Trusted Visa Service

Trusted Visa Service Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trusted Visa Service, Marketing Agency, dhaka, Dhaka.

21/10/2024

নতুন যারা #সার্বিয়া সহ অন্যান্য ইউরোপের দেশে যাবেন:

আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা একটি কোম্পানিতে অন্তত ছয় মাস থেকে ১ বছর সার্বিয়াতে অবস্থা করেন।
ধরুন একটি কোম্পানি তে ১০০ জন লোক নিবে। দেখা যায় প্রথম ১৫ জনকে ফ্লাইট দেওয়ার পরে তারা যদি এই কোম্পানি থেকে পালিয়ে অন্যত্র চলে যায় তাহলে বাকি ৮৫ জনের পারমিট কোম্পানি বাতিল করে দিতে পারে অথবা ইস্যু নাও করতে পারে।। এই জন্য হাজারো মানুষের স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যাচ্ছে এবং এজেন্সির বদনাম হয়।

কিন্তু আপনারা যারা আগে যেতে পারবেন তারা যদি অন্তত ৬ মাস থেকে ১ টি বছর অপেক্ষা করেন তাহলে অনেক বাঙ্গালী ভাইদের স্বপ্ন পূরণ হবে নয় তো এই রাস্তায়ও বন্ধ হয়ে যাবে।

এতে করে আমাদের দেশে বদনাম হবে, এজেন্সির বদনাম হবে। তাই সবার কাছ অনুরোধ আপনারা নিজের পাশাপাশি দেশের অন্য ১০ জনের জন্য চিন্তা করে অন্তত ১ বছর আগে গেম দিবেন না অর্থাৎ পালাবেন না।

এটি শুধু সার্বিয়ার ক্ষেত্রে নয় বরং ইউরোপের যেকোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য।

ধন্যবাদ।

20/10/2024

HSC তে পাশ ফেল যাই করো, লেখাপড়াটা এখানেই শেষ করো। এখন বিদেশ চলে যাও। যদি এটা করতে পারো ১০/১২ বছর পর তুমি সুপ্রতিষ্ঠিত। গাড়ী বাড়ি সব ই থাকবে। আর তোমার পড়ুয়া বন্ধু দেখবা তখন লেখাপড়া শেষ করে ১৮ হাজার টাকা বেতনের চাকুরী করছে। দু চারজন হয়তো বিসিএস ক্যাডার হয়েছে আর বাকিসব বেকার ঘুরছে।

প্রাতিষ্ঠানিক লেখাপড়া, বিশেষ করে আমাদের মত তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য একটা অভিশাপের মতো। সময় মতো কিছু শেষ করতে পারবা না। শেষ করলেও চাকুরী পাবা না। চাকুরী পেলেও পেটে তিন বেলা ভাত দেয়া ছাড়া এটা দিয়ে আর কিছু করতে পারবা না। ১৮-৩০ একটা মানুষের জীবনে সবচেয়ে স্বনার্লী সময়। আর সেই মহাগুরুত্বপূর্ণ সময়টাই আমাদের দেশে ছেলেমেয়েরা একদম অযথা শুয়ে বসে আড্ডা মেরে শেষ করে। এটা তাদের দোষ না। আমাদের সিস্টেমের দোষ। সিস্টেম এই দেশে কখনো বদলাবে না। সমাজও ভালো হবে না। সমাজ কখনো ভালোর দিকে যায় না। বরং উল্টো দিন দিন খারাপের দিকে যায়। শুধুমাত্র উচ্চশিক্ষা নিতে গিয়ে লাখ লাখ ছেলেমেয়ের জীবন এই দেশে নীরবে নষ্ট হচ্ছে। কেউ তা টেরও পাচ্ছে না।

বিদেশে গিয়ে ১০/১২ বছর কামলা দাও আর যাই ই দাও। নিজের শ্রম দিয়ে উপার্জন করে আর্থিকভাবে সাবলম্বী হবার পর জীবনে তাকিয়ে দেখবে লেখাপড়া আসলে তেমন কোন গুরুত্বপূর্ণ বিষয় না। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও জীবনে তেমন কিছু আসে যায় না। যারা বিজ্ঞানী হবে, ডাক্তার হবে যাদের কোন স্পেশাল কোয়ালিটি থাকে তারা লেখাপড়া করুক। তোমার বিজ্ঞানী হবার দরকার নেই ডাক্তার হবার দরকার নেই, তোমার স্পেশাল কোন গুনও নেই। তোমার শিক্ষার একমাত্র লক্ষ্য একটা চাকুরী। নিন্ম মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত পরিবার থেকে আসা প্রতিটি জীবনের লেখাপড়ার উদ্দেশ্য ই হচ্ছে, একটা চাকুরী।

জীবনে টাকা পয়সা হবার পর নিজের বাড়ীতে একটা সুবিশাল লাইব্রেরী দিও। সেখানে রাজ্যের জ্ঞানের বই রাখো। শিক্ষা যদি জ্ঞান অর্জনের জন্যই হয় তাহলে একাডেমিক লেখাপড়া না থাকলেও চলে। সেই লাইব্রেরীতে বসে বসে জ্ঞান অর্জন করিও। তবে অবশ্যই সেটা টাকা অর্জনের পর। জ্ঞান অর্জনের চেয়ে টাকা অর্জন জীবনে বেশী গুরুত্বপূর্ণ। এটা তখন ই বুঝবা যখন বয়স ৩০ পার হবে। কিন্তু তখন আর কিছু করার থাকে না। এর চেয়ে আগেভাগেই বুঝো। অল্প হলেও বুঝো।

14/10/2024

ইউরোপের সেনজেন ভুক্ত ও নন সেনজেন ভুক্ত দেশের তালিকা
___

ইউরোপে পড়াশোনা, ভ্রমণ বা কাজের জন্য যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনাকে সেনজেন এবং নন সেনজেন দেশের মধ্যে পার্থক্য এবং সুযোগ সুবিধা সম্পর্কে জানা প্রয়োজন। সেনজেন দেশগুলি প্রধানত ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং অনেক সুবিধা প্রদান করে, যা নন সেনজেন দেশগুলিতে পাওয়া যায় না। এই নিবন্ধে আমরা সেনজেন ও নন সেনজেন দেশগুলির তালিকা এবং তাদের সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

সেনজেন ভুক্ত ও নন সেনজেন ভুক্ত দেশ বলতে কী বোঝায়?

ইউরোপ একটি জটিল মহাদেশ, যেখানে বহু দেশের ভৌগোলিক, রাজনৈতিক, ও সাংস্কৃতিক বৈচিত্র্য রয়েছে। ইউরোপের মধ্যে ভ্রমণের জন্য বিশেষ কিছু অঞ্চল আছে যেগুলো সেনজেন চুক্তির আওতায় পড়ে। সেনজেন চুক্তি ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সীমান্ত পারাপারকে সহজ ও মুক্ত করেছে। এই চুক্তির ফলে সেনজেন ভুক্ত দেশগুলোর মধ্যে ভ্রমণ করার জন্য আলাদা ভিসার প্রয়োজন হয় না। অন্যদিকে, নন সেনজেন দেশগুলোর জন্য আলাদা ভিসা নিয়মাবলী প্রযোজ্য।

সেনজেন ভিসাঃ সেনজেন ভিসা হল একটি অভিন্ন ভিসা পদ্ধতি, যা সেনজেন এলাকা অন্তর্ভুক্ত ২৯টি দেশের মধ্যে সীমান্তহীন ভ্রমণ সুবিধা প্রদান করে। সেনজেন ভিসা প্রাপ্তির মাধ্যমে একজন ভ্রমণকারী একাধিক সেনজেনভুক্ত দেশে ভ্রমণ করতে পারেন। এটি ইউরোপের ভ্রমণকারীদের জন্য একটি বিশাল সুবিধা, কারণ একবার ভিসা প্রাপ্তির পর পুনরায় ভিসার জন্য আবেদন করার প্রয়োজন হয় না।

নন-সেনজেন দেশঃ নন-সেনজেন দেশ বলতে বোঝায় সেনজেনভুক্ত নয় এমন দেশসমূহ। এমন দেশ রয়েছে ২২টি, যাদের নিজস্ব আলাদা ভিসা নীতি রয়েছে। এই দেশগুলোতে ভ্রমণের জন্য আলাদা ভিসার প্রয়োজন হয় এবং এক দেশের ভিসা অন্য কোন দেশে ভ্রমণের অনুমতি দেয় না। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের মতো দেশগুলি সেনজেন এলাকায় অন্তর্ভুক্ত নয়, তাই তাদের জন্য ভিন্ন ভিসার প্রয়োজন হয়।

সেনজেন চুক্তি ১৯৮৫ সালে একটি ছোট্ট লুক্সেমবার্গ শহর সেনজেনে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণকে সরিয়ে দিয়ে একটি একক ভ্রমণ এলাকা তৈরি করেছে। সেনজেন অঞ্চলে ভ্রমণকারীরা একবার একটি সেনজেন ভিসা পেলেই পুরো অঞ্চলে অবাধে ভ্রমণ করতে পারেন। এই চুক্তি বর্তমানে ইউরোপের অনেক দেশে প্রযোজ্য।

সেনজেন ভুক্ত দেশের তালিকা-
বর্তমানে সেনজেন অঞ্চলে ২৯টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এই দেশগুলো হলো:

অস্ট্রিয়া
বেলজিয়াম
চেক প্রজাতন্ত্র
ডেনমার্ক
এস্তোনিয়া
ফিনল্যান্ড
ফ্রান্স
জার্মানি
গ্রিস
হাঙ্গেরি
আইসল্যান্ড
ইটালি
লাটভিয়া
লিথুয়ানিয়া
লুক্সেমবার্গ
মাল্টা
নেদারল্যান্ডস
নরওয়ে
পোল্যান্ড
পর্তুগাল
স্লোভাকিয়া
স্লোভেনিয়া
স্পেন
সুইডেন
সুইজারল্যান্ড
লিচেনস্টাইন
ক্রোয়েশিয়া
রোমানিয়া
বুলগেরিয়া

এই দেশগুলো সেনজেন চুক্তির আওতায় সীমান্ত পারাপার নিয়ন্ত্রণ তুলে দিয়েছে। এর ফলে এই দেশগুলোর মধ্যে ভ্রমণ সহজতর হয়েছে এবং পর্যটন ও ব্যবসার ক্ষেত্রে ব্যাপক সুবিধা অর্জিত হয়েছে।

সেনজেন দেশের সুবিধা:
সেনজেনভুক্ত দেশের অনেক সুবিধা রয়েছে। এখানে উল্লেখযোগ্য কিছু সুবিধা আলোচনা করা হলো:

১. এক ভিসায় ২৯ দেশ ভ্রমণঃ সেনজেন ভিসা থাকলে আপনি ২৭টি সেনজেনভুক্ত দেশে ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। এটি ভ্রমণকারীদের জন্য একটি বিশাল সুবিধা, কারণ একবার ভিসা পেলেই তারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে পারেন।

২. সীমান্ত নিয়ন্ত্রণে ঝামেলা কমঃ একবার সেনজেন ভিসা পেলে, আপনি সেনজেন এলাকার মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন কোনো পাসপোর্ট নিয়ন্ত্রণ ছাড়াই। এটি আপনাকে একটি মুক্ত ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করে।

৩. দীর্ঘসময় ভ্রমণের সুযোগঃ সেনজেন ভিসা ৯০ দিনের জন্য বৈধ, যা দীর্ঘসময় ভ্রমণের জন্য যথেষ্ট। এটি আপনাকে বিভিন্ন স্থানে ঘুরে দেখার এবং স্থানীয় সংস্কৃতি উপভোগ করার সুযোগ দেয়।

৪. কাজের সুযোগঃ সেনজেন ভিসা থাকলে আপনি সেনজেনভুক্ত যেকোনো দেশে কাজ করতে পারবেন। এতে আপনাকে কাজের জন্য আলাদা আলাদা ভিসা নিতে হবে না।

৫. শিক্ষার সুযোগঃ সেনজেন ভিসা থাকলে আপনি সেনজেন এলাকার যেকোনো দেশে পড়াশোনা করতে পারবেন। এতে আপনি বিভিন্ন দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করতে পারবেন।

৬. বসবাসের সুযোগঃ সেনজেন ভিসা থাকলে আপনি সেনজেনভুক্ত এলাকার যেকোনো দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন। এতে আপনাকে নতুন স্থানে নতুন জীবন শুরু করার সুযোগ দেয়।

৭. স্বাস্থ্যসেবাঃ সেনজেন ভিসা থাকলে আপনি সেনজেনভুক্ত যেকোনো দেশে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন। এটি আপনাকে অসুস্থতার সময় দ্রুত ও কার্যকর চিকিৎসা সেবা পেতে সহায়তা করে।

সেনজেন চুক্তির বাইরের দেশসমূহ:
ইউরোপের অনেক দেশ সেনজেন চুক্তির আওতায় নেই। এই দেশগুলোতে ভ্রমণের জন্য আলাদা ভিসার প্রয়োজন হয় এবং সীমান্তে কড়া নিয়ন্ত্রণ বজায় থাকে। সেনজেন চুক্তির বাইরের দেশগুলো হলো:

ইউরোপের ২১টি নন-শেনজেন ভুক্ত দেশগুলি হল:

আলবানিয়া
আর্মেনিয়া
আজারবাইজান
বেলারুশ
বসনিয়া ও হার্জেগোভিনা
সাইপ্রাস
জর্জিয়া
আয়ারল্যান্ড
কোসোভো
মলদোভা
মন্টেনেগ্রো
উত্তর মেসিডোনিয়া
রাশিয়া
সার্বিয়া
তুরস্ক
ইউক্রেন
যুক্তরাজ্য
আন্ডোরা
সান মারিনো
মোনাকো
ভ্যাটিকান সিটি

এই দেশগুলোর জন্য আলাদা ভিসার প্রয়োজন হয় এবং ভ্রমণের সময় সীমান্তে নিয়ন্ত্রণ পদ্ধতি মেনে চলতে হয়।

শেষ কথা
সেনজেন এবং নন-সেনজেন দেশগুলোর মধ্যে এই পার্থক্যগুলো মাথায় রেখে আপনি আপনার ভ্রমণ, পড়াশোনা বা কাজের পরিকল্পনা করতে পারেন। ইউরোপের যেকোনো দেশে যাওয়ার পূর্বে এই তথ্যগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Address

Dhaka
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trusted Visa Service posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trusted Visa Service:

Share