12/03/2017
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তত্ত্বাবধানে চলতি মাসের ২৫ তারিখ থেকে বাংলাদেশের মাটিতে ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া ইমার্জিং কাপের জন্য ১৫ সদস্যের ভারত দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ইমার্জিং কাপের জন্য বাবা অপরাজিতকে অধিনায়কভারত দল ঘোষণা
আসন্ন এই টুর্নামেন্টের জন্য তামিল নাড়ুর তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান বাবা অপরাজিতকে অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান আঙ্কুশ বাইন্সকে সহঅধিনায়ক করে তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করেছে দেশটির বোর্ড।
আরো পড়ুনঃ শততম টেস্টের দলে ইমরুল, নেই রাব্বি
উল্লেখ্য, এবারের ইমার্জিং কাপে স্বাগতিক বাংলাদেশের টেস্ট খেলুড়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-২৩ দলে অংশগ্রহণের পাশাপাশি আইসিসির সহযোগী দেশ আফগানিস্তান, নেপালের জাতীয় দল অংশগ্রহণ করবে। টেস্ট খেলুড়ে দেশগুলো জাতীয় দলের চারজন করে ক্রিকেটার স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে।
ইমার্জিং কাপের জন্য ভারত স্কোয়াডঃ এ আর এসওয়ারান, প্রিতভি শো, শুভাম গিল, বাবা অপরাজিত (অধিনায়ক), হানুমা বিহারি, ভিরাট সিং, শিভাম চৌধুরী, আঙ্কুশ বাইন্স (উইকেট কিপার), আর চাহার, মায়াঙ্ক দাগার, আমির গনি, আশ্বিন ক্রিস্ট, কে আর শশিকান্ত, নাগারকটি, কানিস্ক শেট।