MARS Printing and Accessories

MARS Printing and Accessories MARS Printing and Accessories supplies Printing Products, Corporate Gifts, Corporate Promotional Pro

MARS Printing and Accessories supplies Printing Products (All Kinds of Printing), Corporate Gifts, Corporate Promotional Products, Corporate Branding Products, Corporate Event Management Supports, and All Kinds of Garments Accessories Based in Dhaka, Bangladesh.

"ব্যবসা করতে নামছি শুনে কাছের মানুষগুলোই যখন বাঁকা চোখে তাকিয়ে হেসেছিল, সেদিন বুকটা কেঁপে উঠেছিল..." আসলেই, ব্যবসার শুরু...
20/05/2026

"ব্যবসা করতে নামছি শুনে কাছের মানুষগুলোই যখন বাঁকা চোখে তাকিয়ে হেসেছিল, সেদিন বুকটা কেঁপে উঠেছিল..."

আসলেই, ব্যবসার শুরুটা কখনোই রূপকথার মতো সহজ হয় না।
শুরুতেই পকেটে পুঁজির টান, অভিজ্ঞতার অভাব, আর "যদি সব লস হয়ে যায়" এই ভয়ে রাতের ঘুম হারাম হওয়া—আমাদের মতো নতুন উদ্যোক্তাদের খুব চেনা এক বাস্তবতা।

এর ওপর চারপাশের মানুষের 'ফ্রি খোঁচাখুঁচি' আর নেতিবাচক মন্তব্য তো বোনাস হিসেবে থাকেই!
অনেক সময় দিন-রাত জানপ্রাণ দিয়ে পরিশ্রম করেও মনে হয়, “ধুর! কিছুই তো হচ্ছে না!” ঠিক এই মানসিক অবস্থাতেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়।

কিন্তু আসল টুইস্টটা এখানেই!
যারা এই বুক ফাটানো কষ্টেও দাঁতে দাঁত চেপে, মাটি কামড়ে পড়ে থাকে—শেষ হাসিটা কিন্তু দিন শেষে তারাই হাসে। তারাই সফল হয়।
মনে রাখবেন, একটা ব্যবসা বা ব্র্যান্ড দাঁড় করাতে শুধু কাড়িকাড়ি টাকা লাগে না। তার চেয়েও বেশি লাগে—

• দৃঢ় আত্মবিশ্বাস (মানুষ যা-ই বলুক, নিজের ওপর ভরসা রাখা)
• নিখুঁত প্ল্যানিং ও সঠিক পরিকল্পনা
• কঠোর পরিশ্রম
• যেকোনো পরিস্থিতিতে "নাছোড়বান্দা" হয়ে লেগে থাকার মানসিকতা
এক কথায়—একটা স্ট্রং মাইন্ডসেট! সততা আর কাজের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকলে, আপনার আজকের এই ছোট্ট উদ্যোগটাই আগামীদিনের কোনো বড় কর্পোরেট বা নামী ফ্যাক্টরি হতে পারে। ইনশা আল্লাহ

আজ দুনিয়ার যেসব বড় বড় জায়ান্ট কোম্পানিকে দেখছেন, এদের শুরুর গল্পটাও কিন্তু কোনো একটা ভাঙা গ্যারেজ কিংবা ছোট্ট একটা টেবিল থেকে। তাদের চকচকে সাফল্যের পেছনেও লুকিয়ে আছে শত শত রিজেকশন আর ব্যর্থতার গল্প।

কারণ—
ব্যবসা মানে শুধুমাত্র প্রফিট বা পকেটে টাকা আনা নয়। এটা আপনাকে দেয় নিজের পায়ে দাঁড়ানোর আসল আত্মসম্মান আর স্বাধীনতার এক অনন্য পাসপোর্ট !

তাই শুরুতে ধাক্কা খেয়েছেন দেখে দমে যাবেন না। উল্টো নিজেকে অভিনন্দন জানান! কারণ আপনি সঠিক পথেই আছেন। ব্যর্থতা কখনো 'ফুলস্টপ' নয়, এটা বড়জোর একটা 'কমা' মাত্র। মসৃণ রাস্তায় গাড়ি চালিয়ে কখনো দক্ষ ড্রাইভার হওয়া যায় না; ভাঙা-চোরা রাস্তা পার হয়েই কিন্তু সবচেয়ে সুন্দর গন্তব্যে পৌঁছানো যায়।

পৃথিবীর প্রতিটা সফল ব্যবসার পেছনে হাজারটা কান্নার গল্প লুকিয়ে থাকে। আজ আপনি যে কষ্টটা করছেন, কালকের সফলতার আনন্দটা আপনার কাছে ঠিক ততটাই মধুর লাগবে।
তাই এই সংগ্রাম আর লড়াইটাকে ভয় না পেয়ে এনজয় করতে শিখুন। এটাকে আপনার সফলতার পাঠশালা এবং বিজনেসের প্রথম চ্যাপ্টারের 'লার্নিং' হিসেবে ধরে নিন। আজকের এই ঘাম আর কষ্টটাই কালকের সাফল্যের সবচেয়ে বড় ট্রফি!

শুভকামনা আপনার উদ্যোক্তা জীবনের প্রতিটি লড়াইয়ের জন্য। বুক চিতিয়ে লেগে থাকুন, দিন শেষে গল্পটা আপনারই হবে! ইনশা আল্লাহ ❤️

ওহিদুল ইসলাম, কাজ করছি প্রিন্টিং প্যাকেজিং ও কর্পোরেট গিফ্ট আইটেম নিয়ে । পেজ: MARS Printing & Accessories

20/05/2026
আমার ক্লায়েন্ট  কিন্তু রাগ করা তো ছেড়েই দিয়েছে ! 🥸
18/05/2026

আমার ক্লায়েন্ট কিন্তু রাগ করা তো ছেড়েই দিয়েছে ! 🥸

সোশ্যাল মিডিয়া বলে ২২ বছরেই কোটিপতি হতে হবে। কিন্তু বাস্তবের সবচেয়ে বড় সফলতার গল্পগুলো কেউ দেখায় না। একজন ৫৬ বছরের ম...
10/05/2026

সোশ্যাল মিডিয়া বলে ২২ বছরেই কোটিপতি হতে হবে। কিন্তু বাস্তবের সবচেয়ে বড় সফলতার গল্পগুলো কেউ দেখায় না। একজন ৫৬ বছরের মানুষটাই সেই গল্প বলছেন।

৫৬ বছর বয়সী এক সফল ব্যবসায়ীকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনার জীবনের প্রথম মিলিয়ন ডলার কবে আয় করেছিলেন ?"
তিনি হেসেই উত্তর দিলেন, "খুব বেশি দিন হয়নি, মাত্র ১০ বছর আগে!" (অর্থাৎ ৪৬ বছর বয়সে)।

আজকাল ফেসবুক-ইউটিউবে স্ক্রল করলেই মনে হয়, ২০-২২ বছরের ছেলেরাই বুঝি সব কোটিপতি হয়ে যাচ্ছে! কিন্তু যারা সত্যিকারের টেকসই সাম্রাজ্য গড়েছেন, তাদের গল্পটা একটু ধীরস্থির আর অভিজ্ঞতায় মোড়ানো।

সিস্টেমের জাদুকরী শক্তি: এই মানুষটি নিউ ইয়র্কের ব্রুকলিনে ছোট একটা ড্রাই ক্লিনিং দোকান দিয়ে শুরু করেছিলেন। এক সময় তার ১০টি শাখা হয়। কিন্তু আসল রহস্য শাখা বাড়ানোতে ছিল না, রহস্য ছিল অন্য জায়গায়— 'ফ্যাক্টরি'র মালিক হওয়া।

তিনি বুঝেছিলেন, ছোট ছোট দোকান গুলো শুধু কাপড় সংগ্রহ করে, ফ্যাক্টরি থেকে কাজ করিয়ে নিয়ে আসতো। একটা শার্ট পরিষ্কার করতে খরচ হতো কয়েক সেন্ট, অথচ কাস্টমারের কাছ থেকে নেওয়া হতো কয়েক ডলার! তিঁনি বুঝতে পারলেন মুনাফার আসল জায়গা হলো সেই ফ্যাক্টরি যেখানে কাজটা প্রসেস হয়ে আসে।

আর সেই কাজটাই তিঁনি শুরু করে দিলেন, কারণ তাদের কাজও শেষ পর্যন্ত তার ফ্যাক্টরিতেই হতো।
একসময় দেখা গেল, তার প্রতিযোগীরাই আসলে তার কাস্টমার হয়ে গেছে! কারণ তাদের কাজগুলোও তাঁর ফ্যাক্টরি থেকেই হয়ে আসতো।

টেকনোলজির টানে নতুন শুরু: সবকিছু যখন তুঙ্গে, ঠিক তখনই তিনি সব বিক্রি করে দিলেন। কেন? কারণ তিনি জানতেন, টেকনোলজির চেয়ে বড় সুযোগ আর কোথাও নেই। একটা সফল ব্যবসা ছেড়ে দিয়ে একদম শূন্য থেকে অ্যাপ বানানোর ঝুঁকি নেওয়ার সাহস কজন দেখায়?

জীবনের সেরা আর্থিক শিক্ষা: তাকে যখন মেন্টরের দেওয়া সেরা উপদেশের কথা জিজ্ঞেস করা হলো, তিনি বললেন— “নিজে আকর্ষণীয় হওয়ার চেষ্টা না করে, অন্যের বা অন্য বিষয়ের প্রতি আগ্রহী বা মনোযোগী হও।”

নিজে কত বড় তা দেখানোর চেয়ে, অন্যের কথা শোনার এবং শেখার আগ্রহ যার বেশি, দিনশেষে তিনি জয়ী হয়।
সফলতার আসল মানে কী? তিনি আজও সাধারণ গাড়ি চালান, ২৫ বছর ধরে একই দোকানে পিজ্জা খান। তার মতে, "টাকা আসার পর সবচেয়ে বড় ভুল হলো নিজের আসল সত্তাকে হারিয়ে ফেলা।" মানুষ যত বেশি লোকদেখানো অভিনয় শুরু করে, ভেতর থেকে তত বেশি ফাঁকা হয়ে যায়।

আমাদের জন্য শিক্ষা:
১. রাতারাতি সফল হওয়ার নেশা ছাড়ুন; টেকসই কিছু করতে সময় লাগে।
২. এক বছরে এক মিলিয়ন কামানো বড় কথা নয়, সেটা ধরে রাখাটাই আসল।
৩. জীবনকে দেখানোর বস্তু (Show-off) বানাবেন না।
মনে রাখবেন: সত্যিকারের সফলতা মানে শুধু ব্যাংক ব্যালেন্স নয়, বরং টাকা আসার পরেও নিজের শেকড়কে ভুলে না যাওয়া।

তড়িঘড়ি করে নয়, নিজের দক্ষতাকে শানিত করুন। সময় আপনারও আসবে ! ইনশা আল্লাহ

কাজ করছি প্রিন্টিং প্যাকেজিং ও কর্পোরেট গিফ্ট আইটেম নিয়ে । পেজ: MARS Printing & Accessories

🤔 “যে শিশুরা ছোটবেলা থেকেই এই ২টি জিনিস শেখে, তারাই বড় হয়ে সবচেয়ে সুখী ও সফল হয়!” আমরা সবাই চাই আমাদের সন্তান বড় হয়ে সফল...
09/05/2026

🤔 “যে শিশুরা ছোটবেলা থেকেই এই ২টি জিনিস শেখে, তারাই বড় হয়ে সবচেয়ে সুখী ও সফল হয়!”

আমরা সবাই চাই আমাদের সন্তান বড় হয়ে সফল এবং সুখী হোক। কিন্তু এই 'সাফল্য' আসলে কিসে? শুধু কি পরীক্ষায় গোল্ডেন A+ পাওয়া ?

পৃথিবীর ইতিহাসে অন্যতম দীর্ঘ গবেষণা—‘হার্ভার্ড স্টাডি অফ অ্যাডাল্ট ডেভেলপমেন্ট’ গত ৭৫ বছর ধরে একদল মানুষের জীবন পর্যবেক্ষণ করে একটি অবাক করা তথ্য দিয়েছে বলছেন ভিন্ন কথা । তারা বলছে, জীবনে প্রকৃত সুখ আর সাফল্যের চাবিকাঠি ভালো রেজাল্ট নয়, বরং অন্য কিছু।

১৯৩৮ সালে শুরু হওয়া “Harvard Study of Adult Development” গবেষণায় দেখা গেছে, ভবিষ্যতে সবচেয়ে সফল ও সুখী হয় সেই শিশুরা— তাদের মধ্যে দুটি সাধারণ বিষয় ছিল:

১. জারা ছোটবেলা থেকেই ঘরের টুকটাক কাজে অংশ নিত।
২. তারা পরিবারে অত্যন্ত নিরাপদ ও ভালোবাসার একটি সম্পর্ক পেয়েছিল।

🏠 কেন ঘরের কাজ আপনার সন্তানকে বদলে দেবে? শুনতে সাধারণ মনে হলেও, ঘর মোছা, নিজের থালাবাসন ধোয়া বা বিছানা গুছিয়ে রাখার মতো ছোট কাজগুলো শিশুর ভেতর কিছু অসাধারণ গুণ তৈরি করে:

•দায়িত্ববোধ: সে নিজেকে পরিবারের একজন গুরুত্বপূর্ণ অংশ মনে করে।
•সহমর্মিতা: অন্যের কষ্টের মূল্য বুঝতে এবং পরিশ্রম বুঝতে শেখে।
•আত্মনির্ভরতা: "আমিও পারি" এই বিশ্বাসটা ভেতর থেকে জন্মায়।
•সমস্যা মোকাবিলার সাহস ও নিজের ভেতর থেকে কাজ করার অভ্যাস
•ধৈর্য ও টিমওয়ার্ক করার ক্ষমতা বাড়ে।

আপনার ছোট্ট সোনামণিকে যখন নিজের প্লেটটা ধুতে বলেন কিংবা নিজের খেলনা গুছিয়ে রাখতে বলেন, তখন সে শুধু কাজ শেখে না; সে শেখে 'দায়িত্ববোধ' মনোবিজ্ঞানের ভাষায় একে বলে

‘Conscientiousness’। অর্থাৎ, একটা শিশু যখন নিজের কাজ নিজে করতে শেখে, তখন বড় হয়ে কর্মক্ষেত্রেও সে অন্যদের চেয়ে অনেক বেশি গোছানো আর আত্মবিশ্বাসী হয়। যা ভবিষ্যতের ক্যারিয়ার, সম্পর্ক ও মানসিক শান্তির সঙ্গে গভীরভাবে জড়িত।

শিশুর মানসিক বিকাশে ৩টি জাদুকরী টিপস:
১. ৯ মিনিটের জাদু (The 9-Minute Connection): দিনের মাত্র ৯টি মিনিট আপনার সন্তানের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

•সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম ৩ মিনিট।
•স্কুল থেকে ফেরার পর প্রথম ৩ মিনিট।
•রাতে ঘুমানোর ঠিক আগের ৩ মিনিট। এই সময়টুকু তাকে পূর্ণ মনোযোগ দিন, জড়িয়ে ধরুন। দেখবেন তার মানসিক নিরাপত্তা কতটা বেড়ে যায়!

২. ফলের চেয়ে চেষ্টাকে গুরুত্ব দিন (Growth Mindset): ফলাফল নয়, সে পরীক্ষায় কত পেল তার চেয়ে সে কতটা পরিশ্রম করল—সেটির চেষ্টার প্রশংসা করুন। এতে সে হার মানতে শিখবে না, বরং বারবার চেষ্টা করার সাহস পাবে।

"তুমি ভালো চেষ্টা করেছ" — এই একটি বাক্য শিশুকে ব্যর্থতার পরেও এগিয়ে যাওয়ার শক্তি দেয়।

৩. কর্মজীবী মায়েদের প্রভাব: মায়েরা বাইরে কাজ করলে অনেক সময় অপরাধবোধে ভোগেন। কিন্তু গবেষণা বলছে, কর্মজীবী মায়েদের কন্যারা ভবিষ্যতে নেতৃত্বে এগিয়ে থাকে এবং ছেলেরা অনেক বেশি দায়িত্বশীল ও যত্নশীল হয়।

- মেধা জন্মগত হতে পারে, কিন্তু চরিত্র আর দায়িত্ববোধ গড়ে তুলতে হয় প্রতিদিনের অভ্যাসে। আপনার সন্তানকে শুধু বইয়ের পাতায় আটকে না রেখে তাকে জীবনমুখী কাজে উৎসাহিত করুন। ভালোবাসা আর সঠিক মানসিক সাপোর্টই তাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবে।

“সফল সন্তান শুধু মেধা দিয়ে নয়, ভালোবাসা, দায়িত্ববোধ, সম্পর্ক আর সুন্দর মানসিক বিকাশের মাধ্যমে গড়ে ওঠে।”

আপনার সন্তান কি আপনাকে ঘরের ছোট ছোট কাজে সাহায্য করে?

কাজ করছি প্রিন্টিং প্যাকেজিং ও কর্পোরেট গিফ্ট আইটেম নিয়ে । পেজ: MARS Printing & Accessories

্তান #প্যারেন্টিং #সুখী_জীবন

চারদিকে শুধু পানি, নদীর পানির নিচে বিশাল সব পিলার তৈরি হয় কীভাবে? কোনো জাদুর মন্ত্রে? 🏗️পদ্মা সেতু বা যমুনার মতো বিশাল স...
08/05/2026

চারদিকে শুধু পানি, নদীর পানির নিচে বিশাল সব পিলার তৈরি হয় কীভাবে? কোনো জাদুর মন্ত্রে? 🏗️

পদ্মা সেতু বা যমুনার মতো বিশাল সব সেতুর পিলার যখন নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেন, কখনো কি মনে হয়েছে—প্রবল স্রোত আর অথৈ পানির নিচে সিমেন্ট-বালু জমাট বাঁধল কীভাবে? ইঞ্জিনিয়াররা কি তবে ডুবুরি সেজে পানির নিচে ঢালাই করেন? চারদিকে শুধু পানি…

তার মাঝখানে দাঁড়িয়ে বিশাল ব্রিজের ভিত্তি তৈরি করা কি আদৌ সম্ভব?
আসলে এর পেছনে রয়েছে ‘কফারড্যাম’ (Cofferdam) নামের এক দারুণ ইঞ্জিনিয়ারিং টেকনিক!

সহজ করে বললে, এটি হলো পানির মাঝখানে তৈরি করা একটা ‘অস্থায়ী বেষ্টনী’। চলুন এক নজরে দেখে নিই এর পেছনের ম্যাজিকটা:
•পানির ভেতরে শুকনো জায়গা: নদীর যে জায়গায় পিলার বসানো হবে, সেখানে চারিদিকে শক্ত দেয়াল তৈরি করে পানি আটকে দেওয়া হয়।

•পানির সেচ: এরপর ভেতরের সব পানি পাম্প দিয়ে বের করে ফেলা হয়। ব্যাস! নদীর মাঝখানেই তৈরি হয়ে গেল এক টুকরো শুকনো জমি

•নিরাপদ কাজ: এই শুকনো জায়গাতেই ইঞ্জিনিয়ার আর শ্রমিকরা একদম মাটির ওপরের মতো স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে গভীর ভিত্তি বা কলাম তৈরি করতে পারেন।

•অস্থায়ী বন্ধু: কাজ শেষ হয়ে গেলে এই বেষ্টনী সরিয়ে নেওয়া হয়, আর তখন পিলারটি একা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে স্রোতের বিরুদ্ধে।
সামুদ্রিক বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এই অসাধারণ পদ্ধতি ছাড়া আমাদের বড় বড় ব্রিজ বা কালভার্ট নির্মাণ করা প্রায় অসম্ভব ছিল।

মানুষের বুদ্ধিমত্তা আর বিজ্ঞানের জয়যাত্রা সত্যিই অবাক করার মতো, তাই না?

ওহিদুল ইসলাম, কাজ করছি প্রিন্টিং প্যাকেজিং ও কর্পোরেট গিফ্ট আইটেম নিয়ে
পেজ: MARS Printing & Accessories

স্কুলের ‘ব্যাকবেঞ্চার’ থেকে একদিনে ৯০০ কোটি টাকা ইনকাম! রাস্তায় দামী একটা বুগাত্তি দেখে যখন এর মালিককে জিজ্ঞেস করা হলো, ...
08/05/2026

স্কুলের ‘ব্যাকবেঞ্চার’ থেকে একদিনে ৯০০ কোটি টাকা ইনকাম!

রাস্তায় দামী একটা বুগাত্তি দেখে যখন এর মালিককে জিজ্ঞেস করা হলো, "আপনার সফলতার রহস্য কী ?"—তখন এমন কিছু উত্তর এল যা আমাদের তথাকথিত 'সফলতার সংজ্ঞা' পাল্টে দেয়।

তিনি স্রেফ একজন ধনী ব্যক্তি নন, বরং জীবন যুদ্ধে পোড় খাওয়া এমন এক ঝানু উদ্যোক্তা যার মূল ব্যবসাই হলো লাক্সারি কার। কিন্তু গল্পের শুরুটা মোটেও রঙিন ছিল না!

স্কুলের ‘খারাপ ছাত্র’ যখন বিশ্বসেরা উদ্যোক্তা:
জানলে অবাক হবেন, ক্লাসের এই ‘খারাপ ছাত্র’টির ছিল ADD (মনোযোগের ঘাটতিজনিত সমস্যা)। সবাই যখন সমালোচনা নিয়ে ব্যস্ত, এই সমস্যাই তাঁর জন্য আশীর্বাদ হয়ে এসেছিল এবং তিনি তখন এটাকে বানিয়েছেন তার সুপারপাওয়ার। নতুনভাবে চিন্তা করার ক্ষমতা বড় স্বপ্ন দেখার সাহস, আর সীমাহীন এনার্জি । প্রথাগত পড়াশোনা নয়, বরং তার অদম্য সৃজনশীলতা আর ‘আউট অফ দ্য বক্স’ চিন্তাই তাকে আজ এই অবস্থানে এনেছে।

💡 ব্যবসা কি স্কুলেই শেখা যায়?
উনার মতে, স্কুল আপনাকে যা শেখাবে না, পৃথিবী আপনাকে প্রতি মুহূর্তে শেখাবে যদি আপনার শোনার কান থাকে। তিনি বিশ্বাস করেন— শুধু বই না, পুরো পৃথিবীটাই একটা স্কুল ।

খুব সহজ একটি উদাহরণ দেওয়া যাক:
•Elon Musk বারবার রকেট ফেল করেন, কিন্তু প্রতিটি ফেল থেকে শেখেন।

অন্যদিকে Boeing বছরের পর বছর পারফেক্ট কিছু বানাতে গিয়ে পিছিয়ে পড়ে।

সোজা কথা: ঝুঁকি নিতে ভয় পাবেন না। আপনি যদি মাঠে নেমে ব্যাটই না ধরেন, তবে ছক্কা (Home Run) মারার সুযোগ তো কক্ষনোই পাবেন না ! মানে—ঝুঁকি না নিলে বড় কিছু পাওয়াও সম্ভব না।

🤝 সততা—যেটা আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করে:
হাজার কোটি টাকার ডিল হোক আর সাধারণ কেনাবেচা, তিনি বিশ্বাস করেন 'ইন্টিগ্রিটি' বা স্বচ্ছতায়। দুবাইয়ের বড় বড় কাস্টমাররা তাকে না দেখেই কোটি কোটি টাকার চেক দিয়ে দেন। কারণ? তার বাবার শেখানো একটি দর্শন— "হ্যান্ডশেক মানেই ডিল ফাইনাল!" কথা দিয়ে কথা রাখার চেয়ে বড় সম্পদ ব্যবসায় আর কিছু নেই।

💍 সঠিক জীবনসঙ্গী: সফলতার গোপন সিঁড়ি:
২২ বছরের তরুণদের জন্য তার পরামর্শ বেশ স্ট্রেইট-ফরওয়ার্ড - " এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিন যে আপনার কাজকে ভালোবাসবে এবং আপনার সমস্যার কারণ নয়, বরং সমাধানের অংশ হবে।" আপনার পার্টনার যদি আপনার স্বপ্ন না বোঝে, তবে জীবনটা কঠিন হয়ে যাবে। ৬৫ বছর বয়সেও তিনি তার স্ত্রীর কর্মস্পৃহা দেখে কাজ করার এনার্জি পান!

আপনার অতীত রেকর্ড আপনার ভবিষ্যৎ ঠিক বা নির্ধারণ করে দেয় না। বয়সটা জাস্ট একটা সংখ্যা মাত্র। যদি হাতে সময় থাকে আর মনে ঝুঁকি নেওয়ার সাহস রাখেন , তবে একদিনে ৮০ মিলিয়ন ডলার কামানোও আপনার জন্য অসম্ভব নয়। মনে রাখবেন, সততা আর পরিশ্রমের মিশেলে যখন সঠিক মাইন্ডসেট তৈরি হয়, তখন সাফল্য আপনার দরজায় কড়া নাড়বেই ।“

🎯 সততা + পরিশ্রম + সাহস +সঠিক মাইন্ডসেট = সাফল্য! এই সমীকরণ কখনো মিথ্যা হয় না।

আপনার কি মনে হয়? একজন মানুষের সফলতায় তার স্কুল রেজাল্ট কতটা ভূমিকা রাখে?

কাজ করছি প্রিন্টিং প্যাকেজিং ও কর্পোরেট প্রমোশনাল গিফ্ট আইটেম নিয়ে
পেজ: MARS Printing & Accessories

"২৪ ঘণ্টার নীরব বিক্রয়কর্মী "🎯 আপনার দোকান/ব্র্যান্ড কি এখনো “চুপচাপ” বসে আছে?একটা X Stand Banner প্রতিদিন শত শত মানুষে...
06/05/2026

"২৪ ঘণ্টার নীরব বিক্রয়কর্মী "

🎯 আপনার দোকান/ব্র্যান্ড কি এখনো “চুপচাপ” বসে আছে?

একটা X Stand Banner প্রতিদিন শত শত মানুষের চোখে আপনার ব্র্যান্ড।
এটা বিজ্ঞাপন না — এটা আপনার ২৪ ঘণ্টার নীরব বিক্রয়কর্মী হিসাবে কাজ করে।

🎯 X Stand Banner এর সুবিধা সমুহঃ
→শোরুম বা দোকানের ভেতরে রাখুন
→এক্সপো, মেলা, ইভেন্টে ব্যবহার করুন
→প্রোডাক্ট হাইলাইট বা ব্র্যান্ড পরিচয়ে
→হালকা, বহনযোগ্য, যেকোনো জায়গায় সেটআপ

কাজ করছি প্রিন্টিং প্যাকেজিং ও কর্পোরেট গিফ্ট আইটেম নিয়ে ঢাকা থেকে
পেজ: MARS Printing & Accessories

দ্রুত পরামর্শ বা আলোচনার জন্য সরাসরি কথা বলুন:
(Click to chat:)WhatsApp: 01710 239477
আপনার প্রয়োজন জানাতে মেসেজ করুন আমাদের পেইজে:

FB Page: facebook.com/marsprintingbd
আমাদের কাজ ও সার্ভিস সম্পর্কে আরও জানতে ভিজিট করুন:

Website: www.marsbd.net
কর্পোরেট অর্ডার বা ফর্মাল কোটেশনের জন্য ই-মেইল করুন:
Email: [email protected]

হাইস্কুল ড্রপআউট থেকে ১০০ কোটি টাকার সাম্রাজ্য: এক 'অসাধারণ' সাধারণ মানুষের গল্প! 🚀তাঁর বাবার অঢেল সম্পত্তি নেই, ছিল না ...
05/05/2026

হাইস্কুল ড্রপআউট থেকে ১০০ কোটি টাকার সাম্রাজ্য: এক 'অসাধারণ' সাধারণ মানুষের গল্প! 🚀

তাঁর বাবার অঢেল সম্পত্তি নেই, ছিল না কোনো ধনী পরিবারের উত্তরাধিকার পেছনে নেই কোনো বড় কোন লিংক আপ, এমনকি হাইস্কুলের গণ্ডিটাও পার হতে পারেননি। অথচ আজ তিনি তেল-গ্যাস শিল্পের এক মুকুটহীন সম্রাট! বাৎসরিক আয়? ১০ মিলিয়ন ডলার বা ১০০ কোটি টাকারও বেশি! শুধু একটি নয়, বরং একাধিক ব্যবসা সামলান ।

📍 একবার যখন তাঁকে প্রশ্ন করা হলো, “আপনি এত ধনী হলেন কীভাবে?” তিনি কেবল এক চিলতে হাসি দিয়ে উত্তর দিলেন, “কে বলেছে আমি ধনী? আমি তো তোমাদের মতোই একজন অতি সাধারণ মানুষ।”
অবশ্য তাঁর কাজের ধরণ মোটেও সাধারণ ছিল না।

তিনি ক্যানসাসে তেলের কূপ খননের ব্যবসা করেন। কিন্তু তিনি শুধু তেল খোঁজেন না, তিনি মূলত জমির মালিক এবং তেল উত্তোলনকারী কোম্পানির মাঝে মধ্যস্থতাকারী বা ‘মিডলম্যান’ হিসেবে কাজ করতেন।
জমির মালিক আর বড় ডিলগুলোর মাঝে তিনি এমনভাবে নিজেকে বসিয়ে দেন যে, সম্পদ হস্তান্তরের বড় একটা অংশ তাঁর পকেটে আসে। তিনি জানতেন, সঠিক সময়ে সঠিক জায়গায় থাকাটাই হলো আসল খেলা।

🚫 “না” মানেই শেষ নয়:
বিক্রয়কলা বা নেগোসিয়েশন নিয়ে তাঁর দর্শন মাত্র এক লাইনের— "Don’t take no for an answer." কেউ আপনাকে একবার বা দুবার ‘না’ বলেছে মানেই সেখানে রাস্তা বন্ধ হয়ে যায়নি বা সেখানেই গল্পের শেষ নয় শুরু। তাঁর মতে, কিছু চুক্তি হয়তো খুব সহজে ধরা দেয়, কিন্তু বড় বড় ডিলের জন্য বারবার দরজায় কড়া নাড়তে হয়। প্রথম বা দ্বিতীয়বারের 'না' শুনে থমকে যাওয়ার মানুষ তিনি ছিলেন না। তিনি বিশ্বাস করেন, অধ্যবসায় থাকলে যেকোনো বন্ধ দরজা খোলা সম্ভব।

🎯 স্কেলিং বা ব্যবসাকে বড় করার ক্ষেত্রেও তাঁর দৃষ্টিভঙ্গি ছিল কিছুটা ভিন্ন। তিনি সবসময় চাইতেন ‘ওয়ান-ম্যান অপারেশন’ হিসেবে নিজেকে প্রস্তুত রাখতে, যাতে সুযোগ আসামাত্রই তিনি ঝাঁপিয়ে পড়তে পারেন।
তাঁর কাছে সফলতা মানে ছিল সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকার দক্ষতা।
তবে জীবনের এই দৌড়ে তিনি নিজেকে পুরোপুরি হারিয়ে ফেলেননি। যখন তাঁকে জিজ্ঞেস করা হলো যে তিনি আরও বড় হতে পারতেন কি না, তিনি অকপটে স্বীকার করলেন, “হ্যাঁ, পারতাম। যদি জীবনকে উপভোগ করতে এতটা সময় না দিতাম!” এটাই ছিল তাঁর জীবনের ভারসাম্য—তিনি শুধু টাকা উপার্জনই নয়, বরং জীবনটাকেও দুহাত ভরে উপভোগ করতে চেয়েছেন।

অর্থ নিয়ে তাঁর সবচেয়ে বড় পরামর্শ হলো, টাকা খরচ করতে ভয় পাওয়া যাবে না। তাঁর ভাষায়, “ভীতু টাকা কখনো নতুন টাকা জন্ম দিতে পারে না।” কেবল সঞ্চয়ের মানসিকতা নিয়ে পড়ে না থেকে বরং সাহস করে সঠিক জায়গায় বিনিয়োগ করার মানসিকতাই তাঁকে অন্য সবার থেকে আলাদা করেছে।

সবচেয়ে অবাক করা বিষয় হলো, তেল-গ্যাসের মতো এমন একটি জটিল এবং নির্দিষ্ট গণ্ডির ব্যবসায় তাঁর হাতেখড়ি হয়েছিল ইন্টারনেটে পরিচিত হওয়া এক ব্যক্তির মাধ্যমে। সেই পরিচয় থেকে কাজের শুরু, আর সেখান থেকেই আজকের এই সাম্রাজ্য। তিনি মনে করেন ডিল বা চুক্তি সফল করতে হলে রিলেশনশিপ বিল্ডিং এবং নেগোসিয়েশন স্কিল সবচেয়ে জরুরি। তিনি প্রমাণ করেছেন যে, পুঁথিগত বিদ্যা বা বড় কোনো ডিগ্রি না থাকলেও কেবল সংকল্প আর সঠিক নেটওয়ার্কিং ব্যবহার করে যেকোন জটিল ব্যবসায় সফল হওয়া সম্ভব।🤝

এই ঘটনাই প্রমাণ করে যে অনেক সময় আপনার পুঁথিগত বিদ্যার চেয়ে আপনি কাকে চেনেন বা কার সাথে আপনার সম্পর্ক রয়েছে, তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়।

একজন হাইস্কুল ড্রপআউট হিসেবে কীভাবে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করলেন, সেই প্রশ্নে তাঁর উত্তর ছিল খুবই সোজাসাপ্টা— “যদি তুমি সত্যিই কিছু চাও, তবে সেটার জন্য তোমাকে ঝাঁপিয়ে পড়তে হবে।

⛵”তাঁর পুরো জীবনের নির্যাস মিশে আছে শেষ কথাটিতেই: সংকল্প বা ডিটারমিনেশন ছাড়া জীবনে কিছুই অর্জন করা সম্ভব নয়।
পৃথিবী তোমাকে যা দেবে না, তা নিজের চেষ্টায় ছিনিয়ে নিতে হবে।

আপনার জীবনে কি এমন কোনো লক্ষ্য আছে যেটার জন্য আপনি আজই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত? নাকি আপনি এখনো “সঠিক সময়ের” অপেক্ষায় আছেন?

কাজ করছি প্রিন্টিং প্যাকেজিং ও কর্পোরেট প্রমোশনাল গিফ্ট আইটেম নিয়ে
পেজ: MARS Printing & Accessories

Address

191 Fakirapool, Motijheel C/A
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when MARS Printing and Accessories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share