14/08/2026
📢 জরুরি মিটিং নোটিশ 📢
আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দু’নয়ন স্পোর্টিং ক্লাবে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করা হয়েছে।
গত ২৬ মে’র পর দীর্ঘ ২ মাস ১৯ দিন—অর্থাৎ প্রায় ৮০ দিন পর আজকের এই গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মিটিংয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করা হবে—
১ম বিষয়: ক্লাবের ফাইনাল কমিটি গঠন ও অনুমোদন
২য় বিষয়: দু’নয়নের নৌকা ভ্রমণ
৩য় বিষয়: মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ক্যাম্পেইন/ক্যাম্পিং এবং ক্লাবের নীতিমালা
সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
ইনশাআল্লাহ, আমরা সবাই মিলে ক্লাবের কার্যক্রমকে আরও সুন্দর ও গতিশীলভাবে এগিয়ে নিয়ে যাব।
📍 লোকেশন: দু’নয়ন স্পোর্টিং ক্লাব
🕢 সময়: সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
ইনশাআল্লাহ।
(বিদ্র:টিওরীতে যারা খেলায় আছো তোমাদের থাকার দরকার নাই)