27/06/2026
মরে যাওয়ার কয়দিন আগে থেকেই মানুষ বুঝতে পারে তিনি মারা যাবেন।
আমার ফুফার সাথে লাস্ট দেখা হইছে ২৪ দিন আগে।
উনার প্রথম আর শেষ কথা একটাই ছিলো!
বাবারে...শরীরটা ভালো না,দোয়া করিস! এভাবে আমারে কখনো বলে নাই।
তিনি আজকে নাই। শেষ নিশ্বাস ত্যাগ করছে।
তিনি হয়তো জানতো বেশি দিন আর বাঁচবে না।
আমরাও জানি ,একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মরা ছাড়া কোন অপশন নাই।
আপনার বয়স যদি হয় ২৫ বছর তাহলে ধরে নিন আর ৪০ বছরের বেশি বাঁচবেন না।
বয়স যদি হয় ৩৫-৪০ তাহলে ২০ বছর বাঁচবেন।
১০,২০,৩০ বছর বেঁচে থাকবেন এটাও সিউর না! এর ভিতরে প্রাকৃতিক দুর্যোগ ,রোড অ্যাক্সিডেন্ট, যুদ্ধ আছে, ক্যান্সার ,স্ট্রোকসহ কতো রোগশোকে মারা যেতে পারেন।
তবে তার বেশি বেঁচে থাকা অসম্ভব।
যেহেতু কনফার্ম মরে যাবেন। হিসাবের খাতা নিয়া বইসেন!
কারে ঠকাইছেন, কারে কষ্ট দিছেন ক্ষমা চেয়ে নিয়েন।
বান্দার হক বান্দা ছাড়া মাফ হবে না।
জীবনে কতো টাকা আয় করছেন, কতো সম্পদ কামাইছেন। কিভাবে কামাইছেন ,কাকে দিয়ে যাচ্ছেন , সে আপনার অবদান মনে রাখবে কিনা একটু ক্যালকুলেট করিয়েন।
আখেরাতে একবার ঠকে গেলে জেতার কোন অপশন নাই।
নিজে জাহান্নামে গিয়া সন্তানদের দুনিয়াকে স্বর্গরাজ্য দিয়া মরে যাওয়ার মধ্যে কোন বীরত্ব নাই।
মানুষের সাথে ভালো আচরণ করার চেষ্টা করিয়েন।কখন চলে যাবেন কেউ জানে না।
মানুষের সাথে সর্বশেষ দেখা, শেষ কথা বলা ,মানুষ ভালো আচরণটাই মনে রাখবে।
জীবনের সংক্ষিপ্ত হিসাব মিলাইয়া নেন ভাই। দুনিয়াদারি একটু কমাইয়া দেন।
আমরা সবাই অল্প দিনের জন্যই আসছি সত্য মানতে হবে ,মেনে নিতে শিখেন ভাই!
যদি কিন্তু অথবা ছাড়া আমরা চলে যাবো কনফার্ম!
চূড়ান্ত কথা, শেষ কথা, ফাইনাল কথা।
প্রত্যেকটা আদম সন্তানকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে! আজরাইল আসবেই! আজরাইলের হাত থেকে বাঁচার শক্তি ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং কিংবা পুতিনেরও নাই।
মৃত্যু থেকে পালানোর কোন চান্স নাই!
যেতে হবে সবাইকে, আজ আপনি গেলেন কাল আমরা আসব। আল্লাহ যেন আপনাকে ওপারে শান্তিতে রাখেন!
শান্তিতে ঘুমান!!!
(সংগ্রহীত)