Businessian

Businessian Look no further! Our designers are true artists, crafting stunning visuals that will make your brand stand out in a crowded digital landscape.
(16)

বিক্রি বৃদ্ধিতে, ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ, গাইডলাইন, প্ল্যান 'ফ্রি/পেইড' নিতে নক করুন। সাথে স্টান্ডার্ড প্রাইসে কন্টেন্ট, স্ক্রিপ্ট, ডিজাইন, অ্যাড, বুস্ট সার্ভিস থাকছে
Business Consultant
Brand Developer & Startup Strategist Introducing Businessian: Your Partner for Digital Marketing Success!

🌟 Helping Local & Small Businesses Thrive 🌟

Are you a local business owner or a passionate entrepreneur starting your own venture? Businessian is a dynamic digital marketing agency that is here to empower you and your business to reach new heights of success.

✨ Our Mission: Reducing Startup Losses, Boosting Growth ✨

At Businessian, our mission is simple yet powerful: we want to reduce the losses that startups often face in their early stages and set them on a path towards accelerated growth. We understand the unique challenges that local and small businesses encounter, and we're committed to providing the support and expertise you need to overcome them.

👩‍💻 Our Team: Highly Qualified Experts by Your Side 👨‍💻

With Businessian, you'll gain access to a remarkable team of highly qualified professionals who are passionate about helping businesses like yours thrive. Our cool content writers are wordsmiths extraordinaire, expertly creating engaging and compelling content that captures the attention of your target audience and tells your brand's unique story. We believe that every word matters and can make a lasting impact. To ensure that our strategies align perfectly with your target market, our talented market researchers delve deep into consumer insights. Their expertise allows us to tailor our digital marketing campaigns to reach the right people at the right time, maximizing your business's impact. Guiding you through every step of your digital marketing journey is our caring creative consultant. They will be your trusted confidant, always ready to listen, understand your vision, and provide expert guidance to transform your ideas into reality. For those seeking to boost sales and revenue, our sales trainers are here to equip your team with winning strategies and the skills necessary to close deals with finesse. We believe that a well-trained sales force can make a world of difference in your bottom line. And let's not forget our SEO experts! With their unrivaled knowledge and experience, they will optimize your website to soar to the top of search engine rankings. More visibility means more traffic, leads, and conversions for your business.

💼 Supporting Local & Small Business Communities 💼

At Businessian, we are passionate about supporting local economies and small business communities. We believe that when local businesses succeed, entire communities thrive. By partnering with us, you are not just investing in your own success but contributing to the growth and prosperity of your community.

🚀 Unlock Your Business's True Potential 🚀

Are you ready to unlock your business's true potential and take it to the next level? We invite you to join forces with Businessian. Let us be your trusted partner on this exhilarating journey, where we will work tirelessly to deliver results that exceed your expectations. Reach out to us today, and let's embark on an exciting digital marketing adventure together. Together, we can make your business dreams a reality!

07/09/2026

উদ্যোক্তা বানাবার কথা বলে লোকজনকে স্ক্যাম শেখাচ্ছে, নিজে স্ক্যাম করছে। অথচ অপচয় না করলে ঠকবাজিটা কিন্তু করতে হতো না!

এক্সপেরিমেন্ট সতর্ক হয়ে করা সম্ভব!লসকে ফরজ না করেও ব্যবসা করা সম্ভব
31/08/2026

এক্সপেরিমেন্ট সতর্ক হয়ে করা সম্ভব!
লসকে ফরজ না করেও ব্যবসা করা সম্ভব

নেপালের ভয়াবহ দুর্যোগের ছবিগুলো দেখলে বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসে।এক মুহূর্ত আগেও যে মানুষগুলো স্বাভাবিক জীবনে ছি...
28/08/2026

নেপালের ভয়াবহ দুর্যোগের ছবিগুলো দেখলে বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসে।
এক মুহূর্ত আগেও যে মানুষগুলো স্বাভাবিক জীবনে ছিল—হয়তো পরিবারের সঙ্গে কথা বলছিল, সন্তানকে বুকে জড়িয়ে ছিল, আগামী দিনের পরিকল্পনা করছিল—পরের মুহূর্তেই তাদের চারপাশে নেমে এসেছে ধ্বংস, আতঙ্ক আর অনিশ্চয়তা।

কারও ঘর নেই…
কারও প্রিয়জন নেই…
কেউ আহত হয়ে পড়ে আছে…
আবার কেউ হয়তো এখনো অপেক্ষা করছে—“আমার মানুষটা ফিরে আসবে তো?”💔

আমরা দূর থেকে শুধু সেই দৃশ্যগুলো দেখছি।
কিন্তু যারা সেখানে আছেন, তারা সেই ভয়াবহতা বেঁচে অনুভব করছেন।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
«بَيْنَ يَدَيِ السَّاعَةِ مَسْخٌ وَخَسْفٌ وَقَذْفٌ»

“কিয়ামতের পূর্বে চেহারা বিকৃতি, ভূমিধস এবং পাথর নিক্ষেপ হবে।”
— *সুনান ইবনু মাজাহ, ৪০৫৯* —

আরেক সহিহ হাদিসে কিয়ামতের বড় নিদর্শনগুলোর মধ্যে পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল ও আরব উপদ্বীপে তিনটি ভূমিধসের কথা এসেছে।
— *সহিহ মুসলিম, ২৯০১*

⚠️ তবে নেপালের এই বর্তমান দুর্যোগকে আমরা নিশ্চিতভাবে হাদিসে বর্ণিত সেই নির্দিষ্ট আলামত বলে দাবি করতে পারি না।
এমন কথা বলার মতো নির্ভরযোগ্য প্রমাণ আমাদের কাছে নেই।

কিন্তু…

এই দৃশ্য কি আমাদের জন্য সতর্কবার্তা হওয়ার মতো নয়?

যে পৃথিবীকে আমরা এত আপন করে নিয়েছি,
যে জীবন নিয়ে এত ব্যস্ত,
যে ভবিষ্যতের জন্য এত পরিকল্পনা করছি—

সেই জীবন যে কতটা ক্ষণস্থায়ী,
প্রকৃতির একটি মুহূর্তই যেন আমাদের চোখের সামনে তা মনে করিয়ে দেয়।

আজ নেপাল…
কাল কোথায়—আমরা কেউ জানি না।

আজ আমরা অন্যের বিপদ দেখছি,
কিন্তু একদিন হয়তো অন্যরা আমাদের বিপদের খবর দেখবে।

তাই আসুন, এই দৃশ্য দেখে কাউকে বিচার না করি,
কোনো জাতি বা মানুষের ওপর দুর্যোগের কারণ চাপিয়ে না দিই।

বরং নিজের দিকে তাকাই।

আমার নামাজ কেমন?
আমার তাওবা কেমন?
আমার উপার্জন কতটা হালাল?
আমি মানুষের কতটা হক নষ্ট করেছি?
কত গুনাহকে তুচ্ছ মনে করে যাচ্ছি?
আর যদি আজই আমার জীবনের শেষ দিন হয়—
আমি কি প্রস্তুত?

// যারা আজ নেপালে স্বজন হারিয়েছেন, তাদের জন্য দোয়া করি।
// যারা নিখোঁজ, আল্লাহ তাদের সন্ধান দিন।
// যারা আহত, আল্লাহ তাদের শিফা দিন।
// যারা ঘর-বাড়ি হারিয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।
// আর যারা আপনজন হারিয়েছেন, আল্লাহ তাদের অন্তরে সবর ঢেলে দিন।

হে আল্লাহ, এই বিপদে আক্রান্ত মানুষগুলোর প্রতি রহম করুন।

আর হে আমাদের রব—

আমরা যেন অন্যের বিপদ দেখে শুধু আফসোস না করি;
বরং আপনার দিকে ফিরে আসি।

আমাদের গুনাহগুলো ক্ষমা করুন।
আমাদের অন্তর নরম করে দিন।
মৃত্যুর আগে তাওবার তাওফিক দিন।
আর কিয়ামতের সেই কঠিন দিনের আগে আমাদের নিজেদের সংশোধন করার সুযোগ দিন।

আমিন, ইয়া রব্বাল আলামিন। 🤲

এক আপুর একটা পোস্ট পড়ে খুব কষ্ট লাগলো...বেচারীর আচারের পেজ,অর্ডার আসছে, সে তখন খুব অসুস্থ। এদিকে সিজন না হওয়াতে আচারের উ...
26/08/2026

এক আপুর একটা পোস্ট পড়ে খুব কষ্ট লাগলো...
বেচারীর আচারের পেজ,
অর্ডার আসছে, সে তখন খুব অসুস্থ। এদিকে সিজন না হওয়াতে আচারের উপকরণ সংগ্রহ করতে পারছিলো না।
পরে অসুস্থ অবস্থায় অনেক কষ্ট করে বেশি দাম দিয়ে উপকরণ সংগ্রহ করে আচার বানিয়ে পাঠিয়েছে...
এদিকে ক্লায়েন্ট আর ফোন ধরে না।
দুই ঘন্টা বারংবার ট্রাই করার পর, ঐ বাসা থেকে বাচ্চারা জানাচ্ছে তাদের মা গেছে কোন এক রোগী দেখতে।
আচারের পেজের আপু স্বাভাবিক ভাবে রেগে বোম হয়ে আছে, স্ক্রিনশট শেয়ার করে গ্রুপে গ্রুপে ছড়িয়ে দিতে চাচ্ছে।
(পরে অবশ্য ক্লায়েন্ট অর্ডার রিসিভ করেছেন, উনিও শান্ত হয়েছেন, এবং আমাদের উপর রেগে নিউক্লিয়ার হয়ে গেছেন :'( )

এখন এখানে একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ...

মানুষের বিপদ আপদ হতেই পারে, এবং তাই কাস্টমার তার অর্ডার ক্যান্সেল করতেই পারেন,
এটা হর হামেশাই হচ্ছে।

যার চালতা নাই, শরীর অসুস্থ তার অর্ডারও ক্যান্সেল হয়।
আবার যার নিজেরই চালতা বাগান, সময় মতো আচার না বানালে দিনে ২-৩ শত চালতা নষ্ট হয়ে যাবে,
এমন মানুষেরও অর্ডার ক্যান্সেল হয়।

আমরা সমস্যা কারটা দেখবো?
ক্লায়েন্টের? নাকি ব্যবসায়ীর?

আমাদের অনেক পরিচিত ব্যবসায়ী ভাই আপুরা আছে, যারা অফার দেয়,
তাদের প্রোডাক্ট সরাসরি রাইডারের সামনে খেয়ে,
স্রেফ 'ভালো লাগছে না',
এমনটা মনে হলেও রিটার্ন করে দিতে।

তারা পারে, কারণ তাদের কাছে রিটার্ন সামলানোর মতো ক্যাপাবিলিটি আছে।

আর আমরা যারা স্বল্প বাজেটে ব্যবসা করছি, আমাদের জেনেবুঝে ক্লায়েন্ট নিতে হয়, রিভিউ দেখে, ইনবক্সে ডাবল শিওর হয়ে নিতে হয়।

ক্লায়েন্টের বিচারটা তাহলে কার হয়ে করবো?
যার এক পিস বানাতে জান কুরবান করতে হচ্ছে?
নাকি যার গোডাউন ভর্তি আচারের জার?

উদ্যোক্তা ভাইয়া আপুদের বলবো,
দেখুন, ব্যবসা করতে আসছেন, এমন কাস্টমার আসবেই। কাস্টমার সৎ হলেও অর্ডার ক্যান্সেল হবে, অসৎ হলেও অর্ডার ক্যান্সেল হবে।
এসব কারণে, স্কিনশট নিয়ে শেয়ার শেয়ার খেলা এটা কোন ভালো ব্রান্ডের, কোন ফিউচার বড় ব্রান্ডের তরীকা হতে পারে না।

তাতে ভুয়া অর্ডার, ফেক অর্ডার, 'অর্ডার দেয়ার পর বিপদ চলে আসা অর্ডার', কমবে না।

তবে আপনাকে যে এতো কষ্ট ঝামেলা করে ব্যবসা হ্যান্ডেল করতে হচ্ছে,
একটা অর্ডার সামলাতে গিয়ে জান শেষ করে দিতে হচ্ছে,
বিশাল লোকসান যাচ্ছে,
এটা সুপার কনসার্নের একটা জিনিস!
এখানে আপডেটটা আনা জরুরী...
অনিরাপদ, রিস্কি ব্যবসা শুরুতে করার কি দরকার?
হাজার হাজার নিরাপদ প্রোডাক্ট আছে।
অনিরাপদ ব্যবসা বড়রা করুক,
পুরনোরা করুক।
নতুনরা, দূর্বলরা জেনে বুঝে নিরাপদ প্রোডাক্ট বা সার্ভিস চয়েজ করি।
তাও না পারলে চাকরি করি,
পুঁজি জমাই।

নিজের জীবন যৌবন উজাড় করে দিয়ে বাঁশ ঝাড় সামলানোর তো কোন মানে হয় না

(আরেকটা গুরুত্বপূর্ন আপডেট:
পরে আপু আবার এনশিওর করলেন
চালতার কাস্টমার আসলে প্রোডাক্ট রিসিভ করেছিলো। ঝামেলা করেছিলো আম জলপাইয়ের ক্রেতা)

25/08/2026

'ব্যবসা করা' আর 'ব্যবসা দাড় করানো' দুইটা আলাদা দুই রকমের কাজ।
অনেকেই ভাবে, আর ব্যবসাতো করছি, এভাবে করতে করতেই তো একদিন দাড়িয়ে যাবো।
উহু...
ওনার এক সপ্তাহ অসুস্থ হয়ে গেলে যে জিনিস ভেঙে চুড়ে যায়, সেটা আসলে স্ট্যাবল কিছু না।

আবার আমাদের মধ্যবিত্তদের দেশে, দাড়াতে দাড়াতেই বয়স হয়ে যায়, ধৈর্য থাকে না।
তাই 'ব্যবসা করা' বাদ দিয়ে,
'ব্যবসা গুছাই', পেজের এংগেজমেন্ট বাড়াই, এই থিওরি আম জনতার জন্য কাজ করবে না।

ব্যবসা করতে করতে ব্যবসা দাড় করানোর কিছু করা, এটাই বেস্ট ওয়ে!

সেল হচ্ছে না? আগে হতাশ হবেন না—সমস্যাটা কোথায়, সেটা খুঁজুন।নতুন উদ্যোক্তা হিসেবে শুরুতে সেল না পাওয়া খুবই কষ্টের।অনেক সম...
21/08/2026

সেল হচ্ছে না? আগে হতাশ হবেন না—সমস্যাটা কোথায়, সেটা খুঁজুন।
নতুন উদ্যোক্তা হিসেবে শুরুতে সেল না পাওয়া খুবই কষ্টের।
অনেক সময় মনে হয়—

“আমার পণ্যটা কি ভালো না?”
“আমার পেজে কি সমস্যা?”
“আমি কি ব্যবসার জন্য তৈরি নই?”

তারপর হতাশ হয়ে অনেকে আরও Boost দেন, আরও পোস্ট করেন, নতুন নতুন অফার দেন।

কিন্তু একটু থামুন।
সেল না হওয়ার আগে জানতে হবে—সেল না হওয়ার কারণটা কী?

কারণ কখনো সমস্যা Marketing-এ,
কখনো Content-এ,
কখনো Sales Process-এ।

আর নতুন উদ্যোক্তাদের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো—

❌ Product Selection ভুল করা।
অনেকেই ব্যবসা শুরু করেন নিজের পছন্দের পণ্য দিয়ে।

“আমার ভালো লাগছে।”
“অমুক পেজে এটা খুব বিক্রি হচ্ছে।”
“এই পণ্যটা এখন ট্রেন্ডিং।”
“কম দামে পাচ্ছি, তাই নিয়ে আসি।”

কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বাদ পড়ে যায়—

“আমার কাস্টমার কি আসলে এই পণ্যটি কিনতে চায়?”
এই টপিকে আসছে নেক্সটে পোস্ট ইনশাআল্লাহ সিরিজ পোস্ট ২ এ

আপনার ব্যবসার জন্য কী কী ডিজাইন দরকার? একটা ব্যবসাকে প্রফেশনালভাবে উপস্থাপন করতে শুধু একটি সুন্দর লোগোই যথেষ্ট নয়।আপনার ...
20/08/2026

আপনার ব্যবসার জন্য কী কী ডিজাইন দরকার?

একটা ব্যবসাকে প্রফেশনালভাবে উপস্থাপন করতে শুধু একটি সুন্দর লোগোই যথেষ্ট নয়।
আপনার ব্র্যান্ডের প্রতিটি জায়গায় দরকার **একটি সুন্দর, সামঞ্জস্যপূর্ণ ও প্রফেশনাল ভিজ্যুয়াল পরিচয়।**

আর আপনার প্রয়োজনীয় ডিজাইন সার্ভিসগুলো এক জায়গাতেই দিচ্ছে **Businessian**। 💚

আমাদের ডিজাইন সার্ভিস—

🔹 ব্র্যান্ড লোগো ডিজাইন
🔹 ক্রিয়েটিভ লোগো ডিজাইন
🔹 ফেসবুক কভার ডিজাইন
🔹 ব্যানার ডিজাইন
🔹 মাসিক পোস্ট ডিজাইন প্যাকেজ
🔹 স্টিকার ডিজাইন
🔹 ব্যাগ ডিজাইন
🔹 কুরিয়ার পলি ডিজাইন
🔹 Woven Design
🔹 সকল ধরনের প্যাকেজিং ডিজাইন
🔹 ওয়েবসাইট পোস্ট ডিজাইন
🔹 সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ
🔹 এবং আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টম ডিজাইন সার্ভিস

আপনার ব্র্যান্ড ছোট হোক বা বড়—
ডিজাইনের প্রতিটি জায়গায় একটি প্রফেশনাল লুক আপনার ব্যবসার বিশ্বাসযোগ্যতা বাড়াতে সাহায্য করে।

তাই আলাদা আলাদা জায়গায় ডিজাইনার খুঁজে সময় নষ্ট না করে,
আপনার ব্র্যান্ডের প্রয়োজনীয় ডিজাইন সলিউশন নিন এক জায়গা থেকেই।

Businessian — আপনার ব্যবসার ডিজাইন পার্টনার।

আপনার কোন ডিজাইনটি এখন সবচেয়ে বেশি প্রয়োজন?
**কমেন্টে জানান অথবা ইনবক্স করুন।**

বুস্টের কাস্টমার ইনবক্সে আসলেই কীভাবে কথা বলবেন? 💬অনেক নতুন উদ্যোক্তার একটা কমন ভুল হলো—কাস্টমার ইনবক্সে এসে শুধু জিজ্ঞে...
20/08/2026

বুস্টের কাস্টমার ইনবক্সে আসলেই কীভাবে কথা বলবেন? 💬

অনেক নতুন উদ্যোক্তার একটা কমন ভুল হলো—
কাস্টমার ইনবক্সে এসে শুধু জিজ্ঞেস করল, “দাম কত?”

আর আমরা সাথে সাথে রিপ্লাই দিলাম—
“১,২০০ টাকা।”

ব্যস!
কাস্টমার **Seen** করে চলে গেল। 😔

তখন মনে হয়,
“বুস্টে তো মেসেজ আসছে, কিন্তু অর্ডার হচ্ছে না কেন?”

আসলে ইনবক্সে কাস্টমারের সাথে কথা বলাটাও একটা **Sales Skill**।

---

# তাহলে কীভাবে কথা বলবেন?

কাস্টমার যদি বলে—
“আপু, দাম কত?”

শুধু দাম না বলে একটু আন্তরিকভাবে কথাটা এগিয়ে নিন।

যেমন—

“অবশ্যই আপু ❤️ আপনি কোন কালার/সাইজটা নিতে চাচ্ছেন? জানালে আপনাকে দাম ও বিস্তারিত জানিয়ে দিচ্ছি।”

অথবা—

“জি আপু, অবশ্যই জানাচ্ছি। আপনি নিজের জন্য নিচ্ছেন, নাকি গিফটের জন্য? আপনার প্রয়োজন অনুযায়ী অপশন সাজেস্ট করতে পারি।”

এতে কাস্টমারের সাথে একটা Conversation শুরু হয়।

---

# ❓ কিন্তু বড় বড় পেজ তো শুধু দাম বলে দেয়!

হ্যাঁ, অনেক বড় পেজ শুধু দাম বলেই দেয়।

কিন্তু মনে রাখতে হবে—

তাদের ব্র্যান্ডের পরিচিতি, বিশ্বাসযোগ্যতা, রিভিউ, কাস্টমার বেস—সবকিছু আগে থেকেই তৈরি থাকতে পারে।

একজন নতুন উদ্যোক্তার ক্ষেত্রে কাস্টমার হয়তো প্রথমবার আপনার পেজে এসেছে।

সে আপনাকে এখনো চেনে না।
আপনার পণ্য সম্পর্কে জানে না।
আপনার সার্ভিস কেমন, সেটাও জানে না।

তাই শুরুতেই শুধু “দাম ১,২০০ টাকা” বললে তার কেনার মতো যথেষ্ট কারণ তৈরি নাও হতে পারে।

---

❤️ ইনবক্সে ৪টি বিষয় মনে রাখুন

১. আগে বুঝুন, তারপর বিক্রি করুন
কাস্টমার কী চান সেটা বোঝার চেষ্টা করুন।

২. প্রশ্ন করুন, কিন্তু জেরা করবেন না 😄
প্রয়োজনীয় ১–২টি প্রশ্নই যথেষ্ট।

৩. দাম বলার সাথে Value বলুন
দামের পাশাপাশি পণ্যের গুরুত্বপূর্ণ সুবিধা, কোয়ালিটি, সাইজ, ডেলিভারি বা প্রয়োজনীয় তথ্য দিন।

৪. শেষটা সহজ করুন
যেমন—
“আপু, আপনার জন্য এই অপশনটাই ভালো হবে। চাইলে আমি অর্ডারটা এখনই কনফার্ম করে দিতে পারি। ❤️”

---

# একটা কথা সবসময় মনে রাখবেন—

**ইনবক্স মানে শুধু দাম বলার জায়গা নয়।
ইনবক্স হলো কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করে তাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করার জায়গা।**

কাস্টমারকে জোর করে বিক্রি করার চেষ্টা করবেন না।

**তার প্রয়োজনটা বুঝুন → সঠিক তথ্য দিন → বিশ্বাস তৈরি করুন → সিদ্ধান্ত নেওয়া সহজ করুন।**

তাহলেই ইনবক্সের “দাম কত?”
ধীরে ধীরে পরিণত হতে পারে—
“আপু, অর্ডারটা কীভাবে করবো?” ❤️

নতুন উদ্যোক্তাদের জন্য Sales-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি হলো—
ভালোভাবে কথা বলতে শেখা।

বিজনেসের সেলস গ্রোথের জন্য আজই নক করুন ইনবক্সে

**ব্যবসা করছেন, নাকি সব কাজ নিজেই করছেন? 😓**অনেক উদ্যোক্তার দিনের শুরু হয় অর্ডার দেখা দিয়ে,তারপর ইনবক্সের রিপ্লাই, কাস্ট...
19/08/2026

**ব্যবসা করছেন, নাকি সব কাজ নিজেই করছেন? 😓**

অনেক উদ্যোক্তার দিনের শুরু হয় অর্ডার দেখা দিয়ে,
তারপর ইনবক্সের রিপ্লাই, কাস্টমারের সাথে কথা, প্যাকেজিং, হিসাব, কনটেন্ট, পোস্ট ডিজাইন, ডেলিভারি—
সবকিছুই যেন **নিজের কাঁধে!**

দিন শেষে ব্যবসার কাজ শেষ হয় না,
বরং উদ্যোক্তাই ক্লান্ত হয়ে পড়েন।

আসলে সমস্যা কাজ বেশি হওয়ার নয়—
সমস্যা হলো, সব কাজ নিজের হাতে রেখে দেওয়া।

একজন উদ্যোক্তার কাজ সবকিছু নিজে করা নয়।
তার কাজ হলো সঠিক মানুষকে সঠিক কাজের দায়িত্ব দেওয়া এবং পুরো কাজটাকে সঠিকভাবে পরিচালনা করা।

যেমন—

// ডিজাইনের কাজ → ডিজাইনার
// কনটেন্ট → কনটেন্ট রাইটার
// ইনবক্স ও কাস্টমার সাপোর্ট → নির্দিষ্ট টিম মেম্বার
// প্যাকেজিং/ডেলিভারি → অপারেশন টিম
// হিসাব → হিসাবের দায়িত্বে থাকা ব্যক্তি
// মার্কেটিং → মার্কেটিং টিম

আপনি সবকিছু নিজে করতে থাকলে হয়তো কিছুদিন ব্যবসা চলবে,
কিন্তু ব্যবসা বড় করা কঠিন হয়ে যাবে।

কারণ উদ্যোক্তার সময় সবচেয়ে বেশি দরকার—
ব্যবসার দিকনির্দেশনা, পরিকল্পনা, সিদ্ধান্ত এবং গ্রোথের জন্য।

তাই আজ থেকেই ভাবুন—

“কোন কাজগুলো আমাকে নিজেই করতে হবে, আর কোন কাজগুলো অন্য কাউকে দায়িত্ব দেওয়া যায়?”

মনে রাখবেন,
ভালো উদ্যোক্তা সে নয় যে সব কাজ নিজে করতে পারে।
ভালো উদ্যোক্তা সে, যে সঠিক মানুষকে দিয়ে সঠিক কাজ করিয়ে নিতে পারে।

কাজ ভাগ করুন। দায়িত্ব ভাগ করুন।
নিজের সময়টাকে ব্যবসার গ্রোথের জন্য ব্যবহার করুন।

আপনার কাজের দায়িত্ব নিতে আমরা আছি আপনাদের পাশে,
ব্রান্ড, ডিজাইন,কন্টেন্ট বা প্রবলেম সলভিং যে কোনো সার্ভিস পেতে ইনবক্সে নক করুন।

ভালো হুকড পোস্ট একটি পেজের জন্য খুব জরুরি। কারণ মানুষ প্রথমে পুরো পোস্ট পড়ে না—প্রথম কয়েক সেকেন্ডে সিদ্ধান্ত নেয়, থামবে ...
18/08/2026

ভালো হুকড পোস্ট একটি পেজের জন্য খুব জরুরি। কারণ মানুষ প্রথমে পুরো পোস্ট পড়ে না—প্রথম কয়েক সেকেন্ডে সিদ্ধান্ত নেয়, থামবে নাকি স্ক্রল করে চলে যাবে।

কেন ভালো হুকড পোস্ট দরকার?

১. স্ক্রল থামায়
একটি শক্তিশালী হুক মানুষের চোখ আটকে দেয় এবং তাকে পোস্টটি পড়তে আগ্রহী করে।

২. মনোযোগ ধরে রাখে
“কী আছে সামনে?”—এই কৌতূহল তৈরি হলে মানুষ পুরো পোস্ট পড়ার সম্ভাবনা বাড়ে।

৩. এনগেজমেন্ট বাড়ায়
ভালো হুক প্রশ্ন, মতামত বা অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ তৈরি করে। ফলে কমেন্ট, শেয়ার ও সেভ বাড়তে পারে।

৪. অডিয়েন্সের সমস্যার সাথে কানেক্ট করে
“আপনারও কি এমন হয়?”—এ ধরনের হুক মানুষকে মনে করিয়ে দেয়, “এই পোস্টটা তো আমার জন্যই!”

৫. সেলস পোস্টকে কার্যকর করে
শুধু “আমাদের পণ্য কিনুন” বললে মানুষ আগ্রহী নাও হতে পারে। কিন্তু আগে তার সমস্যা বা প্রয়োজনকে সামনে আনলে পণ্যটি সমাধান হিসেবে বেশি অর্থবহ হয়।

৬. ব্র্যান্ডকে মনে রাখতে সাহায্য করে
নিয়মিত ভালো হুক ব্যবহার করলে আপনার কনটেন্টের একটি নিজস্ব স্টাইল তৈরি হয়। ধীরে ধীরে মানুষ আপনার পোস্ট দেখেই থামতে শেখে।

# সহজ করে বললে—

ভালো হুক → মনোযোগ → কৌতূহল → পড়া → এনগেজমেন্ট → বিশ্বাস → সম্ভাব্য কাস্টমার

তাই পোস্ট লেখার সময় শুধু “কী বলব?” ভাববেন না।

ভাবুন—
“প্রথম লাইনটা এমন কীভাবে বলব, যাতে মানুষ স্ক্রল না করে?”

একটা ভালো হুক পোস্টকে শুধু সুন্দর করে না—পোস্টটাকে পড়ার মতো করে তোলে।

সেল বাড়ানো মান্থলি কন্টেন্ট প্যাকেজ বা বুস্ট কন্টেন্ট পেতে ইনবক্সে নক করুন।

Address

Nawabpur Bazar, Wari
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Businessian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Businessian:

Shortcuts

Share