Freelancer Dotcom

Freelancer Dotcom Freelancer
Freelance, freelancer, and freelance worker, are terms commonly used for a person who is

আসসালামু আলাইকুম। যারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষন নিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্য আমাদের অফারটি।আমরা অনেকেই ফ্রিল্যান্সিং শ...
25/11/2020

আসসালামু আলাইকুম।
যারা ফ্রিল্যান্সিং প্রশিক্ষন নিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্য আমাদের অফারটি।
আমরা অনেকেই ফ্রিল্যান্সিং শিখে এই চিন্তাই করি যে আমরা কি ইনকাম করতে পারবো কিনা!
তাদের জন্য আমাদের কোম্পানি দিচ্ছে কোর্সের সুযোগ, যে কোর্সের পর আপনি পাচ্ছেন আমাদের কোম্পানিতেই কাজের নিশ্চয়তা।

কোর্সটিতে যেভাবে আপনি লাভবান হবেনঃ
★ আউটসোর্সিং করে ডলার ইনকাম করতে পারবেন।
★ এডভান্স লেভেলের কোর্স দেওয়া হবে।
★কোম্পানিতে জবের নিশ্চয়তা (অনলাইন পার্টটাইম জব)
★ কোর্স ফি এর ২০% পেইড করে এডমিশন হতে পারবেন, বাকি ৮০% জব এর পর আপনার সেলারি থেকে দিতে পারবেন।
★৫-৮ টা ক্লাস এর পর আপনি জব শুরু করতে পারবেন।

04/11/2020

প্রোগ্রামিং কি?
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি?
সংগৃহীতঃ জাকিরের টেক ডায়েরি
লেখকঃজাকির হোসাইন

প্রোগ্রামিং কি তা সহজে বললে, কম্পিউটারকে ইন্সট্রাকশন দেওয়ার প্রক্রিয়া হচ্ছে প্রোগ্রামিং।

আরেকটু ভালো করে বলতে যে কোন অটোমেটেড মেশিনকে ইন্সট্রাকশন দেওয়ার প্রক্রিয়া হচ্ছে প্রোগ্রামিং।

কম্পিউটারের কথা বলি, কম্পিউটার অন করলেই হাজার হাজার ইন্সট্রাকশন কাজ করা শুরু করে। আমরা কম্পিউটার অন করে মিউজিক শুনি, মিউজিক প্লেয়ার একটা প্রোগ্রাম। যার মধ্যে রয়েছে অনেক গুলো ইন্সট্রাকশন। আমরা গেম খেলি। এক একটা গেম এক একটা প্রোগ্রাম। রয়েছে অনেক হাজার হাজার ইন্সট্রাকশন। আর এই ইন্সট্রাকশন গুলো লেখার কাজই হচ্ছে প্রোগ্রামিং।


ইন্সট্রাকশন গুলো কিছু নির্দিষ্ট নিয়ম মেনে লিখতে হয়। যে নিয়ম গুলো মেনে প্রোগ্রাম লিখতে হয়, তা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমাদের নিজেদের ল্যাঙ্গুয়েজ এর মতই। আমরা ‘অ’, ‘আ’ দিয়ে ইচ্ছে মত কিছু বসিয়ে কোন শব্দ বলি না। কিছু নিয়ম মেনে বলি। কিছু গ্রামার রয়েছে। তেমনি কম্পিউটার প্রোগ্রামিং এর ও গ্রামার রয়েছে। এ গ্রামার গুলো দেওয়া থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। আর ঐ ল্যাঙ্গুয়েজে দেওয়া নিয়ম গুলো মেনেই আমাদের প্রোগ্রাম লিখতে হয়।

আমরা যদি কোন প্রোগ্রাম দেখে থাকি, প্রথমে মনে হবে কিসব হাবি যাবি লেখা, এলিয়েনের ভাষা। কিন্তু আসলে এগুলো দারুণ। একবার নিয়ম গুলো জেনে পেললে যে কোন প্রোগ্রাম লিখে ফেলা যাবে। আর প্রোগ্রাম লিখে যে কোন কিছু করা যাবে। যে কোন কিছু, সব কিছু!

আমরা ছোটবেলায় ভিডিও গেম খেলেছি, কম্পিউটার গেমের আগে। ঐখানেও প্রোগ্রামিং এর ব্যবহার ছিল। ছোট ছোট গেম গুলো লেখার জন্য ভিডিও গেমকে ইন্সট্রাকশন দিতে হয়েছিল। ঐ ইন্সট্রাকশন গুলোও হচ্ছে প্রোগ্রামিং। আমরা এখন কম্পিউটার গেম খেলি। ভিডিও গেম থেকে অনেক উন্নত। আরো বেশি ইন্সট্রাকশন। প্রোগ্রামিং। আমরা টিভি দেখি। আমাদের টিভি গুলোতেও এখন অনেক গুলো প্রোগ্রাম রয়েছে। এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে যেতে, টিভি, ভিসিডি এ ইনপুট গুলো পরিবর্তন, পর্দায় ভিডিও দেখানো, এগুলোর জন্যও প্রোগ্রাম লিখতে হয়েছে। আমরা মুভি দেখি, এখনকার মুভি গুলোতে যতটুকু না ক্যামেরার কাজ, তার থেকে বেশি হচ্ছে আনিম্যাশনের কাজ। আর তা করা হয় প্রোগ্রামিং দিয়ে তৈরি করা কত গুলো সফটওয়ারের মাধ্যমে। ক্যামেরায় ছবি উঠানো, তার পেছনেও কাজ করে এই প্রোগ্রামিং। আমাদের হাতের ডিজিটাল ঘড়িটির পেছনে কাজ করে প্রোগ্রামিং।
আমরা মেডিকেলে গেলে আমাদের অনেক গুলো টেস্ট ধরিয়ে দেওয়া হয়। ঐ টেস্ট গুলো করা হয় অন্যে গুলো মেশিন দিয়ে। মেশিন গুলো কাজ করে কত গুলো ইন্সট্রাকশন এর উপর, প্রোগ্রামের উপর। কোন রোগ এনালাইসিস করার জন্য ব্যবহার করা হয় প্রোগ্রামিং। রোগ থেকে প্রতিশেষধক তৈরি করার জন্য ব্যবহার করা হয় প্রোগ্রামিং।

আমরা এখন প্রায় পণ্যই ঘরে বসে কিনতে পারি। আমরা একটা ওয়েব সাইট ভিজিট করি, আমরা পেমেন্ট পরিশোধ করি, সব কিছুর পেছনেই এই প্রোগ্রামিং।

রোবট একটা জড় বস্তু যদি না তাতে কোন ইন্সট্রাকশন না থাকে। ইন্সট্রাকশন গুলো লেখা হয় প্রোগ্রামিং করে। আর কঠিন কঠিন সব কাজ করতে এই রোবট ব্যবহার করা হয়। এমনকি ন্যানো রোবট ব্যবহার করে মানুষের শরীরের ভেতরের কোন ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য এই রোবট ব্যবহার হয়। ব্যবহার করা হয় প্রোগ্রামিং এর।

এগুলো ছাড়াও আর হাজার হাজার ফিল্ড রয়েছে, যেখানে প্রোগ্রামিং ব্যবহার করা হয়।

কম্পিউটারকে ইন্সট্রাকশন দেওয়ার জন্য যে নিয়ম মানা হয়, তা হচ্ছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার আমাদের কথা বুঝতে পারে না। কম্পিউটার বুঝে শুধু ০ এবং ১। আর আমরা তো শুধু ০ এবং ১ দিয়ে কিছু প্রকাশ করতে পারি না। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের ইন্সট্রাকশন গুলকে কম্পিউটার বুঝার মত করে ০ এবং ১ এ পরিণত করে দেয়।


অনেক গুলো কম্পিউটার প্রোগ্রামিং রয়েছে। কয়েক হাজার। কিন্তু সব গুলোর ব্যাসিক নিয়ম এক। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এ প্রোগ্রামিং করতে জানলে বাকি যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা যায়। কয়কটি জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে C, C++, Java, Phython, C # ইত্যাদি। প্রোগ্রামিং যে কেউ শিখতে পারে। যারা প্রোগ্রামিং পারে, তারা সব সময়ই স্পেশাল। যে কোন একটা ল্যাঙ্গুয়েজ পছন্দ করে আপনিও শুরু করতে পারেন প্রোগ্রামিং। হয়ে যেতে পারেন স্পেশাল দের একজন।

Interested Candidate Can Inbox For More Details!
25/10/2020

Interested Candidate Can Inbox For More Details!

29/08/2020

Freelancing with CPA Marketing:

Introduction:

আজকাল অনলাইন মার্কেটিং এর কথা আসলেই মুখে আসে এফিলিয়েট মার্কেটিং এর কথা। প্রথমে জানা যাক, এফিলিয়েট কী? এফিলিয়েট আপনি অর্থাৎ মার্কেটার যিনি ক্লায়েন্টের হয়ে কাজ করেন। এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে কোন একটা পন্য অথবা সেবা অনলাইনে মার্কেটিং করে বিক্রির একটি অংশ কমিশন হিসেবে এফিলিয়েট অর্থাৎ মার্কেটার আয় করে। কিন্তু, ইদানিং আরেক ধরনের এফিলিয়েট মার্কেটিং এর কথা শোনা যায়, যার মাধ্যমে এফিলিয়েট অর্থাৎ মার্কেটার পন্য বা সেবাটি বিক্রি না করেও আয় করতে পারে। আর এর নাম CPA Affiliate Marketing বা CPA Marketing।

CPA অর্থ Cost Per Action। CPA এমন এক মার্কেটিং কৌশল যার মাধ্যমে সাইট ভিজিটরদের বিভিন্ন ACTION নিতে উদ্বুদ্ধ করা হয়, যেমন - কোন ফরম পুরন, অ্যাকাউন্ট খোলা, নিউজলেটার এর জন্য ইমেইল সংগ্রহ, টুলবার, সফটওয়্যার বা গেম ডাঊণলোড ইত্যাদি।

কেন CPA Marketing করে পণ্য বিক্রি ছাড়াই আয় করা যায়
পণ্য বিক্রি না হলেও CPA Marketing করে সম্ভাব্য ক্রেতার সংগে যোগাযোগের তথ্য পাওয়া যায়, যাকে বলা হয় সেলস লিড। CPA Marketing এর মাধ্যমে ক্লায়েন্ট সেলস লিড তৈরি করে, যার উদ্দেশ্য ভবিষ্যৎ কাস্টমার তৈরি।
সুতরাং, CPA Marketing এর মাধ্যমে ক্লায়েন্ট এর জন্য সেলস লিড তৈরি করে আয় করা যায়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Dotcom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share