06/08/2024
প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষামূলক কিছু উক্তি শেখ হাসিনার জীবন থেকে নেয়া
১.ক্ষমতা বা শক্তি কারো চিরদিন এক থাকে না তাই কেউ সেটা পেলে অপব্যবহার করবেন না
২.হিংসা বা রাগের বশবর্তী হয়ে কারো উপর জুলুম করবেন না
৩.দলমত নির্বিশেষে দেশের মানুষকে নিয়ে বা তাদের স্বার্থ নিয়ে কাজ করুন। নইলে আপনার নিজের দলের মানুষই আপনাকে ডোবাবে
৪.শেষ ভালোবাসা টুকু রাখার চেষ্টা করুন। নয়তোবা আপনি সারা জীবন মানুষের ঘৃণার পাত্রী হয়ে বেঁচে থাকবেন
৫.দেশের মানুষের কাছে অতটা খারাপ হবেন না যার জন্য আপনাকে দেশ ছেড়ে পালাতে হয়
৬.আল্লাহকে ভয় করুন
৭.মৃত্যুর পরের জীবনটা নিয়ে একবার ভাবুন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে হয়তো বা ভুলে গেছিলেন তার বাবা একজন স্বৈরাচার হতে চেয়েছিলেন। তার জন্য তার বাবাকে জীবন দিতে হয়েছিল। তিনি যখন একটি সুযোগ পেয়েছিলেন। তার উচিত ছিল তার বাবাকে আরো সম্মানিত করে দল-মত নির্বিশেষে কাজ করা। তার সবচেয়ে বড় ভুল তার নিজের দলের মানুষকে প্রাধান্য দিয়েছে। অন্য সবাইকে সাধারণ জনগণকে ছাত্র সমাজকে ভেবেছে দুর্বল তুচ্ছ। তাই তার এই করুন পরিণতি।
তাই সবার উদ্দেশ্যে আমার একটাই কথা সবাই মিলে আমরা দেশটাকে রক্ষা করি।দেশের শান্তি বজায় রাখি।কোন কিছু ভাঙার উদ্দেশ্যে নয় গড়ার উদ্দেশ্যে কাজ করব।কারণ স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করাটাই বেশি কঠিন। আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন