Datapix It Solution

Datapix It Solution A new way for your success.

05/08/2024

আজ বিজয়ের দিন! ৩৬ জুলাই , ২০২৪ (৫ই আগস্ট)। ২য় বার বাংলাদেশ স্বাধীন হলো।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

16/05/2024

𝐓𝐨𝐩 𝟓 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 𝐒𝐤𝐢𝐥𝐥𝐬

1. Microsoft Office (All Application)
2. Graphic Design (Illustrator, Photoshop)
3. Animation (Krita, Adobe Animate, Blender)
4. App Development (Android Studio, Ionic)
5. Web Development (HTML, CSS, JS, WordPress, Laravel)

26/07/2023
জরুরী ভিত্তিতে একজন Dynamic টিম মেম্বার দরকার। টিমের সাথে কাজ করতে হবে।1. নিজের ল্যাপটপ থাকতে হবে।2. বাসায় বসেই কাজ করতে...
24/07/2023

জরুরী ভিত্তিতে একজন Dynamic টিম মেম্বার দরকার। টিমের সাথে কাজ করতে হবে।
1. নিজের ল্যাপটপ থাকতে হবে।
2. বাসায় বসেই কাজ করতে পারবে।
3. শুধুমাত্র বেকারদের জন্য। কারণ চাকরিজীবিরা সময় ম্যানেজ করতে পারবেন না আমাদের টিমের সাথে।
4. কাজ শিখিয়ে নেয়া হবে
5. মূল পেমেন্ট এর সাথে ১০% ইন্টারনেট বিল বাবদ বোনাস হিসেবে দেয়া হবে।
6. ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে ইচ্ছুকদের অগ্রাধিকার
7. লিড জেনারেশন এবং কীওয়ার্ড রিসার্চ জানা থাকলে অগ্রাধিকার।
8. কাজের সময় ফজরের পর থেকে দুপুর ১২ টার মধ্যে যেকোনো সময়।
9. কম্পিউটার এর বেসিক জানতে হবে। যেমন সফটওয়্যার, install/uninstall, ফাইল লোকেশন, MS Word/excel, Chrome browsing, download email etc. Stable internet connection থাকতে হবে।
10. ২৫ জুলাই ২০২৩ তারিখ রাতে Google Meet এ আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।
11. যাবতীয় আপডেট এই গ্রুপে জানানো হবে: https://m.me/j/AbYPUxMPuXhBRnwF/
For more details: www.datapixbd.site

সচেতনতামূলক পোস্ট।
02/02/2023

সচেতনতামূলক পোস্ট।

- জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো, লেগে থাকা আর কঠোর পরিশ্রম করা।ফ্রিল্যান্সিং সেক্টর হচ্ছে মেয়েদের জন্য সবচাইতে সুবিধ...
24/08/2022

- জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো, লেগে থাকা আর কঠোর পরিশ্রম করা।

ফ্রিল্যান্সিং সেক্টর হচ্ছে মেয়েদের জন্য সবচাইতে সুবিধাজনক ক্যারিয়ার গড়ার উপায়।

ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাসা থেকে বের হয়ে কোথাও গিয়ে চাকরি করতে হয় না বা কারো দ্বারস্থ হতে হয় না।

এখন বাসায় বসেই লাখ লাখ ফ্রিল্যান্সার ভাইবোন নিজের ক্যারিয়ার গড়ছে অনলাইনের মাধ্যমে।

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানিভরা ...
23/08/2022

হাভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. কার্ট রিকটার ইঁদুরদের দিয়ে একটা পরীক্ষা করেন। এই পরীক্ষায় ইঁদুরগুলোকে একটা করে পানিভরা পাত্রে, ছবিতে যেমন দেখতে পাচ্ছেন তেমনিভাবে, ছেড়ে দেয়া হয় আর সময় নোট করা হয়। ইঁদুরগুলো গড়ে ১৫ মিনিট ভেসে থাকে, এরপর ক্লান্ত হয়ে ডুবে যায়।
ডুবে যাওয়ার মুহুর্তে ইঁদুরগুলোকে তুলে আনা হয়, গা মুছে শুকিয়ে বিশ্রামের সুযোগ দেয়া হয়, এরপর আবার আগের মতো পানিতে ছেড়ে দেয়া হয়।
এবার ইঁদুরগুলো কতক্ষণ ভেসে ছিলো? কী মনে হয়?
৫ মিনিট ? ১০ মিনিট ? ১৫ মিনিট ? আধা ঘন্টা ? এক ঘন্টা ?
দ্বিতীয়বারেই ইঁদুরগুলো ৬০ ঘন্টা ভেসে ছিলো, জ্বি ঠিক পড়ছেন৷ ৬০ ঘন্টা!!
ইঁদুরগুলো আগেরবার উদ্ধার পেয়ে যাওয়ায় এটা বিশ্বাস করে নিয়েছিলো, এবারো উদ্ধার পেয়ে যাবে। তাই ছটফট করেনি, এনার্জি লস করেনি। আশা এমনই জাদুময় ব্যাপার।
যদি ইঁদুরেরা আশার কারণে ১৫ মিনিট থেকে ৬০ ঘন্টা ভেসে থাকে, তাইলে ভাবুন,
আমরা কী না করতে পারি! আশা হারাবেন না।

#সংগৃহীত

কেন নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ?আমাদের মত দেশে নারীদের ফুল টাইম চাকরি করা খুব কঠিন বিষয়। কেননা এ দেশের বেশীরভাগ স্বা...
20/08/2022

কেন নারীদের ফ্রিল্যান্সিং করা উচিৎ?
আমাদের মত দেশে নারীদের ফুল টাইম চাকরি করা খুব কঠিন বিষয়। কেননা এ দেশের বেশীরভাগ স্বামীরা সংসারের কাজ করতে অভ্যস্ত নয়। যার ফলে কোন নারী চাকরি করলেও সংসারের কাজ করতে হয়। আর এজন্য বাংলাদেশের নারীরা চাকরি করে না। কিন্তু তারা ইচ্ছে করলেই অনায়াসেই কিছু সময় ফ্রিল্যান্সিং করে ভালো আয় করতে পারে। ফ্রিল্যান্সিং নারীদের জন্য পারফেক্ট একটি প্লাটফর্ম।
নারীদের ফ্রিল্যান্সিং পেশার সুবিধা সমূহ আলোচনা করা হলো:
১। নির্দিষ্ট কোন অফিস টাইম মেইনটেন করতে হয় না। ফলে ইচ্ছামতো সময় বের করে কাজ শেষ করা যায় এবং পাশাপাশি নিজের ফ্যামিলিকেও সময় দিতে পারে। ফ্রিল্যান্সিংয়ে নিজের ইচ্ছা মত সময় এবং কাজের ধরন পছন্দ করে নেয়া যায় ফলে নারীরা তাদের সুবিধামতো সময় ও অন্যান্য বিষয়গুলি নির্ধারণ করে নিতে পারে।
২। মার্কেটপ্লেসে প্রচুর কাজ রয়েছে যেখান থেকে ফ্রিলান্সাররা কিছু নির্দিষ্ট এবং অপেক্ষাকৃত সহজ সেক্টর বাছাই করে কাজ শিখতে পারে;
৩। বিভিন্ন ধরণের যেমন আর আর্ট করা, রাইটিং করা ইত্যাদি সেক্টরের মাধ্যমে ফ্রিল্যান্সিং এ নারীরা এই কাজগুলো করেও স্মার্ট আর্নিং করতে পারে। অর্থাৎ শখ কে পেশা হিসেবে নিতে পারে।
৪। নারীদের ফ্রিল্যান্সিং এ সবচেয়ে বড় সুবিধা হল, আপনি বাড়িতে বসেই কাজ করবেন ফলে সন্তানসহ পরিবারের সকলের সাথে অনেক সময় ব্যয় করতে পারবেন। তাই এই সেক্টরের নারীরা সংসার এবং পেশা দুটিই সমান তালে চালিয়ে যেতে পারে।
৫। সর্বোপরি, পর্দার বিধান যথাযথভাবে পালন করা যায়।

কেন ফ্রিল্যান্সিং করবেন?ফ্রিল্যান্সিং কেন করবেন এটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। অনেকে প্রথাগত নয়টা-পাঁচটা চাকরিতে আগ্রহ...
11/06/2022

কেন ফ্রিল্যান্সিং করবেন?

ফ্রিল্যান্সিং কেন করবেন এটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। অনেকে প্রথাগত নয়টা-পাঁচটা চাকরিতে আগ্রহী নয়, তার জন্য হয়তকাজের সময়ের নমনীয়তার জন্যই ফ্রিল্যান্সিং সবচেয়ে আকর্ষনীয়। আবার অনেকে অফিসে চাকরির ক্ষেত্রে যত টাকা আয় করেনফ্রিল্যান্সিংয়ে আয় করেন তারচেয়ে পাঁচ থেকে ছয়গুন বেশি। এমন অনেকেই রয়েছেন যারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করেন ৩থেকে ৪ লাখ টাকা, অথচ কর্পোরেট চাকরি করলে হয়ত তাদের বেতন হত ২০ হাজার থেকে সর্বোচ্চ ৫০/৬০ হাজার টাকা। এক্ষেত্রে হয়ত উনি বেশি টাকার জন্যই ফ্রিল্যান্সিং করেন এটিই তাঁর কাছে ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে আকর্ষনীয় দিক।

তবে সাধারণত ফ্রিলান্সিংয়ে যেসব সুবিধার কারণে সবাই আগ্রহী হয়ে থাকেন সেগুলো হলো, নিজেই নিজের বস হওয়ার সুযোগ! যখন খুশি কাজ করবেন, যখন ইচ্ছে বন্ধ করবেন। রয়েছে কাজের স্বাধীনতা, কি কাজ করবেন, কার সঙ্গে কাজ করবেন এটি একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। যেহেতু আপনি কাজের উপর নির্ভর করেই টাকা পাবেন তাই এতে প্রোডাকটিভিটি বাড়ে। আপনি যেহেতু অনেক মানুষের সঙ্গে কাজ করবেন তাই বাড়বে আপনার কমিউনিটির পরিধিও। যেহেতু অফিসের একই কাজ আপনাকে প্রতিদিন করতে হচ্ছেনা, প্রতিদিন নতুন নতুন কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন নিশ্চিত তাই এটি আপনার দক্ষতা বাড়াবে।

ফ্রিল্যান্সিং এ যারা যারা পুরোপুরি গুগল ট্রন্সলেটরের উপর ভরসা করে চলেন, তাদের এই অবস্থায় প্রায়ই পড়তে হয়। 🤣🤣 খুব ভালো ইংর...
11/06/2022

ফ্রিল্যান্সিং এ যারা যারা পুরোপুরি গুগল ট্রন্সলেটরের উপর ভরসা করে চলেন, তাদের এই অবস্থায় প্রায়ই পড়তে হয়। 🤣🤣

খুব ভালো ইংরেজি আপনার বলতে বা লিখতে পারার দরকার নেই। কনভারসেশন চালিয়ে নেয়ার মতো দক্ষতা থাকলেই হলো। তবে সেজন্য আপনাকে বায়ার কি বলেছে সেটা আগে বুঝতে হবে। আর তাই গুগল ট্রান্সলেটরের মাধ্যমে পুরো লাইন একসাথে ট্রান্সলেট না করে যে ওয়ার্ড টি বুঝবেন না, শুধুমাত্র সেটা ট্রান্সলেট করবেন।

তাই আমি সবসময়ই বলি, আপনি যত ভালো ইংরেজি বুঝবেন, বায়ারের কাজ বুঝতে আপনার ততই সুবিধা হবে। আর বায়ারের কাজ ভালোভাবে বোঝা মানে আপনি কাজটি ভালোভাবে শেষ করতে পারবেন এবং দিনশেষে একটা ভালো (৫ স্টার) রেটিং পাবেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Datapix It Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Datapix It Solution:

Share