11/08/2026
আপনি ব্যবসা করেন না, ইনফ্লুয়েন্সারও হতে চান না, তাহলে কনটেন্ট বানাবেন কেন?
কারণ এখন আপনি অনলাইনে কী শেয়ার করছেন, সেটাই ধীরে ধীরে আপনার একটা পরিচয় তৈরি করে।
আপনার কোনো একটা বিষয়ে ভালো জ্ঞান থাকতে পারে, কোনো কাজ ভালো পারেন, কিংবা আপনার জীবনের অভিজ্ঞতা অন্য কারও কাজে লাগতে পারে। কিন্তু আপনি যদি সেগুলো কোথাও শেয়ারই না করেন, তাহলে মানুষ জানবে কীভাবে?
আর কনটেন্ট মানেই সারাদিন ক্যামেরার সামনে থাকা না।
আপনার শেখা কোনো বিষয়, নিজের অভিজ্ঞতা, কোনো কাজের প্রক্রিয়া, এমনকি আপনার চিন্তাভাবনাও কনটেন্ট হতে পারে।
আজ হয়তো ১০ জন দেখবে, কাল ১০০ জন। কিন্তু নিয়মিত করতে থাকলে আপনার একটা ডিজিটাল পরিচয় এবং নিজের কাজের পোর্টফোলিও তৈরি হবে।
তাই শুধু পরিচিত হওয়ার জন্য নয়, নিজের জ্ঞান, অভিজ্ঞতা আর কাজকে পৃথিবীর সামনে তুলে ধরার জন্যও কনটেন্ট তৈরি করা উচিত।....