11/11/2024
ছাপড়ি পোলাপান
সভাকবি ✍️✍️
চোখ মেলিয়া দুনিয়া দেখি
চারিদিকে এসব হচ্ছে টাকি!
বাচ্চা- বুড়ার হাতে সেট
ঘরে ঘরে আজ ইন্টারনেট।
হাতে হাতে দেখি টিকটক
ব্লগ বানাতে করছে বগবগ।
চুলের মাঝে নানান কালার
ট্রেডি শার্ট গায়ে পোলার।
নিজেরে বলে আগুনের গোলা
মানুষে ডাকে বস্তির পোলা।
কেহ করে পাগলা নাছ
কেহ ধরে টাকি মাছ।
কারো আবার বউ সাথে
ভিডিও বানায় মধ্য রাতে।
কেউ আবার আবেগ বোঝায়
একে অপরকে শুধু খোঁচায়।
কেউ বুড়া বেডিকে বিয়ে করে
দুদিন পর পর নাটক ধরে।
বুড়া চাচা করে টিকটক মেলা
কজন আবার জমায় খেলা।
ওরে নির্লজ্জ নাইকি তোদের মান
তোরা আসলেই ছাপড়ি পোলাপান।
(সংক্ষিপ্ত)