Janala.net

Janala.net Digital Marketing Solution for your business. We Provide: CORPORATE VIDEO, PROMOTIONAL VIDEO, WEB VI

Our main services are domain registration, web hosting, web design, website maintenance, e-commerce web solution, web application development, search engine optimization, Graphic Design, Logo Design, Branding, Printing & corporate solutions With more Creativity.

14/07/2023

best of luck.. carry on..

24/11/2022

আচ্ছা,
আপনার কি ধরনের কনটেন্ট প্রয়োজন হয়?

- ভিডিও
- ছবি/গ্রাফিক্স

💥 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗮𝗱𝘄𝗼𝗿𝗱𝘀 🌀 Google adwords কি ? সাধারনত Google -এ আমরা কোন কিছু লিখে search দিলে হাজার হাজার website পাওয়া যায় সে...
03/12/2021

💥 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗮𝗱𝘄𝗼𝗿𝗱𝘀

🌀 Google adwords কি ?

সাধারনত Google -এ আমরা কোন কিছু লিখে search দিলে হাজার হাজার website পাওয়া যায় সেটা থেকে আমরা প্রথম ২/৩ টা website-এ click করে থাকি আর এই website গুলো Google -এ প্রথমে আসে দুটি উপায়ে । (প্রথমত Google adwords, দ্বতীয়ত search engine optimisation) SEO করে প্রথমে website আনা অনেক সময় সাপেক্ষ, তাই ৮০% মানুষ Google adwords -এর মাধ্যমে মিনিটে নিজের website dollar-এর মাধ্যমে প্রথমে এনে থাকে ।

আবার আমরা বিভিন্ন website, youtube, mail এই সব জায়গায় অন্যের ads দেখে থাকি সেটি হল ads display এর কাজ যেটি Google adwords এর মধ্যেই অন্তর্ভূক্ত

🌀 Google adwords example:

আরো ভালোভাবে বোঝানোর জন্য একটু উদাহরণস্বরূপ বলা যাক, মনে করেন আপনার একটা ambulance 🚑 service -এর website আছে । লক্ষ লক্ষ মানুষ বিভিন্নভাবে ambulance service লিখে search দিচ্ছে (যেমন: best ambulance service in dhaka , freezing ambulance service, air ambulance service)। Google -এ যার website সামনে পাচ্ছে তার থেকে service নিচ্ছে কিন্তু আপনার থেকে নিচ্ছে না । যদি আপনি Google ads run করেন তাহলে সে customer তারা না পেয়ে আপনি পেতে পারেন । অনুরূপ আপনার যে কোন ধরনের ব্যবসায় হোক না কেন, আপনার competitors রা আপনার থেকে এই কারণে এগিয়ে যাচ্ছে ।

🌀 service-এর মধ্যে কি কি পাব ?

🎯 Adword account create
🎯 targeted keyword research
🎯 Google quality score ranking
🎯 Google ads campaign
🎯 conversation tracking
🎯 Google ads manager
🎯 ads goal settings
🎯 effective campaign type settings
🎯 network settings
🎯 location set up
🎯 audience set up
🎯 targeting settings
🎯 budget set up
🎯 effective bidding set up
🎯 effective CPC rate settings
🎯 over delivery overcome
🎯 ads rotation set up
🎯 extensions set up
🎯 best keyword set up
🎯 destination url set up
🎯 headline writing
🎯 description writing
🎯 reach increasing
🎯 target customer approach
🎯 result analytics

🌀 উপরের point গুলো একটু details-এ জানতে চায় ?

🎯 𝗔𝗱𝘄𝗼𝗿𝗱𝘀 𝗮𝗰𝗰𝗼𝘂𝗻𝘁 𝗰𝗿𝗲𝗮𝘁𝗲:
আপনার add দেওয়ার জন্য যে account লাগবে, সেটি আমরা আপনার জন্য তৈরি করে দিব

🎯 𝘁𝗮𝗿𝗴𝗲𝘁𝗲𝗱 𝗸𝗲𝘆𝘄𝗼𝗿𝗱 𝗿𝗲𝘀𝗲𝗮𝗿𝗰𝗵:
আপনার ব্যবসায়ের জন্য কি কি keyword দরকার সেটা আমরা research করে দিব যাতে আপনি best result পেতে পারেন । সাধারনত targeted keyword research এর জন্য আলাদা payment দিকে হয় কিন্তু আমরা Google adwords service এ এটা অন্তর্ভুক্ত

🎯 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗾𝘂𝗮𝗹𝗶𝘁𝘆 𝘀𝗰𝗼𝗿𝗲 𝗿𝗮𝗻𝗸𝗶𝗻𝗴: সাধারণত Google ads সবাই দেয় কিন্তু সবাই quality score rank করতে পারে না।আরো সহজ ভাষায় বোঝানো যায় যে, একই keyword-এ (যেমন: best ambulance service) ২০টি company Google কে ads এর order দিল । এখন Google কার টা সামনে দেখাবে কারটা পরে দেখাবে আর কার টা দেখাবেই না বা চিপাই ফালিয়ে রাখবে সেটা Google quality score এর ওপর depend করে । আমরা সে quality score ranking এ আনতে পারবো

🎯 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗮𝗱𝘀 𝗰𝗮𝗺𝗽𝗮𝗶𝗴𝗻:
সাধারণত Google ads-এ campaign -এর ওপর depend করে ads এর performance বৃদ্ধি করা হয় । যার campaign set করার quality যত ভালো সে তত ভালো মানের sales আনতে পারবে

🎯 𝗰𝗼𝗻𝘃𝗲𝗿𝘀𝗮𝘁𝗶𝗼𝗻 𝘁𝗿𝗮𝗰𝗸𝗶𝗻𝗴:
এটির মাধ্যমে একজন client জানতে পারবে ads চলার পর কিভাবে সে আপনার product বা service এর সাথে জড়িত হল অর্থাৎ আপনি সবকিছু trace করতে পারবেন ।

🎯 𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 𝗮𝗱𝘀 𝗺𝗮𝗻𝗮𝗴𝗲𝗿:
আপনাকে দরকার পরলে আলাদাভাবে ads manager দেওয়া হবে যেটির মাধ্যমে আপনি নিজের ads নিজেই চালাতে পারবেন

🎯 𝗮𝗱𝘀 𝗴𝗼𝗮𝗹 𝘀𝗲𝘁𝘁𝗶𝗻𝗴: সাধারণত এই section -এ আপনার ads দেওয়ার লক্ষ্যটা কি সেটি আমরা set করে দিব । যেমন:

📍 আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন:
Mamun Tower, Shewrapara,
Mirpur Dhaka - 1216

📞 01834840302
📧 [email protected]
🌐 www.janala.net

🌿এমনিতেই ডাবল ভ্যাট তার উপর ফেসবুকে রিচ/রেসপন্স দিন দিন কমে যাচ্ছে। অর্গানিক রিচ নেই বললেই চলে আর বুস্ট করলে এই ভাল, এই ...
06/07/2021

🌿এমনিতেই ডাবল ভ্যাট তার উপর ফেসবুকে রিচ/রেসপন্স দিন দিন কমে যাচ্ছে। অর্গানিক রিচ নেই বললেই চলে আর বুস্ট করলে এই ভাল, এই খারাপ। তারপরও যারা শুধুমাত্র পেইজভিত্তিক বিজনেস করেন তাদের বুস্টের বিকল্প তেমন কিছু নেই। তবে গ্রুপ/লাইভ/শেয়ার/ প্রোফাইলে পোস্ট কিছুটা সহায়ক হতে পারে।

🌿অনেক সময় দেখা যায় ৫ দিনের বুস্ট করলে প্রথম ২ দিন তেমন রেসপন্স আসে না কিন্তু শেষের ৩ দিন ভাল রেসপন্স আসে আবার অনেক সময় প্রথম ৩ দিন ভাল রেসপন্স কিন্তু শেষের ২ দিন রেসপন্স নেই।

🌿🌿বুস্ট মার্কেটিং/ডিজিটাল মার্কেটিংয়ের/ সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটি অংশ মাত্র। ডিজিটাল মার্কেটিয়ের পরিধি অনেক বড়। ডোমেইন, হোস্টিং, ওয়েবসাইট, বিজনেস ম্যানেজার, পিক্সেল, রিটার্গেটিং, গুগল এনালাইটিকস, গুগল এ্যাডস নিয়ে কাজ করতে পারেন যদি আপনার বিজনেস পরিধি বড় হয়।

🌿ডাবল ভ্যাট আর এমন রেসপন্স নিয়মিত হলে পেইজভিত্তিক অনলাইন বিজনেস কে কেত দিন করতে পারবে সেই প্রশ্ন থেকেই যায়। ভ্যাট এড়ানোর জন্য অনেকেই BIN করতে পরামর্শ দিয়ে থাকেন তবে শুধুমাত্র ভ্যাট এড়ানোর জন্য BIN করা কতটা যুক্তিসংগত সেটা অভিজ্ঞ ভাই/বোনেরা ভাল বলতে পারবেন।

🌿অলরেডি আমরা ডাবল ভ্যাট মেনেও নিয়েছি। অনেকের হয়তো বিকল্প আছে তবে আমরা অনেকেই নিরুপায়। অনেকেই আছেন যারা না পারছেন বিজনেস নিয়মিত করতে, না পারছেন বন্ধ করতে।
তবে যারা নিজের পেইজ নিজেই বুস্ট করতে চান তাদের জন্য কিছু পরামর্শ:

🍀পেমেন্ট মেথড
এটা সব থেকে গুরুত্বপূর্ন। যে কোন ব্যাংক থেকে আপনি ডেবিট/ক্রেডিট কার্ড নিতে পারেন। তবে ক্রেডিট কার্ড নেয়া খুব একটা সহজ না। তাই ডেবিট কার্ড নেয়াই ভাল। অনেকই ইবিএল ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন। এনআইডি কার্ড, ছবি, আর ১০০০-১২০০/- টাকা চার্জ দিয়ে আপনিও এই কার্ড নিতে পারেন।
কার্ড একটিভ হলে ডলার পার্টে ডলার ডিপোজিট করবেন।

🍃পাসপোর্ট
বাংলাদেশী কোন ব্যাংকের কার্ড ব্যবহার করে বুস্ট/ ডলার পেমেন্ট করতে হলে অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টে ডলার এনডোর্স করে নিবেন। ব্যাংকে গিয়ে বললেই হবে।
কার্ড রেডী হলে Settings-এ Ads Payment Option-এ পেমেন্ট মেথড হিসেবে কার্ড যোগ করবেন বা Ad account এ পেমেন্ট মেথড হিসেবে কার্ড যোগ করবেন।
অথবা
আপনার পেইজের যে পোস্ট বুস্ট করতে চান সেটার বুস্ট অপশনে ক্লিক করুন।
এরপর অডিয়েন্স অপশনে এরিয়া, বয়স, জেন্ডার সেটআপ করুন।

🌱পেইজ/ পোস্ট বুস্টের ক্ষেত্রে টার্গেট অডিয়েন্স সেটআপ খুব গুরুত্বপূর্ন।
সাধারনত পন্য/সেবা চাহিদা, ডেলিভারী সুবিধা বিবেচনা করে টার্গেট এরিয়া সেটআপ করা হয়ে থাকে। কারন সব এরিয়ায় সব ধরনের পন্যের সমান চাহিদা থাকেনা। আবার সব এরিয়াতে ক্যাশ অন ডেলিভারী সুবিধা
থাকে না এবং অধিকাংশ কাস্টমার ফুল পেমেন্ট অগ্রিম করতে চায় না।ফলে অনেক সময় অর্ডার বাতিল হয়ে যায়।

🍀অডিয়েন্স সেটআপে লোকেশন টার্গেট সাধারনত কয়েকভাবে সেট করা হয়।
✅সারা বাংলাদেশ।
✅সকল বিভাগীয় শহর।
✅সকল জেলা শহর
✅শুধুমাত্র ঢাকা শহর।
✅অনেকে আবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট টার্গেট করতে বলেন।

📶তবে ঢাকার নির্দিষ্ট কিছু এলাকা যেমন; গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা বা যে কোন এলাকা টার্গেট করে অডিয়েন্স সেটআপ করা যায়।

💐যে বিষয়গুলো মনে রাখবেন:
✅ এ্যাড চার্জের সাথে ফেসবুক বাড়তি ১৫% ভ্যাট নিবে, ব্যাংক ফেসবুকে যা পেমেন্ট হবে তার ওপর ১৫% ভ্যাট চার্জ করবে।
✅নেগেটিভ কনটেন্ট/ ড্রাগ/মাদক বা নিষিদ্ধ কিছু বুস্ট করবেন না।
✅ আপনার প্রফাইলে নিরাপত্তার জন্য 2FA (Two Factor Authentication) অন রাখুন।
✅ব্রান্ড পন্য (রিবক/নাইকি/ আইফোন) বুস্ট করবেন না্।
✅২০% এর বেশী লেখা ছবি দিয়ে বুস্ট করলে রিচ কম হবে।
✅ এ্যাড পলিসি ভাল করে জানার চেষ্টা করুন। পলিসি ভায়োলেশন হলে অথবা ভেরিফাই করার জন্য মাঝে মাঝে আপনার এ্যাড একাউন্ট/আইডি ডিজেবল হবে, তবে পলিসি ভায়োলেশন না হলে রিভিউ করলে আশাকরি ফিরে পাবেন।

✅ফেসবুকে সবাই আপনার পেইজের ক্রেতা না। বুস্ট করলেই অর্ডার আসে না।

✅ বাজেট কম হলেও ৭/১০ দিনের জন্য বুস্ট করুন।
🌿তাই জেনে বুঝে, প্লান করে বুস্ট করুন।
🌿তথ্য বা মতামত অনেকের সাথে নাও মিলতে পারে। লেখাটা আমার অভিজ্ঞতা থেকে। আশাকরি অনেকের কাছ থেকে আরও ভাল পরামর্শ পাব।

💐 ধন্যবাদ সবাইকে।

নীচের ছবিটির সাথে আমরা সবাইই প্রায় পরিচিত। তবে যারা বিভিন্ন এজেন্সীর মাধ্যমে ফেসবুক এডভার্টাইজ করে থাকেন তাদের ব্যাপারে ...
05/01/2021

নীচের ছবিটির সাথে আমরা সবাইই প্রায় পরিচিত।
তবে যারা বিভিন্ন এজেন্সীর মাধ্যমে ফেসবুক এডভার্টাইজ করে থাকেন তাদের ব্যাপারে ভিন্ন কথা। যারা প্রফেশনাল এজেন্সীর মাধ্যমে মার্কেটিং ক্যাম্পেইন রান করেন তাদের জন্য এই আর্টিকেলটি খুব বেশী প্রয়োজন না হলেও যারা নিজেরাই মার্কেটিং করে থাকেন এবং ফেসবুকই অনলাইন মার্কেটিং এর একমাত্র হাতিয়ার তাদের জন্য এই লেখাটি খুবই এফেক্টিভ হবে।

ফেসবুক এড একাউন্ট ডিজেবল একটি স্বাভাবিক সমস্যা থাকলেও বেশ কিছুদিন ধরে এটি অস্বাভাবিক হারে বেড়েছে। এর মধ্যে আমার আপনার ভুলের পাশাপাশি ফেসবুকেরও বাগ ও মেশিন লার্নিং দায়ী।

সম্প্রতি এক আর্টিকেল অনুযায়ী, ফেসবুক যেহেতু যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানী এবং তাদের মুল কার্যক্রমে সেখানকার পরিবেশ প্রভাব ফেলে সেজন্য এবারের যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে ফেসবুক অতিমাত্রায় মেশিন লার্নিংয়ে ঝুঁকেছে। ফেসবুক টিম যুক্তরাষ্ট্র নির্বাচনকে কেন্দ্র করে বেশী মনযোগী হওয়ায় যারা খুচরো ব্যবসা করেন এবং সেই সাপেক্ষে যাদের ফেসবুকে মার্কেটিং করতে হয় তারা পড়েছেন বিপাকে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেক সময় এড রিজেক্ট হয়ে যায় আবার বিভিন্ন সময় রিজেক্ট না হয়ে সরাসরি এড একাউন্ট ডিজবেলড, এডভার্টাইজিং রেস্ট্রিকশনসহ নানান ঝামেলা যেন এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। এই ধরনের সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে অনেক ক্লায়েন্ট আক্ষেপ করে বলেন যে “ভাই, বিজনেসই করবো না আর, এভাবে বিজনেস করা যায় নাকি”।

আমরা পরামর্শ দেই, সমাধান করি। কিন্তু যারা আমাদের সরাসরি ক্লায়েন্ট না তাদের সমস্যার সমাধান নিয়েই এই লেখা খুবই কাজে আসবে বলে আমরা মনে করি।

ফেসবুকের সমস্যা এবং আমাদের না জানার মাঝেও একটি বিষয় হলো সতর্কতা। বর্তমান এই সমস্যাগুলোর মধ্যে বেশ কিছু বিষয়ে সতর্ক থাকলে এই ধরনের সমস্যাগুলো একেবারে শুন্যের কোঠায় নিয়ে আসা সম্ভব। যদিও মেশিন লার্ণিং এর জন্য হওয়া সমস্যাগুলো নিয়ে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

এবার চলুন জেনে নিই ঠিক কি ধরনের পদ্ধতি ও সতর্কতা মেনে চললে আপনিও এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন।
১) ফেসবুক কম্যুনিটি গাইডলাইন ফলো করা।
২) পেমেন্ট মেথড নিয়ে ভায়োলেশন এবং কান্ট্রী লোকেশন মিসম্যাচ।

ফেসুবক কম্যুনিটি গাইডলাইন এর বাইরে যদি আপনার কোন পোস্ট পড়ে তবে আপনার পোস্ট রিজেক্ট হবে এটাই স্বাভাবিক। এভাবে বারবার কম্যুনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করলে আপনার এড একাউন্টের পাশাপাশি পার্সোনাল আইডিও ডিজেবল হতে পারে তাই এই ব্যাপারে সতর্কতা খুবই প্রয়োজনীয়।

ফেসবুক কম্যুনিটি গাইডলাইন চাইলে নীচের সোর্স লিংক থেকে ভিজিট করতে পারেন অথবা চাইলে সম্পুর্ণ বাংলায় আমাদের ইনবক্সে নক করে পিডিএফও কালেক্ট করতে পারেন। কম্যুনিটি গাইডলাইন পুরোপুরি পড়ার পর আপনি এডস এপ্রুভাল এবং গাইডলাইন নিয়ে বিস্তর একটি আইডিয়া পাবেন।

এবার আসি পেমেন্ট মেথড নিয়ে সমস্যায়। অনেকেই বাংলাদেশী বিভিন্ন ব্যাংকের ডুয়েল কারেন্সী কার্ডের মাধ্যমে বুষ্ট বা প্রমোট করে থাকেন। এছাড়াও পেপাল বা এড ক্রেডিট এর মাধ্যমেও বুষ্ট করা যায়।

বাংলাদেশে এখনোও পেপাল, পেওনিয়ার এর মতো ইন্টারন্যাশনাল গেটওয়েগুলো অনুমোদন না পাওয়ায় বাংলাদেশ লোকেশন থেকে পেপাল ব্যবহার করা বেশ ঝুঁকিময়। তাই যারা পেপালে বুষ্ট বা প্রমোট করছেন তারা অবশ্যই অনুমোদিত কোন লোকেশন থেকে এটি ব্যবহার করবেন। বর্তমানে আমাদের বেশীরভাগেরই রিলেটিভ আছেন বিদেশে। আপনি চাইলে বিভিন্ন রিমোট সফওয়্যারে মাধ্যমে তাদের পিসি বা মোবাইলের মাধ্যমে বুষ্ট করতে পারেন।

ফেসবুকে বুষ্ট করার পদ্ধতিঃ
১) অথোরাইজড ব্যাংকের ক্রেডিট-ডেবিট কার্ড (অবশ্যই ডুয়েল কারেন্সী হতে হবে)।
২) ফেসবুক এড ক্রেডিট। যা ফেসবুক অনেক সময় ইউজার এক্যুইজেশন পারপোজে দিয়ে থাকে।
৩) ফেসবুক কুপন। ফেসবুক কুপন বর্তমানে অত্যধিক ব্যবহৃত একটি শব্দ।
যে মেথড ব্যবহার করেই পেমেন্ট করুন, সবসময় এটা খেয়াল রাখবেন যে আপনার মেথডটি লিগ্যালী ব্যবহার হচ্ছে কিনা। বর্তমানে অনলাইনে অনেক ভার্চুয়াল কার্ড পাওয়া যায় যেগুলো ব্যবহার করে বুষ্ট করা যায় কিন্তু এর বেশীরভাগই কিছু বাইপাস ব্যবহার করে প্রভাইড করায় রিস্কী এবং এর ফলে আপনার এড একাউন্ট ডিজেবল হওয়ার সম্ভাবনা প্রবল।

মেশিন লার্নিংয়ে এড একাউন্ট ডিজেবল হওয়ার কিছু সাধারণ কারণঃ
▶ শর্টার এবং লুকএলাইক স্প্যামিং লিংক ব্যবহার করাঃ
আমরা অনেকেই বড় কোন ইউআরএল কে শর্ট করে লিখতে গিয়ে বিভিন্ন ইউআরএল শর্টেনার টুল ব্যবহার করে সেই ওয়েবসাইটের সাবডোমেইন ব্যবহারের মাধ্যমে শর্ট লিংক ব্যবহার করে থাকি। যা ফেসবুকের মেশিন লার্নিং এর কাছে স্প্যামিং হিসেবে ট্রিট করার সম্ভাবনা প্রবল। ডিজিটাল মার্কেটিং সার্ভিসে আমাদের প্রতিদিন অনেক পোস্ট বুষ্ট করতে হয়। যতগুলো পোস্ট এর কারণে এড একাউন্ট ডিজেবল হয়েছে তার বেশীরভাগেই আমরা এই সমস্যা পেয়েছি। এছাড়াও সেম পোস্ট অরিজিনাল লিংক ব্যবহার করে পোস্ট করলে এপ্রুভ হয়ে যায়।

▶ পোস্টে কোন টাকার এমাউন্টের গ্যারান্টেড অফার, লটারী এবং জুয়ার মতো কনটেন্ট ব্যবহার করাঃ
অনেকেই পোস্টে “নিশ্চিত ১ লাখ টাকা পাওয়ার সুযোগ” “গ্যারান্টেড ইনকাম” এই ধরনের হেডলাইন ব্যবহার করে থাকেন। ফেসবুকের আর্র্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগের চেয়ে অনেক আপগ্রেডেড হওয়ায় বাংলা লেখাও প্রায় নির্ভূলভাবে ইংরেজীতে ট্রান্সলেট হয়ে যায়, ফলে এই ধরনের হেডিং বা কনটেন্ট ব্যবহার করলে ফেসবুক অটোমেশন এর আওতায় আপনার পোস্টটি গণ্য হয়ে যেতে পারে।

▶ সঠিক ক্যাটাগরি ব্যবহার করে বুষ্ট না করাঃ
ফেসবুকে এড প্লেসমেন্ট এর বেশ কিছু ক্যাটাগরি রয়েছে। এর মধ্যে তিনটি ক্যাটাগরি স্পেশাল ক্যাটাগরি হিসেবে এড করা হয়েছে। আপনার প্রোডাক্ট যদি এই তিনটির মধ্যের যেকোন একটি হয় তবে আপনাকে অবশ্যই স্পেশাল এড ক্যাটাগরি সিলেক্ট করে এড প্লেস করতে হবে। এই তিনটি তিনটি হলোঃ

১) হাউজিং। অর্থ্যাৎ প্রপার্টি বিজনেস, রিয়েল স্টেট। আপনি যদি প্রপার্টি বা ল্যান্ড নিয়ে কোন এড নিতে চান তবে এই ক্যাটাগরিটি প্রযোজ্য হবে।

২) ক্রেডিট লোন, বীমা বা ঋণ নিয়ে এড হলে এই ক্যাটাগরিটি বর্তাবে।

৩) জব প্লেসমেন্ট বা এমপ্লয়মেন্ট। আপনি যদি কর্মী রিক্রুট করতে চান বা কোন জবের নোটিশ প্রচার করতে চান তবে এটিও স্পেশাল ক্যাটাগরির মধ্যে গণ্য হবে।

এছাড়াও আরো বিভিন্ন কারণে ফেসবুকের কম্যুনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট হয় যার ফলে আপনার এড রিজেক্ট এবং এড একাউন্ট ডিজেবল হতে পারে। ফেসবুক এডস কম্যুনিটি গাইডলাইনগুলো নিয়ে আমাদের করা একটি বাংলা ফ্রি পিডিএফ আছে। চাইলে এটি সম্পুর্ণ ফ্রিতে সংগ্রহ করে বিস্তারিত পড়তে পারেন।

ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে বিজনেসেরে প্রমোট সংক্রান্ত যেকোন পরামর্শ পেতে আপনার ইমেইল এড্রেসটি আমাদের কমেন্ট করুন। সেক্ষেত্রে নিয়মিতভাবে বিজেনেস রিলেটেড ফ্রি ট্রিকস এবং টিপস ইমেইলে পাবেন।

02/01/2021
12/12/2020

প্রচারে প্রসার!
আপনাকে না চিনলে বা আপনার পণ্য না দেখলে কেউ কিনবে না।
তাই বেশি বেশি প্রচার করুন।

01/10/2020
18/09/2020

Janala Dot Net
Digital Marketing & Digital Consultancy

13/09/2020

Graphic Design,Advertising,Adobe Illustrator,Adobe Photoshop

Address

House# 10, Road# 1, Shekherteck, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Janala.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Janala.net:

Share