Take Back Bangladesh

Take Back Bangladesh The stream of life adjusts the flow, the attempt to move forward for the right purpose.

27/08/2026
বাহ চমৎকার
27/08/2026

বাহ চমৎকার

বগুড়ার শাজাহানপুরে...

“মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই” কবির এই ইচ্ছা পুরন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
27/08/2026

“মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই” কবির এই ইচ্ছা পুরন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

27/08/2026

বিরোধী দলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি--জামায়াত শীর্ষ নেতা আবদুল্লাহ মোহাম্মাদ তাহের।

জামায়াতের রাজনীতির ইতিহাসে সবচেয়ে সুসময় পার করছে।আওয়ামী লীগকে কিভাবে তারা নরমালাইজ করেছে!এই আওয়ামী তাদের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে।সেই আওয়ামী লীগ তুলনা করছে বিএনপির সাথে।এই হল তাদের রাজনৈতিক বোঝাপড়া।তাদের রাজনৈতিক বুঝ জ্ঞান তৈরি হওয়ার পূর্বে ২০৩১ এ এনসিপিকে বিরোধী দল হিসেবে তৈরি করতে আন্তর্জাতিক মেকানিজম ইতিমধ্যেই শুরু হয়েছে।

অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।মেধার স্...
27/08/2026

অর্থসংকটে থমকে যাওয়া চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ফাতেমার পাশে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

মেধার স্বাক্ষর রেখে চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন নাটোরের মোছা. ফাতেমা খানম। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলা ফাতেমার উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায় অর্থসংকট।
ফাতেমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার মেডিকেল শিক্ষার প্রাথমিক খরচ মেটাতে ৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

এ সময় ফাতেমার পড়াশোনা অব্যাহত রাখতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন -“আ...
26/08/2026

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন -

“আজ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ), এই পবিত্র দিনে বিশ^জগতে এক সর্বশ্রেষ্ঠ মহামানবের আবির্ভাব হয়। এই শিশুর শুভাগমণে সারা দুনিয়ায় রহমতের অবারিত দ্বার উন্মোচিত হয়। সততা, নম্রতা, উদারতা ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধা জানানো এবং নবীজির প্রদর্শিত পথে চলার জন্য এই দিনটি এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আমি দেশবাসীসহ মুসলিম উম্মাহর অসীম শান্তি ও অফুরন্ত কল্যাণ কামনা করছি। তাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বিশ্বমানবের নিকট এক অসাধারণ আলোকবর্তিকা, শান্তি-সংগ্রাম-সম্প্রীতি ও মূল্যবোধের আধার চরম সত্যবাদী ও পরম বিশ^স্ত হযরত মোহাম্মদ (সাঃ)। তাঁর কালজ¦য়ী মূল্যবোধ, মানবতা, সহমর্মিতা, উদারতা, মানুষের প্রতি সহানুভুতি মানবজাতির নিকট চিরকালীন এক পরম শিক্ষা হয়ে থাকবে। কৈশোরকাল থেকেই তিনি মিথ্যার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা, যিনি কোনদিন আমানতের খেয়ানত করেননি, অন্যের উপকার করা যিনি পরম কর্তব্য বলে মনে করতেন। বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করার এক উজ্জল দৃষ্টান্ত রেখে গেছেন মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)। পরম সত্যের সন্ধানে নিজেকে নিয়োজিত রেখে তিনি ৪০ বছর বয়সে নবুয়াত লাভ করেন। কঠোর পরিশ্রমী প্রচেষ্টার মধ্য দিয়ে তিনি তাওহিদের বাণী সারাবিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন সীমাহীন নির্যাতন সহ্য করেও। আল্লাহ তা’আলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন মহানবীর (সাঃ) উপর অবতীর্ণ করেন, যা মানব জাতির পথপ্রদর্শক হিসেবে ইহলৌকিক ও পরলৌকিক মুক্তির যাবতীয় নির্দেশাবলী অনুশীলনের মাধ্যমে মানুষকে পরিপূর্ণ ও মর্যাদাশীল করে তোলে। তাঁর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মুসলিমরা শৃঙ্খলিত মানুষের মুক্তি ও মানবতা প্রতিষ্ঠাসহ নিজেদের জীবনকে সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত করার অনুপ্রেরণা পায়।

আমি শেষ নবী সাইয়েদুল মুরসালিন হযরত মোহাম্মদ (সঃ)‘র প্রতি সালাম জানাই।
আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।”

চাদপুর ইন্টারন্যাশনাল লিমিটেড  আরএল নং-২০৪৪এই আওয়ামী সন্ত্রাসী কিভাবে মালয়েশিয়া সিন্ডিকেটের ২৫ লাইসেন্স এর মধ্যে ? এর সা...
26/08/2026

চাদপুর ইন্টারন্যাশনাল লিমিটেড আরএল নং-২০৪৪
এই আওয়ামী সন্ত্রাসী কিভাবে মালয়েশিয়া সিন্ডিকেটের ২৫ লাইসেন্স এর মধ্যে ?

এর সাথে কারা জড়িত একটু তদন্ত করার অনুরোধ রইলো। এই ভাবে যদি সুযোগ দেন তাহলে আমাদের কি অপরাধ?

আরো অনেক কিছু লেখার ছিলো। আজ লিখবো না। এই ভাবে চলতে থাকলে পথ হারাতে বেশী সময় লাগবে না।
বিএনপি যে কর্মী বান্ধব দল নয় শুনতাম এখন নিজ চোখে দেখছি.।

#সংগৃহিত

Address

Dhaka
1203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Take Back Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share