11/10/2023
মহানবী সা: বলেছেন, ‘যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ জিহাদ করেনি এমনকি মনে জিহাদের তথা শহীদি মৃত্যুর চিন্তাও করেনি, সে যেন মুনাফেকির অবস্থায় মৃত্যুবরণ করল’ (সহিহ মুসলিম)। মৃত্যুর মধ্যে সর্বোত্তম ও সম্মানজনক মৃত্যু হলো শহীদি মৃত্যু। স্বয়ং নবীজী সা: বারবার শাহাদত কামনা করেছেন। রাসূল সা: সর্বদায় মহান আল্লাহর কাছে শহীদি মৃত্যু কামনা করে বলতেন, ‘আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফি সাবিলিক’। অর্থাৎ : হে আল্লাহ! তুমি আমাকে তোমার পথে শাহাদাত নসিব করো (আমি তোমার পথে শহীদ হতে চাই)। সব সাহাবায়ে কেরাম রা: সর্বদায় শাহাদাতের মৃত্যু কামনা করেছেন।
শহীদদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে পবিত্র কুরআনে কারিমের অন্য এক জায়গায় বর্ণিত রয়েছে ‘আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের তোমরা মৃত বলো না, তারা জীবিত এবং তারা তাদের রবের কাছ থেকে রিজিকপ্রাপ্ত’ (সূরা আল ইমরান)। শহীদের মর্যাদা এত বেশি যা রাসূলের হাদিসে প্রমাণ পাওয়া যায়। হজরত আনাস রা: বর্ণনা করেন, রাসূল সা: বলেছেন, ‘কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করার পর আর দুনিয়ায় ফিরে যেতে চাইবে না। যদি সে দুনিয়ার তামাম জিনিস পেয়ে যায়, তবুও না। অবশ্য শহীদের কথা আলাদা। সে চাইবে যে, তাকে দুনিয়ায় ফিরিয়ে আনা হোক এবং দশবার তাকে আল্লাহর পথে শহীদ করা হোক।