13/08/2026
🚨 আপনার কাছেও কি এমন ই-মেইল এসেছে? 🤔
সম্প্রতি আমাদের কাছে কয়েকটি সন্দেহজনক ই-মেইল এসেছে। এসব ই-মেইলে আমাদের page-এর নাম উল্লেখ করে Blue Badge, গুরুত্বপূর্ণ Update এবং Account Verification-এর প্রলোভন দেখানো হয়েছে। এরপর একটি Google Form বা অন্য কোনো Link-এ প্রবেশ করতে বলা হয়েছে।
এ ধরনের ই-মেইল দেখতে অত্যন্ত সুন্দর ও বিশ্বাসযোগ্য হতে পারে। Support Team, Meta Info Center, Business Support Team কিংবা অন্য কোনো পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করেও এমন ই-মেইল আপনার কাছে আসতে পারে।
⚠️ ভুলেও এসব ই-মেইলে থাকা Link-এ Click করবেন না।
Link-এ প্রবেশ করলে নকল Login Page-এর মাধ্যমে আপনার Facebook Password, ই-মেইল, OTP, Page Access বা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য চুরি হতে পারে। পরবর্তীতে আপনার Facebook Profile, Business Manager, Ad Account অথবা Page হ্যাক হয়ে যেতে পারে।
নিরাপদ থাকতে যা করবেন:
✅ ই-মেইল প্রেরকের সম্পূর্ণ Address যাচাই করুন
✅ সাধারণ Gmail Address থেকে আসা Support Email বিশ্বাস করবেন না
✅ অপরিচিত Google Form বা Website Link-এ Click করবেন না
✅ কোনো Form-এ Facebook Password বা OTP দেবেন না
✅ Facebook বা Meta-এর Notification সরাসরি Facebook-এর Support Inbox থেকে যাচাই করুন
✅ সন্দেহজনক ই-মেইল Spam বা Phishing হিসেবে Report করুন
✅ Two-Factor Authentication চালু রাখুন
মনে রাখবেন, শুধু সুন্দর Design, পরিচিত Logo বা আপনার Page-এর নাম থাকলেই কোনো ই-মেইল আসল হয়ে যায় না। Link-এ Click করার আগে Sender এবং Website Address ভালোভাবে যাচাই করুন।
আপনার পরিচিত ব্যবসায়ী ও page Admin-দের সতর্ক করতে পোস্টটি Share করুন।
#সাইবারসচেতনতা