01/05/2024
আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা সবাই এই ভুলটা করি!🥺
ই-কমার্স ওয়েবসাইট আছে আর তাতেই আমরা মনে করি যে আমাদের অনেক সেল হবে।
হ্যাঁ, সেল না হলেও আমাদের ওয়েবসাইট ভিজিট ঠিকই হচ্ছে। আর ওয়েবসাইট ভিজিটকেই আমরা অনেকেই মনে করি আমাদের সেল বাড়ার একমাত্র হাতিয়ার।
কিন্তু বিষয়টা একদমই তা নয়। আমাদের আশেপাশে এমন অনেক ওয়েবসাইট আছে যাদের বেশ ভালো ভিজিটর থাকা সত্বেও সেল আশানুরূপ নয়।
তাহলে সমস্যাটা কোথায়?🤔
আমাদের প্রধান সমস্যাটাই হচ্ছে সেলস ফানেল কি সেটাই আমরা বুঝি না। আর বুঝতেও চাই না। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা সম্পূর্ণভাবে এড়িয়ে যাওয়ার জন্য আশানুরূপ সেলস কখনোই আমাদের দেখা হয় না।
একটা ব্যবসার জন্য সেলস ফানেল কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা বাঙালিরা না বুঝলেও পৃথিবীতে দাপিয়ে বেড়ানো আমেরিকানরা, ইউরোপিয়ানরা ঠিকই বোঝে।
না আমি আপনাদের আজ কোন সেলস ফানেল নিয়ে জ্ঞান দিবোনা। এটা আপনারা গুগল করলেই খুব সহজে পেয়ে যাবেন🌀 আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যা আপনারা সেলস ফানেলের প্রতি গুরুত্ব দেন💥আপনার কাস্টমার কারা তাদের পারচেজ বিহেভিয়ার কেমন সেটা জানুন।
তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই,🤗ওয়েবসাইটে একটা কাস্টমার কিভাবে ঢুকলো কোন ল্যান্ডিং পেইজে ল্যান্ড করলো এবং তাদের জার্নি টা কিরকম সেটা সমন্ধে আবার একটু রিসার্চ করুন।
গুরুত্ব দিন কাস্টমার জার্নির প্রতি ইউজার এক্সপেরিয়েন্স এর প্রতি। শুধুমাত্র নিজেকে প্রশ্ন করুন আপনার ওয়েবসাইটের এই জার্নিতে আপনি কাস্টমার হিসেবে কি করতেন🧐