29/07/2022
এই যে ভাই, একটু দাঁড়ান,
সেল নাই, ব্যবসা নাই বলতে বলতে তো মুখের ফ্যানা তুলে ফেলেছেন। কিন্তু কখনো কি একা বসে, মোবাইল ডাটা/ওয়াইফাই অফ করে, গরম চায়ে চুমুক দিয়ে ভেবেছেন কেন সেল টা নাই? কেন একই প্রোডাক্ট অন্যান্যরা সেল করে উড়ায় ফেলতেছে আর আমি বসে বসে মাছি মারতেছি।
একটা কথা মাথায় রাখবেন, কোনো কাস্টমার মোবাইল স্ক্রল করতে করতে হুট করে আপনার এড সামনে আসলেই কোনো কিছু কিনবে, এড দিলেই লাখ লাখ টাকার সেল আসবে, যদি এটা ভেবে থাকেন, তাহলে আমি বলবো ভাই আপনি একদম পুরোপুরি ভুল ধারনার মধ্যে আছেন৷ এড কখনো সেল আনতে পারে না। যেটা পারে, আপনার পটেনশিয়াল কাস্টমারের কাছে বার বার আপনার প্রোডাক্ট তুলে ধরতে পারে। ওয়ার্ম বা কোল্ড কাস্টমারকে হট কাস্টমারে কনভার্ট করতে পারে৷ কিন্তু এটাও একদিনে, জাস্ট একটা এড দিলেই হয় না। আপনাকে আপনার কাস্টমার কারা সেটা আগে বুঝতে হবে৷ তাদের পারসোনা বুঝতে হবে। তারপর বাকি হিসাব৷ এগুলার পরে আসে ফানেল, যে কিভাবে কত ভাবে আপনার প্রোডাক্ট আপনার কাস্টমারের সামনে যাবে৷
🖐️🖐️ আজকে একটু টুকটাক সেলস ফানেল নিয়ে কথা বলব৷
শুনেন যখন যেকোনো বিষয়ে মার্কেটিংয়ের পরিকল্পনা শুরু করবেন, তখন প্রথম পরিকল্পনা করবেন কীভাবে সেলস ফানেলটি তৈরি করবেন।
কোনো প্রতিষ্ঠানের কোন সার্ভিস সেল করবেন, কিংবা অ্যাফিলিয়েশনের জন্য মার্কেটিং পরিকল্পনা করছেন, কিংবা ই-কমার্স বিজনেস করবেন বলে ভাবছেন — সে ক্ষেত্রে অবশ্যই সেলস ফানেল সাজিয়ে নেবেন। না হলে মার্কেটিং হবে, প্রোডাক্ট সেল হবে না। সেল হলেও একটা পর্যায়ে সেল বন্ধ হয়ে যাবে।
এমনকি ব্লগের ট্রাফিক, ভিডিওতে ট্রাফিক আনার জন্য, রিয়েল লাইফের অনেক কিছুতেও (শিক্ষক হিসেবে ছাত্রের সমীহ আদায়, বস হিসেবে স্টাফের সমীহ আদায়, কিংবা প্রেমের প্রস্তাব দিয়ে সফল হতে
হলেও😄) ফানেলের সূত্র মাথায় রাখতে হবে।
বাঁচলে শেষে আমার কথা
হিসাব কোরো পিছে,
সেলস ফানেল ছাড়া মার্কেটিং করা
ষোলো আনাই মিছে!
✅ এখন কথা হল সেলস ফানেল কী? তাই তো?
আমি মূলত স্টোরিটেলিং অনেক পছন্দ করি। আমাত ক্লায়েন্টের প্রোডাক্ট কন্টেন্টেও স্টোরিটেলিং থাকবেই। এখন এই সেলস ফানেল বোঝানোর জন্যও একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে বোঝাই।
💠 বাসার পানির ট্যাংকি সবাই চেনেন। সেখানে মোটর দিয়ে ট্যাংকিতে পানি তুলছেন। পানি
তুলছেন মাটির নিচ থেকে কিংবা হয়তো ওয়াশার পানির পাইপ থেকে। পানি এসে জমছে ট্যাংকিতে। সেই পানি প্রতিটা ঘরের কল দিয়ে বের হচ্ছে বা পড়ছে। এ পুরো সিস্টেমটি হচ্ছে সেলস ফানেল।
যদি ট্যাংকিতে পানি তোলা না হতো, একসময় সব পানি শেষ হয়ে যেত। তাই একদিক দিয়ে সম্ভাব্য সব উৎস থেকে টেনে ট্যাংকিতে পানি ভরা হচ্ছে। যাকে মার্কেটিংয়ের ভাষায় লিড বলি। সেই লিডগুলো
ট্যাংকিতে স্টোর করা হয়েছে। এবার লিডগুলোকে প্রয়োজনের সময় সেলে কনভার্ট করেছি, যা ঘরের কল দিয়ে বের হয়েছে। যেকোনো কিছুর মার্কেটিং প্ল্যান করলে, সম্ভাব্য লিডগুলোকে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন উপায়ে কালেক্ট করে, নিজের কন্ট্রোলে কোনো জায়গাতে স্টোর করতে হয়। তারপর সেগুলোকে নার্সিং করতে হয়। এগুলো নার্সিং করার কারণে সেগুলো সেলে কনভার্ট হওয়ার সম্ভাবনা
তৈরি হয়। এবার যখন নিজের প্রোডাক্টকে তাদের কাছে বিক্রির জন্য উপস্থাপন করা হয়, তখন সেটা বিক্রির সম্ভাবনাটা বেড়ে যায়।
এ পুরো প্রক্রিয়াটাকে প্ল্যানমাফিক সাজানোকেই সেলস ফানেল বলে।
✅ এখন পরের প্রশ্ন কেন সেলস ফানেল গুরুত্বপূর্ণ
আবারও বোঝানোর সুবিধার্থে একটি রিয়েল লাইফ উদাহরণ দিয়ে মার্কেটিংয়ের ক্ষেত্রে সেলস ফানেলটির গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি।
🔥 তিনটি চরিত্র কল্পনা করি। মিলি চটপটে স্মার্ট তরুণী। আসিফ অনেক হ্যান্ডসাম এবং যেকোনো মেয়ের স্বপ্নের পুরুষ হওয়ার মতো স্মার্ট একজন ছেলে। আজিম তার বন্ধু। একেবারেই হ্যান্ডসাম না,
চলাফেরাতেও একদমই আনস্মার্ট। দুজনই মিলিকে নিয়ে স্বপ্ন দেখছে।
আসিফ খুব স্মার্ট হওয়ার কারণে অনেক কনফিডেন্টের সঙ্গেই মিলিকে গিয়ে প্রথম সাক্ষাতেই সরাসরি প্রেমের প্রস্তাব করল।
অপ্রত্যাশিতভাবে সঙ্গে সঙ্গে মিলির চপেটাঘাত তার মুখে এসে পড়ল। এর দুই মাস পর আসিফ জানতে পারল আজিমের সঙ্গে মিলির প্রেম শুরু হয়েছে সাত দিন হলো। বিষয়টি বিস্ময়কর। আনস্মার্ট একজন ছেলে মিলির প্রেম আদায় করে নিতে পারল, কিন্তু আসিফ এত স্মার্ট, সুন্দর হওয়ার পরও তার প্রেম প্রত্যাখ্যান হলো।
কেন এখানে এ রকম ঘটেছে, তার ব্যাখ্যাতেই জানতে পারবেন, সেলস ফানেলের প্রয়োজনীয়তা। ব্যাখ্যাটি জানতে আসিফ আজিমের কাছে গেল। কীভাবে আজিম মিলিকে পেল, শুনুন আজিমের মুখ থেকেই:
❝আমি প্রথম দেখাতেই সার্ভিস সেল করার প্রস্তাব করিনি, অর্থাৎ প্রেমের অফার করিনি। প্রথমে পরিচিত হয়েছি। তারপর বন্ধুত্ব করেছি। সেই
বন্ধুত্ব তার প্রতি কেয়ারিং দায়িত্ব পালন করেছি। সেই কেয়ারিংয়ের কারণে আমার প্রতি মিলির দুর্বলতা তৈরি হয়েছে। এরপর একদিন তাকে প্রেমের প্রস্তাব দিই, সে রাজি হয়ে যায়। যদিও সে এখনো প্রতিদিনই বলছে, তাকে যতজন প্রস্তাব করেছে, তার মধ্যে আমি সবচেয়ে আনস্মার্ট। কিন্তু তারপরও আমার প্রতি সে দুর্বল হয়ে পড়ার কারণে সে আমার প্রেমের প্রস্তাবে অরাজি থাকতে পারেনি।❞
গল্পটা এখানেই শেষ। একটি প্রেমের গল্পের মাধ্যমে আশা করি সেলস ফানেলের গুরুত্ব বুঝতে পেরেছেন। যত ভালো সার্ভিস কিংবা প্রোডাক্টই আপনি নিয়ে আসুন না কেন, পাবলিকের সঙ্গে সখ্য গড়ার আগেই যদি তার কাছে প্রোডাক্ট কিংবা সার্ভিস বিক্রির অফার করেন, তাহলে সেটাতে ইন্টারেস্ট কম অনুভব করে। অনেক সময় উল্টো
ঘটনাও ঘটে। ক্রেতা আপনাকে দেখলেই লুকানোর জায়গা খুঁজবে।😄😄
সেলস বানানোর ৩ টা পর্যায় আছে, যেটাকে আমরা বলি- ToFu, MoFu, BoFu.
এই টফু মফু বফু কি, কিভাবে কাজ করে, কোন কোন ক্ষেত্রে এগুলা কার্যকরী ভূমিকা রাখে এগুলো নিয়ে বিস্তারিত আগামীকাল লিখব। সাথে থাকার অনুরোধ রইল।
আর হ্যাঁ, ফেসবুক মার্কেটিং, এলগরিদম, ফেসবুক এডস.. কিংবা আপনার প্রোডাক্ট সম্পর্কিত যে কোনো প্রয়োজনে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করে জানাতে পারেন।