Shad Bin Akram

Shad Bin Akram I create stories for your Brand. Social Media Marketing, Content Writing, & Paid Promotion.

"ভালবাসা দিবসে কেন লাল গোলাপ?কোক কোলা আমাদের প্রিয় কি তার ছাপ?চিন্তা করুন তো? বর্তমান সময়ে এভেঞ্জারস এর মুভি গুলো যদি সা...
05/11/2023

"ভালবাসা দিবসে কেন লাল গোলাপ?
কোক কোলা আমাদের প্রিয় কি তার ছাপ?

চিন্তা করুন তো? বর্তমান সময়ে এভেঞ্জারস এর মুভি গুলো যদি সাদা কালো হত,
কেমন লাগত ?

কিংবা আমাদের পছন্দের ফল গুলো সব সাদা রঙ !

রং আমাদের অনুভূতি গুলোর উপর সারাসরি প্রভাব রাখে। যেমন ধরুন, এই যে গ্রীষ্ম কালে একটা হলদে পাকা আম দেখার পর আমাদের মনে যেভাবে প্রভাব রাখে।

ঠিক তেমন ভাবে এই রং , আমাদের গ্রাহক হিসাবে অনুভূতিতে আকর্ষন করে।

একজন উদ্যোক্তা, মার্কেটার, ডিজাইনার হিসেবে এই রঙের সাইকোলজি বুঝতে পারা খুবই জরুরি।

ব্যাপার টা আরেকটু পরিষ্কার করতে, চলুন কিছু ব্র‍্যান্ড এবং তাদের রং গুলো কে নিয়ে আসি।

১ম এ যার কথা বললেই নয়, আমাদের সবার ভালবাসা,
কোকা - কোলা এত রং থাকতে কেন লাল?

কেননা, এই লাল রং টি উৎসাহিত করে। ব্রান্ডিং এর ক্ষেত্রে লাল খুবই কার্যকারী একটি রঙ।

আপনার ব্র‍্যান্ড টি যদি হয় আপনার গ্রাহকের মনে উত্তেজনা, উৎসাহ, এবং একটি প্রতিযোগী মনোভাব তৈরী করে এমন, তাহলে লাল আপনার ও ব্র‍্যান্ড কালার হিসাবে নিতে পারেন।

২য় তে যার কথা বলব, কিছুদিন আগেই লোগো চেঞ্জ করে অনেক ট্রলের শিকার হওয়া একটি জনপ্রিয় ব্র‍্যান্ড। বলেন দেখি নাম টা কি?

আপনারা নাম বলতে বলতে আমরা একটা রঙ নিয়ে কথা বলি,

কমলা, এত দিন আমার খুব পছন্দের ফল ছিল Orange, কিন্তু এখন Tangerine. আপনাদের কি এমন কনফিউশন ছিল? থাকলে জানাবেন।

কমলা রং টি দেখলেই আমার মনে যা আসে তা হল সিভিট। খুবই সাশ্রয়ী ভিটামিন সি, ক্যান্ডির আনন্দ, আর অবশ্যই একটা কোয়ালিটি প্রডাক্ট।

তাই আপনার ব্র‍্যান্ড যদি হয় এমন কিছু, যেটা Affordable, Fun full, and quality insured তাহলে কিন্তু দারাজ এর মত , হ্যা Daraz আমাদের ২য় ব্রান্ড যেখানে রয়েছে affordable অনেক পন্য, আর শপিং করা তো অবশ্যই একটা আনন্দময়ী কাজ।

৩য় যেই ব্র‍্যান্ডটি নিয়ে কথা বলব, বার্গার প্রেমি যারা আছেন আমার মত, তাদের সবার প্রিয়।
কথা বলছি Takeout নিয়ে, এবং বিশ্ব বিখ্যাত ফাস্টফুড চেইন শপ MacDonald's.এই ব্র‍্যান্ড গুলোর মত, তাদের ব্র‍্যান্ড কালার ও রিপ্রেজেন্ট করে হ্যাপিনেস এর। হলুদ এমন একটি রং যা রিপ্রেজেন্ট করে হ্যাপিনেস,প্লে ফুল এবং একটিভ একটি রঙ, খেয়াল করে বর্তমানে যেই নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যটির দাম ট্রেন্ডে তার ব্র‍্যান্ড কালার ও কিন্তু হলুদ (মোটামুটি অধিকাংশ কোম্পানির।

৪র্থ যেই রং , তার বিশালতা আকাশ জুড়ে, সাগরের গভীরে। বলা হয়ে থাকে, Blue is the colour peace, loyalty and trust.

ভেবে দেখেন তো একটু, যদি ফেসবুক এর ইন্টারফেজ টা ডিপ গ্রীন কালার হত কেমন লাগত?

ফেসবুক, টুইটার, লিংকডিন এবং কী অনলাইন পেমেন্ট মেথড, মানি ট্রানজিশন সাইট গুলোর ব্রান্ড কালার ও কিন্তু Blue. আর এই রঙ কিন্তু সাইকোলজিক্যালি আমাদের আগ্রহী করে তুলে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতে।

৫ম,আমাদের অনুভূতির রং, গর্বের রং, আমাদের অহংকার লাল ও সবুজ। ব্রান্ডের কালার হিসাবেও সবুজের ভূমকা অপরিসীম। রাস্তা দিয়ে যখন সিএনজি যায়, এর সবুজ রং শুধুমাত্র আমাদের আকর্ষন কাড়ে না, সাথে এর ও জানান দেয় যে এটি পরিবেশে বান্ধব। বাংলাদেশ জনপ্রিয় রিটেইল চেইন শপ Agora তাদের ব্রান্ড কালার হিসাবে green colour use করে। যা তাদের nature friendly,daily fresh USP কে প্রোমট করে।

৬ষ্ঠ, আমার প্রিয় কালার, মোশাররফ করিমের নাটকের সংলাপের মত- আমি একটা গাড়ি কিনব, কালো গাড়ি। The colour of Luxury. আমাদের কম বেশি সবাই যেই ফোনে আছে Uber,রাইড শেয়ারিং এই প্লাটফর্মটির ব্রান্ড কালার হল Black যা তাদের লাক্সারি কে রিপ্রেজেন্ট করছে।

৭ম,ছোট বেলা থেকে আমার মাথায় একটা কথা ঘুরত, যে ডাক্তাররা কেন সাদা এপ্রোন পরে।
ব্র‍্যান্ডিং রং হিসাবে সাদা খুবই অসাধারণ একটি রং কিন্তু এর বিশ্লেষণ টা অনেক কঠিন। সাদা কে বলা হয় বিশুদ্ধতার রঙ। একটি রং যা রিপ্রেজেন্ট করে আধুনিকতা, পরিচ্ছন্নতা, এমন একটি প্রতিশ্রুতি বদ্ধ Experience দেয়ার। বিশ্বের দুইটি জায়েন্ট কোম্পানির ব্র‍্যান্ড কালার হল সাদা.

একটি লাল হওয়ার কথা কিন্তু সাদা- Apple আর অপরটি হল Tesla.
খুব প্রচলিত একটা প্রবাদ আছে, You not sell only a product, you sell a experience.
আর experience হল একটি অনুভূতি, যার সাথে রঙ এর সম্পর্ক অপরিসীম। কেননা আগে দর্শনধারী পরে গুনবিচারী।

কমেন্টে জানাবেন, আপনার পার্সোনাল ব্রান্ডিং এর কালার টা কী

মার্কেটিং শব্দটি নিয়ে ভাবলে ১ম আপনার মাথায় কি আসে ?সাধারন ভাবে যদি বলি আপনার কাছে পণ্য/ সেবা থাকবে তা আপনার কাঙ্খিত ভোক্...
01/10/2023

মার্কেটিং শব্দটি নিয়ে ভাবলে ১ম আপনার মাথায় কি আসে ?

সাধারন ভাবে যদি বলি আপনার কাছে পণ্য/ সেবা থাকবে তা আপনার কাঙ্খিত ভোক্তার কাছে পৌছাতে যা করতে তাই মার্কেটিং।

আর সঠিক সময়, সঠিক ভাবে, সঠিক দামে এবং সঠিক প্রক্রিয়া অনুসন্ধান করে প্রচারনাই হল মার্কেটিং মিক্স । মার্কেটিং মিক্সে অনেক গুলো ধাপ আছে তার মধ্য আমরা এখানে 4 P নিয়ে কথা বলব।

4 P গুলো হল: Product, Price, Place, Promotion.

Product আপনার Product কিংবা সার্ভিস বিক্রি করার জন্য ই তো মার্কেটিং করছেন। মার্কেটিং একটা কথা খুব প্রচলিত তা হল
People don’t buy products and services, they buy benefits and experiences তাই আপনার পণ্য শুধু একটা হিসাবে কেউ কিনবে না। আপনার প্রোডাক্টের প্যাকেজিং থেকে শুরু করে প্রোডাক্ট এর ব্রান্ডিং সব কিছুই এর উপর নির্ভরশীল। উদাহরণ সরূপ আমরা বলি, Cudbury কোম্পানির একলেয়ার এর কথা বাচ্চাদের টার্গেট করা এই চকলেট যদি Wrapper না পেচিয়ে কোন শক্ত কোটায় প্যাকেজিং হত? কোন বাচ্চাই এটা পছন্দ করত না আবার একি কোম্পানি তাদের বড়দের মার্কেট ধরার জন্য Cudbury ডেইরি মিল্ক চকলেট এর সাইজ না রকম করছে কারণ ১০ টাকা দাম দিয়ে যদি Girl friend কে চকলেট গিফট করি ইমপ্রেশন জমে না,আবার ১৫০ টা দিয়ে নরমাল চকলেট হজম হয় না। তাই শুধু প্রোডাক্ট না ,প্রোডাক্টের সাথে এর প্যকেজিং ,সাইজ, ভ্যারাইটি ,ব্রান্ডিং ও অনেক জরুরী মার্কেটিং এর জন্য।

Price ক্ষুদ্র উদ্যক্তা থেকে শুরু করে ব্ড় বড় কোম্পানি প্রাইজিং নিয়ে ভোগে। কেননা চাইলেই দাম কমিয়ে দেয়া যায় না, আবার জিনিস যেটা ভাল দাম তার একটু বেশি বলে দাম বাড়িয়ে দেয়া যায় না। সব গোয়ালীর কাছেই তার গাভীর দুধ সেরা। তাই সেরা পণ্য মার্কেটে তখন টিকবে যখন তা ৭০ ভাগ মানুষে ক্রয় সাধ্য থাকবে। উদাহরণ স্বরুপ আমাদের দেশের মোবাইল কোম্পানির কল রেট গুলো লক্ষ করুন ।বিজনেস বা জব রিলেটেড পার্সন দের নেটওয়ার্ক কভারেজ বেশি এমন মানুষ হাইরেটে জিপি ইউজার তরুন যাদের নেটওয়ার্ক থেকে কল রেট জরুরী তাদের জন্য রবি ,এয়ারটেল নিদিষ্ট সময় কলরেট কমিয়ে প্রাইজিং করছে।

Place: আপনার বিজনেস এর খুব একটা ফেক্টর হল প্লেস। এটা ট্রেডিশনাল হোক কিংবা ই-কমার্স । ট্রেডিশনাল এর ক্ষেত্রে আপনি যে এলাকায় বিজনেস করতে চাচ্ছেন সেই এলাকার ফেক্টর গুলো ডিপেন্ড করে আর যদি ই কমার্স হয় তাহলে ইনভেনটরি ব্যাপার আছে এলাকা গুলোয় এভেলেবেল আছে কি নেই? সব কিছু ডিপেন্ড করে।একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি আজকে যখন লিখছি রমজান মাস + লকডাউন চলছে এক বন্ধু পিজা ট্রিট দিতে চাওয়ায় যখন পিজা হাটে অর্ডার প্লেস করলাম তারা অর্ডার ক্যান্সেল করল কজ আমার বাসা পূরাণ ঢাকায়। কিন্তু তাদের আউট লেট থেকে আসতে যেই সময় লাগত তাতে হয়ত পিজা ঠান্ডা হয়ে যেত কিংবা এই ডিস্টেন্স আসায় হয়ত আরো দুইটা ডিলেভারী লেট হবে সো ইউজার এক্সপিরেয়েন্স খারাপ হবে তাই অর্ডার ক্যান্সেল করল। তাই মার্কেটিং করার সময় প্লেস অনেক কিছু ভ্যারি করে।

Promotion: আপনার প্রোডাক্ট আছে প্রাইজিং ঠিক করেছেন কিভাবে প্রোডাক্ট বাস সার্ভিস কাষ্টমার এর কাছে যাবে সেই প্লেস ও সেট।
এত আয়োজন করে বিজনেস সেট করে যদি প্রোমশন না করি তাহলে সব কাজই ভেস্তে,যেমন টা প্রথমেই বলেছি প্রচার এই প্রসার । তাই প্রাচার এর সবচেয়ে জরুরী হল , আমার পণ্য কার প্রয়োজন তা খুজে বের করা অর্থাৎ টার্গেট অডিয়েন্স। খুব সহজে যদি বলি জনপ্রিয় ব্রান্ড মেক ম্যাক ডোনাল্ডস এর টার্গেট অডিয়েন্স বাচ্চা এবং খুব ফাস্ট সার্ভিস লাগবে তারা আর স্টার ব্যাক এর টার্গেট অডিয়েন্স সম্পূর্ন আলাদা। তাদের প্রাকেজিং থেকে শুরু করে সব কিছুতেই টার্গেট অডিয়েন্স টার্গেট করছে।

এই বিষয় গুলো একটু ইমাজিং করুন ?ফিজিক্যাল এভিডেন্স আপনার বিজনেসে সেই ভ্যালু এড করে।
অবশেষে ভুলক্রটি ক্ষমা স্বরূপ ভাবে দেখবেন,
মার্কেটিং মিক্স এর এই 4P উদ্ভবক হলেন E. Jerome McCarthy তার লেখা বই ব্যাসিক মার্কেটিং এ ১৯৬০ সালে প্রকাশিত হয়।

আপনার বিজনেসে 4 P's স্ট্রেটিজি কি জানিয়ে কমেন্ট করবেন।
, ,

কম্পিটিশন করে না ম্যাটার, যদি থাকে সেলস এর ফান্ডা ক্লিয়ার।  ব্যাবসার সংক্রমন একটি মারাত্নক ব্যাধি, না চাইতে আমরা প্রায়ই ...
26/03/2022

কম্পিটিশন করে না ম্যাটার,
যদি থাকে সেলস এর ফান্ডা ক্লিয়ার।

ব্যাবসার সংক্রমন একটি মারাত্নক ব্যাধি, না চাইতে আমরা প্রায়ই এই ফাঁদে পা ফেলে অন্যের দেখা দেখি,মার্কেট রিসার্চ না করে ব্যাবসা শুরু করি। ফলাফল স্বরূপ , কম্পিটিশন এর দায়ে একদিকে সেলস, অন্য দিকে মাথার চুল কমে।

তাই মাথার চুল পড়া কামানোর জন্য, কোন শ্যাম্পুর সন্ধান করতে না পারলেও, কথা বলব USP নিয়ে- Unique selling proposition.

তাহলে কী এই USP?

Taller, Stronger,& Shaper একটা বিজ্ঞাপন এর কথা মনে পরে?

মার্কেটিং এর জগতে খুবই বিখ্যাত একটা প্রবাদ আছে, "People don’t buy your product, they buy your feature."

আর আপনার প্রোডাক্ট এর ফিচার গুলো কে অসাধারণ ভাবে আপনার গ্রাহকের কাছে প্রস্তাব করার প্রক্রিয়া টা মূলত USP.

উপরে বিজ্ঞাপন এর কথা টা মনে পড়েছে?
হ্যা Horlicks,অন্যান্য হেলথ ড্রিংক গুলো যখন দুধের স্বাদ বাড়ানোর প্রাক্টিস করে বাচ্চাদের কাছে আগ্রহী করে তুলছিল, হরলিক্স তখন বাচ্চাদের সাথে তাদের বাবা, মা অর্থ্যাৎ যারা ক্রয় করবেন তাদের জন্য পয়েন্ট ওফ বেনিফিট তুলে ধরে, আর শুধু তাই নয় তাদের প্যাকেজিং ও একটি রিসেল USP যোগ করে, প্যাকেজিং একটা ট্রান্সপেরেন্ট স্কেল যোগ করে, যেন শেষ হওয়ার সময় দেখা যায় যে, কি পরিমান হরলিক্স অবশিষ্ট আছে যা খুব সহজেই বাচ্চারা দেখতে পাবে এবং বাবা মা কে মনে করাবে নুতুন হরলিক্স আনতে।

আপনার পণ্যের USP নিয়ে কাজ করা ক্ষেত্রে যে ব্যাপার গুলো তে খেয়াল রাখা বাধ্যতামূলকঃ

১ম এ,আপনার পণ্য বা সেবা নিয়ে দৃঢ় নিশ্চিত হতে হবে। কিন্তু এর সাথে রক্ষনশীল হতে হবে।৷ একটি এমন অবস্থান তৈরি করা যেন আপনার পণ্য আপনার প্রতিযোগী পণ্যের বরাবর উপস্থাপন করে। এবং সেটা খারাপ বলে না, আপনার পণ্য সেরা এই ভাবে উপস্থাপন করে।

২য় যেই বিষয়টি খেয়াল রাখতে হবে তা হল আপনার ভোক্তাদের উপর লক্ষ্য রাখতে হবে উপরে গল্পের হরলিক্সের মতই, যদি শুধু মাত্র বাবা মা যারা ক্রয় করবে তাদের ফোকাস হয় তাহলে তা গ্রহণযোগ্যতা তো পাবে কিন্তু বিক্রি হবে না যদি কিনা এর ভোক্তা অর্থাৎ বাচ্চাদের জন্য কোন বেনিফিট বা ফিচার না থাকে, এইখানে হরলিক্স তাদের চকলেট ফ্লেভার কে ফিচার করে, টার্গেট অডিয়েন্স এর কাছে নিজেদের প্রকাশ করে।

৩য় যে বিষয়টি তা হল,
"মফিজ ভাইয়ের চরিত্র, ফুলের মত পবিত্র "
না নির্বাচন না কিন্তু শুধুই স্লোগান দিয়ে না, আপনার স্লোগান আপনার সাথে যোগাযোগ এর একটা মাধ্যম, যেমন আমাদের চেতনার স্লোগান, পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যেমন আমদের ভৌগলিক অবস্থান প্রকাশ করে এবং পরিচয় দেয় আমাদের নদী মাতৃক দেশের। একই ভাবে আপনার স্লোগান শুধুমাত্র প্রোডাক্ট নয় পরিচয় দিবে আপনার।

আপনার প্রোডাক্ট যে সবার থেকে আলদা হতে হবে তা নয়, কিন্তু সবার থেকে আলাদা ভাবে উপস্থাপন করে, যা আপনার প্রতিযোগী করছে না। তাই আপনার সেলস এর কাঁটা ঘোরাতে খুজে বের করুন আপনার প্রোডাক্ট এর USP.

কখনো ভেবে দেখেছেন ? গ্রামীন ফোন ,রবি কিংবা দেশের বড় ইন্ডাস্ট্রি গুলো ইদে এবং বিশেষ দিবস গুলোর সময় ইমোশোনাল এড ফিল্ম গুলো...
18/01/2022

কখনো ভেবে দেখেছেন ? গ্রামীন ফোন ,রবি কিংবা দেশের বড় ইন্ডাস্ট্রি গুলো ইদে এবং বিশেষ দিবস গুলোর সময় ইমোশোনাল এড ফিল্ম গুলো কেন বানায়?

এড ফিল্ম গুলোয় থাকে না কোন সার্ভিস বা প্রোডাক্ট বিক্রির কন্টেন্ট কিন্তু তারপর ও লাখ টাকা খরচ করে এইসব বিজ্ঞাপন বানায়।

মার্কিন আইনজীবি Jonathan Zittrain এর একটি প্রবাদ আছে যে ,“When something online is free, you're not the customer, you're the product.” এই কথা থেকে এতটুকু তো বুঝা যায় যে ,এত বড় কোম্পানি কোন কারণ ছাড়া তো আর এত টাকা নষ্ট করবে না।

‘’ স্বপ্ন যাবে বাড়ি আমার “ গানটার কথা মনে আছে ???
যদি জিজ্ঞাসা করি এই গান তা কোন কোম্পানির বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছিল? আমার ধারনা প্রায় ৯০ ভাগ মানুষ এর উত্তর দিয়ে দিবে। হ্যাঁ , গ্রামীন ফোন । ইদে বাড়ি যাওয়ার যে একটা ইমোশনাল এটাচমেন্ট আমাদের , সেই পয়েন্ট অব ইন্টরেস্ট টাকে কাজে লাগিয়ে বিজ্ঞাপন বানিয়েছে।

বর্তমানে ইন্টারনেট বিপ্লবের, ই-কমার্স কিংবা অনলাইনে কেনা কাটার বিশাল বিস্তার ঘটছে দিন দিন।
বাংলাদেশর ই-কমার্স এসোসিয়েশন এর রিপোর্ট অনুসারে বাংলাদেশে অনলাইন মার্কেট এখন প্রায় ২ মিলিয়ন মার্কিন ডলার। এবং মার্কেট যত বড় হচ্ছে ততই প্রতিযোগিতা বাড়ছে ,যেমন নতুন অনলাইন ভিত্তিক নতুন উদ্যোক্তা আসছে, একই ভাবে ট্রেডিশনাল ব্যাবসায়ীরাও অনলাইন মুখী হচ্ছে । এই কন্সট্রাক্টিভ কম্পিটিশনে নিজেকে এগিয়ে রাখতে প্রয়োজন মার্কেটিং।

এই মার্কেটিং নিয়ে আমাদের একটি ভুল ধারণা আছে এবং সেটা হল মার্কেটিং করলে সেলস বাড়বে। আমরা মার্কেটিং এবং সেলস কে এক করে ফেলি,কিন্তু আসলে দুইটা ভিন্ন আর্ট। আর সোস্যাল মিডিয়া রেভ্যুলশনে তো আরো এক ধাপ এগিয়ে, এখানে মার্কেটিং মানে বুষ্টিং( এটা কোন কথা?)

মুলত মার্কেটিং হল , আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিসের জন্য ভোক্তা বা ক্রেতার আগ্রহ তৈরী করা।
যেটা প্রোডাক্ট এর উৎপাদন থেকে শুরু করে ক্রেতার ব্যবহার এর সময় অব্দি একটি চলমান প্রক্রিয়া। যা শুরু মার্কেট রিসার্চ দিয়ে, এরপর পণ্যর কোয়ালিটি , প্যাকেজিং ,প্রোমোশন, এডভারটাইজিং, ডেলিভারি , এবং আফটার সেলস সার্ভিস অব্দি চলমান থাকে।

তো আপনি কিভাবে আপনার প্রোডাক্ট কিংবা সার্ভিস এর জন্য ক্রেতা কে আগ্রহী কিংবা ইন্টরেস্ট করছেন?

, ,
, .

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shad Bin Akram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shad Bin Akram:

Share