12/05/2025
যারা কুরআন শিখে ও অন্যকে শিক্ষা দেয় তারা উত্তম।
আলী ইবনে আবু তালিব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্ (সা.) বলেছেন, তোমাদের মধ্যে সেই লোক উত্তম, যে কুরআন শিক্ষা করে এবং তা অন্যকে শিখায়। (তিরমিজি, হাদিসঃ ২৯০৯)
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, মুসলিমদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদায় সর্বোত্তম হলেন তিনি, যিনি নিজে কুরআন শিখে, তিলাওয়াত করে, কুরআন মুখস্ত করে, তারতীলসহকারে পড়ে, কুরআন বুঝে ও কুরআনের তাফসীর শিখে এবং তার কাছে কুরআনের ইলমের যা কিছু আছে তা আমল করে অন্যকে শিখায়।
সর্বোাত্তম শিক্ষার্থী হলেন তিনি, যিনি শুধু নিজের জন্য শিখে না; বরং অন্যকেও শেখায়।
বি,দ্র:-
লেখায় বা কথায় ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখার অনুরোধ রইলো।
প্রতি দিন এমন একটি পোস্ট হবে ইনশাআল্লাহ - কুরআনেই মানুষের সঠিক পথপ্রদর্শক -
"পড়িলে কুরআন আলোকিত হই
না- পড়িলে কুরআন অন্ধকারে রই।"