17/06/2025
আজকের বিষয়: AIDA স্ট্র্যাটেজি – ঝামেলা নয়, বিক্রয়ের সেরা গেমপ্ল্যান!
আমাদের অনেকেই AIDA সম্পর্কে শুনেছি, জানি, কিন্তু মেনে চলি? সেটা প্রশ্নবিদ্ধ।
কারণ? আমরা প্রায়শই সরাসরি সেলসে লাফাই দিই।
“বাইরে ঝামেলা কিসের? সরাসরি অফার দিয়ে এড দিলেই তো বিক্রি হবে!” — এইটাই চিন্তা।
কিন্তু, বাস্তবতা অন্যরকম।
AIDA আসলে ঝামেলা নয়, বরং আপনার ব্যবসার মূল চালিকাশক্তি।
চলুন, একটু অন্যরকম ভাবে দেখি AIDA কি এবং কেন এটা আপনার সেলস বাড়াবে:
A – Awareness (সচেতনতা)
প্রথমেই মানুষকে জানাতে হবে—আপনি কে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস কি, এবং কেন তারা আপনাকে শুনবে?
এই ধাপে আপনি “দেখাও” কিন্তু চাপাও না।
I – Interest (আগ্রহ)
এখন তাদের মনে প্রশ্ন জন্মাতে হবে—“এটা কি আমার জন্য?”
যখন কেউ আগ্রহী হয়, তখন মন খোলার সময়।
D – Desire (ইচ্ছা)
“আমি চাই এটা!” — এখানেই ইচ্ছার জন্ম হয়। শুধু আগ্রহ নয়, এক ধাপ এগিয়ে।
আপনার প্রোডাক্ট যেন তাদের জীবনের প্রয়োজনীয় অংশ মনে হয়।
A – Action (কার্যকরী পদক্ষেপ)
এখন তারা কেনাকাটা করবে। কিন্তু কেবল এটাই লক্ষ্য নয়, বরং তাদের কেনাকাটার অভিজ্ঞতাও সুন্দর করতে হবে।
এখন আসল প্রশ্ন — AIDA দিয়ে কীভাবে এড কস্ট কমে? 💰👇
✅ Cold audience কে Awareness দিয়ে educate করেন — ওদেরকে সরাসরি সেল করলে কস্ট অনেক বেড়ে যায়। Awareness এডে কস্ট কম লাগে, রিচ বেশি হয়।
✅ Interest ও Desire স্টেজে রিটার্গেটিং করেন — যারা আগেই দেখেছে, তাদের আবার টার্গেট করেন। এতে ক্লিক রেট বাড়ে, কস্ট কমে।
✅ Action স্টেজে কনভার্সন ক্যাম্পেইন চালান — যারা আগ্রহী, তাদেরকে অফার দেন। কম খরচে বেশি সেল হয়। 🎯
মানে কি দাঁড়ায়?
AIDA আসলে আপনার মার্কেটিং প্রসেসকে ধাপে ধাপে ভাগ করে সঠিক অডিয়েন্সকে সঠিক সময়ে ধরতে দেয়। আর এইটাতেই এড কস্ট কমে, সেল বাড়ে। 🚀
চলুন এখন একটা অংক করে বুঝি:
🚫 No AIDA:
আপনি সরাসরি সেলস এড দিচ্ছেন, কোন Awareness বা Interest ছাড়া।
বাজেট: ১২,০০০ টাকা
ইমপ্রেশন: ৬০,০০০
ক্লিক: ১,২০৫ (CTR = ২.০১%)
অর্ডার: ৫০ (Conversion Rate = ৪.১৫%)
হিসাব:
CPM = (১২,০০০ ÷ ৬০,০০০) × ১,০০০ = ২০০ টাকা
CPC = ১২,০০০ ÷ ১,২০৫ ≈ ৯.৯৭ টাকা
Conversion Rate = ৫০ ÷ ১,২০৫ ≈ ৪.১৫%
CAC = ১২,০০০ ÷ ৫০ = ২৪০ টাকা
১ জন কাস্টমার আনতে খরচ পড়লো ২৪০ টাকা।
✅ With AIDA:
আপনি ধাপে ধাপে Awareness, Interest, Desire, এবং Action স্টেজ ফলো করছেন।
1️⃣ Awareness
বাজেট: ৫,০০০ টাকা
ইমপ্রেশন: ৬৫,০০০
ক্লিক: ৫০০
CPM = (৫,০০০ ÷ ৬৫,০০০) × ১,০০০ ≈ ৭৭ টাকা
CPC = ৫,০০০ ÷ ৫০০ = ১০ টাকা
Conversion Rate = ০% (এটা প্রথম স্টেজ, অর্ডার হয় না)
2️⃣ Interest + Desire
বাজেট: ৪,০০০ টাকা
ক্লিক: ৪০০
Conversion Rate: ২% (অর্ডার হবে)
CPC = ৪,০০০ ÷ ৪০০ = ১০ টাকা
অর্ডার = ৪০০ × ২% = ৮
3️⃣ Action
বাজেট: ৩,০০০ টাকা
ক্লিক: ৩০০
Conversion Rate: ২০%
CPC = ৩,০০০ ÷ ৩০০ = ১০ টাকা
অর্ডার = ৩০০ × ২০% = ৬০
ফলাফল:
মোট অর্ডার = ৮ + ৬০ = ৬৮ জন
মোট খরচ = ১২,০০০ টাকা
CAC = ১২,০০০ ÷ ৬৮ ≈ ১৭৬ টাকা
কি বুঝলেন? একই বাজেটে ভিন্ন ফলাফল। কারণ?
দোকানে গিয়েও তো দেখেন, মানুষ আগে জানতে চায়, চিন্তা করে, তারপর কিনে।
আপনি আগে যদি জানাতে পারেন, সে নিজের ইচ্ছায় কিনবে।
আর আপনি যদি সরাসরি বিক্রি করতে যান, সে দূরে সরে যাবে।
এটাই বাস্তব। 😂😂😂
এইটা শুধু টেকনিক নয়, এটা মানুষের মন জয় করার আর্ট।
Nike, Apple, GP, Robi — তারা কেন সফল? কারণ তারা কাস্টমারের মনের দরজায় নরম হাত দিয়ে টোকা দেয়, জোর করে ঠেলেনা।
আপনি যখন ‘ঝামেলা’ ভাববেন, তারা ভাববে ‘সুযোগ’।
শেষ কথা:
AIDA কোনো ব্যয় নয়, এটা ইনভেস্টমেন্ট।
অফার ছুঁড়ে দেওয়া সহজ, কিন্তু সত্যিকারের লাভ হয় যখন আপনি মানুষের ‘মনের দরজা’ খুলে দেন।
সুতরাং, ধৈর্য ধরুন, পরিকল্পনা করুন, ধাপে ধাপে এগিয়ে যান —
গেমটা জিতবেন নিশ্চয়ই।
আপনি কি আগে AIDA ব্যবহার করতেন? এখন কি মানবেন? কমেন্টে জানাবেন!