17/02/2025
আমি আপনাদের কেনো বার বার বলি প্রোডাক্ট চেক করে রাখবেন, জানেন? আসেন একটা গল্প বলি।
তখন নতুন নতুন ব্যবসা করি। চায়না থেকে বেবি ব্যাগ আনিয়েছিলাম। প্রথম লট টা একদম পারফেক্ট ব্যাগ দেয় আমাদেরকে। আমিও সম্পূর্ণ টাকা পরিশোধ করি।
পরের লটে ৩ লাখ টাকার ব্যাগ order করি।
ব্যাগ আসে, কিন্তু পুরো লট টাই ভুল আসে।
ব্যাগ গুলো বাসায় পৌছানোর পর ডিলার আর দায়িত্ব নিলেন না। আর তখন আমি নতুন নতুন ব্যবসা করি, আমি জানতাম ও না এসব দুই নাম্বারি কিভাবে ডিল করতে হয়।
এরপর আমি সেই ৩ লাখ টাকার ব্যাগ আর বিক্রি করতে পারিনাই। পুরা টাকাটাই আমি ধরা।
চায়না পিইউ লেদার, সব গোডাউনে পরে থেকেই নষ্ট হয়েছিল। কিন্তু সেই ডিলার কে হাজার রিকোয়েস্ট করার পর ও আমাকে কোন রকম ডিস্কাউন্ট ও করেনাই। তার মধ্যে নূন্যতম ভদ্রতাও ছিলনা যে সে বলবে - আপু আমাদের ভুল হয়েছে!
যাইহোক, সেই ডিলার টাকা পুরোটাই নিয়েছে আমার থেকে। কিন্তু আমি দাবি ছাড়লাম না আজও। আমার গোল্ড বেচে আমি ব্যবসাতে দিয়েছিলাম তখন।
সেদিন শিক্ষা পেয়েছিলাম, আগে প্রোডাক্ট চেক করবো এরপর প্রোডাক্ট ঘরে ঢুকাবো।
--------------
আমি মানুষ, আমাদের এখানে যারা কাজ করে, যারা ডেলিভারি করে তারা প্রত্যেকেই মানুষ। আর মানুষের মধ্যেই ভালো ও আছে, মন্দ ও আছে। একারণেই, আপনার ভাগের দায়িত্ব হচ্ছে প্রোডাক্ট টা চেক করে তবেই টাকা দেয়া।
অনেকেই চেক না করে রাখার পর পরবর্তীতে অভিযোগ দিলে, সেক্ষেত্রে আমার করণীয় হচ্ছে আমাদের প্যাকিং এর সময়ের ক্যামেরার ফুটেজ চেক করে সমাধান দেয়া। আমাদের দোষ থাকলে আমরা ১০০% সমাধান দিবো। কিন্তু আমাদের ভাগের দোষ না থাকলে, সেই দায়ভার কিন্তু আপনার ই।
আমি খুব সহজে আমার কথা গুলো তুলে ধরি। এবং বার বার বলি আপনি চেক করে রাইখেন প্লিজ, কেননা আমি চাইনা আমার থেকে জিনিস কিনে কারো মনে কোন কষ্ট থাকুক।
সরাসরি কথা বলাটাকে অনেকে খারাপ ভাবে দেখেন, তবে এখানে আমি আন্তরিকতা খুজে পাই। মনে হয়, সরাসরি কথা বললেই সম্পর্ক ভালো হয়।
তাই আগে চেক করবেন, এরপর ই টাকা দিবেন আপুরা ❤️❤️