04/06/2024
৫০ কপি ডিজাইন চ্যালেঞ্জ❤️🔥
ডিজাইন বিশ্লেষণ করলে অভিজ্ঞতা বাড়ে।
আইডিয়া পাওয়া যায়, স্টাইল শেখা যায়,
কোনটার সাথে কোনটা ম্যাচ হয় তাও বুঝা যায়।
আরেকটু বুঝিয়ে বললে সহজ লাগবে বিষয়টা:
সিলেক্ট করলাম একটা ভালো ডিজাইন,
যেটা দিয়ে অলরেডি সেল হয়ে হয়েছে অনেক।
ডিজাইনটা দেখার পর,ভেঙে ভেঙে বুঝতে লাগলাম -
সেটাতে কীভাবে কালার এপ্লাই করা হল,
কেমন ছবি দিলো, কেমন গ্রাফিক্স ইলিমেন্ট দিলো,
ট্রাইপোগ্রাফি বা কোন ফন্টই বা কেমন স্টাইলে ছিল,
কতটুক সাইজে ব্যবহার করেছে সেটি ।
গ্রাডিয়ান্ট ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডের সামনে যে প্যাটার্নটা দিলো-
সেটার ট্রান্সপারেন্সি বা কতটুকু কমতে পারে?
আচ্ছা বিশ্লেষণ করা শেষ,
এবার মনে অনেকটা ঢুকে গেছে,
তবে এ ডিজাইনটি মনে গেঁথে যাবে,
কীভাবে সম্ভব ?!
সম্ভব , যখন আমি সেইম ডিজাইনটা + এর টেকনিক গুলো
নিজে এপ্লাই করবো,
হুবুহ কপি করার মাধ্যমে প্র্যাকটিস করে।
বিষয়টা কিন্তু বেশ মজার।
তবে কিছুটা পরিশ্রমের।
আর একসাথে একটা টিমে করলে বিষয়টা দারুণ হয়! আগ্রহ ধরে রাখা সহজ হয়।
ইতিমধ্যে জান্নাতুল ফেরদৌস আপুর মেন্টরিং এ আমাদের Businessian Design থেকে আয়োজিত
মোবাইলে কনটেন্ট ডিজাইন কোর্সের বেসিক ব্যাচে ১ এর আপুরা চ্যালেঞ্জ টা এক্সেপ্ট করে নিয়েছে।
আপুদের খাটুনি শুরু হয়ে গিয়েছে আরো ১৫ দিন আগে থেকে।
মা শা আল্লাহ তারা বেশ আগ্রহ নিয়ে ১, ২,৩, করে করে ৫০টি ডিজাইন কম্প্লিট করার মিশনে এ এগিয়ে যাচ্ছে। ✨✨🎉
আচ্ছা , মাথায় আসতে পারে আপু এত চ্যালেঞ্জ রেখে
কপি ডিজাইন এর উপর ফোকাস করল কেন ?
কেউ কেউ ভুলও বুঝতে পারে।
জান্নাত আপু স্টুডেন্ট দের কপিবাজ বানাচ্ছে ।😁
ভাল ডিজাইন কপি করলে
✔ স্টাইল গুলো মনে গেঁথে যাবে,
✔ টুলসগুলোর ব্যবহারেও হাত পাঁকা হয়।
✔ তৈরী হয় ডিজাইনের মাসেল ম্যামোরি।
✔ এ অধ্যাবসায় কনটিনিউয়াস চলতে থাকলে-
একসময় আইডিয়া নিজে থেকেই বের হয়।
অনেকই বলে আইডিয়া পাইনা, আইডিয়া পাই না।
আঁকা আঁকি না করে কেউ কখনো আর্টিস্ট হয়েছে?
আমরা যখন ছোট্ট বেলায় 'অ' 'আ' লিখেছি,
তখনও তো আমারা মায়ের লেখাটার উপর
বার বার হাত ঘুরিয়েছি।
আর অনেক প্র্যাকটিস করে,
একটা সময় পর ঠিকই লিখতে শিখে গেছি।
ঠিক সেই চিন্তাকে সামনে রেখে,
Businessian Design থেকে আয়োজিত
মোবাইলে কনটেন্ট ডিজাইন কোর্সের ব্যাচ Practice হিসেবে
রেখেছি "৫০ টি কপি ডিজাইন"।
কপি ডিজাইনের সিরিজ আকারে ৫০ টি ডিজাইন (স্টুডেন্টরা যেগুলো কপি করেছে) এক এক করে আপলোড করবো ইন শা আল্লাহ।
আর কপি ডিজাইনের এ প্রতিযোগিতায়,
র্কোসের বাইরের যেকোনো আপু অংশ নিতে পারবেন ।
শেষ পর্যন্ত থাকতে পারবেন।
আগামী জুলাই ১ রাত ১২টা তারিখ পর্যন্ত চলবে এ চ্যালেঞ্জ।
চ্যালেঞ্জ কপ্লিট করা প্রতিযোগীদের মধ্যে বিজয়ীদের জন্য থাকবে জান্নাত আপুর পক্ষ থেকে পুরষ্কার!
(বি:দ্র: পেইড ব্যাচের কোর্সের বাইরেও যারা অংশগ্রহন করতে ইচ্ছুক হবে তারা ইনবক্স করতে পারেন। অংশগ্রহণকারীদের মেইলে ডিজাইনের ছবিগুলোর ড্রাইভ লিংক পাঠানো হবে। ডিজাইন করে তারা [email protected] মেইল করে পাঠাবেন । )
আর চাইলে মোবাইল কনটেন্ট ডিজাইন কোর্সের পেইড ব্যাচেও অংশ নিতে পারবেন
রেজিষ্ট্রেশন শুরু হয়েছে ব্যাচ ২ এর।
চলবে ১৫ তারিখ পর্যন্ত।
অন্যের সাথে শেয়ার বা মেনশন করে জানিয়ে দিতে পারেন এ চ্যালেঞ্জের কথা।
আসলে চেষ্টা টা আসতে হবে নিজের ভেতর থেকে, কেউ কাউকে বড় গড়ে দিতে পারবে না যদি না নিজেকে নিজে গড়ে চেষ্টা না করি।