27/10/2025
আজকের মেট্রো এর বিয়ারিং প্যাড দুর্ঘটনা যতটুকু পাওয়া গেলো:
১. ২০২৪ এর ঘটনায় বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক হাদিউজ্জামান স্যার জানান, ট্রেনের বাঁক নেওয়ার স্থানে অতিরিক্ত চাপে বিয়ারিং প্যাড আলগা হয়ে যায়। তিনি বলেন, ভায়াডাক্ট স্থাপনের সময় বিয়ারিংয়ের রাবার প্যাড সুরক্ষিত না করায় এটি অতিরিক্ত চাপ সহ্য করতে পারেনি। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে তিনি আরও চাপ-সহনশীল এবং উন্নত প্রযুক্তির বিয়ারিং প্যাড ব্যবহারের সুপারিশ করেছেন।
২. দুর্ঘটনা ঘটে মূলত ফার্মগেট এর স্টেশন এর পাশে, বলা বাহুল্য যে ফার্মগেট এর ২ পাশেই মেট্রো রেলে বাঁক রয়েছে, আর এ সকল বাঁকে সাধারণত ট্রেনের ওজন ও বাঁক ঘোরার পার্শ্ববর্তী ধাক্কা (Lateral Force) বিয়ারিং প্যাড এর উপর পড়ে।
৩. যেহেতু আগেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিয়ারিং প্যাড এর গুণগত মান নিয়ে আলোচনা হয় তাই মেটেরিয়াল খুব বেশি ভালো মানের ছিলো না।
৪. বিয়ারিং প্যাড গুলো এমন ভাবে স্থাপন করা ছিলো যেখানে বিয়ারিং প্যাড আটকে রাখার মতো কোন ব্যবস্থা ছিলো না।
এখন আসি কারণ কি সেটা জানতে:
২,৩ ও ৪ নং পয়েন্ট থেকে; যেহেতু রেল লাইনে বাঁক রয়েছে, সুতরাং vertical লোড এর সাথে lateral force বিয়ারিং প্যাডে অতিরিক্ত চাপ সৃষ্টি করে, প্যাড আটকে রাখার কোনও ব্যবস্থা ছিলনা এবং এর সাথে যখন নিম্নমানের প্যাড যোগ হলো, প্রচণ্ড পার্শ্ববর্তী চাপে নিজেই ফেটে/ছিঁড়ে বিকৃত হয়ে যায়, নিজেই ফেটে বা ছিঁড়ে তার নিজস্ব আকৃতি হারায়, তখন এটি আর কংক্রিটের খাঁজের মধ্যে ঠিকভাবে বসে থাকতে পারে না। এটি তখন বিকৃত রাবারের একটি পিচ্ছিল ব্লকে পরিণত হয়, যা খুব সহজেই সেই খাঁজ টপকে বা ভেঙে ("rolling-over") বাইরে ছিটকে পড়ে যায়।
ঘটনার মূল কারণ: (ডিজাইন ক্রুটি ও নিম্ন মানের প্যাড)
এই দুর্ঘটনার পেছনে রয়েছে একটি মারাত্মক ডিজাইন ত্রুটি, ফার্মগেটের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ বাঁকে কানেকশন বোল্ট ব্যবহার না করা। ডিজাইনাররা ভুলবশত ভেবেছিলেন শুধু ঘর্ষণ ও কংক্রিটের খাঁজই ট্রেনের তীব্র পার্শ্ববর্তী ধাক্কা (Lateral Force) সামলানোর জন্য যথেষ্ট।
এই মূল ত্রুটির সাথে যখন নিম্নমানের বিয়ারিং প্যাড যুক্ত হলো, তখন বিপর্যয়টি ছিল কেবল সময়ের ব্যাপার। প্যাডগুলো সেই প্রচণ্ড চাপ সহ্য করতে না পেরে পিলারের ওপরেই ফেটে বিকৃত হয়ে যায়। একবার আকৃতি হারানোর পর, এই ভাঙা ও পিচ্ছিল প্যাডগুলো আর কংক্রিটের খাঁজের মধ্যে আটকে থাকতে পারেনি, ফলস্বরূপ ছিটকে পড়ে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
সম্ভাব্য সমাধান:
(১ নং পয়েন্টে গত বছরেই বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক হাদিউজ্জামান স্যার গত বছর ই সুপারিশ করেছেন যেন ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও চাপ-সহনশীল এবং উন্নত প্রযুক্তির বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। এটাই বড় সমাধান)
সাথে সকল বাঁকে ভায়াডাক্টের সাথে প্যাডকে পিলারের ওপর শক্তভাবে অ্যাঙ্কর (অতিরিক্ত বোল্ট বা স্টিল 'শেয়ার কী' সিস্টেম) করে আটকে রাখার জন্য নতুন ডিজাইন করে তা দ্রুত বাস্তবায়ন করা ও কঠোর রক্ষণাবেক্ষণ করা।
বিয়ারিং প্যাড এর ফটো তে প্যাড এর আকার আকৃতি দেখে ভালো ভাবে ধারণা করা যাচ্ছে।
রেফারেন্স হিসেবে ফটো ও কমেন্টে কিছু লিঙ্ক দেওয়া হলো।
Information from
© Engr Nurullah Haque