News Now Bangla

News Now Bangla NewsNowBangla.com is one of the most leading multimedia news portal in Bangladesh.

The internet newspaper has been providing extensive coverage of news and current affairs as digital news outlet round-the-clock since inception.

আওয়ামী লীগের পক্ষে উকালতি করলে রুমিন ফারহানার হাঁস খেয়ে ফেলার হুমকি সারোয়ার তুষারেরআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া আওয়াম...
31/08/2026

আওয়ামী লীগের পক্ষে উকালতি করলে রুমিন ফারহানার হাঁস খেয়ে ফেলার হুমকি সারোয়ার তুষারের

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলে রুমিন ফারহানার হাঁস খেয়ে ফেলবেন বলে হুঁশিয়ারী দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ব্যারিস্টার রুমিন ফারহানা।

সারোয়ার তুষার বলেন, এখানে নৌকাডুবি হয়ে গেছে নৌকাডুবি হওয়ার পরে হাঁস যদি ডুব দিয়ে নৌকাকে খুঁজতে যায়, তাহলে হাঁসকে কি বাংলাদেশের জনগণ আস্ত রাখবে? ব্রাহ্মণবাড়িয়ার হাঁস কিন্তু জনগণ খেয়ে ফেলবে। কাজেই সাধু সাবধান। আওয়ামী লীগের পক্ষে কোনো ওকালতি আমরা শুনতে চাই না। আপনি আওয়ামী লীগের বিচার চান না কেনো? কিন্তু আপনি বলেন যে আওয়ামী লীগকে আসতেই হবে।

তিনি আরও বলেন, একটা নির্বাচন জিতে যদি আপনি মনে করেন এখন আপনি যা খুশি তা করার লাইসেন্স পেয়ে গেছেন, ব্যাপারটা কিন্তু এতো সহজ না। আপনাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, কিন্তু সমস্ত কিছুর একটা সীমা আছে। দয়া করে আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশন দিতে আসবেন না। হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে হাঁস তো খেয়ে ফেলবো আমরা।

এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদার প্রমুখ।

30/08/2026
অনলাইনে অবাধে বিক্রি হচ্ছে হেরোইন তৈরির কাঁচামাল: ডিএনসির অভিযান, গ্রেপ্তার ১মোস্তাফিজুর রহমান খানঅনলাইন প্ল্যাটফর্মে অব...
26/08/2026

অনলাইনে অবাধে বিক্রি হচ্ছে হেরোইন তৈরির কাঁচামাল: ডিএনসির অভিযান, গ্রেপ্তার ১

মোস্তাফিজুর রহমান খান
অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ পণ্য পরিবহন সহজ হওয়ার সুযোগে সাধারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতোই অবাধে বিক্রি করা হচ্ছে মারাত্মক মাদক মরফিন ও হেরোইন তৈরির মূল কাঁচামাল বা ‘প্রিকারসর কেমিক্যাল’।

সম্প্রতি ই-কমার্স প্ল্যাটফর্মে এমনই এক অননুমোদিত কারবারের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সাইবার টিম। 'ই-কেম' (e-Chem) নামের একটি প্রতিষ্ঠানের ওপর পরিচালিত ছদ্মবেশী ও যৌথ অভিযানে মারাত্মক রাসায়নিক জব্দসহ প্রতিষ্ঠানটির আইটি ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্মকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে ডিএনসির বিশেষ সাইবার টিম নিয়মিত সাইবার পেট্রোলিং পরিচালনা করে থাকে। এই নজরদারির সময় দেখা যায়—‘ই-কেম’ নামের একটি প্রতিষ্ঠান অনলাইনে কোনো ধরনের বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র ছাড়াই অত্যন্ত বিপজ্জনক এবং সরকারিভাবে নিয়ন্ত্রিত রাসায়নিক পদার্থের বিজ্ঞাপন দিয়ে প্রকাশ্যে অর্ডার গ্রহণ করছে।

ঘটনার সত্যতা যাচাই ও অপরাধ চক্রকে শনাক্ত করতে ডিএনসির ঢাকা বিভাগীয় গোয়েন্দা দল এক অভিনব ছদ্মবেশী পরিকল্পনা গ্রহণ করে। ছদ্মবেশ ধারণ করে গোয়েন্দা কর্মকর্তারা ই-কেম-এর প্ল্যাটফর্মে ৫০০ মিলিলিটার ‘এসিটিক এ্যানহাইড্রাইড’ অর্ডার করেন। চাঞ্চল্যকর বিষয় হলো, অর্ডার গ্রহণের সময় ক্রেতার নাম-পরিচয়, বৈধ লাইসেন্স বা এই মারাত্মক কেমিক্যাল ব্যবহারের সুনির্দিষ্ট কারণ সংক্রান্ত কোনো অনুমোদনপত্রই দাবি করেনি প্রতিষ্ঠানটি।

অনলাইন অর্ডারের সূত্র ধরে গত ২৪ আগস্ট ২০২৬ তারিখে রাজধানী ঢাকার গুলশান থানাধীন নিকেতন এলাকায় পার্সেল সরবরাহের সময় ওঁৎ পেতে থাকা ডিএনসির গোয়েন্দা দল পরিচালনা করে প্রথম অভিযান । সরবরাহকৃত পার্সেল থেকে তাৎক্ষণিকভাবে ৫০০ মিলিলিটার ‘এসিটিক এ্যানহাইড্রাইড’ ও ১ লিটার ‘এসিটোন’ জব্দ করা হয়।

পরবর্তীতে আটক ডেলিভারিম্যানের দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে কুড়িল প্রগতি সরণিতে অবস্থিত ই-কেমের প্রধান কার্যালয়ে দ্বিতীয় দফায় ঝটিকা অভিযান চালায় ডিএনসি। সেখান থেকে প্রতিষ্ঠানটির আইটি ম্যানেজার মোঃ আব্দুল মোমিন পাটোয়ারীকে গ্রেপ্তার করা হয়। একই সাথে কার্যালয়ে তল্লাশি চালিয়ে আরও বিপুল পরিমাণ অনিয়ন্ত্রিত রাসায়নিক পদার্থ এবং অবৈধ বিক্রয়ের বিপুল নথিপত্র ও ডিজিটাল প্রমাণ জব্দ করা হয়।

এ ঘটনায় ই-কেমের মালিকসহ একাধিক সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি কর্মকর্তারা জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞ ও আইন অনুযায়ী, এসিটিক এ্যানহাইড্রাইড ও এসিটোনের মতো 'প্রিকারসর কেমিক্যাল' সাধারণ শিল্প বা গবেষণাগারে ব্যবহৃত হলেও এগুলো মূলত ক ও খ শ্রেণির মারাত্মক মাদক (যেমন—মরফিন, হেরোইন ও কোকেন) তৈরির প্রধান ও অত্যাবশ্যকীয় উপাদান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ২(১৯) ও তফসিল অনুযায়ী এসব রাসায়নিকের ব্যবহার ও বিক্রি কঠোরভাবে নিয়ন্ত্রিত। আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী জাতিসংঘ (UNODC) এবং আন্তর্জাতিক নারকোটিক্স কন্ট্রোল বোর্ড (INCB)-ও এসব উপাদানের বাণিজ্যে কড়া নজরদারি বজায় রাখে।

ডিএনসি স্পষ্ট জানিয়েছে, অনলাইনের সুযোগ নিয়ে কেউ যাতে দেশকে মাদকের কারখানায় পরিণত করতে না পারে, সেজন্য সাইবার ওয়াচ ও অভিযান আরও জোরদার করা হবে।

দু’বছর পর ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ায় হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌক...
24/08/2026

দু’বছর পর ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আগামী ১২ সেপ্টেম্বর -২০২৬ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে উৎসবমুখর ও ঝাঁকঝমক পূর্ণভাবে আয়োজনটি সম্পন্ন করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(২৪ আগষ্ট) সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)রঞ্জনচন্দ্র দে সভাটি সঞ্চালনা করেন।

সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ,
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ,

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, সাংবাদিক পীযুষ কান্তি আচার্য, আল আমিন শাহিন এবং নৌকাবাইচ সংগঠক অ্যাডভোকেট মো. ইসহাকসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০২৪ ও ২০২৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ অনুষ্ঠিত হয়নি।

সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর। জেলার ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে নৌকাবাইচের মতো আয়োজন গুরুত্বপূর্ণ। তবে নৌকাবাইচকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করা যাবে না।

এ ছাড়া বাইচে অংশ নেওয়া বা দর্শনার্থীদের নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না। বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও করা যাবে না বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে নৌকাবাইচ আয়োজন করতে চাই।

ভারী বৃষ্টিপাত: উজানের পানিতে তলিয়েছে ২৫০ হেক্টর ফসলি জমিআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউ...
24/08/2026

ভারী বৃষ্টিপাত: উজানের পানিতে তলিয়েছে ২৫০ হেক্টর ফসলি জমি

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিনটি ইউনিয়নের প্রায় ২৫০ হেক্টর ধানি জমি পানিতে তলিয়ে গেছে। গতকাল রোববার (২৩ আগস্ট) রাতে ভারী বৃষ্টিপাতের কারণে জমিগুলো তলিয়ে যায়।

এছাড়া আখাউড়া স্থলবন্দর সংলগ্ন কালন্দি খালে পানি বাড়ায় বন্দরের বেশ কয়েকটি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানে পানি ঢুকে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি খাল-বিলে পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলও প্লাবিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

আখাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, চলতি আমন মৌসুমে আখাউড়া উপজেলায় ৪,০১২ হেক্টর জমিতে ধানের আবাদ হচ্ছে। দুই সপ্তাহ আগে জমিতে চারা রোপন করা হয়েছিল।

তবে গতকাল থেকে উজানের ঢলের পানিতে আখাউড়া সদর ইউনিয়ন, দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের প্রায় ২৫০ হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে। তবে দুই-তিনদিনের মধ্যে পানি কমে গেলে ফসলি জমির কোনো ক্ষতি হবে না।

ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকাশ দত্ত জানান, হাওড়া নদীর পানি বাংলাদেশ অংশে বিপৎসীমার প্রায় তিন ফুট নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে আর ভারী বৃষ্টিপাত না হলে পানি দ্রুত সরে যাবে।

‘প্রয়াস’-পুনর্বাসন কেন্দ্র ভর্তির পাঁচ দিনের মাথায় প্রবাসী  যুবকের মৃত্যু পালালো অন্তত ৩০ রোগীআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণ...
21/08/2026

‘প্রয়াস’-পুনর্বাসন কেন্দ্র ভর্তির পাঁচ দিনের মাথায় প্রবাসী যুবকের মৃত্যু পালালো অন্তত ৩০ রোগী

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র ‘প্রয়াস’-এ ভর্তির পাঁচ দিনের মাথায় মো. ফোরকান (২৪) নামের এক প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁকে মারধর করে হত্যা করা হয়েছে।

এ ঘটনার পর কেন্দ্রে হামলা ও ভাঙচুর করা হয়। এ সময় সেখানে থাকা বাকি আরো অন্তত ৩০ রোগী পালিয়ে যান। প্রায় একযুগ আগেও একই কেন্দ্রে রোগী হত্যার অভিযোগ উঠেছিল।
গত মঙ্গলবার রাতে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডসংলগ্ন ‘প্রয়াস’ মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ফোরকানের মৃত্যু হয়।

তিনি নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামের মো. রশিদ মিয়ার ছেলে। কাতার প্রবাসী ফোরকান প্রায় ছয় মাস আগে দেশে ফেরেন।

ফোরকানের পরিবারের অভিযোগ, কোনো ধরনের চিকিৎসা না দিয়ে কেন্দ্রের লোকজন তাঁকে নির্যাতন করে হত্যা করেছেন। তবে কেন্দ্র কর্তৃপক্ষ নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে।

ফোরকানের বাবা ও ভগ্নিপতি মো. ইমন মিয়া বলেন, মঙ্গলবার সন্ধ্যায় প্রয়াস থেকে ফোন করে বলা হয়, ফোরকান অসুস্থ, তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। খবর পেয়ে তাঁরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে গিয়ে ফোরকানকে পাননি।

পরে প্রয়াসে গিয়ে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে একটি লাশবাহী ফ্রিজিং গাড়িতে তাঁর লাশ দেখতে পান। তখন কেন্দ্রের কার্যালয়ে তালা ঝুলছিল এবং সবাই চলে গিয়েছিলেন। পরে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতায় ফোরকানের লাশ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

ইমনের দাবি, ফোরকানের যৌনাঙ্গ ও কোমরের নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পালিয়ে যাওয়া রোগীদের অনেকে ফোন করে নির্যাতনের কথা জানিয়েছেন।

ফোরকানের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার প্রয়াসে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া যায়। এ সময় সেখানে থাকা অন্তত ৩০ জন রোগী পালিয়ে যান। ভবনের বিভিন্ন তলা থেকে রোগীদের পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‘প্রয়াস’ কেন্দ্রের পরিচালক প্রমোদ বর্মণ সাংবাদিকদের বলেন, ফোরকানকে নির্যাতন করা হয়নি। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার কেন্দ্রে ভাঙচুর চালানো হয়। এ সময় সব রোগী পালিয়ে যান।

কেন্দ্রটির আরেক পরিচালক মো. রুবেল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ফোরকান বাথরুমে পড়ে গিয়ে আহত হন। তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁকে নির্যাতন করার অভিযোগ সত্য নয়।

২০১৪ সালের ৯ আগস্ট প্রয়াসের বিরুদ্ধে রোগী হত্যার অভিযোগ উঠেছিল। সে সময় পৌর এলাকার কান্দিপাড়ার আতিকুল ইসলাম শাকিল নামের এক যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ করে তাঁর পরিবার। এ ঘটনায় মামলা করা হয়। তবে তাঁরা ন্যায়বিচার পাননি বলে অভিযোগ করে আসছে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, জেলা শহরে ছয়টি মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রের বেশির ভাগই নিয়ম-কানুন ঠিকভাবে মানে না।

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক নাজমুল হক রনি বলেন, ফোরকানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

ব্রাহ্মণবাড়িয়া অবেশেষে বিয়ে করেছেন আস্তখাসি কাণ্ডের জাপান প্রবাসী  আমিরজাদা চৌধুরী,  ব্রাহ্মণবাড়িয়াজামাইয়ে খাবারের ড...
19/08/2026

ব্রাহ্মণবাড়িয়া অবেশেষে বিয়ে করেছেন আস্তখাসি কাণ্ডের জাপান প্রবাসী

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
জামাইয়ে খাবারের ডিসে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়া সেই ভাইরাল প্রবাসীর বিয়ে সম্পন্ন হয়েছে মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে প্রবাসী জুনায়েদ মিয়া নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ সম্পন্ন হলো। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সবার কাছে দোয়া ও শান্তিময়, সুখী দাম্পত্য জীবনের কামনা করছি।

তবে এবার আস্ত বড় খাসির( খদর) দিয়েই জুনায়েদ বিয়ে করেছেন। বিয়ে হয়েছে জেলার কসবা উপজেলায় কনের মামার বাড়িতে।

তবে কেনো কনের পাশের গ্রাম আখাউড়া উপজেলার নুরপুর গ্রামে তিনি বিয়ে করেছেন তা জানাননি। এর আগে সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে খদরে (বড় থালায় বিশেষ আয়োজন) আস্ত খাসি না পাওয়ায় বিয়ে না করেই চলে গেছেন জাপান প্রবাসী বর জুনায়েদ মিয়া। উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটেছিল।

মুহূর্তের মধ্যেই ঘটনাটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বর জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে বর জুনায়েদ কনের বাড়িতে পৌঁছালে ফুল দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন বলে জানা গেছে।

পরে ফুল ও গেটের আনুষ্ঠানিকতা শেষে বরকে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য খদরে খাবার দেওয়া হয়। এ সময় খদরে আস্ত খাসি না থাকায় জুনায়েদ আপত্তি জানান।

তিনি আস্ত খাসি ছাড়া খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না বলে জানান। এ সময় কনেপক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত অনেকেই তাকে বোঝানোর চেষ্টা করেন। তবে তিনি সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত বিয়ে না করেই একা কনের বাড়ি থেকে ফিরে যান জুনায়েদ।

পুলিশ লাইন্সে হামলা, আহত ৩০ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান চলাক...
19/08/2026

পুলিশ লাইন্সে হামলা, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান চলাকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে পণ্ড হয়ে যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১১টার পৌর এলাকার পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনার ঘটে।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশের লাঠিচার্জে মাদরাসার অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। অপরদিকে শুরুর দিকের হামলায় কয়েক জন পুলিশ সদস্য আহত হন। সবমিলিয়ে অন্তত ৩০ জন আহত হয়। এ নিয়ে গভীর রাত পর্যন্ত উত্তেজনা ছিল। দুই পক্ষের আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির আগমনকে কেন্দ্র করে রাতে পুলিশ লাইন্সের ভেতরে জেলা পুলিশের আয়োজনে সাংঙ্কৃতিক অনুষ্ঠান চলছিল। এসময় উচ্চস্বরে গান বাজনা হওয়াতে মাদরাসার শিক্ষার্থীরা কমাতে বলে।

এ নিয়ে পুলিশ ও মাদরাসা ছাত্রদের মাঝে তর্কবিতর্ক শুরু হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশ লাইন্সের ভেতরে প্রবেশ করে হামলা ও ভাংচুর চালায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ করে।

রে মাদরাসা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ অন্যান্যরা আলোচনায় বসেন।

মাদরাসা ছাত্ররা পুলিশ লাইনে আর কখনো উচ্চস্বরে গান না বাজানো, ছাত্রদের ওপর হামলাকারিদের বিচার দাবি করেন। পুলিশ সুপার জানান, কেউ অতি উৎসাহী হয়ে কিছু করে থাকলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

‘মাদকের তথ্য পাচারকারী পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হবে না’ ডিআইজি আবদুল কুদ্দুছআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়ি...
19/08/2026

‘মাদকের তথ্য পাচারকারী পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হবে না’ ডিআইজি আবদুল কুদ্দুছ

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের তথ্য পাচারকারী পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হবে বলে হুশিয়ারী দিয়েছেন ডিআইজি আবদুল কুদ্দুছ।

মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি ঘোষণা করে চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, মাদকের ব্যাপারে কোনো ছাড় নয়।

আগে আমার ঘর পরিষ্কার করা হবে। যদি মাদকের সঙ্গে কোনো পুলিশ সদস্য এ ধরনের গাদ্দারি করে, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের নির্মূল অভিযান চলমান থাকবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিন ব্যাপী আলোচনা সুধী সমাবেশ, রেলির মাধ্যমে মাদকের ভয়াবহতা রোধে সামাজিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এক মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ্ মো. আবদুর রউফের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম।

শেখ মো. আরিফ বিল্লাহর কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

সমাবেশে বক্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী জেলা হওয়ায় বিজয়নগর থেকে শহরের প্রবেশপথ ‘সীমানা সড়ক’ মাদক পাচারের অন্যতম উৎস ও নিরাপদ জোন হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি আখ্যা দিয়ে বক্তারা বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নয়, তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন গুলোকে এগিয়ে আসতে হবে।

বক্তারা মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের কঠোর শাস্তির পাশাপাশি মাদকাসক্তদের পুনর্বাসনের ওপর জোর দেন। একইসঙ্গে মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তারকৃতদের পক্ষে আদালতে জামিন আবেদন না করার জন্য আইনজীবীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া মাদকের সঙ্গে জড়িত কেউ বিদেশে যেতে চাইলে তাদের পুলিশ ক্লিয়ারেন্স না দিয়ে সহযোগিতা করার অনুরোধ করা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সভাপতি এ বি এম মোমিনুল হক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, হাফিজুর রহমান মোল্লা কচি, আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জেলা সহ-সভাপতি নিয়াজুল করীম, মো. আরমান, মিজানুর রহমান, জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন এবং এনসিপির জেলা আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফারুকী পার্কে গিয়ে শেষ হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতআমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়...
18/08/2026

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মঙ্গলবার (১৮ আগষ্ট) দিনব্যপি বিভিন্ন প্রোগ্রাম জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বিশেষ আইন- শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, মহোদয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।

অপরাধ সভায় প্রধান অতিথি মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মাদক নিয়ন্ত্রণে আন্তঃসংস্থা সমন্বয় জোরদার করতে হবে। প্রতিটি থানায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার গোষ্ঠীগত সামাজিক বিরোধ ও দাঙ্গা নিয়ন্ত্রণে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার পাশাপাশি কার্যকর পুলিশি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিটি থানায় প্রবাসী কল্যাণ ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবারের সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা।

Address

362/1, DIT Road, East Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when News Now Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Now Bangla:

Shortcuts

Share