28/08/2020
Cᴏɴᴠᴇʀsᴀᴛɪᴏɴ Wɪᴛʜ Nᴇᴡʙɪᴇ Oɴʟɪɴᴇ Lᴇᴀʀɴᴇʀ. Eᴘ : 1
সে দিন হঠাৎ করেই খুব পছন্দের এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমাদের সাম্প্রতিক চলমান " Covid - 19 " এর ভয়াবহ কবলে পরে উনি পুরোই দিশেহারা। উনি হঠাৎ করে আমাকে বলল উঠলো তুমি কি জান? " অনলাইনে টাকা ইনকাম করা যায় "। আমার কোনো উত্তরের অপেক্ষা না করেই নিজে বিরতিহীনভাবে বলা শুরু করালো। আর আমি নিরবে চাতক পাখির মতো তেনার দিকে চেয়ে থাকলাম এবং তেনার জন্য কিছু প্রশ্ন স্থীর করলাম। ওনার বলা শেষে আমি ওনাকে জিজ্ঞেস করলাম?
প্রশ্ন ১ঃ আপনার মাসিক ইনকাম টার্গেট কত?
উত্তরঃ প্রতি মাসে $২০০ - $৩০০ ডলার ইনকাম হলেই আমার যথেষ্ট।
প্রশ্ন ২ঃ অনলাইন থেকে যে ইনকাম করা যায় তা সম্পর্কে আপনার কোনো পূর্ব অভিজ্ঞতা আছে?
উত্তরঃ না। "সাম্প্রতিক আমি আমার এক পরিচিত ভাইয়ের সাথে কথা বলছি সে বলছে যে, আপনি বাংলাদেশের কিছু ফ্রিল্যান্সিং ফেসবুক গ্রুপে জয়েন করেন ওখান থেকে অনেক কিছু শেখা যাবে "।
প্রশ্ন ৩ঃ আপনি ইংরেজির যেকোনো অজানা টপিকস কিভাবে বাংলায় ট্যার্নস্লেট করেন?
উত্তরঃ পুরো বিষয়টি কপি করে গুগেল ট্যার্নস্লেটে প্যস্ট করি আর ওখান থেকে নিজের মত করে ধারণা নেই।
শেষ প্রশ্নঃ আপনি এখন কিভাবে কাজটা শুরু করতে চাচ্ছেন?
শেষ উত্তরঃ টুকিটাকি কিছু ভিডিও টিউটোরিয়াল দেখে লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনের কিছু কাজ শিখে আমি শুনেছিলাম যে, অনলাইনে নাকি বিট করতে হয় তারপর বায়ার কাজের অডার্র দিলে সেই কাজ করে ডলার ইনকাম করব।
থাক পোস্টটি আর বড় করলাম না বাকি অংশ জানতে চাইলে পরবর্তী পোস্টে চলে আসুন। সময় করে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।