16/10/2023
জীবনে উন্নতি করতে চাইলে ফেসবুকের Homepage, Reel, Video ট্যাবে স্ক্রল বন্ধ করতে হবে!! দুনিয়ার সব ভাইরাল জিনিস ৯৯.৯৯% ক্ষেত্রে আমাদের জীবনে কোন প্রভাবই ফেলে না!
মনের অজান্তেই এইসব আজাইরা জিনিস মাথায় ইনপুট হচ্ছে, আর আমাদের "মহা মূল্যবান" সময়গুলা কেড়ে নিচ্ছে। তাইতো দিন শেষে দেখা যায় ফ্যামিলিকে সময় দেয়ার সময় থাকে না, কাজ করার সময় থাকে না, নতুন কিছু শিখা বা করার সময় থাকে না।
আর নিজের দোষ নিজেকে দেয়ার অভ্যাস / সাহস আমাদের স্বভাবগত ভাবেই নাই, তাই নিজের ব্যর্থতা লুকানোর জন্য "আমি প্রচুর ব্যস্ত" এই ট্যাগ নিজেরাই নিজেদের দিয়ে রাখি সান্ত্বনা পুরস্কার হিসাবে!