ্টা করুন।
৮। শব্দভান্ডার পর্যবেক্ষন: আপনার একটি ভুল শব্দের ব্যবহার সর্ম্পর্ণ আলোচনাটিই বৃথা করে দিতে পারে। যদি শব্দের অর্থ জানা না থাকে, কেন ও কোন স্থানে ব্যবহার করবেন তাহলে ঐ শব্দ ব্যবহার বর্জন করুন। শব্দ ভান্ডার শক্তিশালী করতে বেশি বেশি ইংরেজী পড়ুন যত পড়বেন তত শিখবেন।