Hmwedding.com

Hmwedding.com বিবাহ মহান আল্লাহ তাআলার এক বিশেষ নেয

অনেকেই পাএ বা পাত্রী খোজার জন্য কাউকে ভরসা পাছেন না। কিভাবে খুজবেন বা কোথায় খুজবেন তাও বেভে পাছেন না। আপনারা Hmwedding.c...
16/07/2020

অনেকেই পাএ বা পাত্রী খোজার জন্য কাউকে ভরসা পাছেন না। কিভাবে খুজবেন বা কোথায় খুজবেন তাও বেভে পাছেন না। আপনারা Hmwedding.com এর উপর আস্থা রাখুন , ইনশাআল্লাহ আমরা আপনার প্রত্যাশার চেয়েও ভাল জীবন সঙ্গি দিতে সর্বদা নিযুক্ত ।

আপনার মনের মত পাএ/ পাত্রী  পেতে আমাদের সাথেই থাকুন………ইনশাআল্লাহ আপনি যেমনটা চাইবেন তার চেয়েও ভাল অনুসন্ধান দিতে আমরা সর্...
16/07/2020

আপনার মনের মত পাএ/ পাত্রী পেতে আমাদের সাথেই থাকুন………ইনশাআল্লাহ আপনি যেমনটা চাইবেন তার চেয়েও ভাল অনুসন্ধান দিতে আমরা সর্বদা জাগ্রত।

16/07/2020
ইসলামে বিয়ের গুরুত্ব ও ফজিলতমুফতি নূর মুহাম্মদ রাহমানী : ইসলামে বিয়ের গুরুত্ব অপরিসীম। ইসলাম বিয়ে সম্পর্কে যে ভারসাম্যপূ...
16/07/2020

ইসলামে বিয়ের গুরুত্ব ও ফজিলত
মুফতি নূর মুহাম্মদ রাহমানী : ইসলামে বিয়ের গুরুত্ব অপরিসীম। ইসলাম বিয়ে সম্পর্কে যে ভারসাম্যপূর্ণ মতবাদের কথা বলে তা নেহায়ত পূর্ণাঙ্গ এবং বেনজীর। ইসলামের দৃষ্টিতে বিয়ে কেবল মানবীক চাহিদা পূর্ণ করা এবং স্বভাবজাত আবেগ মত্ততার প্রশান্তির নাম নয়। মানুষের যেমন অনেক মানবীক প্রয়োজন রয়েছে তেমনি বিয়েও মানুষের একটি অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজন।
এজন্য ইসলাম মানুষের স্বভাজাত প্রয়োজনকে জায়েয এবং শীলিত পদ্ধতিতে পুরা করার অনুমতি দিয়েছে। মানব রক্ষার জন্য ইসলাম বিয়েকে অত্যাবশ্যক করেছে। আখ্যায়িত করেছে বিয়েকে ইবাদত হিসেবে। নবীজি (সা.) বিয়েকে সুন্নত বলে ঘোষণা করেছেন। হাদিসের ভাষ্য, ‘বিয়ে আমার সুন্নত। অতএব যে আমার সুন্নত পালন থেকে বিরত থাকবে, সে আমার অনুসারীদের অন্তর্ভুক্ত নয়।’-(সুনানে ইবনে মাজাহ, হাদিস: ১০৩৯০)। বিয়ে ইমানের অর্ধেক। নবী কারিম (সা.) ইরশাদ করেছেন, ‘কোন ব্যক্তি যখন বিয়ে করল তখন সে দ্বীনের অর্ধেকটা পূর্ণ করে ফেলল। এখন সে যেন বাকি অর্ধাংশের ব্যাপারে আল্লাহকে ভয় করে।’-(মিশকাতুল মাসাবিহ ২/২৬৮)।

15/07/2020

যে আমলে নারী-পুরুষের দ্রুত বিয়ে হয়

বিয়ে একটি সুন্নাতি আমল। ব্যক্তির শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থার উপর নির্ভর করে বিয়ের হুকুম। তাই সবার ক্ষেত্রে বিয়ের হুকুম এক নয়। বরং ব্যক্তিভেদে বিয়ে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মোবাহ, মাকরূহ এবং হারাম হিসেবেও বিবেচিত।

তবে কার বিয়ে কখন হবে এ বিষয়টি নিশ্চিত করে বলা সম্ভব নয়। এমন কিছু ভাগ্যবান নারী-পুরুষ আছে, যাদের বিয়ে বয়স হওয়ার সঙ্গে বিয়ের প্রস্তাব পেয়ে যায় আর তারা তা সম্পন্ন করে ফেলে। আবার এমন অনেক নারী-পুরুষ আছে যারা বিয়ে প্রস্তাব পায় ঠিকেই কিন্তু সহজে বিয়ে হয় না। আবার এমন অনেক নারী-পুরুষ রয়েছে যারা বিয়ের প্রস্তাব না পেয়ে পুরোপুরি হতাশ হয়ে যায়।

সুতরাং যারা বিয়ের উপযুক্ত বা বিয়ের বয়স হয়েছে কিংবা বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, তাদের জন্য দ্রুত বিয়ে করতে রয়েছে কিছু আমল। যে আমল করলে আল্লাহর অনুগ্রহে দ্রুত বিয়ে হওয়ার সম্ভাবনা বেশি। এর কিছু হলো-

>> ইসতেগফা করা

সব সময় জবানে ইসতেগফার জারি রাখা। অর্থাৎ 'আসতাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ' পড়া। কেননা যে ব্যক্তি বেশি ইসতেগফার করে, সে মুসতাজেবুদ দাওয়াহ হয়ে যায়। যার দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না।

اَسْتَغْفِرُ الله – اَسْتَغْفِرُ الله

উচ্চারণ : আসতাগফিরুল্লাহ, আসতাগফিরুল্লাহ।

اَسْتَغْفِرُ اللهَ الَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ

উচ্চারণ : 'আসতাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুমু ওয়া আতুবু ইলাইহি।'

>> সুরা ইয়াসিন পাঠ করা

সুরা ইয়াসিন বিয়ে সংক্রান্ত সব সমস্যার সমাধান করে দেয়। সুরা ইয়াসিন পড়ার একটি বিশেষ আমল রয়েছে। যাদের বিয়ের প্রস্তাব আসে কিন্তু বিয়ে হয় না। তাদের জন্য এ আমলটি কার্যকরী। আর তাহলো-

সুরা ইয়াসিনে ৭টি মুবিন রয়েছে। প্রতিদিন সকালে সূর্য যখন পূর্ব আকাশে লাল হয়ে উঠে তখন, পশ্চিমমুখী হয়ে সুরা ইয়াসিন পড়া। আর যখনই 'মুবিন' শব্দ তেলাওয়াত করা হবে তখনই শাহাদাত আঙুল দিয়ে পেছনের দিকে অর্থাৎ সূর্যের দিকে ইশারা করা।

>> সুরা আদ-দোহাসহ সুরা কাসাসের এ আয়াত পাঠ করা-

فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ : 'ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির।'

হজরত মুসা আলাইহিস সালাম যখন খুব একাকি ও বিষন্নতা অনুভব করতেন তখন তিনি এ আয়াতটি বেশি পাঠ করতেন।

তাই ওলামায়ে কেরাম নারী-পুরুষদের এ আমলটি দিয়ে থাকেন। যদি কোনো ছেলে এ আয়াতটি ১০০ বার পাঠ করে তাহলে শীঘ্রই আল্লাহ তাআলা তার জন্য ভালো পাত্রীর ব্যবস্থা করে দেন।

আর মেয়েরা যদি নিয়মিত সুরা দোহা ১১ বার তেলাওয়াত করে তবে তাদের জন্য আল্লাহ তাআলা সর্বোত্তম পাত্রের ব্যবস্থা করে দেন।

>> সুরা তাওবার এ আয়াতটি তেলাওয়াত করা

فَإِن تَوَلَّوْاْ فَقُلْ حَسْبِيَ اللّهُ لا إِلَـهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ : ফাইং তাওয়াল্লাও ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।'

প্রতিদিন নামাজ আদায় করার পরপর বিয়ে আকাঙ্খী নারী-পুরুষের নিয়মিত এ আমলটি করা।

>> সুরা মরিয়ম পড়া

দিনের যে কোনো ওয়াক্তের নামাজ আদায় করে সুরা মারইয়াম তেলাওয়াত করা। এ আমলটি যারা বিয়ে করবে তারা পড়বে। যদি ছেলে মেয়েরা না পড়ে কিংবা পড়তে না পারে তাদের বাবা-মা বা অভিভাবকরাও পড়তে পারবে।

>> তাসবিহে ফাতেমি পড়া

নিয়মিত নামাজের পর তাসবিহে ফাতেমি পড়া। আর তাসবিহে ফাতেমি পড়ার আগে কুরআন তেলাওয়াত ও দরূদ পাঠ করে পড়া উত্তম। তাসবিহে ফাতেমি হলো-

- سُبْحَانَ الله : আলহামদুলিল্লাহ ৩৩ বার পড়া।

- اَلْحَمْدُ لِلّه : আলহামদুলিল্লাহ ৩৩ বার পড়া।

- اَللهُ اَكْبَر : আলহামদুলিল্লাহ ৩৩/৩৪ বার পড়া।

>> সুরা মুজাম্মিল পড়া

যদি কোন মেয়ে বড় হয়ে যায়, কোন বিয়ের প্রস্তাব না পায় তাহলে মা-বাবা অথবা অভিভাবক যে কোনো একজন শুক্রবার জুমআর নামাজের পর ২ রাকাআত নামাজ আদায় করে ২১ বার সুরা মুজাম্মিল পড়বে।

আল্লাহ তাআলা বিয়ে প্রত্যাশী নারী-পুরুষ কিংবা তাদের অভিভাবকদের নিয়মিত উল্লেখিত আমলগুলো করার তাওফিক দান করুন। কুরআন-সুন্নাহর বিধিবিধান যথাযথ পালন করার তাওফিক দান করুন। আমিন।
এমএমএস/জেআইএম

14/07/2020

ইসলামে ‍বিয়ের করণীয় নিয়মাবলী

বিবাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করার সাথে সাথে তার জীবন ধারণের জন্য কিছু চাহিদা দিয়েছেন এবং চাহিদা মিটানোর পদ্ধতিও বলে দিয়েছেন। মানব জীবনে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ন্যায় জৈবিক চাহিদাও গুরুত্বপূর্ণ। এই চাহিদা পূরণের জন্য ইসলাম বিবাহের বিধান দিয়েছে। একজন ছেলে ও একজন মেয়ের একসঙ্গে থাকার সামাজিক বৈধতার অপর নাম বিয়ে। একেক ধর্মে একেকভাবে বিয়ের নিয়ম প্রচ‌লিত রয়েছে।

কুরআনে আল্লাহ তায়ালা বলেন ‘তোমরা তাদের অভিবাবকদের অনুমতিক্রমে তাদের বিয়ে করো, যথাযথভাবে তাদের মোহর প্রদান করো, যেন তারা বিয়ের দুর্গে সুরক্ষিত হয়ে থাকতে পারে এবং অবাধ যৌনচর্চা ও গোপন বন্ধুত্বে লিপ্ত হয়ে না পড়ে।’ (সূরা নিসা-২৫)

বিয়ে সম্পর্কে আমা‌দের প্রিয় নবী হযরত মুহম্মদ (সা.) বলেছেন, দুনিয়ার সব কিছুই (ক্ষণস্থায়ী) সম্পদ, তবে সব সম্পদের তুলনায় সতী-সাধ্বী রমণীই হলো সর্বোত্তম সম্পদ। (মুসলিম)

Address

Level-2 Flat B2 Baridhara, Vatara Gulshan-2
Dhaka
1212

Telephone

+8801731556712

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hmwedding.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hmwedding.com:

Share