21/11/2025
জীবনে তিনটা “সাদা বিষ” আছে—
১. সাদা ভাত
২. সাদা চিনি
৩.সাদা আটা
যা ধীরে ধীরে ক্ষতি করে।
ঠিক তেমনি ব্যবসায়ও আছে তিনটা “অদৃশ্য ক্ষতি”—
১. ৫০০ টাকার পণ্য ৭০০ তে বিক্রি করে নিজেকে লাভবান ভাবা
২. শেখার আগ্রহকে ওয়াহ্ করে ফেলে রাখা
৩. রাতারাতি ফল আশা করে স্বপ্নের ওপর দাঁড়ানো
ফেসবুক বিজ্ঞাপনে তিনটা বড় ভুল—
১. এক পোস্টে ছবি দিয়ে মেলা বসানো
২. বিজ্ঞাপন মানেই সেল হবে—এই ভুল ধারণা
৩.রেজাল্ট খারাপ মানেই দোষ ডিজিটাল মার্কেটারের ঘাড়ে চাপানো
আর আমার লেখা পড়ে কাজে না লাগানোর তিনটা নীরব সমস্যা—
১. নিজের সিরিয়াসনেস আপনি নিজেই প্রমাণ করতে পারেননি
২. ব্যবসা তো দূরের কথা, নিজের জীবনেও পরিবর্তন আনা কঠিন হয়ে গেছে
৩. ফ্রি বলে জিনিসটাকে গুরুত্বই দেননি