21/03/2023
হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষাঋণ
∎ হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ‘মেধা লালন প্রকল্পের’ অধীনে শিক্ষার্থীদের সুদমুক্ত শিক্ষাঋণ প্রদান করবে।
# দেশের সব শিক্ষা বোর্ড থেকে শুধু ২০২২ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন। নির্ধারিত আবেদন ফর্ম ফাউন্ডশেন–এর অফিস থেকে সরাসরি অথবা ফাউন্ডেশনের ওয়েবসাইট hdfbd.com থেকে সংগ্রহ করা যাবে।
# আবেদন ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ ৩০ মার্চ।
# ডাকযোগে বা সরাসরি অফিসে (শুক্র, শনি ও সরকারি ছুটির দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ৯.৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত) আবেদন ফরম জমা দেওয়া যাবে।
# শিক্ষাঋণ ও শিক্ষা উপকরণ কেনার জন্য অনুদান:
উচ্চমাধ্যমিক শ্রেণি: মাসিক শিক্ষাঋণ: ১,১৫০ টাকা, প্রতি শিক্ষাবর্ষে অনুদান: বিজ্ঞান/ভোকেশনাল: ৭০০ টাকা, মানবিক/বাণিজ্য/অন্যান্য: ৫০০ টাকা।
স্নাতক শ্রেণি: মাসিক শিক্ষাঋণ: জেনারেল: ১,৭০০ টাকা, টেকনিক্যাল: ১,৮০০ টাকা। প্রতি শিক্ষাবর্ষে অনুদান: জেনারেল: ১,০০০ টাকা, টেকনিক্যাল: ২,০০০ টাকা।
# আবেদনকারীর যোগ্যতা:
বিভাগ: বিজ্ঞান/ভোকেশনাল: ন্যূনতম জিপিএ: (জেলা সদরের স্কুল): ৪.৪, ন্যূনতম জিপিএ: (জেলা সদরের বাহিরের স্কুল): ৪.২।
মানবিক/বাণিজ্য/অন্যান্য: ন্যূনতম জিপিএ: (জেলা সদরের স্কুল): ৪.২। (জেলা সদরের বাইরের স্কুল): ৪.০।
# শুধু প্রাথমিকভাবে বাছাইকৃত ছাত্রছাত্রীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান করা হবে। প্রকল্প সংশ্লিষ্ট সব বিষয়ে ফাউন্ডশনের সিদ্ধান্তই চূড়ান্ত।
বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট:
hdfbd.com
Source: Prothomalo