বিজ্ঞাপন বিচিত্রা

বিজ্ঞাপন বিচিত্রা Educational News Paper campusbd.com বিজ্ঞাপন বিচিত্রার উদ্দেশ্য দেশে বিদেশের গণমাধ্যমে প্রচারিত বিজ্ঞাপন চমৎকৃত, বুদ্ধিদীপ্ত, হাস্যরসাত্মক করে বিশ্লেষণ করা।

মা দিবস উপলক্ষে ওয়াশিং পাউডারের চমৎকার বিজ্ঞাপন।বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দেবার জন্য একজন মহিলা হাতে করে ...
17/07/2018

মা দিবস উপলক্ষে ওয়াশিং পাউডারের চমৎকার বিজ্ঞাপন।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দেবার জন্য একজন মহিলা হাতে করে কিছু কাপড় নিয়ে আসছেন। অথচ মহিলার ছায়া দেখে মনে হচ্ছে কোন গর্ভবতী মা।

08/03/2018
পাইপ দিয়ে বঙ্গবন্ধু, চশমা দিয়ে মহাত্মা গান্ধি, শেষের নাম্বারটি দিয়ে নেলসন ম্যান্ডেলাকে স্মরণ করা হয়েছে যে নম্বরটি ম্যান্...
17/01/2018

পাইপ দিয়ে বঙ্গবন্ধু, চশমা দিয়ে মহাত্মা গান্ধি, শেষের নাম্বারটি দিয়ে নেলসন ম্যান্ডেলাকে স্মরণ করা হয়েছে যে নম্বরটি ম্যান্ডেলার কয়েদি নাম্বার।

এখানে সকল স্বাধীনতাকামী, মুক্তিকামী নেতাদের স্মরণ করা হয়েছে, যাদের দুরদর্শী চিন্তার ফসলে বিজয়ের মাধ্যমে আমরা আলোকিত হয়েছি।

এটি ডেইলি স্টারে প্রকাশিত হয়েছে, ১৬ ডিসেম্বর। ভিশন ইলেকট্রনিক্স এর কাজ। কিন্তু তাদের পেইজে বিজ্ঞাপনটি দেখতে পেলাম না।

হঠাৎ করে একটি কথা মনে হলো। পৃথিবীর অনেক দেশেই বড় বড় রাজনৈতিক নেতাদের নিয়ে বিজ্ঞাপন তৈরি হতে দেখি। বিশেষ করে যারা স্বাধীনতাকামী নেতা তাদের নিয়ে প্রচুর কাজ আছে। আমাদের পাশের দেশের স্বাধীনতার অগ্রদুত মাহাত্মা গান্ধীকে ব্যবহার করে প্রচুর বিজ্ঞাপন আছে।

অথচ আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে তেমন কোন বিজ্ঞাপনই চোখে পড়ে না। আমাদের দেশের স্বাধীনতা, বিজয়কে স্বীকার করলে বঙ্গবন্ধুকেও স্বীকার করতে হবে। সেখানে স্বাধীনতা দিবস, বিজয় দিবসের বিজ্ঞাপনগুলোয় বঙ্গবন্ধু প্রায় অনুপস্থিত।

বঙ্গবন্ধুকে উপস্থাপন করতে কি ভয় পায়? বঙ্গবন্ধুকে উপস্থাপন করলে কি ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অনুসারীরা তাদের প্রডাক্ট ব্যবহার করবেনা? নিশ্চয় এই দেশে বড় শিল্পপতি আছেন, যারা আওয়ামী লীগের অনুসারী। আওয়ামী অনুসারী হয়েও কি তাদের প্রতিষ্ঠানগুলো বঙ্গবন্ধুর অস্তিত্বকে বিজ্ঞাপনের মাধ্যমে উপস্থাপন করে?

যদি না করে থাকে, তাহলে কেন করেনা? বঙ্গবন্ধু যে পাহাড়সম ছিলেন, তাতে তিনি তো শুধু বাংলাদেশের না, তিনি পুরো বিশ্বের নেতা। যেখানে অন্য অনেক দেশেই বড় বড় নেতাদের জাতীয় দিবস উপলক্ষে তৈরি বিভিন্ন বিজ্ঞাপনে উপস্থাপন করা হয়, সেখানে আমাদের এখানে, আমাদের নেতার অনুপস্থিতি কি একটু ভাবায় না?

এটা ঠিক আমাদের অনুভুতি বেশি। কখন কিসে অনুভুতি আহত হয় বোঝা যায় না। সেই ভয় থেকেই হয়ত, কেউ বঙ্গবন্ধুকে উপস্থাপন করতে ভয় পায়।

বঙ্গবন্ধু একজন স্টাইলিশ মানুষ ছিলেন। তাঁর পাইপ, চশমা, কোট ইত্যাদির মাধ্যমে বঙ্গবন্ধুকে সহজে ফুটিয়ে তোলা সম্ভব। আর এগুলো ব্যবহার করে জাতীয় দিবসগুলোয় চমৎকার চমৎকার প্রিন্ট অ্যাড সম্ভব।

বঙ্গবন্ধু উদার নেতা ছিলেন। বঙ্গবন্ধু নিজেই একটা শিল্প। শিল্পের বাণিজ্যিক রুপ হলো, বিজ্ঞাপন। সেই শিল্পে বঙ্গবন্ধুর উপস্থিতি থাকা উচিত।

পরিবেশ সংগঠনের বিজ্ঞাপন।পৃথিবীর শেষ গাছ হলে তাকে যেভাবে রক্ষা করবেন ঠিক তেমন করে পৃথিবীর প্রতিটি গাছকে রক্ষা করুন।বিজ্ঞা...
17/01/2018

পরিবেশ সংগঠনের বিজ্ঞাপন।

পৃথিবীর শেষ গাছ হলে তাকে যেভাবে রক্ষা করবেন ঠিক তেমন করে পৃথিবীর প্রতিটি গাছকে রক্ষা করুন।

বিজ্ঞাপনে দেখা যাচ্ছে, গাছকে রক্ষার জন্য সোজা রাস্তা না বানিয়ে রাস্তাটি ঘুরিয়ে দেয়া হয়েছে। কেননা, রাস্তার চেয়ে গাছের মুল্য বেশি।

অথচ আমাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারলাম যশোরে কয়েকশ বছরের পুরোনো প্রায় কয়েক হাজার গাছ কাটার পরিকল্পনা চলছে। সেগুলো শুধু গাছই না, বরং ইতিহাস ঐতিহ্যরও অংশ। ওগুলো কেটে ফেলা মানে, পরিবেশ ধ্বংস করা, ইতিহাস ধ্বংস করা।

সারা পৃথিবীতেই উন্নয়নের নামে গাছ নিধন চলে। ব্রাজিলে প্রতি ৬ সেকেন্ড ফুটবল মাঠের সমান বনভুমি উজাড় করে ফেলা হয়। মাঝে মাঝে ভাবি কর্তৃপক্ষ নামক মানুষের দল পরিবেশ উজাড় করে উন্নয়ন করে। আচ্ছা কখনও কি উন্নয়ন উজাড় করে পরিবেশ গড়া হয়? এমন কি সম্ভব, গুলশানের সব বড় বড় বিল্ডিং ভেঙে সেখানে গাছ লাগানোর প্রজেক্ট হাতে নিবে?

গাছ নিধনের ফলে পৃথিবীর ক্ষতি আমরা সচোক্ষে দেখতে পাচ্ছি। এখন গরম, শীত, বর্ষার তিব্রতা মারাত্মক আকার ধারণ করেছে। কোন স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য প্রকৃতি চলছে না। আমরা প্রকৃতির ক্ষতি করছি, প্রকৃতিও পৃথিবীকে কখনও বেশি শীতল, কখনও অত্যধিক গরম কিম্বা বন্যার মাধ্যমে তার প্রতিশোধ নিচ্ছে।

পৃথিবীতে উন্নয়নের অবশ্যই প্রয়োজন আছে। এই উন্নয়ন করতে গিয়ে কিছু গাছ অবশ্যই কাটা পড়বে। কিন্তু যে জায়গা ইতিহাসের অংশ, যে জায়গা মানুষ অন্তরে ধারণ করেছে, যেখানে কয়েকশ বছরের পুরোনো গাছ আছে সেগুলো নিধন করা কতটুকু যৌক্তিক?

আপনি কি কখনও বলেছেন, অমুক জেলার মানুষ ভালনা? কিম্বা অমুক রং এর মানুষ ভাল না? তাহলে জেনে রাখুন আপনি অপরাধ করেছেন। দুখের স...
15/01/2018

আপনি কি কখনও বলেছেন, অমুক জেলার মানুষ ভালনা? কিম্বা অমুক রং এর মানুষ ভাল না? তাহলে জেনে রাখুন আপনি অপরাধ করেছেন।

দুখের সাথে বলছি আমাদের আশেপাশে সব ক্ষেত্রে জাতিগত পার্থক্য তৈরি এক ধরনের রীতি হয়ে দাড়িয়েছে। এই চর্চাটি মানবজাতির জন্য কোন উপকারতো বয়ে নিয়ে আসেইনা, বরং মানুষে মানুষে বিভাজন তৈরি করে।

ফেসবুকেও এই জাতিগত বিভাজনটি প্রতিটি পদে পদে লক্ষ্য করা যায়। আসুন স্মার্ট হই। জাতিগত বিভাজন মন থেকে দুরে সরিয়ে রাখি।

দেখতে হলে চেপে ধরে রাখতে হবে। Aarong Dairy এর জন্য ভিন্নমাত্রার সুন্দর আইডিয়া নিয়ে কাজ করছে তরুণ ডিজাইনার আবু নাইম প্রধা...
24/12/2017

দেখতে হলে চেপে ধরে রাখতে হবে। Aarong Dairy এর জন্য ভিন্নমাত্রার সুন্দর আইডিয়া নিয়ে কাজ করছে তরুণ ডিজাইনার আবু নাইম প্রধান । কালার কম্পোজিশন টা ও ছিল দুর্দান্ত। এভাবে নিত্য নতুন কাজ করলে একদিন দেশের বিজ্ঞাপন শিল্পে পরিবর্তন আসবে।
এগিয়ে চলুক দুর্বার গতিতে।

প্রাণবন্ত সারাদিন কাটাতে ফিট থাকাটা জরুরি। যদি জানতে চান কিভাবে থাকবেন সারাদিন ফিট আর অ্যাক্টিভ তাহলে মার্ক করা জায়গায় ট্যাপ করে ধরে রাখুন।

অন্ধকারে আলো জ্বেলেছিলেন। দেখিয়েছিলেন মুক্তির পথ, যে পথে চললে জীবন হয়ে ওঠে শান্তিময়।ঈশ্বরের মহিমা প্রচার এবং মানবজাতিকে ...
24/12/2017

অন্ধকারে আলো জ্বেলেছিলেন। দেখিয়েছিলেন মুক্তির পথ, যে পথে চললে জীবন হয়ে ওঠে শান্তিময়।
ঈশ্বরের মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পৃথিবীতে এসেছিলেন যিশু। আজ তাঁরই জন্মদিনের নতুন উচ্ছ্বাসে, আলোকপ্রভায় দেখা দেবে নতুন দিন। শুদ্ধ মনে শুধুই আলো নেচে উঠবে চারধারে। আজ শুভ বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। ডিজাইন প্রেমীরা তেমনি দেখিয়ে দিচ্ছে চমকপ্রদ ভিন্নরকম কিছু বিচিত্রময় বিজ্ঞাপন।
বড় দিনের শুভেচ্ছা জানাতে সুন্দর কাজটি করেছেন তরুণ ডিজাইনার " লিমন মেহেদী "

This ad brilliantly puts forth the idea of capturing the beautiful moments life has to offer and holding on to them to s...
29/11/2017

This ad brilliantly puts forth the idea of capturing the beautiful moments life has to offer and holding on to them to savor all they bring.

This toothbrush ad does a fantastic job conveying the cleaning power of the product, having it appear as dental floss.
29/11/2017

This toothbrush ad does a fantastic job conveying the cleaning power of the product, having it appear as dental floss.

ঝকঝকে ফকফকে পরিস্কার সাউন্ড  #সনি ...। This ad was designed to show how much cleaner and clearer a sound Sony can offer ...
29/11/2017

ঝকঝকে ফকফকে পরিস্কার সাউন্ড #সনি ...।
This ad was designed to show how much cleaner and clearer a sound Sony can offer its users.
COTTON STICK

Elvis With Samsung MP3 players, the sound is so realistic its as if the band is singing right into your ear. Or so the a...
29/11/2017

Elvis With Samsung MP3 players, the sound is so realistic its as if the band is singing right into your ear. Or so the ad would have you believe.

Address

Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিজ্ঞাপন বিচিত্রা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share