CoderTeam Outsourcing Institute

CoderTeam Outsourcing Institute CoderTeam Outsourcing Institute provides Web Design & Development, Web based software, Domain-Hosting and High-Quality Freelancing Training. Our Services:

1.

Professional Outsourcing Training.
2. Web Design.
3. Web Development
4. Web Apps Development.
5. Facebook Marketing.
6. Domain-Hosting.

04/11/2024

আমার Upwork এর গল্পঃ এবং কিছু টিপস‼️

আমার ৩ মাস ১০ দিনের UPWORK এ জার্নি:

- ১ম মাসে নতুন হিসেবে ৭টা প্রজেক্ট পাওয়া
- ২য় মাসেও স্মুথলি বড় প্রজেক্ট পাওয়া
- রিমোট জব পাওয়া (২টি রিমোট জব)
- অল্পকিছু ভুলের কারণে বড় প্রজেক্টগুলো চলে যাওয়া + রিভিউ ৩.৪ স্ট্যার হওয়ায়
- ৩য় নাম্বার মাসে আবার ৭০-৮০ টি এপ্লাই করেও কাজ না পাওয়া
- ভুল থেকে ব্যাপক ভাবে শিক্ষা নেয়া এবং তা ইমপ্লিমেন্ট করা
- তারপর টপ রেটেড
- আবার কিছু ব্যাপার গুছিয়ে নিয়ে কাজ করা
- আবার গত ৮দিনে ৪ টি কাজ পেলাম
- ১৫ দিনে ৭ টি জব আনার ইচ্ছে ছিল, যেখানে ৪টি বড় প্রজেক্ট এবং ৩ টি মিডিয়াম প্রজেক্ট থাকবে। ৪টি তো পেলাম, আশা করছি আগামী সপ্তাহের মাঝে সেটি ও হয়ে যাবে।

সব ব্যাপার থেকে এটা বুঝলাম, UPWORK এ কেউ ভালো করতে চাইলে সিরিয়াসলি ই নিতে হবে। খুবই বেশিই সিরিয়াসলি নিতে হবে।

আমি আমার দেশীয় মার্কেটিং এজেন্সী আপাদত বন্ধ রেখেছি জাস্ট Upwork গ্র করার জন্য। যেখান থেকে ৬ ডিজিট অনায়াসে আসতো, সেটা বন্ধ রাখার রিজন একটাই - যেন Upwork এ কোন ইম্প্যাক্ট না পরে। Upwork কে সিরিয়াসলি নিতে হবে

🔥নতুনদের জন্য টিপস:(টিপস ঠিক না, আমি নিজে আরেকটি নতুন প্রফাইল নিয়ে কাজ শুরু করলে ইভাবেই করতাম)

🔰মাইন্ডসেট ঠিক করুন: কাজ আসলে আসবে, না আসলে নাই। এমন না। কাজ আসবেই, কাজ আনবোই। কাজ আগামী ১মাসের মাঝেই আনবো [এটাই সব]

🔰ইনভেস্ট করুন: সময় ইনভেস্ট করুন, অর্থ ইনভেস্ট করুন, কানেক্ট ইনভেস্ট করুন। অন্তত ২০০টি জবে এপ্লাই করতে পারবেন এমন ভাবে রেডি হয়ে মাঠে নামেন। এখন কথা আসতে পারে: ভাই আমার তো অনেক অভাব, কিভাবে ইনভেস্ট করবো। ভাই ব্যাপারটা হচ্ছে: আপনার একটা ২০ হাজার টাকার বেতনের চাকরি আসলে ঠিকই ১-২ লাখ টাকা বের হবে। এখানে কেন বের হবে না? আমি বলবো মোবাইল বিক্রি করে হলেও চেষ্টা করুন। এখানে কোটি টাকা উপার্জনের ব্যবস্থা আছে। ভালো কিছু হবেই ইনশাআল্লাহ।[ইনভেস্ট মানেই খারাপ এমন যতদিন আপনি ভাববেন আপনি পিছিয়ে যাবেন, ১হাজার টাকা ইনভেস্ট করে লস করে জ্ঞান টা আপনি অর্জন করবেন।হাজার হাজার কোর্স, ভিডিও দেখেও সেই জ্ঞান আসবে না]

🔰টার্গেট রাখুন প্রথম ২-৩ টা কাজ করবেন প্রফাইলের রিভিউ টা নেয়ার জন্য। বাজার মূল্যের থেকে ৫০-৬০% কমে করে দেন দরকার হলে। তবে একটা জিনিষ খেয়াল রাখবেন - আপনি কাজটি খুবই ভালো ভাবে ডেলিভারি দিতে পারবেন, এমন কাজের জন্যই এপ্লাই করুন

🔰প্রোফাইলটি সুন্দর করে সাজাতে হবে: আপনার প্রফাইল অবাঞ্ছিত কথা বলার দরকার নেই। কি কি কাজ পারেন, মেনসন করেন।
প্রফাইল পিকচার টা দিবেন খুবই প্রফেশনাল এবং খুবই সুন্দর।যেন বায়ার দেখেই নিজের মেয়ের সাথে আপনার বিয়ে দিতে চায়😝

🔰কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট এবং ইংরেজি টা খুবই ভালোভাবে প্রাকটিস করুন: আপনি কত ভাল কাজ জানেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ এটি।আমি আবারো বলছি- এটি অনেক বেশি গুরুত্বপূর্ন।
ভালো কাজ জেনেও লাভ নেয় যদি না আপনি ভালোভাবে কমিউনিকেট করতে পারেন।(আমার অফিসে পুরো টিম নিয়ে ইংরেজি শিখি স্যার এর কাছে এখনো)

🔰রেগুলার মিনিমাম ৫-৬ টি এপ্লাই করুন(টানা ৩০ দিন কইরেন, তারপর আমার কথা মনে করে একটা ধন্যবাদ দিয়েন)

আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব- যারা কাজ পায়না,কাজ পায়না করছি আমরা। তার ১৫০টি জব এপ্লাই করে এ কথা বলছি?
উত্তর: না।

মাসে ১৫০-১৮০ টি জব এপ্লাই করলে আপনি অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন

🔰বিচক্ষণ হতে হবে, প্রচুর এক্সপেরিমেন্ট করতে হবে: বিভিন্ন স্টাইলের কাভার লেটার লিখতে হবে। কোন কাভার লেটার বেশি ভিউ হচ্ছে, কোন কাভার লেটার থেকে রেসপন্স আসতেছে, এসব নোট করতে হবে। কোন টাইমে জব এপ্লাই করলে ভালো রেসপন্স আসে এসব লক্ষ্য রাখতে হবে।

এপ্লাই এর ক্ষেত্রে কিছু টিপস:
🔺শুধু ৪ কানেক্ট এর জবে এপ্লাই করুন

🔺নতুন বায়ার যারা, তাদের জবে এপ্লাই করুন(পুরান'রা একটু বেশি চালু।রিভিউ ছাড়া কাজে নিতে চায় না)

🔺ফিক্সড বাজেট ৩০$ থাকলে ১০$ এ করে দিন(শুধুমাত্র প্রথম ২-৩ টি কাজের জন্য)

🔺জবপোস্ট হওয়ার ১০ মিনিটের মাঝে এপ্লাই করার চেষ্টা করুন

🔺যে জব পোস্টে অলরেডি ইন্টারভিউ কাউকে নিচ্ছে এমন টা চাইলে এভয়েড করতে পারেন(অপশনাল)

🔺ইন্ডিয়া,পাকিস্থান, আফ্রিকা,ফিলিপাইন এর জব পোষ্ট গুলো এভয়েড করুন

🔺যে জবে কিছুটা চ্যালেঞ্জ থাকে, সেসব জব এভয়েড করুন(সেল বাড়াতে চাই, ট্রাফিক বাড়াতে চাই, Ranking এ এক নাম্বার নিয়ে আসতে চাই)

🔺আপনি যে সেক্টরের, সে সেক্টরের সবথেকে সহজ কাজটি খুঁজুন

🔺আপনার কাভার লেটারে কি ফরমেটে সাজিয়েছেন, এর চেয়েও গুরুত্বপূর্ণ আপনার টাইটেল বা প্রথম লাইনটি কেমন! আপনি কতটা কনফিডেন্ট আপনার কাভার লেটারের মাঝে তা তুলে ধরুন, সহজ ভাবে লিখুন, সহজ ভাবে বুঝান

আমি কনটেন্ট রাইটার না,হুট করে বলতে ইচ্ছে করলো তাই লিখলাম। কিছু না বুঝলে কমেন্টে প্রশ্ন করতে পারেন। আমি আমার জ্ঞান থেকে উত্তর করার চেষ্টা করবো।

আপনাকে দিয়েই হবে - জাষ্ট এটা একবার বিশ্বাস করা শুরু করুন‼️
আপনি সফল হবেন ইন শাহ আল্লাহ্

We are hiringJob Position: JAVA DeveloperSkills: JAVA, Spring Location: BangladeshJob type: Fully RemoteSalary : Depends...
06/01/2024

We are hiring

Job Position: JAVA Developer
Skills: JAVA, Spring
Location: Bangladesh
Job type: Fully Remote
Salary : Depends on experience



Minimum Qualifications:

• 3+ years of industry experience as a JAVA Software Engineer
• Preferably studied Computer Science & Engineering
• Positive personality and team player

If you're interested please send your resume to [email protected]

13/01/2017

=========================================
#ফ্রিল্যান্সিংয়ে #সফল হতে হলে যে #যোগ্যতাগুলো খুব #জরুরী:
=========================================

- টাকাকে নয় কাজকে ভালবাসতে হবে।
- ফ্রিল্যান্সিংকে শুধু পার্টটাইম হিসেবে না ফুলটাইম ক্যারিয়ার ভাবা শুরু করতে হবে।
- কমিউনিকেশন দক্ষতা ফ্রিল্যান্সিংয়ের সফলতা অনেক বাড়িয়ে দেয়।
- ইংরেজিতে যত ভাল হবেন, তত বেশি সফল হবেন।
- কাজে যত বেশি দক্ষ হবেন, সফল হতে পারবেন তত বেশি।
- সবসময় নিজের আরো বেশি দক্ষতা বৃদ্ধির জন্য নেশা থাকতে হবে।
- যে যত বেশি গুগলের উপর নির্ভরশীল, তার সফলতার সম্ভাবনা তত বেশি।
- দক্ষতা বৃদ্ধির জন্য ভালো কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন।
- ইন্টারনেটের উপর জীবনকে নির্ভরশীল করতে পারলে ফ্রিল্যান্সিং সফল হবেন।
- প্রচন্ড ইচ্ছাশক্তি ছাড়া কিছুতেই সফল হওয়া যায়না।
- ধৈয্য শক্তি এ সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জেনে রাখা দরকার, কোন ধরনের যোগ্যতা ছাড়া, কোন কষ্ট ছাড়া আয় করা খুব কঠিন, যদিও কস্ট ছাড়া আয় করতে পারেন সেগুলো বেশিদিন স্থায়ী হবেনা। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে যেকোন কাজে দক্ষ ব্যাক্তির মূল্য অনেক বেশি। দক্ষ ব্যাক্তির জন্য অনলাইন হতে মাসে ১-২লাখ টাকা আয় করা খুবই স্বাভাবিক ঘটনা। সেক্ষেত্রে আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড কিংবা আপনার বয়স কোন ধরনের বাধা হয়ে দাড়াবেনা।

#সফল #হোক #আপনার #ফ্রিল্যান্সিং #ক্যারিয়ার

03/12/2016

যারা ফ্রিল্যন্সিং করেন তাদের জন্য সুখবর, খুব শিগ্রই সমাধান হচ্ছে ইন্টারনেট সমস্যারঃ
=================================================

জানুয়ারিতে চালু হচ্ছে কুয়াকাটা সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন
প্রিয়.কম - ০২ ডিসেম্বর ২০১৬, সময়-১৩:৩৪

(প্রিয়.কম) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় নির্মিতব্য দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ২০১৭ সালের জানুয়ারি মাসে এটি চালু হতে যাচ্ছে। দেড় হাজার জিবিপিএস ক্ষমতার এই সাবমেরিন চালু হলে গ্রাহকদের ব্যয় কমার পাশাপাশি ইন্টারনেট সেবায় চলমান সমস্যার সমাধান হবে।

প্রথম সাবমেরিন ক্যাবলের চেয়ে আটগুণ বেশি ক্ষমতাসম্পন্ন এ স্টেশনটি চালু হলে, দেশের প্রত্যন্ত অঞ্চল ইন্টারনেটের আওতায় আসবে। এছাড়া অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত ব্যান্ডউইডথ রফতানির মাধ্যমে বাংলাদেশ বড় অংকের অর্থ উপার্জনেরও সুযোগ পাবে।

২০১৩ সালে পটুয়াখালীর কুয়াকাটার মাইটভাঙা এলাকায় ১০ একর জমির ওপর শুরু হয় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন প্রকল্পের কাজ। ইতোমধ্যে সাগরের তলদেশ দিয়ে প্রায় ২৫ হাজার কিলোমিটার দীর্ঘ ক্যাবল স্থাপনের কাজ শেষ করেছে বিএসসিসিএল। এ বছরের শেষ দিকে পরীক্ষামূলকভাবে চালুর পর জানুয়ারিতে ল্যান্ডিং
প্রকল্পের আওতায় কনসোর্টিয়ামের পক্ষ থেকে কক্সবাজার পর্যন্ত ক্যাবল সংযোগ স্থাপন করে দেওয়ার পর সেখান থেকে বাড়তি তিনশ’ কিলোমিটার ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন পর্যন্ত সংযোগ নিয়ে যাওয়া হবে।

প্রকল্পের ফাংশনাল ভবনের মূল স্থাপনা, ডরমিটরিসহ অবকাঠামোগত কাজ ছাড়াও শেষ হয়েছে নিজস্ব ইলেকট্রিক্যাল পোস্ট নির্মাণ কাজও। বাংলাদেশ সরকারের পাশাপাশি ৬'শ ৬০ কোটি টাকার দেড় হাজার জিবিপিএস ক্ষমতার এ প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে বিটিসিএল ও ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)।

16/11/2016

রাশিয়া'র একদল প্রানীবিশারদ একটা মজার পরীক্ষা করেছিলেন বড় একটা একুরিয়ামে। তারা একুরিয়ামের মাঝ বরাবর একটা কাঁচ দিয়ে দিয়েছিলেন যেটা খালি চোখে দেখা যায়না। এরপর একুরিয়ামের একপাশে একটা হাঙ্গর আরেক পাশে একটা বড়সড় নাদুসনুদুস মাছ ছেড়ে দিয়েছিলেন।
হিংস্র হাঙ্গরটা একুরিয়ামে ছাড়া পাওয়ামাত্রই তীব্রবেগে সেই নরমসরম মাছটার দিকে আগানো শুরু করল।
মাঝ বরাবর গিয়েই ধরাম করে বাড়ি খেল কাঁচের দেয়ালে!!
বেচারা আবার ব্যাক করল নিজের জায়গায়। এরপর একুরিয়ামের বাম পাশ-ডান পাশ ঘেঁষে বেশ কয়েকবার আক্রমনের চেষ্টা করল আর প্রতিবারই ধরাম ধরাম করে বাড়ি খেয়ে তার আক্কেল হয়ে গেল!!
আর প্রতিবার আক্রমনের সময় তার গতি আগের বারের তুলনায় কমছিল। বুঝাই যাচ্ছিল সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে। এক পর্যায়ে হাঙ্গর ধরেই নিল যে কিছু একটা ব্যাপার আছে যেটা তাকে তার লক্ষ্যের কাছে পৌঁছাতে দিচ্ছেনা।
এই পর্যায়ে সেই প্রানীবিশারদরা একুরিয়ামের মাঝ থেকে সেই কাঁচের দেয়াল তুলে দিল। কিন্তু হাঙ্গর মহাশয় আর ভুলেও তার লক্ষ্যের দিকে আগায় না!!
পেটমোটা মাছটা মহানন্দে হাঙ্গরের নাকের ডগা দিয়ে ভেসে বেড়াতে লাগল, কিন্তু হাঙ্গর বাড়ি খাওয়ার ভয়ে আর ভুলেও তার দিকে তাকায় না!!

#মোরাল_অব_দা_স্টোরি:
আমরা মানুষরাও সেই হাঙ্গরের মতই অধৈর্য। লক্ষ্যে পৌঁছাতে গিয়ে একবার বাধা পেলেই আমরা দমে যাই। এরপর থেকেই প্রচেষ্টায় ঘাটতি শুরু হয়। এক পর্যায়ে গিয়ে আমরা হাল ছেড়ে দিয়ে এমনভাবে বসে থাকি যে লক্ষ্য আমাদের নাকের ডগায় চলে আসলেও আমরা তা দেখতে পাই না!!
কোনো এক অদৃশ্য ভয় আমাদেরকে অন্ধ বানিয়ে দেয়!!
আপনি সেদিনই লক্ষ্যে পৌঁছানোর স্বপ্ন দেখতে পারেন যেদিন থেকে আপনি ভয়-ডরহীন হতে পারবেন।। :) :)
পথে বাধা আসবেই, এটা খুবই স্বাভাবিক।। :)
দমে গেলেন তো হেরে গেলেন।।

10/09/2016

My dear students,
I feel better now. Thanks for your prayer for me. Recently I will join with you.

20/08/2016

My dear trainee, the lab will be engaged with official task. So, it will be not possible to continue the class today at 7:pm.

14/08/2016

My dear trainee of the CoderTeam Outsourcing Institute our next class will be started at 7:00 PM on Monday, 15.08.2016.

12/08/2016
07/08/2016

Fiverr Level 1 Seller :

Level 1 Seller হওয়ার জন্য আপনাকে Fiverr এ অ্যাকাউন্ট তৈরির পর ৩০ দিন অ্যাক্টিভ থাকতে হবে এবং ন্যূনতম ১০টি অর্ডার সম্পন্ন করতে হবে, একই সাথে ভালো রেটিং রাখতে হবে। Level 1 Seller হওয়ার সাথে সাথে আপনি কিছু অতিরিক্ত সুাবধা পাবেন

1. আপনি সর্বোচ্চ ১৫টি গিগ তৈরি করতে পারবেন।

2. আপনার গিগটি দ্রুত ডেলিভারি করার জন্য Extra Fast অপশনটি অ্যাড করতে পারবেন এবং এজন্য অতিরিক্ত ডলার অফার করতে পারবেন।

3. ৪টি গিগ এক্সট্রা অ্যাড করতে পারবেন প্রতিটি গিগে, এগুলোর জন্য অতিরিক্ত $5, $10, $20 এবং $40 এর সার্ভিস অফার করতে পারবেন।

4. গিগ মাল্টিপল অপশনটি অ্যাড করতে পারবেন, এক্ষেত্রে বায়ার একবারে আপনার গিগটি ১০বার অর্ডার করতে পারবে চাইলেই।

07/08/2016

Fiverr ১ম পর্ব : Fiverr পরিচিতি

Fiverr কি এটা আর নতুন করে বলার কিছু নাই, ইতোমধ্যেই বাংলাদেশের ফ্রিল্যান্সাররা Fiverr এ তাদের সার্ভিস সেল করে ভালো অর্থ উপার্জন করছে। Fiverr এ বেসিক কাজ শুরু হয় $5 দিয়ে, যেখান থেকে এর নামকরণের সূত্রপাত। Fiverr এর অডার্রগুলোকে গিগ বলে, প্রতিটি গিগের প্রাথমিক মূল্য $5 হলেও একেকটা গিগ থেকে সর্বোচ্চ $2000 ডলারের বেশিও অর্ডার পাওয়া সম্ভব।

Fiverr এর গিগ সম্পর্কে ধারণা :

Fiverr এ সেলাররা তাদের অফারকে এভাবে উপস্থাপন করে : আমি $5 এর বিনিময়ে অমুক কাজটি করে দিব, এসব কাজ হতে পারে SEO, ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, ভিডিও তৈরি করা, ওয়েবসাইটের খুটিঁ নাটি ঠিক করা, আর্টিকেল লেখা, ব্যাকগ্রাউন্ড ভয়েস ইত্যাদি। আপনার অফারটি যদি কোনো বায়ার পছন্দ করে তবে তিনি আপনার গিগটি অর্ডার করবে। প্রতিটি $5 গিগের সাথে আপনি চাইলে কিছু এক্সট্রা সার্ভিসও সেল করতে পারবেন। ধরুন আপনার গিগটি হল SEO ব্যাকলিঙ্ক তৈরি করার। এখন আপনি বেসিক গিগে $5 এর বিনিময়ে ২০ টি ব্যাকলিঙ্ক সেল করছেন, আপনি গিগ এক্সট্রা তে বললেন, আমি এক্সট্রা $10 এর বিনিময়ে আরো ৫০টি ব্যাকলিঙ্ক দিব। এভাবে একই গিগের মাধ্যমে আপনি অনেক বেশি উপার্জন করতে পারেন।গিগ অর্ডার করার পর বায়ার আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য দিবে, ধরুন SEO গিগের জন্য আপনার বায়ারের ওয়েবসাইট অ্যাড্রেস, কিওয়ার্ড ইত্যাদি দরকার হবে। বায়ার এসব তথ্য প্রদানের সাথে সাথে আপনার অর্ডারটি অ্যাক্টিভ হয়ে যাবে। প্রতিটি গিগ সাধারণত একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ডেলিভারি করতে হয়, আপনার গিগ তৈরির সময় আপনাকে এই নির্দিষ্ট সময়টি ঠিক করে দিতে হবে, এবং অবশ্যই এই সময়ের মধ্যে আপনার গিগটি ডেলিভারি দেয়ার চেষ্টা করবেন। গিগ ডেলিভারি দেয়া হয়ে গেলে বায়ার আপনার কাজের উপর Feedback দিবে, Feedback Score হল ৫ এর মধ্যে আপনাকে একটা নাম্বার দিবে বায়ার, চেষ্টা করবেন ভালো কাজের মাধ্যমে বায়ারের থেকে 5 Star Feedback নেয়ার। যত বেশি 5 Star Feedback আপনার থাকবে, আপনার সেল বাড়ার সম্ভাবনা তত বেশি হবে।Fiverr এ কাজের উপর ভিত্তি করে আপনার লেভেল বাড়বে। ফাইভারের সেলারদের ৩টি লেভেল আছে, লেভেল ১, লেভেল ২ এবং টপ রেটেড সেলার।

Address

Farmgate
Dhaka

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 16:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00
21:00 - 22:00

Telephone

+8801712-920826

Website

Alerts

Be the first to know and let us send you an email when CoderTeam Outsourcing Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CoderTeam Outsourcing Institute:

Share

Category