16/12/2023
❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹❤️🩹
""জীবনটা তখনই হয় বিষাক্ত,
যখন তোমার মন ছুতে চায় অন্যত্র।""
আজ বিশ্বাস শব্দটা বড় তেতো লাগে। চোখ বন্ধ করে যারে সর্বাত্বক বিশ্বাস করতাম আজ...যদিও তার প্রতি আমার আজও বিশ্বাস আছে, তবে তা শুধুই বিশ্বাস। বিশ্বাস শব্দ থেকে সর্বাত্বক বা অন্ধ শব্দটা উঠে গেছে। জানি না, শব্দটি যোগ হবে কি-না। আর হলেও কবে হবে? এ দিনটার অপেক্ষা করা ছাড়া আর কিছু করার আছে কি নাতাও বুঝতেছি না। আজ প্রশ্ন জাগে, তাকে কে ঠকিয়েছে? আমি? না-কি তার পরিবার?। তার পরিবারতো তাকে ঠকাতেই পারেনা। তাহলে কি আমি?। হতে পারে, আমার জন্যইতো তার ইচ্ছা, আশা, ভরসা সবই ভেস্তে গেলো। না হলে সৃষ্টিকর্তার কাছে আমি যেমনটা চেয়েছিলাম, তার বিপরীত হলো কেন? তবে মনে হয় না আমি ঠকেছি। কারন যা হইছে তা আমার কর্মফলই হবে। তাছাড়া আর কিছুই না। বড়ই আযব কারেক্টার আমার।
মনের মত মানুষ পাওয়া কেই বলে ভাগ্য
আর কাউকে মনের মত করে তৈরি করাকে বলে ভালোবাসা। আজ আমি বুঝলাম, আমি ভাগ্য নিয়ে পরেছিলাম তাই এমনটা হইছে। যদি ভালোবাসতে পারতাম তবে আমার সাথে এমনটা হতো না। হুম, তার পরিবার নয় বরং আমিই তাকে ঠকিয়েছিলাম তাকে উড়তে না দিয়ে। যার উড়ার ইচ্ছে তাকে পোষ মানানোর চেষ্টা করলে এমন হওয়াটাই স্বাভাবিক বিষয়।
(বাস্তবতা নিয়ে কাল্পনিক চিত্র)