31/07/2023
১ ডলার সমান কত টাকা? -এই প্রশ্নের সরাসরি উত্তর হলো বর্তমানে গুগলে উঠানামা করতেসে ১০৮ থেকে ১০৯ টাকায়। বাংলাদেশের ব্যাংক গুলা এখন ১১০ টাকা করে আমাদের কাছে ডলার দিচ্ছে। কিন্তু যারা ফেইসবুকে এড রান করে অথবা বুস্টিং করে তাদের কাছে এই এমাউন্ট টা হয়ে যায় ১৩০/১৪০/১৫০ টাকা।
এখন দুইটা সমস্যা আছেঃ
সমস্যা ১
১১০ টাকা যদি আমরা মুল ডলার এর রেট ধরি। তাহলে ব্যাংক আবার এই ডলারের সাথে ১৫%-১৮% ভ্যাট কেটে নেয় প্রত্যেকবার আমরা যখন এই ডলার দিয়ে পারচেস করি। মানে প্রত্যেক ১১০ টাকার সাথে আরো ২০ টাকার মতো যোগ হবে। ১৩০ টাকা টোটাল।
সমস্যা ২
এখন সবাই ব্যবসার জন্যই ফেইসবুকে এড দেয়। আপনি দেশে ব্যবসা করলে আপনার একটা BIN থাকবে। অনেকের থাকেনা । এইটা অন্য সেকশন। এই BIN টা এড করে দিলেই ফেইসবুক আপনার থেকে ১৫% ভ্যাট নিবে না কিন্তু যদি না থাকে তাহলে দিতে হবে। এর মানে আরো ২০ টাকা। ১৫০ টাকা টোটাল।
এর পর যে আপনার এড রান করবে তার চার্জ তো একটা থাকা স্বাভাবিক।
এই চার্জ এড করলেই ১৬০/১৭০ টাকার মতো হয়ে যাচ্ছে।
এখন আমরা কেনো ১৪০-১৫০ টাকার মতো চার্জ করি?
১। আমরা অনেকের এড রান করি। সেই হিসাবে আমরা BIN টাই মেনেজ করে নিতে পারি। এখানে আমরা ১৫% চার্জ বাচাইতে পারতেসি।
২। ব্যাংক এর যে ১৫% ওইটা আমরা দিতে বাধ্য। এইখানে এই ১৫% কমাইতে হলে আমরা ইন্টারন্যাশনাল কার্ড ব্যবহার করতে পারি। যেটা অনেকে পারে আবার অনেকে পারে না।
অভারঅল
১ ডলার সমান ১৩০ টাকা হয়ে যায়। আর আমাদের চার্জ সহ আমরা ১৪০-১৫০ টাকা চার্জ করতে পারি।
আশা করি উত্তর টা দিতে পেরেছি।