16/12/2023
:: আরো দশটা দেশের মত বাংলাদেশেরও ভালো-মন্দ দিক আছে। অন্যদের ভালো দিকগুলো বাংলাদেশের হয়তো খারাপ। আবার বাংলাদেশের অনেক ভালো দিকগুলো অন্য দেশে অনুপস্থিত। তো বিদেশে থাকুক মানুষ আর দেশে, বাংলাদেশই প্রথম, বাংলাদেশই শেষে। ৫২ তম বিজয় দিবসে মাতৃভূমি নিয়ে ভালোলাগার কথাটা না বলে পারলাম না। আমি স্বপ্ন দেখি একদিন আমার এই ছোট্ট দেশটিও বিশ্বের বুকে তার মানবসম্পদের মানের কারণে মাথা উঁচিয়ে বিচরণ করবে। হয়তো আমার জীবদ্দশায় দেখে যেতে নাও পারি সেই স্বপ্নের বাস্তবায়ন কিন্তু আমি জানি একদিন আমরা পারবই। ::