20/02/2024
আসসালামু আলাইকুম। সবার কমন একটা প্রশ্ন যে এতো পোষ্ট করি কিন্তু পেইজের আর পোষ্টের রিচ বাড়ে নাহ। আপনারা যারা নিজেদের পোষ্ট রিচ হয় না বলে মন খারাপ করে পেইজে পোষ্ট করা বন্ধ করে দিয়েছেন তাদের একটা প্রশ্ন করি আপনারা কি অন্যদের পোষ্টে লাইক, কমেন্ট করেন?
এখন অনেকের উত্তর হবে না!!
তাহলে বলুন তো আপনার পোষ্টটা রিচ হবে কিভাবে??
কারণ আপনি যতো বেশি অন্যের পোষ্টে লাইক, কমেন্ট করবেন ঠিক তেমনি আপনার পোষ্ট রিচ করবে। অর্থাৎ অন্যদের কাছে আপনার পেইজের পোষ্টগুলো পৌঁছাবে।
কিন্তু আপনারা তা করেন না। আপনারা ভাবেন এতে অন্যজনের পেইজের রিচ বাড়বে,তার পোষ্টের রিচ বাড়বে। এতে আপনার নিজের কি কোনো উপকার হচ্ছে?
না আপনার উপকার হচ্ছে না অন্যজনের উপকার হচ্ছে। তাই আপনাদের উচিত নিজেদের স্বার্থে অন্যজনকে হেল্প করা। আপনি যদি অন্যকে হেল্প না করেন তাহলে আপনি অন্যের কাছে হেল্প কিভাবে আশা করেন???
আপনার পেইজের রিচ হুট করে বাড়বে নাহ। তেমনি পোষ্টের রিচের ক্ষেত্রে সময় লাগবে। তাই একটু ধৈর্য নিয়ে পেইজে নিজের অ্যাক্টিভিটি বাড়ান,অন্যজনের পেইজে গিয়ে পোষ্টে বেশি বেশি লাইক, কমেন্ট করুন। আপনি যতো বেশি অন্যদের পোষ্টে রেসপন্স করবেন ততো বেশি আপনার পোষ্ট রিচ করবে। এভাবে কিছুদিন কাজ করে দেখুন তফাৎটা নিজের চোখেই দেখতে পারবেন। 🌸