28/08/2024
সাম্প্রতিক সময়ে বন্যাকবলিত এলাকায় যে জিনিসটি খুবই প্রয়োজনীয় হয়ে উঠেছে সেটি হচ্ছে পানি বিশুদ্ধকরন বড়ি বা ট্যাবলেট। কিন্তু বর্তমানে বাজারে এটির তীব্র সংকট। দুস্প্রাপ্য এই ট্যাবলেটটির সঠিক ব্যবহার না জানার কারনে বন্যা দূর্গত এলাকার মানুষ এটির সুফল পুরাপুরি পাচ্ছে না। সংশ্লিষ্ট সকলের সুবিধার জন্য আমি এখানে হ্যালোট্যাব বড়ি বা ট্যাবলেটটির ব্যবহারবিধি লিখে দিয়েছি। সবাই একটু শেয়ার করে দিলে বন্যাদুর্গত মানুষের কিছুটা হলেও উপকার হবে।
হ্যালোট্যাব ও হ্যালোট্যাব প্লাস ট্যাবলেটের ব্যবহার বিধিঃ
১/ প্রথমেই পানি ছেঁকে ভাসমান ময়লা ও পদার্থ পরিস্কার করে নিন। ঢাকনা যুক্ত পাত্রে রক্ষিত ২-৪ লিটার( যথাক্রমে বেশী বা কম জীবানু দ্বারা দুষিত) পানিতে ১টি হ্যালোট্যাব ১৫ মিলিগ্রাম বা হ্যালোট্যাব প্লাস ১৭ মিলিগ্রাম গুলিয়ে আধা ঘন্টা থেকে ১ ঘন্টা পর পানিতে ক্লোরিনের স্বাদ বা গন্ধ পাওয়া গেলে পানি পান করার উপযুক্ত হবে। পানির উৎসের উপর ভিত্তি করে প্রয়োজনে একাধিক ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে।
২/ এই নিয়মে পরিশোধিত পানি পাত্রের ঢাকনা বন্ধ রাখা থাকবে ততক্ষন পর্যন্ত পানি জীবানুমুক্ত থাকবে।
৩/ পানি ব্যবহারের ঠিক পূর্ব মুহুর্তে ক্লোরিনের গন্ধ দূর করতে একটি থায়োট্যাব ১৫ মিলিগ্রাম গুলিয়ে নেয়া যেতে পারে।
৪/ যদি থায়োট্যাব গুলিয়ে নেয়া হয় তবে যত দ্রুত সম্ভব এই পানি ব্যবহার করতে হবে নতুবা এই পানি আবারো জীবানু দ্বারা দূষিত হতে পারে।
ধন্যবাদ সবাইকে, যার পক্ষে যতটুকু সম্ভব ব্যানার্ত মানুষের সেবায় এগিয়ে আসুন।
এসকে জহির হাসান
নাবিল ফার্মা সলিউশন
২৮/০৮/২০২৪