13/11/2017
Case Study: "Share A Coke" Campaign of Coca Cola.
Campaign Detail: গত ২০১৪ সালের জুন মাসে Coca Cola একটি অসাধারণ ক্যাম্পেইন শুরু করে USA তে। "Share A Coke" নামের এই ক্যাম্পেইনটিতে Coca Cola তাদের বোতলের লেবেলে একটি করে মানুষের নাম প্রিন্ট করে। এইরকম ২৫০ টি বহুল ব্যবহৃত জনপ্রিয় নাম বোতলে প্রিন্ট করে বাজারজাত করে। এভাবে অসংখ্য ব্যক্তির নামের কোনো না কোনো অংশ Coke এর বোতলে পাওয়া যায়। ক্যাম্পেইনটির বিজ্ঞাপনে দেখা যায় সবাই নিজের নামের এবং বন্ধুদের নামের coke কিনে বন্ধুদের গিফট করছে, শেয়ার করছে, একসাথে ড্রিংক করছে, আনন্দ করছে। বিজ্ঞাপনের মতই USA সহ সারা বিশ্বে ঝড় তুলে এবং খুবই প্রশংসিত হয় এই ক্যাম্পেইনটি। USA তে এই ক্যাম্পেইন শুরু হওয়ার আগে এই ক্যাম্পেইন এর পাইলট প্রজেক্ট হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ২০১১ সালের শেষের দিকে। তারপর থেকে ইংল্যান্ড, চীন, ব্রাজিল সহ ২০ টি দেশে হয় এই ক্যাম্পেইন।
Result: এরকম ইউনিক এবং সুন্দর ক্যাম্পেইন এর ফলাফল ভালো হওয়ারই কথা। এই ক্যাম্পেইন এর ফলে Coke এর সোশ্যাল মিডিয়াতে ইমপ্রেশন বাড়ে ১ কোটি ৮০ লাখ। Google এর সার্চ ইঞ্জিনে Coke এর সার্চ করা বাড়ে ২০৪% । page এর like বাড়ে ৩৯% এবং visitor বাড়ে ৮৭০% । USA তে সেলস বৃদ্ধি পায় ১০ % এর ও বেশি।
Reasons: এই ক্যাম্পেইন এর সফলতার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে it directly appeals to individual consumers. সরাসরি নিজের নাম coke এর বোতলে দেখতে পেয়ে প্রত্যেকেই খুব অবাক এবং আনন্দিত হয়েছে। একইসাথে সবাই ভেবেছে coke individually তাকে honor করছে। আবার বন্ধুদেরকে surprise দিতে পেরে ও একসাথে শেয়ার করতে পেরেও সবাই খুশি হয়েছে। আরেকটি বড় কারণ হচ্ছে এই ক্যাম্পেইনটি নিয়ে গল্প করার অনেক সুযোগ রয়েছে। যিনি যখন এই surprise পেয়েছেন সাথে সাথে এই গল্প ও আনন্দ তার কমিউনিটির সবার সাথে শেয়ার করেছেন। কয়েকটি দেশে এই ক্যাম্পেইন হয়েছে কিন্তু ক্যাম্পেইন এর গল্প ও ভিডিও সারা বিশ্বে share হয়েছে। Finally Coca Cola gets the success.
Learning: It’s important that you always consider how your campaign will be perceived at the individual level. At the same time, think about the storytelling potential of the campaign before getting started.